ICT Special Care with Enam Sir

ICT Special Care with Enam Sir ICT তে ভয় আর নয়!
এবার আমার সাথে জয় করবে আইসিটির ভয়! HSC তে অবশ্যিক এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ !

27/08/2023

চট্টগ্রাম,মাদ্রাসা,কারিগরি বোর্ডে আজ থেকে শুরু হচ্ছে এইচএসসি সমমানের পরীক্ষা ২৩! সকল পরীক্ষার্থীদের জন্য অনেক অনেক শুভ কামনা!

13/08/2023
HSC/Alim স্থগিত পরীক্ষার রুটিন প্রকাশ!
13/08/2023

HSC/Alim স্থগিত পরীক্ষার রুটিন প্রকাশ!

পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৭/০৮/২০২৩ তারিখ থেকে।বাংলা,ইংরেজি ছাড়া অন্যান্য বিষয়ের তারিখ ও সম...
13/08/2023

পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৭/০৮/২০২৩ তারিখ থেকে।বাংলা,ইংরেজি ছাড়া অন্যান্য বিষয়ের তারিখ ও সময় অপরিবর্তিত থাকবে।
২৭/০৮/২৩ পরীক্ষা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি(ICT)।
তবে,বাংলা ও ইংরেজি বিষয়ের পরীক্ষার তারিখ পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।

সূত্র: প্রফেসর নারায়ণ চন্দ্র নাথ, পরীক্ষা নিয়ন্ত্রক, চট্টগ্রাম শিক্ষা বোর্ড।

11/08/2023

ব্রেকিং নিউজঃ📣
👉প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম,কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি/আলিম ও সমমান পরীক্ষা-২৩ আগামী ১৭ আগস্টের পরিবর্তে ২৭ আগস্ট থেকে শুরু হবে।
👉তবে অন্যান্য শিক্ষা বোর্ডের পরীক্ষা পূর্ব নির্ধারিত রুটিন অনুযায়ী অনুষ্ঠিত হবে!-শিক্ষা বোর্ড

11/08/2023

HSC সর্বশেষ আপডেট:
🔰আগামী এইচএসসি পরীক্ষা ১৭ই আগস্ট থেকে শুরু হচ্ছে...
🔰সকল বিষয়ে পূর্ণ নম্বরে ও পূর্ণ সময়ে পরীক্ষা হবে। তবে,ICT তে ১০০ মার্কস এর বদলে ৭৫ মার্কস এর পরীক্ষা নেওয়া হবে। ✅MCQ-20 (২৫টির মধ্যে ২০টি)✅CQ-30 (০৮টির মধ্যে ০৩টি)✅ব্যবহারিক-২৫
☞মোট= ৭৫ মার্কস।

ঈদ মোবারক 🥰
29/06/2023

ঈদ মোবারক 🥰

ICT2nd ChapterTopic:Network Topology & Cloud Computing
21/06/2023

ICT
2nd Chapter
Topic:Network Topology & Cloud Computing

২য় অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত শব্দের পূর্ণরূপ...
21/06/2023

২য় অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত শব্দের পূর্ণরূপ...

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রথম অধ্যায় (জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন)১. তথ্যপ্রযুক্তি নির্ভর বিশ্বই বিশ্বগ্রাম-ব্যাখ্যা কর...
14/06/2023

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
প্রথম অধ্যায় (জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন)

১. তথ্যপ্রযুক্তি নির্ভর বিশ্বই বিশ্বগ্রাম-ব্যাখ্যা কর
উত্তর: বিশ্বগ্রাম হচ্ছে এমন একটি পরিবেশ যেখানে পৃথিবীর সকল মানুষ একটি সমাজে বসবাস করে এবং ইলেকট্রনিক মিডিয়া ও তথ্যপ্রযুক্তির ব্যবহারের মাধ্যমে একে অপরকে সেবা প্রদান করে। যেমন ইন্টারনেটের মাধ্যমে প্রযুক্তির ব্যবহারে পৃথিবীর যেকোন প্রান্ত যোগাযোগ সহজ হয়েছে।যেহেতু তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্রমবর্ধমান উন্নতির ফলেই পৃথিবী ছোট হয়ে আসছে এবং একটি গ্রামের মতো পরিণত হচ্ছে সেহেতু বলা যায় তথ্যপ্রযুক্তি নির্ভর বিশ্ব ই বিশ্বগ্রাম।

২.প্রযুক্তির ব্যবহারে মোটর ড্রাইভিং প্রশিক্ষণ সম্ভব-কথাটি ব্যাখ্যা কর
উত্তর:ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে নিরাপদে মোটর ড্রাইভিং প্রশিক্ষণ সম্ভব।
আমরা জানি ভার্চুয়াল রিয়েলিটি মূলত কম্পিউটার দ্বারা তৈরিকৃত ত্রিমাত্রিক জগত, যেখানে কম্পিউটার সিমুলেশন দ্বারা বাস্তবের মত অনুভূতি পাওয়া সম্ভব। কম্পিউটার সিমুলেশন এর মাধ্যমে ড্রাইভিং প্রশিক্ষণের জন্য চালককে একটি নির্দিষ্ট আসনে বসতে হয়। চালকের মাথায় পরিহিত হেড মাউন্টেড ডিসপ্লের সাহায্যে কম্পিউটার দ্বারা সৃষ্ট যানবাহনের অভ্যন্তরীণ অংশ এবং আশেপাশের রাস্তায় একটি মডেল দেখানো হয়। এর সাথে যুক্ত থাকে একটি হেড ট্রাকিং সিস্টেম ফলে ব্যবহারকারী যানবাহনের অভ্যন্তরীণ ও বাহ্যিক অংশে ৩৬০ ডিগ্রি দর্শন লাভ করেন এবং নিরাপদে ড্রাইভিং শিখতে পারেন। বাস্তব না হওয়ায় এটি সম্পূর্ণ নিরাপদ।

৩.আচরণের মাধ্যমে ব্যক্তি সনাক্তকরণের পদ্ধতি বুঝিয়ে লেখ।
উত্তর: আচরণের মাধ্যমে ব্যক্তি সনাক্তকরণের পদ্ধতিটি হল বায়োমেট্রিক্স।
বায়োমেট্রিকস হচ্ছে এমন এক ধরনের কৌশল বা প্রযুক্তি যার মাধ্যমে মানুষের শারীরিক কাঠামো, আচার-আচরণ, বৈশিষ্ট্য, গুনাগুন, ব্যক্তিত্ব প্রভৃতি দ্বারা নির্দিষ্ট ব্যক্তিকে চিহ্নিত বা শনাক্ত করা যায়। যেমন মুখ শনাক্তকরণ, আঙ্গুলের ছাপ, হাতের ছাপ, চোখের রেটিনা স্ক্যান, ডি এন এ গঠন, কি স্ট্রোক, স্বাক্ষর, কন্ঠ সনাক্তকরণ। উপরোক্ত সংজ্ঞা ও উদাহরণ থেকে বলা যায় , বায়োমেট্রিক্স দ্বারা আচরণের মাধ্যমে ব্যক্তি শনাক্তকরণ করা যায়।

৪. "ন্যূনতম ধকল সহিষ্ণু শল্য চিকিৎসা পদ্ধতিটি"-ব্যাখ্যা কর।
উত্তর: ন্যূনতম ধকল সহিষ্ণু শল্য চিকিৎসা পদ্ধতিটি হল ক্রায়োসার্জারি।
ক্রায়োসার্জারি এমন একটি চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে অত্যন্ত নিম্নমাত্রার গ্যাস প্রয়োগের মাধ্যমে শরীরের অস্বাভাবিক বা রোগাক্রান্ত কোষগুলোকে ধ্বংস করা হয়। এই চিকিৎসা পদ্ধতিতে তরল নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, আর্গন ও ডাই মিথাইল ইথার- প্রোপেন ইত্যাদি ব্যবহার করা হয়। ক্যান্সার নিরাময়ে এটি একটি জনপ্রিয় চিকিৎসা পদ্ধতি।

৫. কৃত্রিম বুদ্ধিমত্তা এক ধরনের এক্সপার্ট সিস্টেম- বুঝিয়ে লেখ।
উত্তর: মানুষ যেভাবে চিন্তাভাবনা করে, কৃত্রিম উপায়ে কম্পিউটারের সেভাবে চিন্তাভাবনা করার সক্ষমতার রূপদান কে কৃত্রিম বুদ্ধিমত্তা বলে।
এটি এমন একটি কম্পিউটার সিস্টেম যার মানব মস্তিষ্কের মতো পারিপার্শ্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে সর্বোচ্চ সাফল্য লাভের উদ্দেশ্যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে। অপরদিকে এক্সপার্ট সিস্টেম হল কম্পিউটার নিয়ন্ত্রিত এমন একটি সিস্টেম যা নলেজেবল সফটওয়্যার এর মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে কোন জটিল সমস্যার সমাধান করে। অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তার বাস্তব প্রয়োগ ঘটানো হয় এক্সপার্ট সিস্টেম এর মাধ্যমে। সুতরাং কৃত্রিম বুদ্ধিমত্তা এক ধরনের এক্সপার্ট সিস্টেম।

৬. বায়োইনফরম্যাট্রিক্স কি?
উত্তর: জীববিজ্ঞানের সমস্যাগুলো যখন কম্পিউটার প্রযুক্তি কৌশল ব্যবহার করে সমাধান করা হয় তখন তাকে বায়োইনফরমেট্রিক্স বলা হয়।

৭. জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি?
উত্তর: জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে জীবজগৎ নতুন বৈশিষ্ট্য পেয়ে থাকে । এক কোষ থেকে সুনির্দিষ্ট জিন নিয়ে অন্য কোষে স্থাপন ও কর্মক্ষম করার ক্ষমতা হলো যিনিটি ইঞ্জিনিয়ারিং।

৮. ন্যানো টেকনোলজি কি?
উত্তর: ন্যানো প্রযুক্তি হলো পারমাণবিক বা আণবিক স্কেলে অতি ক্ষুদ্র ডিভাইস তৈরি করার জন্য ধাতব ও বস্তুকে সুনিপুণভাবে কাজে লাগানোর বিজ্ঞান।

৯. আউটসোর্সিং/ফ্রিল্যান্সিং কি?
উত্তর: ঘরে বসে দেশের অথবা দেশের বাহিরের কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নির্দিষ্ট কাজ, নির্দিষ্ট সময়ে করে অর্থ উপার্জন করাকে ফ্রিল্যান্সিং /কোন কাজ অন্যকে দিয়ে করিয়ে নেয়াকে আউটসোর্সিং বলা হয় ।
আউটসোর্সিংঃ মানে নিজের কাজ কোন একটা মাধ্যমে অন্যকে দিয়ে করিয়ে নেয়া।
ফ্রিল্যান্সিংঃ বলতে, মুক্ত বা স্বাধীনভাবে কাজ করা।

১০. প্লেজারিজম কি?
উত্তর: অন্যের লেখা বা গবেষণা চুরি করে নিজের নামে চালিয়ে দেওয়া বা প্রকাশ করাকে প্লেজারিজম বলে।

১১. হ্যাকিং কি?
উত্তর: অনুমতি ছাড়া অন্যের কম্পিউটারে প্রবেশ করে তথ্য চুরি বা ক্ষতি করাকে হ্যাকিং বলা হয়।

১২. হ্যান্ড জিওমেট্রি কি?
উত্তর: হ্যান্ড জিওমেট্রি পদ্ধতিতে বায়োমেট্রিক ডিভাইস দ্বারা মানুষের হাতের আকৃতি বা জ্যামিতিক গঠন ও সাইজ নির্ণয়ের মাধ্যমে মানুষকে সনাক্ত করা হয়।

১৩.বায়োমেট্রিকস কি?
উত্তর: বায়োমেট্রিক্স এক ধরনের প্রযুক্তি যার মাধ্যমে একজন ব্যক্তিকে তার শারীরিক কাঠামো, আচার-আচরণ ,বৈশিষ্ট্য ,গুনাগুন প্রভৃতি দ্বারা অদ্বিতীয় ভাবে চিহ্নিত করা যায়।
(যেমন আঙুলের ছাপ ,চোখের আইরিশ,ফেইস রিকগনিশন, ভয়েস রিকগনেশন ইত্যাদি)

১৪.রোবটিক্স কি?
উত্তর: বিজ্ঞানের যে শাখায় রোবটের গঠন,কাজ ও বৈশিষ্ট্য এবং কম্পিউটার নিয়ন্ত্রিত যন্ত্র সমূহের ডিজাইন ও উৎপাদন সংক্রান্ত কাজ করা হয় তাকে রোবটিক্স বলা হয়। (কিওয়ার্ড: রোবটের কাজ, গঠনও বৈশিষ্ট্য , কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত যন্ত্র সমূহ এর ডিজাইন ও উৎপাদন)

১৫.ক্রায়োসার্জারি কি?
উত্তর: এটি এক ধরনের চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে অত্যাধিক শীতল তাপমাত্রা প্রয়োগ করে ত্বকের অস্বাভাবিক এবং রোগাক্রান্ত টিসুগুলোকে ধ্বংস করা হয়।

14/06/2023

প্রিয় এইচএসসি-২৪ শিক্ষার্থীরা....
শিক্ষা বোর্ডের নির্দেশনায় শর্ট সিলেবাস অনুযায়ী তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে!
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে নিন্মলিখিত ৫টি অধ্যায় শর্ট সিলেবাসে অন্তর্ভুক্ত...
অধ্যায় সমূহ-

১ম অধ্যায়ঃতথ্য ও যোগাযোগ প্রযুক্তিঃবিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
২য় অধ্যায়ঃ কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং
৩য় অধ্যায়ঃ সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস
৪র্থ অধ্যায়ঃ ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML
৫ম অধ্যায়ঃ প্রোগ্রামিং ভাষা

তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং২য় অধ্যায়বোর্ড প্রশ্ন (২০১৬-১৯)
14/06/2023

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং
২য় অধ্যায়
বোর্ড প্রশ্ন (২০১৬-১৯)

Address

Moulovir Dokan/Keranihat
Chittagong
4382

Telephone

+8801840332991

Website

Alerts

Be the first to know and let us send you an email when ICT Special Care with Enam Sir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to ICT Special Care with Enam Sir:

Shortcuts

Share

Category