Moth Explorers Bangladesh

Moth Explorers Bangladesh We are a non-profit research group dedicated to the study of moths (Lepidoptera) in Bangladesh. We also work to promote their conservation and public awareness.

এবারের “ন্যাশনাল মথ উইক ২০২৬” উপলক্ষে মথের পরিচিতি তুলে ধরা এবং মথ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে...
02/08/2026

এবারের “ন্যাশনাল মথ উইক ২০২৬” উপলক্ষে মথের পরিচিতি তুলে ধরা এবং মথ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমরা তৈরি করেছি তিনটি মথ বোর্ড।

প্রতিটি বোর্ডে একটি করে ভিন্ন মথ পরিবারের নির্বাচিত প্রজাতির ছবি ও সংক্ষিপ্ত পরিচিতি উপস্থাপন করা হয়েছে। বিশেষ আকর্ষণ হলো, বোর্ডগুলোতে অন্তর্ভুক্ত প্রতিটি মথের Type Locality বাংলাদেশ-অর্থাৎ, এসব প্রজাতি প্রথম বাংলাদেশ থেকেই আবিষ্কৃত হয়েছে।
বাংলাদেশের গুরুত্বপূর্ণ কিছু মথ পরিবার সম্পর্কে প্রাথমিক ধারণা লাভের জন্য এই বোর্ডগুলো একটি কার্যকর শিক্ষাসামগ্রী।

মথ বোর্ডগুলোর ডিজিটাল কপি সংগ্রহ করতে আগ্রহী হলে Moth Explorers Bangladesh এর সাথে যোগাযোগ করুন।

During our light trapping session for National Moth Week 2026 at Rangamati Science and Technology University on 21st Jul...
30/07/2026

During our light trapping session for National Moth Week 2026 at Rangamati Science and Technology University on 21st July, 2026, one of the most observed families was Sphingidae.
We observed 14 species from the Sphingidae family and the list along with photographs of each species is provided:

1.Pergesa acteus (Green pergesa hawkmoth)
2. Theretra lucasii
3. Acosmeryx sp.
4.Clanis titan
5.Ambulyx moorei
6. Theretra sp.
7. Theretra oldenlandiae (White-banded Hunter hawkmoth)
8. Theretra clotho (Common hunter hawkmoth)
9. Theretra lucasii
10. Theretra nessus (Yam Hawkmoth)
11. Acosmeryx sp.
12. Acosmeryx shervillii
13.Ascomeryx anceus
14. Clanis bilineata
15. Acosmeryx sp.

Credit: Taiful Fahim

এবার আমাদের শুরুটা যেমন ছিল রোমাঞ্চকর, সমাপ্তিটাও তেমনি হয়ে উঠেছে স্মরণীয়।কিছুটা অগোছালো, আবার সেই অগোছালোতার মাঝেই সুন্...
26/07/2026

এবার আমাদের শুরুটা যেমন ছিল রোমাঞ্চকর, সমাপ্তিটাও তেমনি হয়ে উঠেছে স্মরণীয়।
কিছুটা অগোছালো, আবার সেই অগোছালোতার মাঝেই সুন্দরভাবে শেষ করেছি আমাদের তিন দিনব্যাপী ন্যাশনাল মথ উইক ২০২৬ উদযাপন।
এই সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশবিদ্যা বিভাগে।
শত ব্যস্ততার মাঝেও অনুষ্ঠানে উপস্থিত থেকে আমাদের উৎসাহ ও সহযোগিতা করেছেন সহকারী অধ্যাপক ড. সুপ্রিয় চাকমা এবং বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. মো. আবু তালেব। তাঁদের প্রতি মথ এক্সপ্লোরার্স বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।
অনুষ্ঠানের প্রথম পর্বে মথ এক্সপ্লোরার্স বাংলাদেশের কার্যকরী সদস্য সিদরাতুল মুনত্বাহা তোয়াহা সংগঠনের পরিচিতি, উদ্দেশ্য ও চলমান কার্যক্রম সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করেন।
এরপর ন্যাশনাল মথ উইক ২০২৬ এর অভিজ্ঞতা ও অনুভূতি ভাগ করে নেন মথ এক্সপ্লোরার্স বাংলাদেশের সদস্য সানজিদা আক্তার এবং বন ও পরিবেশবিদ্যা বিভাগের অংশগ্রহণকারী শিক্ষার্থী জেবুন আক্তার।
লাইট ট্র্যাপিং কার্যক্রমে পর্যবেক্ষণ করা কয়েকটি উল্লেখযোগ্য মথ এবং তাদের শনাক্তকরণ (Identification) সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করেন মথ এক্সপ্লোরার্স বাংলাদেশের আরেকজন কার্যকরী সদস্য মো. ফাহিম।
পরবর্তীতে সহকারী অধ্যাপক ড. সুপ্রিয় চাকমা তাঁর মূল্যবান বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠান পরিচালনায় আন্তরিক সহযোগিতার স্বীকৃতিস্বরূপ তাঁকে মথ এক্সপ্লোরার্স বাংলাদেশের পক্ষ থেকে একটি স্মারক প্রদান করা হয়, যা ছিল আমাদের সংগঠনের প্রথম Art Collaboration এর অংশ।
এরপর বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. মো. আবু তালেব অনুষ্ঠানের সার্বিক আয়োজন সম্পর্কে তাঁর অনুভূতি ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। একই সঙ্গে বন ও পরিবেশবিদ্যা বিভাগের জন্য মথ এক্সপ্লোরার্স বাংলাদেশের পক্ষ থেকে "বাংলাদেশের মথ" শিরোনামের একটি পোস্টার এবং দুটি মথ বোর্ড উপহার হিসেবে প্রদান করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় অংশগ্রহণ সনদ , পরিবেশবান্ধব কলম এবং আইডি কার্ড।
অনেক ছবি, অনেক গল্প আর অসংখ্য সুন্দর স্মৃতি সঙ্গে নিয়েই শেষ হলো মথ এক্সপ্লোরার্স বাংলাদেশ আয়োজিত ন্যাশনাল মথ উইক ২০২৬।
আমরা বিশ্বাস করি, এই উদ্যোগ ভবিষ্যতেও ধারাবাহিকভাবে এগিয়ে যাবে এবং আরও বেশি মানুষের মাঝে মথ সম্পর্কে জানার আগ্রহ সৃষ্টি করবে। বাংলাদেশের মথবৈচিত্র্যকে জানানো, সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি এবং সিটিজেন সাইন্সে এ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার এই পথচলা অব্যাহত থাকবে এটাই আমাদের প্রত্যাশা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বন ও পরিবেশবিদ্যা বিভাগের ফাইরুজ মেহেদী দ্বীপান্বিতা।

অনুষ্ঠানটির পরিকল্পনা, আয়োজন ও পরিচালনার দায়িত্বে ছিলেন মথ এক্সপ্লোরার্স বাংলাদেশের তিনজন কার্যকরী সদস্য—

*সিদরাতুল মুনত্বাহা তোয়াহা
প্রাণিবিদ্যা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
*মো. ফাহিম
প্রাণিবিদ্যা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
*ফয়সাল আহমেদ
বন ও পরিবেশবিদ্যা বিভাগ, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

অনুষ্ঠানের ফটোগ্রাফি এবং ডকুমেন্টেশনের দায়িত্বে ছিলেন
মথ এক্সপ্লোরার্স বাংলাদেশের সদস্য
*নুসরাত জান্নাত নিশা
প্রাণিবিদ্যা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
*তুবাইশি ইউসুফ
প্রাণিবিদ্যা বিভাগ, জাতীয় বিশ্ববিদ্যালয়

এবারের ন্যাশনাল মথ উইক ২০২৬-এর প্রতিপাদ্য ছিল "মথস ইন আর্ট" (Moths in Art)। এই প্রতিপাদ্যের মূল উদ্দেশ্য ছিল শিল্পের মাধ...
25/07/2026

এবারের ন্যাশনাল মথ উইক ২০২৬-এর প্রতিপাদ্য ছিল "মথস ইন আর্ট" (Moths in Art)। এই প্রতিপাদ্যের মূল উদ্দেশ্য ছিল শিল্পের মাধ্যমে মানুষের কাছে মথকে নতুনভাবে পরিচয় করিয়ে দেওয়া এবং এর সংরক্ষণ সম্পর্কে সচেতনতা তৈরি করা। শিল্প মানুষের অনুভূতিকে স্পর্শ করে, আর সেই শক্তিকেই কাজে লাগিয়ে মথ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এই উদ্যোগের লক্ষ্য।

এই উদ্দেশ্যকে সামনে রেখে National Moth Week বিশ্বের বিভিন্ন দেশের শিল্পীদের মথ-ভিত্তিক শিল্পকর্ম তুলে ধরে। এসব শিল্পকর্ম শুধু নান্দনিক নয়, বরং মানুষকে প্রকৃতি ও জীববৈচিত্র্য সম্পর্কে ভাবতে উৎসাহিত করে।

দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশে বৈজ্ঞানিকভাবে সঠিক ও মথকেন্দ্রিক শিল্পচর্চা এখনও খুবই সীমিত। কারণ, "যে দেশে মানুষ মথকেই চেনে না, সে দেশে মথকে নিয়ে শিল্পচর্চা হবে কীভাবে?" তাই আমরা মাঠে নেমেছি—মানুষকে মথের সঙ্গে পরিচয় করিয়ে দিতে, তাদের মধ্যে কৌতূহল ও ভালোবাসা তৈরি করতে। অবশ্যই এটি একদিনের কাজ নয়; এর জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদি ও ধারাবাহিক প্রচেষ্টা।

এই দীর্ঘ পথচলার ছোট্ট কিন্তু অনুপ্রেরণাদায়ক একটি সফলতা আমরা দেখেছি আমাদের সচেতনতামূলক ক্যাম্পেইনে।

ধরিত্রী তঞ্চঙ্গ্যা নামের এক শিক্ষার্থী, যিনি অসাধারণ আঁকতে পারেন, আমাদের ক্যাম্পেইনের সময় প্রদর্শিত মথের ছবিগুলো দেখে শুধুমাত্র কলমের আঁচড়ে এঁকেছেন একটি মথ এবং তার সম্পূর্ণ জীবনচক্র। এটি ছিল তাঁর নিজস্ব পর্যবেক্ষণ ও সৃজনশীলতার এক সুন্দর প্রকাশ।

আমরা বিশ্বাস করি, তিনি ভবিষ্যতেও তাঁর এই প্রতিভাকে আরও বিকশিত করবেন। হয়তো আমাদের এই ছোট্ট উদ্যোগ তাঁর মনে প্রকৃতি ও মথ নিয়ে নতুন এক আগ্রহের জন্ম দিয়েছে।

আজ হয়তো আমাদের দেশে মথকে কেন্দ্র করে কাজ করা শিল্পীর সংখ্যা খুবই কম। কিন্তু আমরা আশাবাদী, আগামী দিনে এমন শিল্পীরা গড়ে উঠবেন, যারা এই বিস্ময়কর পতঙ্গকে তাদের শিল্পকর্মে স্থান দেবেন, এর সৌন্দর্য, বৈচিত্র্য ও পরিবেশগত গুরুত্বকে মানুষের সামনে তুলে ধরবেন। কারণ, সংরক্ষণ শুরু হয় পরিচয় থেকে, আর পরিচয়কে মানুষের হৃদয়ে পৌঁছে দেওয়ার অন্যতম শক্তিশালী মাধ্যম।


আমাদের এবারের অনুষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজন ছিল সচেতনতামূলক ক্যাম্পেইন।অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় রাঙামাটি জেলার মুজা...
24/07/2026

আমাদের এবারের অনুষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজন ছিল সচেতনতামূলক ক্যাম্পেইন।

অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় রাঙামাটি জেলার মুজাদ্দেদ-ই-আলফেসানী একাডেমি উচ্চ বিদ্যালয়ে। ২১ জুলাই সকাল সাড়ে ১০টা থেকে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হয়।

প্রথম পর্বে শিক্ষার্থীদের জন্য মথের পরিচিতিমূলক আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় মথ কী, তাদের বৈচিত্র্য, পরিবেশে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা এবং প্রজাপতির সঙ্গে মথের মৌলিক পার্থক্য সহজ ও সাবলীল ভাষায় তুলে ধরা হয়।
দ্বিতীয় পর্বে National Moth Week এবং iNaturalist সম্পর্কে আলোচনা করা হয়। শিক্ষার্থীদের নাগরিক বিজ্ঞান (Citizen Science) এর ধারণার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয় এবং কীভাবে তারা প্রকৃতির জীববৈচিত্র্য পর্যবেক্ষণ, নথিবদ্ধকরণ ও সংরক্ষণে ভূমিকা রাখতে পারে, সে বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।

এ সময় শিক্ষার্থীদের মধ্যে "চলো মথ চিনি" শীর্ষক একটি তথ্যবহুল লিফলেট বিতরণ করা হয়। সহজ ও প্রাঞ্জল বাংলায় রচিত এই লিফলেটে মথের প্রাথমিক পরিচিতি, বাংলাদেশের মথের বৈচিত্র্য এবং তাদের পরিবেশগত গুরুত্ব সম্পর্কে সংক্ষিপ্ত কিন্তু প্রয়োজনীয় তথ্য তুলে ধরা হয়েছে।

শিক্ষার্থীদের হাতেকলমে মথ সম্পর্কে জানার সুযোগ করে দিতে তিনটি মথ বোর্ড এবং একটি মথ স্পেসিমেন বক্স প্রদর্শন করা হয়। স্পেসিমেন বক্সে সংরক্ষিত বিভিন্ন প্রজাতির মথ এবং বোর্ডগুলোতে প্রদর্শিত ছবি ও তথ্য শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও কৌতূহলের সৃষ্টি করে। পাশাপাশি শুভেচ্ছা উপহার হিসেবে বিদ্যালয়কে একটি মথ বোর্ড প্রদান করা হয়। বোর্ডটিতে বাংলাদেশে পাওয়া উল্লেখযোগ্য কয়েকটি মথের ছবি ও সংক্ষিপ্ত পরিচিতি সংযুক্ত রয়েছে, যা ভবিষ্যতেও শিক্ষার্থীদের জন্য একটি কার্যকর শিক্ষাসহায়ক উপকরণ হিসেবে ব্যবহৃত হবে।

অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিল বন ও পরিবেশবিদ্যা বিভাগ, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং RMSTU Science Club। পুরো আয়োজন সফলভাবে সম্পন্ন করতে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবকদের অক্লান্ত পরিশ্রম ও আন্তরিক সহযোগিতা ছিল অনস্বীকার্য। তাদের নিষ্ঠা ও উদ্যমে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। অন্যদিকে, শিক্ষার্থীদের উৎসাহ, বিস্ময় এবং অসংখ্য কৌতূহলী প্রশ্ন পুরো আয়োজনকে আরও অর্থবহ ও প্রাণবন্ত করে তোলে।

এই সচেতনতামূলক কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের কাছে মথ সম্পর্কে সঠিক ও বৈজ্ঞানিক তথ্য পৌঁছে দেওয়া এবং তাদের মধ্যে প্রকৃতি ও জীববৈচিত্র্য বিষয়ে আগ্রহ সৃষ্টি করা। আমরা বিশ্বাস করি, এই আয়োজন সেই লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং ভবিষ্যতে প্রকৃতি সংরক্ষণে শিক্ষার্থীদের আরও সচেতন ও সম্পৃক্ত হতে অনুপ্রাণিত করবে।

“মথ এক্সপ্লোরার্স বাংলাদেশ” কর্তৃক আয়োজিত “National Moth Week-2026” এর দ্বিতীয় আয়োজন "লাইট ট্র্যাপিং অ্যান্ড মথ লার্নিং ...
23/07/2026

“মথ এক্সপ্লোরার্স বাংলাদেশ” কর্তৃক আয়োজিত “National Moth Week-2026” এর দ্বিতীয় আয়োজন "লাইট ট্র্যাপিং অ্যান্ড মথ লার্নিং সেশন" গত ২০ জুলাই, ২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানটির আয়োজন ও সার্বিক সহযোগিতায় ছিল রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশবিদ্যা বিভাগ।
সন্ধ্যা ৭টা থেকে শুরু হয়ে পরদিন সকাল ৬টা পর্যন্ত সারারাতজুড়ে অংশগ্রহণকারীরা মথ পর্যবেক্ষণ, শেখা এবং গবেষণামূলক বিভিন্ন কার্যক্রমে অংশ নেন।
অনুষ্ঠানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সেশন অনুষ্ঠিত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য
১. মথ সংগ্রহ ও সংরক্ষণের সঠিক পদ্ধতি
২. মথের বিভিন্ন ফ্যামিলি সম্পর্কে বিস্তারিত আলোচনা
৩. হাতে-কলমে মথ আইডেন্টিফিকেশন প্রশিক্ষণ
৪. iNaturalist এবং National Moth Week সম্পর্কে বিস্তারিত পরিচিতি ও ব্যবহারবিষয়ক আলোচনা।
অনুষ্ঠানে বন ও পরিবেশবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ড. সুপ্রিয় চাকমা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং অনুষ্টান পরিচালনায় সহযোগিতা করেন। তাঁর মূল্যবান দিকনির্দেশনা অংশগ্রহণকারীদের সমৃদ্ধ করেছে। স্যারকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।
পাহাড় ঘেরা অপরূপ সুন্দর পরিবেশে আয়োজিত এই ক্যাম্পে ১০০টিরও বেশি মথের প্রজাতি (species) পর্যবেক্ষণ ও নথিভুক্ত করা হয়েছে, যা আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন।

মথ এক্সপ্লোরার্স বাংলাদেশ-এর পক্ষ থেকে সকল অংশগ্রহণকারীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আপনাদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতার মাধ্যমেই অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়েছে।

বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই ফয়সাল আহমেদ কে, যিনি মথ এক্সপ্লোরার্স বাংলাদেশের বন ও পরিবেশবিদ্যা বিভাগের প্রতিনিধি এবং এই আয়োজনের অন্যতম আয়োজক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। একই সঙ্গে বন ও পরিবেশবিদ্যা বিভাগের সকল স্বেচ্ছাসেবককে আন্তরিক ধন্যবাদ, যাঁদের নিষ্ঠা ও পরিশ্রমে পুরো অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালিত হয়েছে।

এছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অংশগ্রহণকারী সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। পুরো আয়োজনজুড়ে তাঁদের সক্রিয় সহযোগিতা ও আন্তরিক অংশগ্রহণ আমাদের এই আয়োজনকে আরও সফল ও অর্থবহ করে তুলেছে।

“National Moth Week-2026” উপলক্ষে মথ গবেষণা, সংরক্ষণ এবং জীববৈচিত্র্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির এই যাত্রায় সকলের আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এই প্রত্যাশা রইল।

শেষ মূহুর্তের কিছু প্রস্তুতি।
19/07/2026

শেষ মূহুর্তের কিছু প্রস্তুতি।


ন্যাশনাল মথ উইক ২০২৬-এর প্রথম দিনেই সুষ্ঠুভাবে সম্পন্ন হলো মথ এক্সপ্লোরার্স বাংলাদেশ আয়োজিত প্রথম অনুষ্ঠান। মথ গবেষণা ও...
18/07/2026

ন্যাশনাল মথ উইক ২০২৬-এর প্রথম দিনেই সুষ্ঠুভাবে সম্পন্ন হলো মথ এক্সপ্লোরার্স বাংলাদেশ আয়োজিত প্রথম অনুষ্ঠান। মথ গবেষণা ও সংরক্ষণ বিষয়ক এই ওয়েবিনারে পরিবেশে মথের গুরুত্ব, বিজ্ঞানের বিভিন্ন শাখায় মথ নিয়ে গবেষণার সুযোগ, বৈশ্বিক উষ্ণায়নের ফলে মথের ওপর প্রভাব, উন্নত বিশ্বের মথ সংরক্ষণ উদ্যোগ এবং বাংলাদেশে মথ সংরক্ষণের বর্তমান অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

আজকের অনুষ্ঠানের মূল বক্তা ছিলেন বাংলাদেশের মথ গবেষণার পথিকৃৎ জহির রায়হান, যিনি বর্তমানে ইউনিভার্সিটি অব ফ্লোরিডা-এ মথ গবেষণা ও সংরক্ষণ নিয়ে কাজ করছেন। একই সঙ্গে তিনি উপমহাদেশের মথ নিয়ে গবেষণা এবং সংরক্ষণবিষয়ক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

আজকের ওয়েবিনারে অংশগ্রহণকারী সকলকে মথ এক্সপ্লোরার্স বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আশা করি, এবারের ন্যাশনাল মথ উইক ২০২৬ উপলক্ষে আমরা মথ সম্পর্কে জানা, মথ চর্চা এবং মথ সংরক্ষণে আরো আগ্রহী হবো। আসুন, আমরা নিজেরা সচেতন হই এবং অন্যদেরও সচেতন করে মথ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখি।

সবাইকে ন্যাশনাল মথ উইক ২০২৬-এর আন্তরিক শুভেচ্ছা। আমাদের পরবর্তী অনুষ্ঠানগুলোর খবরাখবর পেতে মথ এক্সপ্লোরার্স বাংলাদেশের সাথেই থাকুন।

“ন্যাশনাল মথ উইক ২০২৬” উপলক্ষে Moth Explorers Bangladesh” একটি লাইট ট্র্যাপিং অ্যান্ড মথ লার্নিং ওয়ার্কশপের আয়োজন করেছে।...
14/07/2026

“ন্যাশনাল মথ উইক ২০২৬” উপলক্ষে Moth Explorers Bangladesh” একটি লাইট ট্র্যাপিং অ্যান্ড মথ লার্নিং ওয়ার্কশপের আয়োজন করেছে। এই আয়োজনে লাইট ট্র্যাপিংয়ের মাধ্যমে বিভিন্ন প্রজাতির মথ পর্যবেক্ষণ করা হবে এবং এদের সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়া হবে।

তারিখ: ২০ জুলাই, ২০২৬ (সোমবার)

সময়: সন্ধ্যা ০৭:০০ টা থেকে ভোর ০৬:০০ টা

স্থান: রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

“ন্যাশনাল মথ উইক ২০২৬” উদযাপনের অংশ হিসেবে Moth Explorers Bangladesh একটি বিশেষ ওয়েবিনারের আয়োজন করেছে। এবারের প্রতিপাদ্...
13/07/2026

“ন্যাশনাল মথ উইক ২০২৬” উদযাপনের অংশ হিসেবে Moth Explorers Bangladesh একটি বিশেষ ওয়েবিনারের আয়োজন করেছে। এবারের প্রতিপাদ্য বিষয় 'মথ রিসার্চ অ্যান্ড কনজারভেশন'।

বাস্তুতন্ত্রে মথের ভূমিকা, তাদের বর্তমান বৈশ্বিক ও আঞ্চলিক সংকটের স্বরূপ এবং টেকসই সংরক্ষণ কৌশল নিয়ে এই ওয়েবিনারে বিস্তারিত আলোচনা করা হবে।

মূল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ইউনিভার্সিটি অফ ফ্লোরিডার স্কুল অফ ন্যাচারাল রিসোর্সেস অ্যান্ড এনভায়রনমেন্ট এবং ম্যাকগুয়ার সেন্টার ফর লেপিডোপ্টেরা অ্যান্ড বায়োডাইভার্সিটির গবেষক ও এমএস শিক্ষার্থী মো. জহির রায়হান।

তারিখ: ১৮ জুলাই, ২০২৬ (শনিবার)

সময়: রাত ১০:০০ টা (বাংলাদেশ সময়)

রাত ০৯:৩০ টা (ভারতীয় সময়)

মাধ্যম: জুম (Zoom)

Join link: https://ufl.zoom.us/j/98131560209?pwd=dOlYKnOhzrcb1gJ4Gmo8vxE42pbajE.1

Address

Hathazari
Chittagong
4331

Telephone

+8801874608814

Website

Alerts

Be the first to know and let us send you an email when Moth Explorers Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share