30/06/2025
배고프다! (ব্যা-গো-প্পু-দা!) – "ক্ষুধা লাগছে!"
Zaman's Free Korean Language এর পক্ষ থেকে তোমাদের জন্য একটি নতুন শিক্ষামূলক পোস্ট! আমাদের এই কোরিয়ান ভাষা শেখার মজার স্কুলের যাত্রায় তোমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ! প্রতিদিন নতুন বাক্য শিখে তোমরা ধীরে ধীরে কোরিয়ান মুখর হয়ে উঠবে।
배고프다! (ব্যা-গো-প্পু-দা!) – "ক্ষুধা লাগছে!"
ব্যাখ্যা: এটি একটি সহজ বাক্য যা ক্ষুধার প্রকাশ করতে ব্যবহৃত হয়। "배" (ব্যা) মানে পেট, আর "고프다" (গোপ্পু-দা) মানে খিদে পাওয়া। অনানুষ্ঠানিকভাবে বন্ধুদের সাথে ব্যবহার করা যায়।
প্রথমা : "배고프다! (বেই-গো-প্পু-দা!) – ক্ষুধা লাগছে।
উত্তর: "곧 먹자! (গোত-মোক-চা!) – এখুনি খাই!
"বন্ধুর সাথে কথা : "점심 먹었어? (জম-সিম মোগঅসসো?) – লাঞ্চ খেয়েছ?
উত্তর : "아니요, 배고프다! (আনি-য়ো, বেই-গো-প্পু-দা!) – না, ক্ষুধা লাগছে!
আবার
나는 과일을 먹고 싶어요. (নানুন খোয়াইরুল মককু সিফইয়ো। ) ~ আমি ফল খেতে চাই।
নিজে নিজে বাক্য তৈরি করুন।
ফলের স্থলে (과일을 ~ খোয়াইরুল ) বাদ দিয়ে অন্য শব্দ বসিয়ে নতুন নতুন বাক্য তৈরী করার চেষ্টা করুন।
যেমন, 사과 🍎2 ~ (সাগোয়া) = আপেল।
망고 🥭 ~ (মাংগো) = আম।
수박 🍉 ~ (সুবাক) = তরমুজ।
밥 🍚 ~ (বাপ) = ভাত।
포도 🍇 ~ (ফোদো) = আঙ্গুর।
딸기 🍓 ~ (তালগি) = স্ট্রবেরি।
귤 🍊 ~ (খিয়ুল) = কমলা।
"সাংস্কৃতিক টিপস: কোরিয়ায় খিদে পেলে বন্ধুদের সাথে একসাথে খেতে যাওয়া সাধারণ।
💕 #কোরিয়ানভাষা