12/12/2025
আস্সালমুয়ালইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আগামী ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ২য় তম হিফযুল কোরআন ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত বাছাইকৃত হাফেজে কোরআনগণ গ্র্যান্ড ফাইনালে অংশগ্রহণ করে তেলাওয়াত শুনাবেন । দেশের সনামধন্য মুহাদ্দিস , আলেম ও হাফেজগণ পবিত্র খতমে কোরআন, খতমে বুখারী, খতমে মজমুয়ায়ে সালাওয়াতু রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এবং গাউসিয়া শরীফ আদায় করবেন।
সকাল ৮টা থেকে শুরু হওয়া এ আয়োজনে থাকবে ইসলামী পরিবেশনা, পুরস্কার বিতরণ এবং মনোজ্ঞ মনোজাত। সমাজে কোরআন শিক্ষার প্রসার এবং নৈতিকতার বিকাশে এ প্রতিযোগিতা এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এই মহান অনুষ্ঠানের দোয়ায় অংশগ্রহণ করে মহান রাব্বুল আলামিন ও তার প্রিয় হাবিব এর রেজামনদি-ফয়েজ ও বরকত হাসিল করার বিনীত অনুরোধ রইল ।
নিবেদক- মুহাম্মদ হুমায়ুন কবির এম.ফিল
অ্যাডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
পরিচালক- আল মা’মুর কোরআন একাডেমী
12/12/2025
আলহামদুলিলাহ ওয়াশুকরুলিল্লাহ
আল মা’মুর ট্রাস্ট কর্তৃক পরিচালিত আল মা’মুর কোরআন একাডেমীর তিনজন শিক্ষার্থী— মুহাম্মদ আলাউদ্দিন, মুহাম্মদ ইলিয়াস হোসাইন এবং মুহাম্মদ আশেক উল্লাহ সফলভাবে হিফজুল কোরআন সমাপ্ত করেছেন। তাঁদের এ মহান অর্জনকে কেন্দ্র করে ২৫ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার দস্তারে ফজিলত প্রদান করা হবে ।
এই মহান অনুষ্ঠানে শরিক হওয়ার জন্য আপনাদের প্রতি দাওয়াত রইল ।
05/12/2025
হিফজুল কোরআন ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা
পবিত্র কোরআনের প্রতিটি অক্ষরে যখন নিহিত হয় আলোর স্পন্দন, আর সেই নূর যখন আগামী প্রজন্মের কণ্ঠে সুর হয়ে প্রবাহিত হয়, তখন সে ধ্বনি শুধুমাত্র প্রতিযোগিতা নয় তা হয়ে ওঠে আত্মিক পরিশুদ্ধি ও ঐশী নিবেদনের এক মহৎ আহ্বান।
আল মা'মুর কুরআন ট্রাস্ট কর্তৃক পরিচালিত আল মা'মুর কুরআন একাডেমী সেই পবিত্র ধারার উত্তরাধিকার বহন করে আয়োজন করছে ঐতিহ্যবাহী হিফজুল কুরআন ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা। এটি কেবল মেধার যাচাই নয়, বরং শিক্ষাদীক্ষা ও আধ্যাত্মিকতার এক অভূতপূর্ব সম্মিলন।
🏆 প্রতিযোগিতার মূল লক্ষ্য: কোরানিক আদর্শের অনুকরণে একটি নৈতিক ও আলোকিত সমাজ গঠনে নিবেদিতপ্রাণ হাফেজ ও শিক্ষার্থীদের অনুপ্রাণিত করা।
🗓️ গ্র্যান্ড ফাইনাল: ২৫ ডিসেম্বর ২০২২, বৃহস্পতিবার
📍 স্থান: আল মা'মুর কুরআন একাডেমী, নাঙ্গলমোড়া, হাটহাজারী।
সকল অংশগ্রহণকারী ছাত্রছাত্রীর জন্য রয়েছে সম্মাননা সনদ, মূল্যবান উপহার ও অনুপ্রেরণামূলক পুরস্কারের ব্যবস্থা। শিক্ষক, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতি এই পবিত্র আয়োজনকে আরও গৌরবোজ্জ্বল করে তুলবে।
আমরা সশ্রদ্ধচিত্তে আপামর ধর্মপ্রাণ জনসাধারণের নিকট আবেদন জানাচ্ছি—আসুন, কুরআনের মহিমায় উদ্ভাসিত এই অনুষ্ঠানে শরিক হয়ে এর সাফল্যের অংশীদার হই।
যোগাযোগ ও পৃষ্ঠপোষকতার জন্য:
হাফেজ মুহাম্মদ তাসহিদ আহমদ: ০১৮৫৮-৩২৯২৬১ হাফেজ মুহাম্মদ নঈম উল্লাহ বুলবুল: ০১৮৪৭-৫২১৭৬৮
16/06/2023
আজ জুমার দিন বায়তুল মামুর কোরআন একাডেমির ছাত্রদের নিয়ে জান্নাতুল মাওয়া কবরস্থানে কবরবাসিদের মাগফেরাতের জন্য জেয়ারত ও দোয়া কর হল মহান রাব্বুল আলামীন সকল কবরবাসিদের কে জান্নাতুল ফেরদৌস নসিব করুন আমিন বেহূরমতে সায়্যিদিল মুরসালীন।
11/01/2023
মাশাআল্লাহ বায়তুল মামুর কোরআন একাডেমির শিশুরা সুন্দর করে আল্লাহূ লিখেছেন।
11/01/2023
আলহামদুলিল্লাহ ওয়াশশোকরুলিললাহ, বায়তুল কোরআন একাডেমির শুভ উদ্বোধন ও সবক দান অনুষ্ঠান ৭ই জানুয়ারী ২০২৩ সকাল সাড়ে আটটায় নিজস্ব একাডেমিক ভবনে অনুষ্ঠিত হয়, উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট আলেমে দ্ধীন হযরত মাওলানা মুহাম্মদ আবদুর রহমান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একডেমির পরিচালক এডভোকেট হুমায়ূন কবির এম ফিল ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আবদুল্লাহ, জনাব শফিউল আলম বাবুল, জনাব মোহাম্মদ নূরুল ইসলাম, জনাব মোহাম্মদ শেখ শাহ্, জনাব মোহাম্মদ আউয়ূব, জনাব হূজজাতুল ইসলাম, হাফেজ মাওলানা এটিএম শায়েম , হাফেজ মুহাম্মদ হেলাল, মাষ্টার মুহাম্মদ লাভু,ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপস্থিত সকলে বায়তুল মামুর কোরআন একাডেমির শুভ কামনা ও সর্বসাধারণের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।