The Lexis Lab : BCS, Bank, IBA

The Lexis Lab : BCS, Bank, IBA

Share

Ace BCS, Bank, and IBA with powerhouse English! Master daily high-yield vocabulary to crack exams.

13/07/2026

Post-6


ধরুন, আপনি একটি বড় জনসমাগমে উপস্থিত আছেন। সেখানে সবাই একই মর্যাদার নয়। কেউ অত্যন্ত সম্মানিত, কেউ সাধারণভাবে সম্মানিত, আবার কেউ তুলনামূলক ভাবে কম সম্মানিত।

এবার মনে মনে একটি Respect Scale কল্পনা করুন।
যিনি সবচেয়ে বেশি সম্মানিত, তাঁর স্কোর ১০০। এরপর ধীরে ধীরে মর্যাদা বা সম্মান কমার সঙ্গে সঙ্গে স্কোরও কমতে থাকবে যেমন ১০০, ৯০, ৮০, ৬০, ৪০, ২০, ০। নিচে আপনাদের বুঝার সুবিধার্থে একটা Respect Scale দেখানো হলো_

100 = Highly Respected
80 = Respected
60 = Normal
40 = Less respected
20 = Humiliated
00 = Abased

এখানে আমরা দেখছি, Humiliate এবং Abase হলো সবার নিচে। এদুটোর মধ্যে মিল থাকলেও সামান্য পার্থক্য রয়েছে। ভাবুন, একজন মানুষ একটি মঞ্চে দাঁড়িয়ে আছে।
যদি সবাই তাকে নিয়ে হাসাহাসি করে এবং সে লজ্জা পায়, তখন তা হবে Humiliate করা। এতে তার সম্মানহানি ঘটবে না। কিন্তু যদি তাকে সবার সামনে এমনভাবে ছোট করা হয় যে তার সামাজিক মর্যাদাই নষ্ট হয়ে যায় তখন তাকে define করা হবে Abase দিয়ে।

অর্থাৎ, Abase মানে Bring someone's dignity down.

আবার Abase শব্দটার Breakdown করলে পাই
A + Base. এখানে Base মানে নিচু। আমরা এভাবেও মনে রাখতে পারি।

Synonyms: Degrade, Belittle, Demean, Disgrace
Antonyms: Honor, Respect, Praise

এখন কিছু Sentence দেখার চেষ্টা করি

1.The cruel king abased his servant before the entire court. ( নিষ্ঠুর রাজা পুরো রাজদরবারের সামনে তার চাকরকে (________) করেছিলেন।)

২. No one has the right to abase another human being. ( কোনো মানুষেরই অন্য একজন মানুষকে (________) করার অধিকার নেই।)

3. She refused to abase herself for money or power. ( সে অর্থ বা ক্ষমতার জন্য নিজেকে (________) করতে রাজি হয়নি।)

নিচের Fill in the gap গুলো চাইলে প্রেক্টিস করতে পারেন

Q1. The dictator routinely ______ his political opponents in public to weaken their influence.

(A) praised

(B) elevated

(C) abased

(D) rewarded

Q2. She refused to ______ herself by begging for a position she had already earned through merit.

(A) abase

(B) inspire

(C) encourage

(D) enlighten

(E) entertain

09/07/2026

Post-5


আজকে আমি আপনাকে একটা আদালতে নিয়ে যাচ্ছি।
আদালতটা মানুষে পরিপূর্ণ। সামনে বিচারক বসা। এক পাশে রয়েছেন আইনজীবীরা এবং অন্য পাশে একজন যুবক, যার বিরুদ্ধে চুরির অভিযোগ আনা হয়েছে। একে একে আসামী পক্ষের আইনজীবী ও বাদী পক্ষের আইনজীবী সব প্রমাণ উপস্থাপন করলেন। কয়েক ঘণ্টা শুনানির পর বিচারক উঠে দাঁড়ালেন এবং বিচারক বললেন, "The court absolves the defendant of all charges."

মুহূর্তের মধ্যে আদালজুড়ে নীরবতা। যুবকের চোখেও মুক্তির পানি। সে এখন মুক্ত। কারণ আদালত বলেছে, সে আর এই অভিযোগের জন্য দায়ী নয়।

এখন থেকে যখনই ABSOLVE শব্দটি দেখবেন, একটি আদালত, একজন বিচারকের বিচার বা মুক্তির কথা চিন্তা করবেন। দেখবেন শব্দটা ভুলবেন না।

এবার কিছু বাস্তব বাক্য পড়ে আসি।

Sentence: 1
The judge absolved her of all responsibility.

ভেঙে বললে_
The judge: বিচারক
absolved: (________)
her: তাকে
of all responsibility: সব দায়িত্ব থেকে

বাংলা অর্থ দাড়ায়:
বিচারক তাকে সব দায়িত্ব থেকে (________) করেছিলেন।

Sentence: 2
The new evidence absolved him of the crime.

অর্থাৎ
The new evidence: নতুন প্রমাণ
absolved: (________)
him: তাকে
of the crime: অপরাধের অভিযোগ থেকে

বাংলা অর্থ:
নতুন প্রমাণ তাকে অপরাধের অভিযোগ থেকে (________) করেছিল।

[ Fill in the gap অংশে আপনারা নিজেদের মতো অর্থ চিন্তা করুন যেনো বাক্যের সাথে সঙ্গতিপূর্ণ হয় ]

সুতরাং, আমরা বলতে পারি Absolve (Verb) মানে হলো
দোষমুক্ত ঘোষণা করা, অভিযোগ থেকে মুক্ত করা বা, দায়িত্ব বা অপরাধবোধ থেকে অব্যাহতি দেওয়া।

Simple English Definition করলে: To free someone from blame, guilt, or responsibility.

আরও একটু সহজ করে মনে রাখতে চাইলে, শব্দটি ভাঙ্গুন। তাহলে দাড়ায়: AB + SOLVE. ভাবুন, একটি মামলার সব সমস্যা (solve) হয়ে গেছে।

GRE / SAT types Fill in the Blank:

Questions:

1. Although the employee had been widely blamed for the financial loss, the internal investigation eventually ______ him of all wrongdoing.

(A) accused (অভিযুক্ত)

(B) condemned (নিন্দিত)

(C) absolved

(D) deceived (প্রতারিত)

(E) ignored

Answer: (C) absolved

Explanation: তদন্তের মাধ্যমে প্রমাণ হয়েছে যে তিনি দোষী নন। তাই "দোষমুক্ত ঘোষণা করা" অর্থের absolved-ই সঠিক।

2. The discovery of DNA evidence completely ______ the prisoner, proving that he had never committed the crime.

(A) implicated (প্রলিপ্ত)

(B) absolved

(C) bewildered (হতভম্ব)

(D) restrained ( সংযত বা নিয়ন্ত্রিত)

(E) prosecuted

Answer: (B) absolved

Explanation: নতুন DNA প্রমাণ দেখিয়েছে যে বন্দী অপরাধ করেনি। তাই তাকে অভিযোগ থেকে মুক্ত ঘোষণা করা হয়েছে।

Synonyms: Exonerate, Acquit, Clear

Antonyms: Accuse, Blame

09/07/2026

Post: 4


এখন আমরা পড়বো Abate নিয়ে।

একটি ছোট গল্প দিয়ে শুরু করি চলুন। কারণ মানুষ গল্প মনে রাখে।

মনে করি, দুই দিন ধরে কেনো একটা গ্রামের ওপর ভয়ংকর ঝড় বয়ে যাচ্ছিল। মানুষ ঘর থেকে বের হতে পারছিল না। হঠাৎ গভীর রাতে বাতাসের গতি কমতে শুরু করল। বৃষ্টিও আগের মতো জোরে পড়ছিল না। গ্রামের স্কুল শিক্ষক মুকবুল ফিদা জানালার বাইরে তাকিয়ে মৃদু হেসে বললেন, The storm has finally abated. অর্থাৎ, অবশেষে ঝড়ের তীব্রতা কমেছে।

এবার নিচের ইংরেজি বাক্যগুলো মনোযোগ দিয়ে পড়া যাক।

* His anger gradually abated when he heard the truth.
— সত্যটি শোনার পর তার রাগ ধীরে ধীরে কমে গেল।

* The pain began to abate after taking the medicine.
— ওষুধ খাওয়ার পর ব্যথা কমতে শুরু করল।

* There was no sign that the heavy rain would abate.
— প্রবল বৃষ্টি কমবে, এমন কোনো লক্ষণ ছিল না।

* The tension between the two countries has finally abated.
— দুই দেশের মধ্যে উত্তেজনা অবশেষে কমেছে।

কিন্তু কথা হচ্ছে আমরা এখানে Reduce অথবা Decrease কেনো ব্যবহার করলাম না? এই দুইটি শব্দের মিনিংও কমে যাওয়া। হা, কমে যাওয়া, বাট এখানে কিছু সূক্ষ্ম পার্থক্য বিদ্যমান। তা অল্প কথায় নিচে তুলে ধরা হলো।

First of all আমরা Abate এর কথায় আসি। যার বাংলা অর্থ কমে যাওয়া, হ্রাস পাওয়া,শান্ত হওয়া, তীব্রতা কমে যাওয়া ইত্যাদি। এই অর্থ গুলো Reduce or Decrease এর ক্ষেত্রেও একই। পার্থক্যটা হচ্ছে ব্যবহারে। কোনো কিছু যখন আগের মতো শক্তিশালী, তীব্র বা ভয়ংকর থাকে না, বরং ধীরে ধীরে কমে আসে তখনই আমরা abate ব্যবহার করতে পারি। অর্থাৎ আমরা ঝড়, বৃষ্টি, বন্যা, রাগ, ব্যথা, বা কোলাহল কমার ক্ষেত্রে Abate কে ব্যবহার করতে পারি।

আবার যখন কোনো কিছুর সংখ্যা, পরিমাণ, আকার বা পরিমাপ কমে যায়, তখন decrease ব্যবহৃত হয়। এটি নিজে নিজেও কমতে পারে, আবার কেউ কমাতেও পারে। এটি গণনা বা পরিমাপ করা যায়। সাধারণত জনসংখ্যা, তাপমাত্রা, দাম, গতি, বা অপরাধের সংখ্যা কমার ক্ষেত্রে এই শব্দটি ব্যবহার করাই শ্রেয়।
দুইটা সহজ বাক্য দেখি

* The population of the village is decreasing. (গ্রামের জনসংখ্যা কমছে)।
* Turn right to decrease the volume. (ভলিউম বা আওয়াজ কমাতে ডান দিকে ঘোরান।)

অন্যদিকে, যখন কেউ ইচ্ছাকৃতভাবে বা কোনো চেষ্টার মাধ্যমে কোনো কিছুর আকার, পরিমাণ, দাম বা ওজন কমিয়ে আনে, তখন reduce ব্যবহার করা হয়। এটি সাধারণত যেকোনো বাহ্যিক শক্তির দ্বারা হয়ে থাকে। যেমন ওজন কমানো, খরচ কমানো, জিনিসের দাম কমানো, বা কাজের চাপ কমানোর ক্ষেত্রে। উদাহরণ টেনে দেখালে_

* I need to reduce my daily expenses. (আমার দৈনিক খরচ কমানো দরকার।
* The shopkeeper reduced the price. (দোকানদার দামটি কমিয়েছিলেন।)

এবার চলুন একটা Mnemonic দিয়ে শব্দটা মনে রাখার চেষ্টা করা যাক। ABATE = A Bad Attack Ends. (একটি খারাপ ঝড় শেষের দিকে যাচ্ছে)। যাস্ট মনে রাখার জন্য এটা বানানো।

আপনারা উপরের যেকোনো একটা টেকনিক মেইনটেইন করে শব্দটি মনে রাখতে পারেন।

হাতে সময় থাকলে Fill in the Gap গুলো দেখে নিতে পারেন।

1. After hours of intense negotiations, the hostility between the two rival factions began to __________, offering a brief glimmer of hope for a peaceful resolution.

(A) magnify
(B) abate
(C) fluctuate
(D) escalate
(E) persist

2. Environmentalists warn that unless carbon emissions __________, the global temperature will reach a catastrophic tipping point by the end of the decade.

(A) surge
(B) accumulate
(C) abate
(D) stabilizes
(E) intensifies

3. The stock market panic showed no signs of __________ even after the central bank announced an unexpected interest rate cut.

(A) abating
(B) soaring
(C) prevailing
(D) compounding
(E) mutating

4. Although the initial agony of the injury was excruciating, the pain started to __________ once the paramedic administered the local anesthetic.

(A) burgeon
(B) abate
(C) reiterate
(D) propagate
(E) aggravate


আল্লাহ হাফেজ।

08/07/2026

Post-3


নিচে কয়েকটি ইংরেজি বাক্য দেওয়া হলো। বাক্যগুলো মনোযোগ দিয়ে পড়ুন_

Sentence-1:
My failure to recognize my old friend left me abashed.

যা ভেঙে ভেঙে বাংলায় অনুবাদ করলে দাড়ায়-
My failure: আমার ব্যর্থতা
to recognize: চিনতে
my old friend: আমার পুরোনো বন্ধুকে
left me: আমাকে করে দিয়েছিল
abashed: (________)

[ আপনারা নিজেরা চিন্তা করে খালি জায়গাটিতে শব্দ বসান, বাক্যের ভাব অনুযায়ী ]

একসাথে বললে: পুরোনো বন্ধুকে চিনতে না পারায় আমি ভীষণ (_____) হয়ে পড়েছিলাম।

এই বাক্যটা Cambridge English Thesaurus থেকে নেওয়া। আবার আসুন সেইম Word টি দিয়ে আরও কয়েকটা বাক্য প্রেকটিস করি। এই বাক্য গুলোও বিভিন্ন Archive (সংরক্ষণাগার) থেকে নেওয়া। আমার নিজের লেখা বাক্য নয়।

Sentence-2:
He was a man whom no check could abash.

ভেঙে ভেঙে বাংলায় অনুবাদ করলে —
He was a man: তিনি এমন একজন মানুষ ছিলেন
whome: যাকে
no check: কোনো বাধা, প্রতিবন্ধকতা বা ব্যর্থতা
could abash: (________)

একত্রে:
তিনি এমন একজন মানুষ ছিলেন, যাকে কোনো বাধা, ব্যর্থতা বা প্রতিবন্ধকতা (________) করতে পারত না।

আরও একটা বাক্য লিখছি। এটা জন মিল্টনের Paradise Lost থেকে নেওয়া।

Sentence-3:
Abashed, the devil stood, and felt how awful goodness is.

যদি ভেঙে বলি—
Abashed: (________)
the devil: শয়তান
stood: দাঁড়িয়ে রইল
and felt: এবং বুঝতে পারল / অনুভব করল
how awful goodness is: সত্ত্বা কত শক্তিশালী বা মহান

অর্থ্যাৎ, (________) হয়ে শয়তান দাঁড়িয়ে রইল এবং বুঝতে পারল, মহত্ত্ব কত শক্তিশালী।

আরও কয়েকটা সিম্পল বাক্য—
* Her unexpected praise abashed her.
* He was abashed.

তাহলে আমাদের Word of the Day হলো Abash. যা একটা Verb. আপনারা হয়তো খালি অংশে কী বসবে এতক্ষণে বুঝে নিয়েছেন। তার মানে যা দাড়ায়, Abash মানে লজ্জিত করা, বিব্রত করা, সংকোচে ফেলে দেওয়া বা অপ্রস্তুত করে দেওয়া। ইংরেজিতে বললে: To make someone feel embarrassed, ashamed, or self-conscious.

আপনি চাইলে আরও মজা করে পড়তে পারেন
Story Method এর মাধ্যমে। যেমন: মহসিন সবসময় চুপচাপ থাকত। একদিন পুরো স্কুলের সামনে তাকে Best Student হিসেবে ঘোষণা করা হলো। এতে সবাই করতালি দিতে শুরু করল। এত মানুষের সামনে সে এতটাই লজ্জা পেল যে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল।

এখন মনে করি ABASH হলো একটা Abbreviation (কোনো শব্দ বা বাক্যাংশকে ছোট করে লেখাকে abbreviation বলে)। যদি আমি এটার Elaboration লিখি তাহলে দাড়ায়: ABASH stands for 'A Big Audience Suddenly Humiliates you.' (এই Elaboration টা আমার নিজের বানানো না। Chatgpt ব্যবহার করে বানানে।)

এবার আসেন দুইটা GRE বা SAT ধাঁচের Fill in the Blank প্রেকটিস করি।

Question 1:
Although she had won the competition, the unexpected standing ovation from the audience did not make her proud; instead, it seemed to ______ her, and she quietly lowered her head.
(A) inspire
(B) abash
(C) amuse
(D) reassure
(E) motivate

Answer:

Question 2:
Far from enjoying the public praise, the young scientist was visibly ______ by the attention and struggled to respond to the reporters' questions.
(A) exhilarated
(B) abashed
(C) indifferent
(D) delighted
(E) boastful

Answer:

এবার আসেন Abash এর কিছু সহজ Synonym এবং Antonym শিখে নেই।

Synonyms: Embarrass, Humiliate, Disconcert, Confuse.

Antonyms: Encourage, Inspire, Comfort, Reassure, Boost.

এমন বহুত আছে। এত গুলো শেখার দরকার নাই। এমনিতেই পাড়বেন।

খোদা হাফেজ।

06/07/2026

Post: 2


একটি প্রশ্ন দিয়ে শুরু করি। কেন আমরা আজ দশটি নতুন শব্দ শিখেও কয়েক দিনের মধ্যে অর্ধেক ভুলে যাই? এর কারণ আমাদের স্মৃতিশক্তি দুর্বল নয়। বেশিরভাগ ক্ষেত্রে সমস্যা থাকে শেখার পদ্ধতিতে।

হাজার হাজার বছর আগে যখন বই, ইন্টারনেট বা স্মার্টফোন ছিল না, তখনও মানুষ বিশাল পরিমাণ তথ্য বছরের পর বছর নির্ভুলভাবে মনে রাখতে পারত।
প্রাচীন গ্রীসের বক্তারা একটি অসাধারণ স্মৃতি কৌশল ব্যবহার করতেন, যার নাম ছিল Memory Palace বা Method of Loci। তারা প্রতিটি তথ্যকে একটি পরিচিত স্থান বা ভবনের নির্দিষ্ট অংশের সঙ্গে যুক্ত করতেন। পরে সেই স্থানটি মনে মনে কল্পনা করলেই একের পর এক তথ্য তাদের মনে ফিরে আসত।

অন্যদিকে, প্রাচীন ভারতের বৈদিক শিক্ষায় হাজার হাজার শ্লোক শতাব্দীর পর শতাব্দী ধরে মুখে মুখে সংরক্ষিত হয়েছে। এর জন্য ব্যবহার করা হতো ছন্দে আবৃত্তি, নিয়মিত পুনরাবৃত্তি, দলগত অনুশীলন এবং একই বিষয়কে বিভিন্ন ক্রমে বারবার আবৃত্তি করার বিশেষ পদ্ধতি। এসব কৌশল স্মৃতিকে অসাধারণভাবে শক্তিশালী করে তুলত।

আজকের Neuroscience এবং Cognitive Psychology-ও বলছে, শুধু একটি শব্দ বারবার পড়ে যাওয়া শেখার সবচেয়ে কার্যকর উপায় নয়। বরং Context, Visualization, Storytelling, Active Recall এবং Spaced Repetition-এর মতো কৌশল ব্যবহার করলে তথ্য অনেক বেশি সময় মনে থাকে।
এই প্রাচীন জ্ঞান এবং আধুনিক স্মৃতিবিজ্ঞানের সমন্বয় নিয়েই শুরু হচ্ছে The Lexis Lab-এর নতুন যাত্রা।
এখানে আমরা শুধু একটি শব্দের বাংলা অর্থ শিখব না। প্রতিটি শব্দের অর্থ, উচ্চারণ, বাস্তব জীবনের ব্যবহার, উদাহরণ, সমার্থক ও বিপরীতার্থক শব্দ, Word Family, Root, Prefix, Suffix, মানসিক ছবি, ছোট গল্প, Active Recall এবং Spaced Repetition-এর মাধ্যমে এমনভাবে শিখব, যাতে সেটি দীর্ঘমেয়াদি স্মৃতির অংশ হয়ে যায়।

আমাব গোল আসলে বেশি শব্দ মুখস্থ করানো নয়। আমার লক্ষ্য কম শব্দ শিখিয়ে সেগুলোকে স্থায়ীভাবে মনে গেঁথে দেওয়া।

তাই এই Word of the Day সিরিজ। যা হয়তো আপনাদেরকে সাহায্য করবে: প্রতিদিন একটি নতুন শব্দ শিখতে, নতুন শেখার কৌশলে এডপ্ট করতে বা একটা বিদেশি ভাষা শেখার ভয় কে ঘুচে দিয়ে মন থেকে ভালোবাসতে।

যদি আপনি বিশ্বাস করেন যে Vocabulary শুধু পরীক্ষার জন্য নয়, বরং সারা জীবনের জন্য শেখা উচিত, তাহলে এই যাত্রায় আপনাকে স্বাগতম। আসুন সবাই শিখি।

Welcome to The Lexis Lab.
Learn Smarter. Remember Longer.

18/06/2026

Post: 1

যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় নিজেকে Erudite (পণ্ডিত বা জ্ঞানী) হিসেবে প্রমাণ করার সবচেয়ে বড় হাতিয়ার হলো চমৎকার ভাষা জ্ঞান। আসলে ইংরেজি শব্দ শুধু অন্ধের মতো মুখস্থ করলেই হয় না, সেটার সঠিক ব্যবহার এবং ভেতরের আসল অর্থটা ধরতে পারাটাই আসল বুদ্ধিমত্তা।

শব্দভাণ্ডার বাড়ানোর এই কঠিন জার্নিটাকে সহজ আর গোছানো করার লক্ষ্য নিয়েই শুরু হলো "The Lexis Lab"। চেনা ছকের বাইরে গিয়ে এখানে প্রতিদিন কাজ করা হবে বাছাইকৃত এবং হাই-ফ্রিকোয়েন্সির সব শব্দ নিয়ে, যা ইংরেজি শেখার ক্ষেত্রে আপনার ভেতরে একটা Epiphany
(হঠাৎ নতুন কোনো সত্য উপলব্ধি করা) তৈরি করবে।

ইংরেজি ভাষার একজন সত্যিকারের Connoisseur (শিল্প বা গুণের সমঝদার) হয়ে ওঠার মাধ্যমে প্রতিযোগিতায় অন্যদের চেয়ে এক ধাপ এগিয়ে থাকতে নিয়মিত চোখ রাখা যেতে পারে শব্দের এই গবেষণাগারে। স্বাগত সবাইকে!


Want your school to be the top-listed School/college in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Chittagong, Bangladesh
Chittagong