Stamford Education Academy

Stamford Education Academy School

Babutipara/Daiara, Muradnagar,

Cumilla.

22/01/2026
সবজি ওজন করার সময় যদি মাপার কাঁটায় একটি মাছি বসে, তাহলে ওজনে তেমন পার্থক্য হয় না। কিন্তু সেই একই মাছি যদি স্বর্ণ ওজন ...
26/04/2025

সবজি ওজন করার সময় যদি মাপার কাঁটায় একটি মাছি বসে, তাহলে ওজনে তেমন পার্থক্য হয় না।

কিন্তু সেই একই মাছি যদি স্বর্ণ ওজন করার সময় মাপার কাঁটায় বসে, তাহলে তার ওজনে দশ-বিশ হাজার টাকার পার্থক্য করে দিতে পারে।

এখানে ওজন বড় কথা নয়, আপনি কোন যায়গায় অবস্থান করছেন—সেটাই আসল গুরুত্বপূর্ণ বিষয়।

তাই চেষ্টা করুন ভালো মানুষদের সংস্পর্শে থাকতে। নিজেকে উত্তম পরিবেশে রাখুন এবং নিজের সম্মান ও মর্যাদা বজায় রাখুন।

🎯 পহেলা অক্টোবর-২০২৪ইং থেকে ভর্তি ফর্ম বিতরণ শুরু🔰🎯 বাবুটিপাড়া পশ্চিম ও উত্তরপাড়া থেকে ভর্তি ফর্ম সংগ্রহ করা যাবে🔰🎯 পহেল...
24/09/2024

🎯 পহেলা অক্টোবর-২০২৪ইং থেকে ভর্তি ফর্ম বিতরণ শুরু🔰
🎯 বাবুটিপাড়া পশ্চিম ও উত্তরপাড়া থেকে ভর্তি ফর্ম সংগ্রহ করা যাবে🔰
🎯 পহেলা নভেম্বর থেকে ৪-৫ বছরের বয়সী সকল শিক্ষার্থীকে ২ মাসের জন্য বিনামূল্যে পাঠদান করানো হবে🔰
🎯 দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য, বিদ্যালয়ে খরচে যথেষ্ট ছাড় দেওয়া হবে🙌
☎️ যোগাযোগ - 01819021975

12/04/2024

আপনার সন্তানকে অভাবের বদলে 'আভিজাত্য' শেখান। তাকে মন ও সাহস বড় করতে শেখান। তাকে সাধ্যের মধ্যে থেকে যতটুকু পারেন,দামী জিনিসপত্র কিনে দেন। এডগার এলেন পো কিংবা আইজ্যাক বশেভিস সিঙ্গারের বই জন্মদিনে গিফট করেন।

তাকে সামান্য রাখাল বালকের ব্যাংকার হওয়ার গল্প না বলে ~খালিদ বিন ওয়ালিদ~ কিংবা ~আব্রহাম লিংকনের~ গল্প বলেন। 'মানুষ তার স্বপ্নের সমান বড়ো হয়',এই চরম সত্যটা ছোটবেলায় তার মাথায় গেঁথে দেন। তাকে বুঝান ভালো শিক্ষা,ভালো রেজাল্ট করার থেকে বেশি গুরুত্বপূর্ণ । নিউজ পেপার এ প্রকাশিত সমস্ত শিক্ষার্থীর সফলতার গল্প সত্য হয় না।

তাকে বলেন,যেকোন কাজ সন্মানের। শুধু চেয়ারে বসাই পড়ালেখার উদ্দেশ্য নয়। চিন্তার মুক্তি না হলে,পিএইচডি করেও কোন ফায়দা নেই।নিজের বিবেকের কাছে তাকে সৎ থাকার শিক্ষা দেন। তাকে শিখান একমাত্র ধার্মিক ব্যক্তি এ দিনশেষে শান্তিতে মরতে পারে । অসৎ উপার্জন চিরস্থায়ী হয় না।

তাকে বলেন, কোন দেশেই পৃথিবীর শ্রেষ্ঠ দেশ না।পৃথিবীতে আরো অনেক বড়ো বড়ো দেশ,জাতি,মানুষ,সভ্যতা আছে। প্রচুর ভ্রমণকাহিনী পড়তে দেন। দশ,বারো বছর বয়স হলেই যেন তার ভিতর চীনের মহাপ্রাচীর কিংবা কাশ্মীরের কোন সকাল দেখার স্পৃহা তৈরি হয়। তার মধ্যে যেন স্বপ্ন তৈরি হয় যে আমি লুক্সেমবার্গকে আমার দ্বিতীয় বাড়িটি বানাবো যে দেশের জিডিপি কানাডা আমেরিকা থেকেও বেশি |

বাচ্চাকে অভাব শিখাবেন কিন্তু তা পালন করা শেখাবেন না। অভাবী মানুষ পৃথিবীকে কিছু দিতে পারে না। এদের জীবন কাটে ধুঁকে ধুঁকে। খরকুটোর মতো বেঁচে থাকা আসলে কোন 'জীবন' না। টাকায় দরিদ্র হওয়া কোন অপরাধ না। অপরাধ হলো,নিজের চিন্তা ভাবনাকে 'গরীব' করে রাখা।

যে আপনার সন্তানের উচ্চাকাঙ্ক্ষাকে খাটো করে দেখে,তারা হতাশাগ্রস্ত লোক।এদের কাছ থেকে ৫০৫ হাত দূরে থাকুন।

এই পোস্ট সবাই বুঝতে পারবে না, বোঝার ক্ষমতা থাকা কথাও না, আমরা আমাদের চিন্তার শৃংখলায় আবদ্ধ সেখান থেকে বের হয়ে যাওয়ার ক্ষমতা খুব কম মানুষের আছে ❤️

11/04/2024

🔹গ্রিক ভাষা এবং এর বর্ণমালার উৎস❓
🔰গ্রিক (ইংরেজি: Greek; গ্রিক ভাষায়: Ελληνικά এলিনিকা) বিশ্বের অন্যতম প্রধান সভ্যতা ও সাহিত্যের ধারক ভাষা। গ্রিক একটি ইন্দো-ইউরোপীয় ভাষা, কিন্তু এটির কোন নিকটাত্মীয় ভাষা নেই। সমস্ত জীবিত ইন্দো-ইউরোপীয় ভাষার মধ্যে কেবল আরমেনীয় ভাষার সাথে গ্রিক ভাষার মিল আছে। গ্রিক ভাষা দক্ষিণ বলকান অঞ্চলে খ্রিস্টপূর্ব ২য় সহস্রাব্দের শুরু থেকে কথিত হয়ে আসছে। এ ভাষার ৩,৫০০ বছর আগের লিখিত নিদর্শন পাওয়া গেছে, যা ইন্দো-ইউরোপীয় ভাষাগুলির মধ্যে প্রাচীনতম। ক্রেতে দ্বীপপুঞ্জের মাইসেনীয় গ্রিক দলিলপত্রসমূহে এবং মূল গ্রিসদেশীয় ভূখণ্ডে "রৈখিক বি" লিপিতে লেখা রচনাসমূহে গ্রিক ভাষার প্রাচীনতম নিদর্শন খুঁজে পাওয়া গেছে।

🔰গ্রিক ভাষার বর্ণমালা👇
আধুনিক গ্রিক ভাষা প্রত্ন-গ্রিক (Proto-Greek) ভাষার উত্তরসূরী। খ্রিস্টপূর্ব ৪র্থ শতকে গ্রিসের বিভিন্ন স্থানে প্রচলিত বিভিন্ন প্রাচীন গ্রিক উপভাষা ধীরে ধীরে আথেন্স অঞ্চলের আত্তিক উপভাষার উপর ভিত্তি করে উদ্ভূত "কোইনি" (Koine) বা সাধারণ গ্রিক ভাষায় রূপ নেয়। কোইনি থেকে প্রত্ন-গ্রিক ও সেখান থেকে আধুনিক গ্রিক ভাষার উৎপত্তি।গ্রিক ভাষায় রচিত প্রাচীন গ্রন্থগুলো পরবর্তীকালে ইউরোপ,এশিয়া ও উত্তর আফ্রিকার ইতিহাস জানতে সহায়তা করেছে। এ থেকে ধারণা করা যায় গ্রিকভাষীরা কীভাবে এসব অঞ্চলে ছড়িয়ে পড়েছিল।বহুল ব্যবহৃত ভাষা না হওয়া সত্ত্বেও এর যথেষ্ট প্রভাব বিদ্যমান। পৃথিবীর বৈজ্ঞানিক শব্দভাণ্ডারের বিরাট অংশ এই ভাষার। এ ভাষা ব্যাকরণ চর্চার ক্ষেত্রে অগ্রদূত।
Via: Wikipedia ✴️
K Kamrul 📌

11/04/2024

🔹লাতিন বা ল্যাটিন ভাষার উৎস বা উৎপত্তি❓
🔰লাতিন ভাষাটি ইতালির স্থানীয় ভাষা ছিল না। প্রাগৈতিহাসিক যুগে উত্তর দিক থেকে ইতালিক জাতির লোকেরা ইতালীয় উপদ্বীপে ভাষাটি নিয়ে এসেছিল। ভাষাটি ইন্দো-ইউরোপীয় ভাষা পরিবারের ইতালিক উপ-পরিবারের সদস্য। ইতালিতে লাতিন ছিল মূলত রোম ও তার আশেপাশের অঞ্চলের একটি উপভাষা। ইতালিক ভাষাসমূহের মধ্যে লাতিন, ফালিস্কান ও অন্যান্য কিছু ভাষা মিলে লাতিনীয় দল গঠন করেছে। খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতকে লাতিনীয় ভাষাতে লেখা শিলালিপি পাওয়া গেছে। সুস্পষ্ট রোমান লাতিনে লেখা বিভিন্ন প্রাচীনতম রচনা বেশির ভাগই খ্রিস্টপূর্ব ৩য় শতকের। উত্তর ইতালিতে প্রচলিত কেল্টীয় উপভাষাগুলি, মধ্য ইউরোপে প্রচলিত অ-ইন্দো-ইউরোপীয় এত্রুস্কান ভাষা, এবং দক্ষিণ ইতালিতে প্রচলিত গ্রিক ভাষা (খ্রিস্টপূর্ব ৮ম শতক থেকেই প্রচলিত) লাতিন ভাষাকে প্রভাবিত করেছিল। খ্রিস্টপূর্ব ৩য় শতকের দ্বিতীয়ার্ধে গ্রিক সাহিত্যগুলি লাতিনে অনুবাদ করা হয়। গ্রিক ভাষা ও সাহিত্যের প্রভাবে লাতিন একটি গুরুত্বপূর্ণ সাহিত্যিক ভাষায় পরিণত হয়।
Via: Wikipedia ✴️
K Kamrul 📌

11/04/2024

ক্যালকুলাসের ব্যাসিক ও ধারাবাহিক গাণিতিক সমস্যা নিয়ে আসছি📏

06/12/2023

এশিয়া পৃথিবীর বৃহত্তম মহাদেশ। এটা পৃথিবীর মোট ভূপৃষ্ঠের ৮.৮% ভাগ (বা ৩০% ভাগ স্থল), এবং বৃহত্তম তটরেখা ৬২,৮০০ কিলোমিটার (৩৯,০২২ মা)। এশিয়া সাধারণত ইউরেশিয়ার পাঁচ ভাগের চার ভাগ নিয়ে পূর্ব দিকে অবস্থিত। এটা সুয়েজ খাল ও ইউরাল পর্বতমালার পূর্বে, ককেশাস পর্বতমালা, কাস্পিয়ান সাগর ও কৃষ্ণ সাগরের দক্ষিণে অবস্থিত।

Address

Babutipara, Muradnagar
Chittagong
ELLIOTTGONJ-3519

Opening Hours

Monday 07:00 - 22:00
Tuesday 07:00 - 22:00
Wednesday 07:00 - 22:00
Thursday 07:00 - 22:00
Friday 09:00 - 17:00
Saturday 07:00 - 22:00
Sunday 07:00 - 22:00

Telephone

+8801819021975

Website

Alerts

Be the first to know and let us send you an email when Stamford Education Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Stamford Education Academy:

Shortcuts

Share

Category