প্রিয় বাঁশখালী অনলাইন স্কুল

প্রিয় বাঁশখালী অনলাইন স্কুল

Share

বাঁশখালীতে প্রথম অনলাইন স্কুল যা শিক?

08/09/2024

ছড়ি পড়ুক

23/03/2022

💖ছন্দে ছন্দে Preposition শিখুন💖

♪ নগর_শহর_দেশ,
এদের আগে in বসিয়ে করবে বেশ।

♪ সপ্তাহ_মাস_বছর_ঋতু_দশক, যুগ, শতাব্দী,
এদের আগে in বসানো হয় আজ অব্দি।

♪প্রভাত, দুপুর, গোধূলি, রাত,এদের আগে at বসিয়ে করবে বাজিমাত।

♪ সময়ের আগে at বসে, দিনের আগে on
দিনের অংশ ভাগে in না বসালে, করবে তবে Wrong।

♪Festival-এ at, নম্বরেও at, with হয় বস্তুতে,এইভাবে preposition শিখবে আনন্দ আর ফূর্তিতে!

♪Person-এ by, পাশে বুঝাতেও by, (যানবাহনের আগে) কিন্তু in a car,
দক্ষতায় অদক্ষতায় at না বসালে সব হবে ছারখার!

♪ছোট হলে at, আর বড় হলে in,
কখন হয়?
এই পার্থক্য না বুঝলে মনে থাকবে ভয়।

♪বাহির থেকে ভিতরে into ব্যবহার করো,ভিতর থেকে বাহিরে হয় out of,
Preposition না বুঝলে মুড থাকবে off।

♪লেগে (স্পর্শ করে) থাকলে on হয়, নইলে হয় above,
Since, for -ই বুঝ না, কেন নাও ভাব?

♪শুরু থেকে বুঝাতে since হয়, নইলে হয় for,
গতি বুঝাতে (উপর দিয়ে) over, নিচে হয় under😃

♪Preposition আসলেই খুব মজার। মাত্রা (স্তর)বুঝাতে হয় below,
Preposition শিখতে পেরে, আমি আছি খুবভালো।

♪On- এ গিয়ে গতি হলে শেষ হয় onto,
সাথে বুঝাতে with হয়, দিক বুঝাতে to.

14/08/2021

সরকারি চাকরির গ্রেড
আগে ছিল ৪ শ্রেণির অন্তর্ভুক্ত ছিল
এখন ২০ গ্রেডে চারটি শ্রেণিতে বিভক্ত।
বিস্তারিত জানা যাকঃ
আগের প্রথম শ্রেণি > বর্তমানে সেটা ১ম থেকে ৯ম গ্রেড
আগের দ্বিতীয় শ্রেণি > বর্তমানে শুধু ১০ম গ্রেড
আগের তৃতীয় শ্রেণি > বর্তমানে ১১-১৬ তম গ্রেড আগের চতুর্থ শ্রেণি > বর্তমানে ১৭-২০ তম গ্রেড এবং সর্বশেষ গ্রেড।
যিনি
১ থেকে ৯ নং গ্রেডে > প্রথম শ্রেণির কর্মকর্তা বা গেজেটেড অফিসার বা ক্যাডার।
এদের নিয়োগের সময় সরকারি গেজেট বা বিজ্ঞপ্তি বের হয়, স্বয়ং প্রেসিডেন্ট এদের নিয়োগ দিয়ে থাকেন। সামগ্রিক দিক বিবেচনায় মান মর্যাদা, দায়িত্ব-কর্তব্যের পরিধি এবং সুযোগ সুবিধার দিক দিয়ে প্রথম শ্রেণির গেজেটেড অফিসারগণ তুলনামূলক ভালো অবস্থানে থাকেন। তার উপরে আছে সচিব/মূখ্য সচিব।
পিএসসি কর্তৃক নিয়োগকৃত ২৭ ধরণের চাকরিকে ক্যাডার এবং পিএসসি কর্তৃক নিয়োগকৃত অন্যান্য সরকারি চাকরিকে নন-ক্যাডার জব বলা হয়।
নন-ক্যাডার জব গ্রেড ৯ হলে ১ম শ্রেণি এবং গ্রেড ১০ হলে ২য় শ্রেণি বলা হয়
ক্যাডার আর নন-ক্যাডার জব এর মধ্যে মূল পার্থক্য:
১// ক্যাডারগণ প্রমোশন পেয়ে নীতিনির্ধারক পর্যায়ে যেতে পারেন।
২// নন-ক্যাডারগণ প্রমোশন যেতে পারেন না অর্থাৎ ননক্যাডার একটি ব্লক পোস্ট।
বিসিএস ক্যাডার মূলত দুই প্রকার:
ক.জেনারেল (পুলিশ, এডমিন, পররাষ্ট্র ইত্যাদি)
খ.টেকনিক্যাল (শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সড়ক ও জনপদ ইত্যাদি)।
পার্থক্য:
জেনারেল ক্যাডারে যে কেউ যে কোন সাবজেক্ট থেকে পরীক্ষা দিয়ে চাকরি করতে পারেন
টেকনিক্যাল ক্যাডারে চাকরি করতে হলে নির্দিষ্ট বিষয়ে শিক্ষাগত যোগ্যতা থাকা লাগবে। যেমন, ডাক্তার হতে এমবিবিএস ডিগ্রি।
চেনার উপায়:
সরকারি যে কোন অফিসে ৪ ধরনের স্টাফ থাকে>
১ম স্তরে > ক্যাডার (গেজেটেড কর্মকর্তা )
২য় স্তরে> কর্মকর্তা (গেজেটেড কর্মকর্তা )
৩য় স্তরে> কর্মকর্তা
৪র্থ স্তরে> কর্মচারী
প্রথম শ্রেণি মানেই নূন্যতম ৯ম গ্রেড:
সকল ডিপার্টমেন্টের সহকারী পরিচালক (Assistant Director) প্রথম শ্রেণির বাংলাদেশ ব্যাংকের এডি না সব এডিই প্রথম শ্রেণির।
দ্বিতীয় শ্রেণি কেবল ১০ম গ্রেড:
পুলিশের এসআই দ্বিতীয় শ্রেণির এবং প্রাইমারি প্রধান শিক্ষক দ্বিতীয় শ্রেণির। সরকারি হাই স্কুলের সহকারী শিক্ষক দ্বিতীয় শ্রেণির।
তৃতীয় শ্রেণি কেবল ১১-১৬ তম গ্রেড :
প্রাইমারি সহকারী শিক্ষক তৃতীয় শ্রেণির এবং সকল ডিপার্টমেন্টের অফিস সহকারী, কম্পিটার অপারেটর/ সাঁট মুদ্রাক্ষরিক তৃতীয় শ্রেণির।
চতুর্থ শ্রেণি কেবল ১৭-২০ তম গ্রেড:
অফিস সহায়ক চতুর্থ শ্রেণির যার স্কেল ৮,২৫০ যেমন প্রাইমারি স্কুলের দপ্তরি।
গ্রেডভেদে বেতন ও ভাতা
সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা
সর্বোচ্চ ৭৮ হাজার টাকা
সর্বোচ্চ মূল বেতন ৭৮ হাজার টাকা হলেও বেতন-ভাতাসহ ১ লাখ ৪০ হাজার টাকা।
সর্বনিম্ন বেতন স্কেল ৮ হাজার ২৫০ টাকা হলেও সব মিলে দাঁড়াবে ২০ হাজার ১০ টাকা।
প্রথম স্কেলে
বাড়িভাড়া মূল বেতনের ৫০ শতাংশ = ৪০ হাজার টাকা।
চিকিৎসাভাতা ১ হাজার ৫০০ টাকা,
ডোমেস্টিক এইড ভাতা ৩ হাজার টাকা,
উৎসবভাতা ১৩ হাজার ৩৩ টাকা,
আপ্যায়নভাতা ৩ হাজার টাকা
শিক্ষাভাতা ২ হাজার টাকা করা হয়েছে।
সর্বনিম্ন স্কেলে
বাড়িভাড়া ৫ হাজার টাকা,
চিকিৎসাভাতা ১ হাজার ৫০০ টাকা,
যাতায়াত_ভাতা ৩০০ টাকা,
শিক্ষাভাতা ২ হাজার টাকা,
ধোলাইভাতা ১৫০ টাকা
টিফিনভাতা ৩০০ টাকা।
স্থানভেদে অন্যান্য ভাতা ও সুবিধাদি>
বাড়ি ভাড়া: ৪৫ হাজার টাকা ও এর উর্ধ্বে ঢাকা মেট্টোপলিটন এলাকার জন্য বাড়ি ভাড়া মূল বেতনের ৫০ শতাংশ হারে কমপক্ষে ২৮ হাজার টাকা ও সর্বোচ্চ ৪০ হাজার টাকা।
চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর, নারায়ণগঞ্জ, গাজীপুর, কক্সবাজার ও সাভার এলাকার জন্য মূল বেতনের ৪৫ শতাংশ হারে কমপক্ষে ২৩ হাজার টাকা ও সর্বোচ্চ ৩৬ হাজার টাকা।
জেলা শহরের জন্য মূল বেতনের ৪০ শতাংশ হারে কমপক্ষে ২১ হাজার টাকা ও সর্বোচ্চ ৩২ হাজার টাকা। অন্যান্য স্থানের জন্য মূল বেতনের ৩৫ শতাংশ হারে কমপক্ষে ১৯ হাজার টাকা ও সর্বোচ্চ ২৮ হাজার টাকা। মূল বেতনের ২৫ হাজার টাকা থেকে ৪৪ হাজার ৯৯৯ টাকা পর্যন্ত ঢাকা মেট্টোপলিটন এলাকার জন্য ৬০ শতাংশ হারে কমপক্ষে ২০ হাজার টাকা।
চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর, নারায়ণগঞ্জ, গাজীপুর, কক্সবাজার ও সাভার এলাকার মূল বেতনের ৫০ শতাংশ হারে কমপক্ষে ১৬ হাজার টাকা।
জেলা শহরের জন্য মূল বেতনের ৪৫ শতাংশ হারে কমপক্ষে ১৩ হাজার টাকা। অন্যান্য স্থানের জন্য মূল বেতনের ৪০ শতাংশ হারে কমপক্ষে ১১ হাজার ৫০০ টাকা। ১৩ হাজার টাকা থেকে ২৪ হাজার ৯৯৯ পর্যন্ত ঢাকা মেট্টোপলিটন এলাকার জন্য মূল বেতনের ৬৫ শতাংশ হারে কমপক্ষে ১০ হাজার টাকা।
চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর, নারায়ণগঞ্জ, গাজীপুর, কক্সবাজার ও সাভার এলাকার মূল বেতনের ৫৫ শতাংশ হারে কমপক্ষে ৮ হাজার ৫০০ টাকা।
জেলা শহরের জন্য মূল বেতনের ৫০ শতাংশ হারে কমপক্ষে ৮ হাজার টাকা। অন্যান্য স্থানের জন্য মূল বেতনের ৪৫ শতাংশ হারে কমপক্ষে ৭ হাজার ২০০ টাকা। ১২ হাজার ৯৯৯ পর্যন্ত ঢাকা মেট্টোপলিটন এলাকার জন্য মূল বেতনের ৭০ শতাংশ হারে কমপক্ষে ৬ হাজার ৫০০ টাকা।
চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর, নারায়ণগঞ্জ, গাজীপুর, কক্সবাজার ও সাভার এলাকার মূল বেতনের ৬৫ শতাংশ হারে কমপক্ষে ৬ হাজার।
জেলা শহরের জন্য মূল বেতনের ৬০ শতাংশ হারে কমপক্ষে ৫ হাজার ৫০০ টাকা। অন্যান্য স্থানের জন্য মূল বেতনের ৫৫ শতাংশ হারে কমপক্ষে ৫ হাজার।
চিকিৎসা ভাতা
মাসে কমপক্ষে ১ হাজার ৫০ টাকা।
বয়সভেদে চিকিৎসাভাতা
অবসরভোগীদের ক্ষেত্রে ৬৫ বছরের কম বয়স্কদের জন্য মাসিক ভাতা ১ হাজার ৫০০ টাকা।
৬৫ বছরের বেশি বয়স্কদের জন্য ২ হাজার ৫০০ টাকা।
এর পাশাপাশি সরকার প্রদত্ত ৪০০ টাকা স্বাস্থ্য ও দুর্ঘটনা বীমা এবং জীবন বীমাসহ সরকারি চাকরিজীবীর জন্য বীমা স্কিম চালু।
যাতায়াত ভাতা
দেশের সকল সিটি কর্পোরেশন এলাকায় ১০ নাম্বার থেকে ১৬ নাম্বার গ্রেডে যাতায়াত ভাতা মাসে ৩৬০ টাকা।
গাড়ির সুবিধা
পরীক্ষামূলকভাবে ৩ নং গ্রেডের উপরের কর্মকর্তাদের জন্য সুপারিশ প্রাপ্ত।
পাশাপাশি ৪র্থ গ্রেডের কর্মকর্তাদের গাড়ি কেনার বিষয়টি বিবেচনার জন্য সুপারিশ করা হয়েছে।
শিক্ষা_সহায়ক ভাতা:
সকল শ্রেণির চাকরিজীবীদের সন্তান
প্রতি মাসে ১ হাজার টাকা,
২ সন্তানের জন্য ২ হাজার টাকা।
পাশাপাশি সরকারি কর্মকর্তা কর্মচারীর সন্তানদের ভর্তির জন্য সরকারি অর্থে পরিচালিত সকল প্রতিষ্ঠানে একটি নির্দিষ্ট কোটা সুবিধা পাচ্ছে।
(বিদ্রঃ বুয়েট কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তিতে এ সুপারিশ প্রযোজ্য হবে না।)
টিফিন ভাতা
মাসে টিফিন ভাতা ৩০০ টাকা। তবে যে সব চাকরিজীবী তাদের প্রতিষ্ঠানে দুপুরের খাবার পান কিংবা দুপুরের খাবারের ভাতা পান তাদের জন্য এ টিফিন ভাতা প্রযোজ্য হবে না।
উৎসব ভাতা
সকল চাকরিজীবীদের জন্য প্রতি বছরে ২ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ উৎসব ভাতা দেয়ার সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে একজন অবসরভোগীর জন্য তার মাসিক নিট পেনশনের দ্বিগুণ হারে বছরে ২টি উৎসব ভাতা দেয়ার সুপারিশ করা হয়েছে।
শ্রান্তি_বিনোদন ভাতা
সকল শ্রেণির চাকরিজীবীকে প্রতি ২ বছর অন্তর ১৫ দিনের গড় বেতনে অর্জিত ছুটিসহ ১ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ শ্রান্তি ও বিনোদন ভাতা পাবে।
ধোলাই_ভাতা
৪র্থ শ্রেণির চাকরিজীবীদের জন্য ধোলাই ভাতা মাসে ১৫০ টাকা পাবেন।
কার্যভার_ভাতা
কার্যভার ভাতার শতকরা হার অপরিবর্তিত রেখে সর্বোচ্চ সীমা মাসে ২ হাজার ৫০ টাকা উন্নীত করা।
গৃহকর্মী_ভাতা
গৃহকর্মী ভাতা অপরিবর্তীত আছে।
পোশাক_পরিচ্ছদ_সুবিধা
প্রচলিত নিয়মে পোশাক পরিচ্ছদ প্রাপ্তির সুবিধা রয়েছে
পাহাড়ি ও দুর্গম ভাতা
পার্বত্য এলাকায় কর্মরত সরকারি চাকরিজীবীদের জন্য মূল বেতনের ২০ শতাংশ হারে সর্বোচ্চ ৫ হাজার টাকা পাহাড়ি ভাতা পাবেন।
একইভাবে হাওড়-বাওড়, দুর্গম দ্বীপ অঞ্চলে উপকূলীয় ভাতা।
আপ্যায়ন_ভাতা
মন্ত্রিপরিষদ সচিব ও মূখ্য সচিব ৩ হাজার টাকা,
সচিব ও সমপর্যায়ের কর্মকর্তা ২ হাজার ৫০০ টাকা
অতিরিক্ত সচিব ও সমপর্যায়ের কর্মকর্তা ২ হাজার টাকা,
যুগ্ম সচিব ও সমপর্যায়ের কর্মকর্তারা ১ হাজার ৫০০টাকা।
ভ্রমণ_ভাতা
বদলিজনিত ভ্রমণ ভাতা এককালীন
সড়ক পথে ১০০ কি.মি. পর্যন্ত ১০ হাজার টাকা,
১০১ থেকে ২০০ কি.মি. পর্যন্ত ১৫ হাজার ৫০০ টাকা
২০১ থেকে এর বেশি কি.মি. হলে ২০ হাজার টাকা
বিশেষ_ভাতা
বাংলাদেশ পুলিশ, র‌্যাব, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এসএসএফ ইত্যাদি বিভিন্ন সার্ভিসের জন্য বিশেষভাতা বেতন ভাতা।
আবাসন ও গৃহ নির্মাণ ঋণ
গ্রেড অনুযায়ী ১২ লাখ টাকা থেকে সর্বোচ্চ ৫০ লাখ টাকা গৃহ ঋণ
সুদের হার হবে ব্যাংক রেটে ৫ শতাংশ।
৮ম থেকে ১ম গ্রেড স্কেলের কর্মকর্তাদের ২০ জনের জন্য ১০ কাঠা ও অন্যান্য চাকরিজীবী প্রতি ২০ জনের জন্য ৮ কাঠা প্লট সুবিধা।
নাজহাত সুলতানা নীতু অনুরোধ ক্রমে সম্পূর্ণভাবে আলোচনা করার চেস্টা করেছি, মানুষ ভুলের উর্দ্ধে নয় সঠিক তথ্য জানা থাকলে কমেন্ট সেকশনে জানিয়ে দিয়েন।ধন্যবাদ

14/08/2021

িসিএস

এখান থেকে অনেক প্রশ্ন কমন পাবেন ইনশাআল্লাহ।

৯ম -১০ম শ্রেণির বিজ্ঞান বই থেকে প্রায় ৪৫০টি গুরুত্বপূর্ণ তথ্য।

(সংগৃহীত)

পযার্য়ক্রমে ১ম থেকে ১০ম অধ্যায় পর্যন্ত)ঃ

# ১ম__অধ্যায় (১-৬০)
১।প্রাণীদেহে শুষ্ক ওজনের কতভাগ প্রোটিন - ৫০%।
২।খাদ্যের উপাদান - ৬টি।
৩।আমিষের গঠনের একক - অ্যামাইনো এসিড।
৪।মানবদেহে কয়ধরনের অ্যামাইনো এসিড রয়েছে - ২০ ধরনের।
৫।মানুষের প্রধান খাদ্য - শর্করা।
৬।পানিতে দ্রবনীয় ভিটামিন - B,C।
৭।ঢেকি ছাটা চাল ও আটার ভিটামিন থাকে - থায়ামিন।
৮।দৈনিক পানি পান করা উচিত - ২-৩ লিটার।
৯।ব্রাইন বলা হয় - লবনের দ্রবনকে।
১০।পুষ্টির ইংরেজী শব্দ - Nutrition।
১১।কোষ গঠনে সাহায্য ও নিয়ন্ত্রন করে - ভিটামিন ই ও লাইসিন।
১২।কার্বোহাইড্রেট C:H:O এর অনুপাত - ১:২:১।
১৩।খাদ্যের কোন উপাদানটি মিষ্টি স্বাদযুক্ত - শর্করা।
১৪।FRUIT SUGAR বলা হয় - ফ্রুকটোজকে।
১৫।অামিষের শতকরা নাইট্রোজেন পরিমান - ১৬%
১৬।অামিষের মৌলিক উপাদান কয়টি - ৪টি
১৭।ইলিশের প্রোটিন অাছে - ২০
১৮।মাছ থেকে কতভাগ প্রোটিন অাসে - ৮০ ভাগ।
১৯।অামিষের অভাবে হয় - ম্যারাসমাস রোগ।
২০।মহিষের দুধে শক্তির পরিমান - ১১৭ ক্যালরী।
২১।শক্তি উৎপাদক খাদ্য - শর্করা।
২২।ভিটামিন এভাবে রোগ - রাতকানা জেরপথ্যালমিয়া।
২৩।খাদ্যে ফ্যাটি এসিড পাওয়া যায় - ২০ ধরনের।
২৪।ভিটামিন বি - ২০ প্রকার।
২৫।প্রাপ্ত বয়স্ক লোকের লৌহের প্রয়োজন - ৯গ্রাম।
২৬।খাদ্যের মধ্যে নিহিত শক্তির একক - কিলোক্যালরী।
২৭।Quetelet Index বলা হয় - BMI।
২৮।BMI- Body Mass index
২৯।দেহের চর্বি পরিমান নিদের্শক - BMI।
৩০।BMI- ওজন/(উচ্চতা)^২।
৩১।BMIএর অপর নাম - QLI।
৩২।বোরহানিতে পাওয়া যায় - ল্যাকটিক এসিড।
৩৩।ভিনেগার কী - অ্যাসেটিক এসিডের ৫% দ্রবন।
৩৪।তামাকে কোন পদার্থ থাকে - নিকোটিন, ক্যাফেইন।
৩৫।ধূমপান করার উপাদানটি নাম - Nicotina।
৩৬।সর্বপ্রথম এইডস চিহ্নিত হয় - আফ্রিকায়।
৩৭।পরিপোষক ইংরেজী শব্দ - Nurtrients।
৩৮।উৎপত্তিগত আমিষ - ২ প্রকার।
৩৯।মানবদেহে ওজনের মোট ক্যালসিয়াম - ২ভাগ।
৪০।মানবদেহে ওজনের মোট পানি - ৬০ থেকে ৭৫ভাগ।
৪১।মানবদেহে ফসফরাসের প্রয়োজন - ৫গ্রাম।
৪২।এসিডোমিস হয় - পানির অভাবে।
৪৩।মানুষের মৃত্যু হয় - ১০% পানির অভাবে।
৪৪।মানবদেহের বৃদ্ধির সময়সীমা - ২০ থেকে ২৪ বছর।
৪৫।পুষ্টি - ৪ প্রকার।
৪৬।এইডসের ভাইরাসের নাম - HIV।
৪৭।এ পযর্ন্ত অ্যামোইনো এসিডের সন্ধান পাওয়া গেছে - ২০ ধরনের।
৪৮।খাদ্যে ফ্যাটি এসিড পাওয়া যায় - ২০।
৪৯।স্নেহ - ২ প্রকার।
৫০।বিজ্ঞান শব্দের অর্থ - বিশেষ জ্ঞান।
৫১।স্নেহে দ্রবনীয় - ভিটামিন A,D,E,K।
৫২।ফল পাকানোর জন্য দায়ী - ক্যালসিয়াম কার্বোইড।
৫৩।HIV অাক্রমন করে - রক্তে শ্বেতকনিকায় লিম্ফোসাইটকে।
৫৪।আমাশয় - ২ প্রকার।এমিবিক ও ব্যাসিলারি।
৫৫।ভাইরাস - প্রকৃত পরজীবী।
৫৬।ভাইরাসকে বলা হয় - অকোষীয় জীব।
৫৭।ছত্রাকে বলা হয় - মৃতজীবী জীব।
৫৮।অনুজীবকে বলা হয় -আদিজীব।
৫৯।প্রথম ব্যাকটেরিয়া দেখতে পান - বিজ্ঞানী অ্যান্টনি ফন লিউয়েন হুক।
৬০।ধূমপানের উপাদানটির বিজ্ঞানিক নাম - Nicotiana Tabacum
# ২য়__অধ্যায় (১-৫০)
১।পানির ঘনত্ব নির্ভরশীল - তাপমাত্রা উপর।
২।ভূ-পৃষ্টের মোট পানির শতকরা মিঠাপানি - ১ ভাগ।
৩।পানির ঘনত্ব সবচেয়ে বেশি - ৪ ডিগ্রী সে:।
৪।বিশুদ্ধ পানির ধর্ম - স্বাদহীন,বর্ণহী
ন,গন্ধহীন।
৫।কোন জলীয় দ্রবণ এসিডীয় হলে এর pH - ৬.৫।
৬।বিশুদ্ধ পানির pH - ৭।
৭।শুধু পানিতে জন্মায় - সিংগারা।
৮।ওষুধ তৈরিতে পানি বিশুদ্ধ করা হয় - পাতন প্রক্রিয়ায়।
৯।এসিডের পরিমান বাড়লে pH এর মান - কমে।
১০।ব্লিচিং পাউডারের সংকেত - Ca(OC1)C1।
১১।আমেরিকায় উত্তর ওহাইও অঙ্গরাজ্যের মরা হ্রদটি নাম - এরি।
১২।রামসায় চুক্তি হয় - ১৯৭১ সালে।
১৩।রামসায় কনভেনশন সংশোধন হয় - ১৯৮২ সালে।
১৪।গঙ্গা পানি বন্টন চুক্তি হয় - ১৯৭৭ সালে।
১৫।বুড়িগঙ্গা নদীর সাথে তুলনা করা হয় - এরি হ্রদের সাথে।
১৬।পানির স্ফুটনাঙ্ক - ৯৯.৯৮ ডিগ্রী সে:।
১৭।সমুদ্রের পানিকে বলে - Marine Water।
১৮।পানির অনুতে আছে - ২টি হাইড্রোজেন।
১৯।পৃথিবীর পানির মধ্যে শতকরা সমুদ্রের পানি - ৯০ ভাগ।
২০।পানির দ্রবীভূত অক্সিজেন মাত্রা ঠিক থাকে - সালোকসংশ্লেষনের মাধ্যমে।
২১।নদনদীর পানি - ক্ষারীয়।
২২।একলিটার বিশুদ্ধ পানির pH - ৭।
২৩।ত্বক ও ফুসফুসে ক্যান্সার সৃষ্টি করে - পারদ/U।
২৪।রক্ত শূন্যতা হয় - সীসার অভাবে।
২৫।রামসায় চুক্তিতে বাংলাদেশ সম্মতি জ্ঞাপন ও স্বাক্ষর করে - ১৯৭৩ সালে।
২৬।লোনা পানির ইংরেজী শব্দ - Saline Water।
২৭।নাব্যতা হ্রাসকালে ভূমিকা আছে - তেল।
২৮।pH কমলে প্রাণীদেহে হতে নিগৃত হয় - Ca।
২৯।ইলিশ মিঠা পানিতে আসে - প্রজনেন জন্য।
৩০।ইলিশ ডিম নষ্ট করে - লবণাক্ত পানিতে।
৩১।ভূ-গর্ভস্থ শতকরা লবণাক্ত পানির পরিমান - ৯৭ ভাগ।
৩২।বন্যার সময় পানি বিশুদ্ধকরন করার জন্য ব্যবহার করা হয় - সোডিয়াম হাইপোক্লোরাইড।
৩৩।পানির মধ্যে ধূলিকনা পৃথক করার প্রক্রিয়া - পরিস্রাবন।
৩৪।খাওয়ার পানির জন্য সহজলভ্য প্রক্রিয়া - স্ফুটন।
৩৫।কঠিন বর্জ্য পঁচতে সময় লাগে - ১ থেকে ২ দিন।
৩৬।সম্প্রতি তেজস্ক্রিয়া ঘটেছে - জাপানের ফুকুশিমা।
৩৭।মানুষ বিকলাঙ্গ হয় - পারদের অভাবে।
৩৮।এরি হ্রদকে মরা হ্রদ ঘোষণা করা হয় - ১৯৬০ সালে।
৩৯।প্রাণীশূন্য নদীকে বলে - Dead Lake।
৪০।ETP - Effluent Treatment Plant।
৪১।ঢাকা শহরে প্রতিনিয়ত কঠিন পদার্থ উৎপন্ন হয় - ৫০০ মে: টন।
৪২।বাংলাদেশ ভারত হতে গঙ্গা পানির ন্যায্য হিসাবে পাওয়ার চুক্তি হয় - ১৯৯৬ সালে।
৪৩।ভারত সরকার গঙ্গা পানির গতিপথ পরিবর্তন করে - ১৯৭৫ সালে।
৪৪।মানুষের মৌলিক অধিকার - ৫টি।(আমরা জানি, মৌলিক অধিকার ৬টি।কিন্তু ৯ম শ্রেনীর বইয়ে ৫ টি।আবার ৩য় শ্রেনীর বইয়ে ৬টি)।
৪৫।রামসার কনভেনশন সংশোধন হয় - ২ বার।
৪৬।অম্লীয় পানির pH - ৪।
৪৭।বরফের গলনাঙ্ক - ০ ডিগ্রী সে:।
৪৮।১ কিউসেক পানির ভর - ১০০০ কেজি।
৪৯।পানির অনুর আকৃতি - কৌণিক।
৫০।পানি একটি - উভধর্মী পদার্থ।
# ৩য়__অধ্যায় (১-৫০)
১।রক্তে লোহিত কণিকা সঞ্চিত থাকে - প্লীহাতে।
২।অনুচক্রিকার গড় আয়ু - ৫ থেকে ১০ দিন।
লোহিত রক্ত কণিকায় গড় আয়ু - ১২০ দিন।
শ্বেতকণিকার গড় আয়ু - ১-১৫ দিন।
৩।লোহিত কণিকার আকৃতি - চ্যাপ্টা।
৪।সর্বজন দাতা গ্রুপ - O+ গ্রুপ।
৫।রক্তে অ্যান্টিজেন নেই - O+ গ্রুপে।
৬।হৃৎপিন্ডের আকৃতি - ত্রিকোণাকার।
৭।রক্তে কিসের পরিমান বেশি থাকা শরীরে জন্য উপকারি - HDL।
৮।রক্তে কোলেস্টেরল স্বাভাবিক পরিমান - ১০০-২০০mg/dl।
৯।মানুষের স্বাভাবিক রক্তচাপ -১২০/৮০ mmHg।
১০।মানুষের মোট ওজন শতকরা - ৮% রক্ত।
১১।ধমনির রক্তের pH - ৭.৪।
১২।পূর্ণবয়স্ক মানুষের রক্তের পরিমান - ৫-৬ লিটার।
১৩।রক্ত গঠিত - যোজক টিস্যু।
১৪।রক্তের প্রধান উপাদান - লৌহ।
১৫।রক্তের প্রধান উপাদান - ২টি।
১৬।রক্তে রেচন পদার্থ - ইউরিয়া।
১৭।রক্ত লাল দেখায় - হিমোগ্লোবিন থাকায়।
১৮।দেহের প্রহরী - শ্বেতকণা।
১৯।রক্তে লিম্ফোসাইটের পরিমান - ২০-৪৫%।
২০।হিমোগ্লোবিন থাকে না - শ্বেতকণিকায়।
২১।রক্তে অ্যান্টিজেন থাকে - ২টি।
২২।AB গ্রুপে রক্তের মানুষ - ৩%।
২৩।হৃৎপিন্ড বেষ্টনকারী পদার্থের নাম - পেরিকার্ডিয়াম (২ স্তর)।
২৪।নিলয়ের অপর নাম - ভেন্টিকল।
২৫।একটি হৃৎস্পন্দনের সময় লাগে ০.৮ সেকেন্ড।
২৬।হৃৎপিন্ড প্রসারণকে বলা হয় - ডায়াস্টোল।
২৭।প্রতিমিনিটে হার্টবিটকে বলে - ডাব।
২৮।কার্ডিয়াক চক্রের ধাপ - ৪টি।
২৯।LDL এর পূর্ণরুপ -Low Density Lipoprotein।
৩০।সমগ্র রক্তে -৫৫% রক্তরস, ৪৫% রক্তকণিকা।
৩১।রক্তের তরল অংশকে বলে - প্লাজমা।
৩২।রক্ত কণিকা - ৩ প্রকার।
৩৩।রক্ত রসের -১০% জৈব ও অজৈব।
৩৪।রক্তরস আলাদা করলে রক্তের রং হবে - হালকা হলুদ।
৩৫।প্লেটলেট অর্থ - অণুচক্রিকা।
৩৬।ডেঙ্গুজ্বরে আক্রান্ত হলে কোন অবস্থার সৃষ্টি হয় - পারপুরা।
৩৭।মানুষের রক্তের A গ্রুপ শতকরা - ৪২%।
৩৮।মানুষের রক্তের B গ্রুপ শতকরা - ৯%।
৩৯।মানুষের রক্তের AB গ্রুপ শতকরা - ৩%।
৪০।মানুষের রক্তের O+ গ্রুপ শতকরা - ৪৬%।
৪১।RBC - Red Blood cell।
৪২।রেসাস ফ্যাক্টরের সংকেত - Rh।
৪৩।রক্তের গ্রুপ নির্ণয় করে - ডা. কার্ল ল্যান্ডস্টেইনার (১৯০০ সালে)।
৪৪।Rh ফ্যাক্টরের নামকরন করা হয় - বানর দ্বারা।
৪৫।হৃৎপিন্ডের অবস্থান - দুই ফুসফুসের মাঝে।
৪৬।হৃৎপিন্ডের ওজন - ৩০০ গ্রাম।
৪৭।হৃৎপিন্ডের সংকোচনকে বলা হয় - সিস্টোল।
৪৮।মানুষের হৃৎপিন্ড প্রকোষ্ঠ - ৪ ভাগে।
৪৯।রক্তে গ্লুকোজের মাত্রা - ৮০ থেকে ১২০ গ্রাম/ডেসি.লিটার।
৫০।HDL এর পূর্ণরুপ -High Density লিপপ্রতেইন
# ৪র্থ__অধ্যায় (১-৪০)
১।বয়:সন্ধিকালের সময়কাল - ১১ হতে ১৯ বছর।
২।টেস্টটিউবের প্রথম সফলতা পায় -ড.প্যাট্রিক স্টেপটো ও ড. রবার্ট এডওয়ার্ডের, ইংল্যান্ড।
১৯৭৮ সালে ২৫ জুলাই ১১.৫৭ মিনিটে লুইস জয় ব্রাউন নামের এক বেবি।
৩।শৈশবকাল বলা হয় - ৫ বছর পর্যন্ত।
৪।মানুষের শরীরে বিভিন্ন পরিবর্তনের জন্য দায়ী - ২টি।
৫।ছেলেদের শারীরিক ও মানসিক পরিবর্তনের জন্য দায়ী - টেস্টোস্টেরন।
মেয়েদের শারীরিক ও মানসিক পরিবর্তনের জন্য দায়ী - ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন।
৬।প্রথম টেস্টিটিউব বেবি উদ্ভাবন করন - পেট্রুসি(১৯৫৯ সালে,ইটালিতে)।
৭।লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম সংখ্যা - ১ জোড়া।
৮।স্ত্রী লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম সংখ্যা - XX।
পুরুষের লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম সংখ্যা -XY।
৯।মানব কোষে ক্রোমোজোম সংখ্যা - ২৩ জোড়া।
১০।পৃথিবীর উৎপত্তি ও জীনের উৎপত্তি ঘটনা প্রবাহকে বলে - রাসায়নিক বিবর্তন।
১১।সর্বপ্রথম জীনের উৎপত্তি - সমুদ্রের পানিতে।
১২।সংযোগকারী জীব বলা হয় - প্লাটিপাস (সরীসৃপ ও স্তন্যপায়ী প্রাণির মধ্যে)।
১৩।বয়:সন্ধিকালে কোন হরমোন প্রভাব নেই - ইনসুলিন।
১৪।বয়:সন্ধিকালে পরিবর্তনের জন্য দায়ী - হরমোন।
১৫।বয়:সন্ধিকালে পরিবর্তন প্রধানত - ৩ প্রকার।
১৬।সর্বপ্রথম জন্ম নেয়া টেস্টিটিউব বেবি বাঁচে - ২৯ দিন।(জন্ম প্রক্রিয়া সম্পন্ন করে ইটালির বিজ্ঞানী ড.পেট্রুসি,১৯৫৯ সালে।)
১৭।বাংলাদেশের জন্ম নেয়া প্রথম ৩টি টেস্টিটিউব বেবির নাম - হিরা,মনি ও মুক্তা (২০০১ সালে)।
১৮।মানুষের অটোসোম - ৪৪ টি।
১৯।জীবাশ্ম আবিষ্কার করে - জেনোফেন।
২০।নিউক্লিক এসিড সৃষ্টিতে ভূমিকা রয়েছে - অতি বেগুনি রশ্মি।
২১।পৃথিবী একটি জ্বলন্ত গ্যাসপিন্ড ছিল - ৪৫০ কোটি বছর।
২২।সর্বপ্রথম কে "ইভোলিউশন" শব্দটি ব্যবহার করেন - হার্বাট স্পেনসার।
২৩।প্রাণ সৃষ্টিতে শুরুতে সর্বপ্রথম যৌগটি তৈরি হয় - অ্যামাইনো এসিড।
২৪।সময়ের সাথে নতুন প্রজাতির সৃষ্টিকে বলে - জৈব বিবর্তন।
২৫।অসম্পূর্ণ বিভক্ত নিলয় থাকে - সরীসৃপের।
২৬।উভচরের (ব্যাঙ) হৃৎপিন্ড প্রকোষ্ঠের সংখ্যা - ৩।
পাখির হৃৎপিন্ড প্রকোষ্ঠের সংখ্যা - ৪।
২৭।মানবদেহে লুপ্তপ্রায় অঙ্গটি - ককসিস।
২৮।"বায়োলজি" শব্দের প্রতিষ্ঠাতা" - ল্যামার্ক।
২৯।বংশগতির মতবাদ দেন - মেন্ডেল।
বংশগতির বিদ্যার জনক - গ্রেগর জোহান মেন্ডেল।
৩০।মানবদেহে নিষ্কিয় অঙ্গটি - অ্যাপেন্ডিক্স।
৩১।"Origin of species by meanse of natural selection" বইটির লেখক - চালর্স ডারউইন (১৮৫৯ সালে)।
(জন্ম -১৮০৯ সালে, ইংল্যান্ড সাসবেরি এবং
মৃত্যু-১৮৮২ সালে)।
৩২।স্যামন মাছ প্রজননের ঋতুতে ডিম পাড়ে - ৩ কোটি।
৩৩।"ফিলোসোফিক জুওলজিক" বইটির লেখক - ল্যামার্ক (১৮০৯ সালে)।
৩৪।"প্রাকৃতিক নির্বাচনে দায় প্রজাতির উদ্ভব" - গ্রন্থেরটি লেখক - চালর্স ডারউইন।
৩৫।ভাইরাস সৃষ্টি হয় - প্রোটোজোয়া থেকে।
৩৬।জৈব বিবর্তনের জনক - চার্লস ডারউইন।
৩৭।পৃথিবীর উদ্ভিদ প্রজাতির সংখ্যা - প্রায় ৪ লাখ।
৩৮।তিমি সাতাঁরে জন্য ব্যবহার করে - ফ্লিপার।
৩৯।"অনটোজেনি রিপিটস ফাইলোজেনি" কার ভাষ্য - হেকেল।
৪০।একটি সরিষা গাছ হতে বছরে বীজ জন্মায় - ৭,৩০,০০০।
এক জোড়া হাতির থেকে উদ্ভূত সবগুলো হাতি বেঁচে থাকলে ৭৫০ বছরে হাতির সংখ্যা হবে ১ কোটি ৯০ লাখ।
# ৫ম__অধ্যায় (১-৩৫)
১।গাড়ির দুইপাশে ও পিছনে হতে কয়টি দর্পণ ব্যবহার হয় - ৩টি।
২।চাঁদ দিগন্তে দিকে লাল দেখায় কেন - বায়ুমণ্ডলীয় প্রতিসরণের জন্য।
৩।+2D লেন্সটির ফোকাস দূরত্ব - ০.৫ মি।
-2D লেন্সটির ফোকাস দূরত্ব - ৫০ সে.মি।
৪।লেন্সের ক্ষমতা এস. আই একক - রেডিয়ান/মিটার।
৫।শিশুর স্বাভাবিক চোখের স্পষ্ট দৃষ্টির নূন্যতম দূরত্ব - ৫ সেমি।
৬।চোখের কোন অংশে উল্টো প্রতিবিম্ব গঠিত হয় - রেটিনা।
৭।বয়স্ক মানুষের স্বাভাবিক চোখের স্পষ্ট দৃষ্টির নূন্যতম দূরত্ব - ২৫ সেমি।
৮।অাবছা আলোয় সংবেদনশীল হয় - রড।
৯।রড অনুভূতি ও রঙের পার্থক্য নির্ধারণে সাহায্য করে - কোণ।
১০।আপতিত রশ্মি ও অভিলম্বের মধ্যবর্তী কোণকে বলে - আপতন কোণ।
১১।সংকট কোনের ক্ষেত্রে প্রতিসরণ কোণ - ৯০ ডিগ্রী।
১২।ঘন মাধ্যমে আলোর বেগ - কমে যায়।
১৩।উভয় লেন্সের বক্রতার ব্যাসার্ধ ও কেন্দ্র - ২টি।
১৪।উভয় লেন্সের আলোক কেন্দ্র - ১টি।
১৫।অবতল লেন্সের অপর নাম - অপসারী লেন্স।
১৬।আলো এক প্রকার - শক্তি।
১৭।লেন্স প্রধানত - ২ প্রকার।
১৮।চোখ কাজ করে - অভিসারী লেন্সের মতো।
১৯।চোখের ত্রুটি - ৪ ধরনের।
২০।চোখ ভালো রাখার জন্য বেশি প্রয়োজন - প্রোটিন যুক্ত খাবার।
২১।যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে - দর্পণ বলে।
২২।নিরাপদ ড্রাইভিং এর শর্ত - নিজ গাড়ির আশে পাশে সর্বদা খেয়াল রাখা।
২৩।পাহাড়ি রাস্তার বিপদজনক বাঁকে সমতল দর্পণ ব্যবহার হয় - ৯০ ডিগ্রী।
২৪।আলোর প্রতিসরণের সূত্র - ২ টি।
২৫।মানুষের দর্শনানুভুতির স্থায়িত্বকাল - ০.১ সেকেন্ড।
২৬।চোখের আলোক সংবেদন আবরণ - রেটিনা।
২৭।দর্পণ বিশেষভাবে ব্যবহার হয় - নিরাপদ ড্রাইভিং এ।
২৮।আলোর প্রতিসরণ ব্যবহার হয় - এক্স-রে তে।
২৯।চোখের রেটিনার রং - গোলাপি।
৩০।চোখের উপাদান নয় - আইভ্রু।
৩১।পানিতে নৌকার বৈঠা বাঁকা দেখা যাওয়ার কারন - আলোর প্রতিসরণের কারনে।
৩২।স্বাভাবিক চোখের দূরবিন্দুর দূরত্ব - অসীম।
৩৩।+1D ক্ষমতা লেন্সের ফোকাস দূরত্ব -100cm উত্তল।
৩৪।বায়ু সাপেক্ষ কাচের প্রতিসরণাঙ্ক - ১.৫।
৩৫।রাস্তার বাতিতে ব্যবহার হয় - উত্তল দর্পণ।
# ৬ষ্ঠ__অধ্যায় (১-২০)
১।প্রাকৃতিক পলিমার - রাবার।
২।ভিনাইল ক্লোরাইড নামক মনোমার থেকে তৈরি হয় -পি ভি সি পাইপ।
৩।কৃত্রিম পলিমার - পলিথিন।
৪।প্যারাসুটের কাপড় তৈরিতে ব্যবহার - নাইলন।
৫।আলফা কী - পশম।
৬।প্লাষ্টিক শব্দের অর্থ - সহজে ছাঁচযোগ্য।
৭।পলিথিনের সংকেত -
৮।পলিমারের ক্ষুদ্র অনুকে বলে - মনোমার।
৯।পলিমার শব্দটি - গ্রীক।
১০।গ্রীক শব্দ "মেরোস" এর অর্থ - অংশ।
১১।মানুষের চুলে আর নখে থাকে - কেরাটিন প্রোটিন।
১২।তন্তুর রানী - রেশম।
১৩।চেল্লার অপর নাম - পিল।
১৪।জন্মদিনে ব্যবহারিত বেলুনে দ্রবীভূত হয় - বেনজিন।
১৫।রাবার সাধারণত কোন ধরনের হয় - হালকা বাদামি।
১৬।"পলি" অর্থ - অনেক।
১৭।উৎস অনুযায়ী পলিমার - ২ ভাগে ভাগ করা যায়।
১৮।আমরা যে পলিথিন ব্যবহার করি তা - "ইথিলিন" নামক মনোমার হতে তৈরি পলিমার।
১৯।তন্তু - ২ প্রকার।
২০।প্রায় ৪০ জাতের মেষ হতে পশম তৈরি হয় - ২০০ প্রকার।
# ৭ম__অধ্যায় (১-৫০)
১।ভিনেগারের সংকেত - (CH3COOH)।
২।শক্তিশালী এসিড - সালফিউরিক এসিড,নাইট্রিক এসিড,হাইড্রোক্লোরিক এসিড।
৩।এসিড নীল লিটমাসকে কোন রং এ পরিবর্তন করে - লাল।
৪।লাল লিটমাস কাগজকে ক্ষারের মধ্যে ডুবালে কোন রং হবে - নীল।
৫।হিস্টামিনকে অকার্যকর করে - ভিনেগার।
৬।ভিনেগারের অপর নাম - এসিটিক এসিড,সিরকা।
৭।টেস্টিংসল্ট যে নামে পরিচিতি - মনোসোডিয়াম গ্লুটামেট।
৮।জৈব এসিড - (CH3COOH)।
৯।অম্লীয় দ্রবণের জন্য সঠিক - pH

24/07/2020

আসুন ইংরেজি নিয়ে বসি কাল।

Want your school to be the top-listed School/college in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address

West Chambal, Banshkhali
Chittagong
4390

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00