07/03/2026
সুরের মূর্ছনায় নারী শক্তির জয়গান
আকাশে-বাতাসে আজ সেই সুরের প্রতিধ্বনি, যা শোষণের শৃঙ্খল ভেঙে গড়েছে সমতার এক নতুন পৃথিবী। আন্তর্জাতিক নারী দিবসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মিউজিক সোসাইটি (C**S) শ্রদ্ধা জানাচ্ছে সেই সব অদম্য নারীদের, যারা সুরের ধারায় আর জীবনের লড়াইতে প্রতিনিয়ত আমাদের অনুপ্রাণিত করে যাচ্ছেন।
গানে গানে আমরা বলি সেই অজেয় শক্তির কথা, যা বাধা মানে না। আজ চবি ক্যাম্পাসের পাহাড় আর শাটলের প্রতিটি স্পন্দনে মিশে থাক নারী জাগরণের জয়গান।
"সুরের শক্তিতে হোক সমতার পৃথিবী,
নারীর পদচারণায় মুখরিত হোক আগামীর প্রতিটি ছক।"
সবাইকে আন্তর্জাতিক নারী দিবসের প্রাণঢালা শুভেচ্ছা!
21/02/2026
আজকের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিন বিনম্র শ্রদ্ধা জানাই সেই সকল শহীদদের যারা রক্তের বিনিময়ে ভাষাকে বেছে নিয়েছিল।
একুশে ফেব্রুয়ারি আমাদের জাতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল ও আবেগময় দিন। এই দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বজুড়ে পালিত হলেও বাঙালির কাছে এর তাৎপর্য আরও গভীর। ১৯৫২ সালের এই দিনে বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য সালাম, বরকত, রফিক, জব্বারসহ আরও অনেক তরুণ তাদের প্রাণ উৎসর্গ করেছিলেন। তাদের আত্মত্যাগের ফলেই বাংলা রাষ্ট্রভাষার স্বীকৃতি লাভ করে।
একুশে ফেব্রুয়ারি আমাদের শেখায়, ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়; ভাষা একটি জাতির আত্মপরিচয়, সংস্কৃতি ও চেতনার মূল ভিত্তি। মাতৃভাষার প্রতি ভালোবাসা মানুষকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে সাহস জোগায়—এর উজ্জ্বল উদাহরণ ভাষা আন্দোলন। এই আন্দোলন পরবর্তীতে আমাদের স্বাধীনতা সংগ্রামের পথকে আরও সুদৃঢ় করে।
চিটাগং ইউনিভার্সিটি মিউজিক সোসাইটি - সি,ইউ,এম,এস - এর পক্ষ থেকে সকলকে "আন্তর্জাতিক মাতৃভাষা দিবস" এর শুভেচ্ছা।
05/02/2026
বাংলাদেশের ব্যান্ড সংগীতের ইতিহাসে যে নামটি সময়ের সাথে সাথে কিংবদন্তিতে পরিণত হয়েছে, সেই ওয়ারফেজ (Warfaze) আজ আবারও আমাদের গর্বিত করেছে।
সংগীতাঙ্গনে সুদীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে ব্যতিক্রমী ও ধারাবাহিক অবদানের স্বীকৃতি হিসেবে প্রথমবারের মতো কোনো মেটাল ব্যান্ড রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদক অর্জন করতে যাচ্ছে—যা নিঃসন্দেহে একটি ঐতিহাসিক মাইলফলক।
২০২৬ সালে একুশে পদকের জন্য মনোনীত ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও ১টি প্রতিষ্ঠানের তালিকায় নাম উঠেছে ওয়ারফেজ এর।
ওয়ারফেজ শুধু একটি ব্যান্ড নয়—এটি আমাদের কৈশোর, তারুণ্য, সংগ্রাম ও স্বপ্নের সাউন্ডট্র্যাক।তাদের গান আমাদের শিখিয়েছে ভাবতে, অনুভব করতে এবং নিজেদের গল্প খুঁজে নিতে।
একুশে পদক প্রাপ্তি কেবল একটি অর্জন নয়, বরং জাতীয় পর্যায়ে ব্যান্ড সংগীতের মর্যাদার এক তাৎপর্যপূর্ণ স্বীকৃতি। গৌরবময় এই অর্জনের জন্য ওয়ারফেজকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
একইসাথে গত ৩১ জানুয়ারি, Chittagong University Music Society - C**S আয়োজিত “Winter Waves” কনসার্টে পারফর্ম করার জন্য ওয়ারফেজ (Warfaze) এর প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করছি।
ওয়ারফেজের পরিবেশনা আমাদের আয়োজনকে করেছে আরও অর্থবহ, স্মরণীয় ও অনন্য। দর্শকদের মধ্যে যে উচ্ছ্বাস, আবেগ ও অনুপ্রেরণা সৃষ্টি হয়েছে, তা “Winter Waves”–কে নিঃসন্দেহে এক বিশেষ উচ্চতায় পৌঁছে দিয়েছে।
এমন একটি ঐতিহাসিক ব্যান্ডের সঙ্গে একই মঞ্চ ভাগাভাগি করার সুযোগ পাওয়া C**S–এর জন্য অত্যন্ত গর্বের।
ওয়ারফেজের পরবর্তী সকল কাজের জন্য থাকলো শুভকামনা।
04/02/2026
Chittagong University Music Society - C**S আয়োজিত "Winter Waves" কনসার্টে উপস্থিত হয়ে অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলার জন্য সকল শিল্পী, দর্শক, স্বেচ্ছাসেবক ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ।
Big shoutout to our amazing audience for the incredible energy and love!
আপনাদের ভালোবাসা ও উৎসাহ আমাদের জন্য অনেক বড় প্রেরণা।
আপনাদের সহযোগিতা ব্যতীত এতো বড় একটি আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হতো না। সকলের সম্মিলিত সহযোগিতা ছিলো বলেই, এতো বড় একটি কনসার্ট নির্বিঘ্নে; কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ করা সম্ভব হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আমরা আয়োজক টিম আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি, প্রোগ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য। পুরো প্রোগ্রাম জুড়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ভেন্যুতে উপস্থিত ছিলেন। এছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) সহ সকল রাজনৈতিক দলকে বিশেষভাবে ধন্যবাদ জানাই।
আপনারা সবাই জানেন, বহু বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এমন বড় কোনো কনসার্ট হয়েছে। আমরা অর্গানাইজিং টিম আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি প্রোগ্রামটি সুন্দরভাবে এবং ধারাবাহিকভাবে সম্পন্ন করার জন্য। নারী দর্শকদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে সম্পূর্ণ আলাদা একটি স্পেস ব্যবস্থা করা হয়েছিল, যাতে তারা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানটি উপভোগ করতে পারেন। অনেকেই ছোটো বাচ্চাদের সঙ্গে এনেছিলেন, যা আমাদের আরও বেশি আনন্দিত করেছে।
শত প্রচেষ্টার পরও বড় প্রোগ্রামগুলোতে কিছু ছোটখাটো ত্রুটি ঘটে যেতে পারে এবং আমাদের আয়োজিত কনসার্টও তার ব্যতিক্রম ছিলোনা। কনসার্টের ভেন্যু শহীদ মিনার হওয়াতে ছাত্রী হলগুলোতে থাকা শিক্ষার্থীদের সাময়িক অসুবিধা হয়েছে। এজন্য আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।
ওপেন কনসার্ট হওয়ায় অনেক বহিরাগত উপস্থিত ছিলেন, তবুও আমরা সর্বদা চেষ্টা করেছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাই-বোনদেরকে প্রাধান্য দিতে। ভেন্যু সীমাবদ্ধতার কারণে সকলকে পুরোপুরি আরামদায়ক পরিবেশ দেওয়া সম্ভব হয়নি, এজন্য আমরা আন্তরিকভাবে ক্ষমা চাই। আমাদের ভলেন্টিয়ার টিম সার্বক্ষণিক নজর রেখেছিল ভেন্যুর ভিতর, যাতে শিক্ষার্থী ও বহিরাগত সকলের নিরাপত্তা নিশ্চিত হয়।
সর্বোপরি, আমরা C**S টিম এবারের অভিজ্ঞতা থেকে অনেক কিছু শিখেছি এবং আগামী আয়োজনগুলোকে আরও সুন্দর, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখব। পরবর্তী ইভেন্টগুলোতেও আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং আনন্দময় মুহূর্তের সাক্ষী হবেন—এটাই আমাদের প্রত্যাশা।
31/01/2026
Drop your best capture in the comment box!
We wanna see them too!!
31/01/2026
তা কেমন উপভোগ করলেন C**S প্রেজেন্টস 'Winter Waves'?