21/05/2026
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর পালি বিভাগে নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান সম্পন্ন হলো।
আজ বিভাগের কনফারেন্স কক্ষে ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় ও ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভাগের সম্মানিত সভাপতি ড. সুদীপ্তা বড়ুয়া, অধ্যাপক ড. জ্ঞান রত্ন শ্রমণ, সহযোগী অধ্যাপক শাসনানন্দ বড়ুয়া রূপন, সহকারী অধ্যাপক অরুপ বড়ুয়া সহ প্রমুখ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাঁরা প্রবীণ শিক্ষার্থী এবং নবীন শিক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনামূলক ও স্মৃতিচারণমূলক বক্তব্য দেন।
দুপুর ১ টা'র সময় বিভাগ থেকে শহীদ মিনার এর উদ্দেশ্যে একটি শান্তিপূর্ণ র্যালি বের করা হয় এবং বিকেলে বিভাগ প্রাঙ্গণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ধন্যবাদ।