বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয় - ব্যাচ - ২০১৫

  • Home
  • Bangladesh
  • Chittagong
  • বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয় - ব্যাচ - ২০১৫

বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয় - ব্যাচ - ২০১৫ বা.স.উ.বি, ২০১৫ ব্যাচ এর সকল কে একত্রিত ?

বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের এই তোফা। 🤍অভিনন্দন 🤍❤️
17/10/2025

বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের এই তোফা। 🤍
অভিনন্দন 🤍❤️

১২টি প্যানেলের প্রার্থীদের হারিয়ে একমাত্র স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী...

বিস্তারিত কমেন্টে...

Congratulations Taosif Ul Islam Chowdhury & Riya Gupta for clearing FCPS PART-l, your dedication & hardwork finally paid...
07/07/2025

Congratulations Taosif Ul Islam Chowdhury & Riya Gupta for clearing FCPS PART-l, your dedication & hardwork finally paid off. It’s just the beginning of your long journey, hope you'll pass all the difficulties & serve the people. Proud of you❤️

সেই ২০১৮ সালের কোন এক আড্ডা থেকে উঠে আসা কথা থেকেই আমাদের টুর্নামেন্টের যাত্রা শুরু হয় সবচেয়ে কনিষ্ঠ ব্যাচ হিসেবে, এক প্...
15/02/2025

সেই ২০১৮ সালের কোন এক আড্ডা থেকে উঠে আসা কথা থেকেই আমাদের টুর্নামেন্টের যাত্রা শুরু হয় সবচেয়ে কনিষ্ঠ ব্যাচ হিসেবে, এক প্রকার ফাইন দিয়েই টুর্নামেন্টের শুরু থেকেই আমরা অংশগ্রহণ করি। অনেক বছর কেটে গেলো আর আসরের সংখ্যাও বেড়ে ৫ হলো, যার মধ্যে ২টি ফাইনাল খেলার সুযোগও হয় আমাদের। কিন্তু ভাগ্য সহায় না থাকায় চ্যাম্পিয়ন হওয়াটা আমাদের অধরাই থেকে গেলো, থেকে গেলাম সবসময় হট ফেভারিট তকমা নিয়ে।

বছর ঘুরে এবার অনুষ্ঠিত হয় ৬ষ্ঠ আসর, পুরোনো ক্ষুধা নিয়ে আবারো অংশগ্রহণ করি আমরা। আর ফাইনালি আমরা ফাইনালে ফেইস করি টুর্নামেন্টের মোস্ট সাকসেসফুল এবং হটকেক ২০০৩ব্যাচকে। এবার আর আমাদের স্বপ্নভঙ্গ হয়নি, বরঞ্চ আমরা আমাদের সেই অধরা স্বপ্নের দেখা পেলাম।

বিখ্যাত ব্যান্ড কুইনসের ভাষায় তাই বলতেই হয়-

We are the champions, my friends
And we'll keep on fighting till the end
We are the champions
We are the champions
No time for losers
'Cause we are the champions of BGHS❤️

প্রতিবারের ন্যায় এবারও বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয় এর প্রাক্তনদের নিয়ে ব্যাচ ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট REVIVAL OF BON...
13/02/2025

প্রতিবারের ন্যায় এবারও বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয় এর প্রাক্তনদের নিয়ে ব্যাচ ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট REVIVAL OF BONNDIG BGHS CRICKET FESTIVAL 2025- SEASON 6 আয়োজিত হচ্ছে।

প্রতিবারের মত ব্যাচ - ২০১৫ অংশগ্রহণ করছেন। এতে আমাদের আর্থিক এবং মানসিক ভাবে সহযোগিতা করেছে storage এবং Anik Fitness Unit2। তাদেরকে ধন্যবাদ।

এবং আগামী দুদিন আপনাদের সরব উপস্থিতি আমাদের টুর্নামেন্টকে সাফল্যমন্ডিত করবে।

স্থান : বাকলিয়া স্টেডিয়াম, নতুন ব্রীজ এর পাশে।

আসসালামু আলাইকুম, ২০ ব্যাচের Abdullah Al Mamun  এর আপন বড় ভাই ছৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ভাই এর দুটি কিডনি অকার্যকর হ...
02/10/2024

আসসালামু আলাইকুম, ২০ ব্যাচের Abdullah Al Mamun এর আপন বড় ভাই ছৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ভাই এর দুটি কিডনি অকার্যকর হয়ে বর্তমানে গুরুতর অবস্থায় আছেন । উনার দ্রুত উন্নত চিকিৎসা নিশ্চিত করতে অনেক অর্থের প্রয়োজন। তাই ভাইকে বাঁচাতে আপনাদের সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি। তাহের ভাইয়ের জন্য সকলের দু'আ ও সহযোগিতা কাম্য।
বিকাশ নাম্বার:
01590061439 : Shibly Kanon (ব্যাচ-২০)
01892603858 : নাজিফা (ব্যাচ-২০)

বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয় এর এসএসসি ১৯৮১ ব্যাচ এর প্রিয় বড় ভাই ডা. শাহাদাত হোসেন আদালতের রায়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশ...
01/10/2024

বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয় এর এসএসসি ১৯৮১ ব্যাচ এর প্রিয় বড় ভাই ডা. শাহাদাত হোসেন আদালতের রায়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর মেয়র নির্বাচিত হওয়াই ২০১৫ ব্যাচ পক্ষ থেকে ভাইয়াকে শুভেচ্ছা এবং অভিনন্দন। বর্তমান স্কুলের অবকাঠামো গত উন্নয়নের আপনাকে আমরা পাশে চাই।

Dr. Shahadat Hossain 🤍

29/08/2024

বর্তমানে আমরা দেখতে পাচ্ছি, শিক্ষকদের প্রতি শ্রদ্ধা এবং সম্মানের জায়গা অনেকটাই ক্ষীণ হয়ে যাচ্ছে। বিভিন্ন জায়গায় শিক্ষকদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ এনে অসম্মান করা হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। আমরা যখন ছোট ছিলাম, শিক্ষকদের প্রতি শ্রদ্ধা এবং ভয় মিশ্রিত একটা অনুভূতি ছিল, যা আমাদের শৃঙ্খলিত করত এবং গড়ে তুলতে সাহায্য করত। আজ সেই মূল্যবোধ যেন হারিয়ে যাচ্ছে। কোনো শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ থাকলে সেটি যথাযথ প্রমাণ ও আইনী প্রক্রিয়ার মাধ্যমে সমাধান হওয়া উচিত । শিক্ষকেরা আমাদের জীবনের দিশারী, তাদের সম্মান করতে না পারলেও অসম্মান করার অধিকার আমাদের নেই।

বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের জানাচ্ছি, কোনো স্যার, মেডাম এর বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ ও আইনগত পদক্ষেপ ছাড়া কোনো রকম খারাপ ব্যবহারের অভিযোগ এলে, আমরা প্রাক্তন ছাত্ররা তা মেনে নেবো না। এই বিষয়ে তোমাদের সতর্ক থাকা উচিত।

কোটা সংস্কার আন্দোলনে শহীদ সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা।- বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয় - ১১ই আগষ্ট, ২০২৪📸 Efteker Eftu ভাই...
11/08/2024

কোটা সংস্কার আন্দোলনে শহীদ সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা।

- বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়
- ১১ই আগষ্ট, ২০২৪
📸 Efteker Eftu ভাই 💙

Address

Chittagong

Telephone

+8801627964117

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয় - ব্যাচ - ২০১৫ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category