Learn With EmranH

Learn With EmranH It is a learning page.

31/08/2025
28/08/2025

আসরের পর যখন সূর্যটা একটু একটু করে হেলে পড়ে...
তখন হয়তো আপনি ব্যস্ত ছিলেন—জীবিকার তাগিদে...
কিন্তু জানেন কি? আজ জুমার রাত—

এটি এমন একটি রাত, যেখানে রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয়…

🍃 কতদিন আল্লাহর দরজায় কাঁদিনি?
🍃 কতদিন অন্তর দিয়ে ক্ষমা চাইলাম না?
🍃 কতদিন আমাদের হৃদয় শুধুই পাথরের মতো পাষাণ?

🔸 অথচ এই রাত—আপনার অন্তরের জং ধুয়ে ফেলার সুযোগ।
🔸 এই রাত—একটু কেঁদে বলার সুযোগ:

"আল্লাহ, আর দেরি করব না। এবার ফিরতে চাই..."

✨ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জুমার দিনের আলোচনা করলেন। তিনি বললেন, এইদিন একটা সময় আছে তখন কোনো মুসলিম নামাযরত অবস্থায় আল্লাহর নিকট যা চাইবে আল্লাহ তাকে অবশ্যই তা দেবেন।
(আবু হুরায়রা রা. বলেন,) এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে ইশারা করেছেন, ঐ মুহূর্তটা অতি অল্প সময়।
📚 -সহীহ বুখারী, হাদীস ৯৩৫; সহীহ মুসলিম, হাদীস ৮৫২

খুবাইব ইবনু আদী রা.—শত্রুদের হাতে বন্দি। মৃত্যুর ঠিক আগে বললেন, “আমি চাই না যে আমার জায়গায় নবীজি ﷺ থাকুন আর আমি নিরাপদে ...
28/08/2025

খুবাইব ইবনু আদী রা.—শত্রুদের হাতে বন্দি। মৃত্যুর ঠিক আগে বললেন, “আমি চাই না যে আমার জায়গায় নবীজি ﷺ থাকুন আর আমি নিরাপদে ফিরে যাই।” তারপর ইসলামের শত্রুরা তাঁকে টুকরো টুকরো করে কাটে। মুখে একটিবারও আফসোস আসেনি।
⭐ আবু আইয়ুব আনসারি রা.—নবীজি ﷺ মদীনায় এসে তাঁর বাড়িতে থাকেন। একবার এক কাফেলা নবীজির বিরুদ্ধাচরণ করে। তিনি লাঠি নিয়ে তাদের তাড়িয়ে দেন। এক লোক তাঁর পায়ে ছুরি মেরে রক্তাক্ত করে দেয়। কিন্তু বাড়ি ফিরে তিনি বললেন, “নবীজির সামনে দাঁড়িয়ে কেউ কটুক্তি করবে আর আমি চুপ থাকব—এ হয় না।”
⭐ আবু তালহা রা.—উহুদ যুদ্ধের প্রান্তরে কাফেররা যখন নবীজিকে ঘিরে ফেলে, তখন আবু তালহা সিসাঢালা প্রাচীরের মতো হয়ে যান এবং সামনে-পিছন থেকে আসা শত্রুদের তির ও বর্শার আঘাত সহ্য করেন। বলতে থাকেন, 'আমার মা-বাবা আপনার জন্য কুরবান ইয়া রাসুলাল্লাহ!'
⭐ মাসলামা রা. ও তার সাথীরা—মক্কার এক কবি প্রকাশ্যে রাসূলকে নিয়ে অশ্লীল কবিতা লেখে। নবীজির নির্দেশে তাঁরা রাতের আঁধারে তাকে ওপারে পাঠিয়ে দেন।
⭐ উমায়র ইবনু আদি রা.—এক মহিলা রাসূল ﷺ–কে নিয়ে বিদ্রুপ করত। উমায়র রা. সুযোগ বুঝে তার অপমানের জবাব দেন। নবীজি শুনে বলেন, “তুমি আল্লাহ ও তাঁর রাসূলের পক্ষ থেকে প্রতিশোধ নিয়েছো।”
***
সাহাবীদের মতো যুগে যুগে বহু মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছিল রাসূলের অপমানে। তাঁদের হাতে বিদ্যুৎ ছিল না, সোশ্যাল মিডিয়া ছিল না, কিন্তু ছিল এক ব্যাকুলতা—রাসূল ﷺ যেন অপমানিত না হন। ফলে সেই ব্যাকুলতা তাঁদের বানিয়েছে ইতিহাসের নায়ক।
আজও পৃথিবীতে সেই প্রেম টিকে আছে। কোথাও এক ছাত্র রাসূলের অপমানে ক্লাসরুমে দাঁড়িয়ে যায়... কোথাও এক তরুণ জেল খেটে আসে রাসূলের পক্ষ নিয়ে...কোথাও এক জুব্বা টুপি পরা সাধারণ হুজুর গায়ে বরণ করে নিচ্ছে লাঠির আঘাত। এইসব নবীপ্রেমীদের হৃদয়ছোঁয়া কাহিনি নিয়েই রচিত হয়েছে অসাধারণ একটি বই: "ফিদাকা ইয়া রাসূলাল্লাহ"।
সাহাবাদের যুগ থেকে শুরু করে আজ পর্যন্ত যারা নবীজির ভালোবাসায় মার খেয়েছেন, কারাবন্দী হয়েছে, জীবন দিয়েছেন—তাদের বাস্তব কাহিনি দিয়ে সাজানো 'ফিদাকা ইয়া রাসুলাল্লাহ' বইটি পড়ে দেখার আমন্ত্রণ রইল। আপনার হৃদয়ে নতুন ঈমানের আগুন জ্বালিয়ে দেবে ইনশাআল্লাহ।
কারণ, তাদের কাহিনি শুধু ইতিহাসই নয়, ঈমানের ব্যারোমিটারও।
ফিদাকা ইয়া রাসুলাল্লাহ

23/08/2025

whoever belives in Allah and the Last Day should speak good or remain silent.
Sahih al Bukhari 6136

Send a message to learn more

02/11/2024

জায়নামাজের দোয়া
আরবি উচ্চারণঃ ىْ فَطَرَالسَّمَوَتِ وَاْلاَرْضَ حَنِيْفَاوَّمَااَنَا مِنَ الْمُشْرِكِيْنَ
বাংলা উচ্চারণঃ ইন্নি ওয়াজ্জাহাতু ওজহিয়া লিল্লাযী ফাতারাচ্ছামাওয়াতি ওয়াল আরদা হানিফাঁও ওয়ামা আনা মিনাল মুশরিকীন ।
অর্থঃ নিশ্চই আমি তাঁহার দিকে মুখ ফিরাইলাম, যিনি আসমান জমিন সৃষ্টি করিয়াছেন । আমি মুশরিকদিগের দলভুক্ত নহি ।
ছানা
আরবি উচ্চারণঃ سُبْحَانَكَ اَللَّهُمَّ وَبِحَمْدِكَ وَتَبَارَكَ اسْمُكَ وَتَعَا لَى جَدُّكَ وَلاَ اِلَهَ غَيْرُكَ
বাংলা উচ্চারণঃ সুবাহানাকা আল্লাহুমা ওয়া বিহামদিকা ওয়াতাবারা কাসমুকা ওয়া তায়ালাজাদ্দুকা ওয়া লা-ইলাহা গাইরুকা।
অর্থঃ হে আল্লাহ! তুমি পবিত্র সকল প্রশংসা তোমারই। তোমার নাম মঙ্গলময়। তোমার মহিমা অতীব উচ্চ। তুমি ব্যতীত অন্য কোন উপাস্য নাই।
রুকুর তাসবিহ
আরবি উচ্চারণঃ سُبْحَانَ رَبِّيَ الْعَظِيْمِ
বাংলা উচ্চারণঃ ‘সুবহা-না রবিবয়াল ‘আযীম’ ।
অর্থঃ মহাপবিত্র আমার প্রতিপালক যিনি মহান ।
রুকু থেকে উঠার পর
এক.
আরবি উচ্চারণঃ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ
বাংলা উচ্চারণঃ সামি‘আল্লা-হু লিমান হামিদাহ।
অর্থঃ যে আল্লাহর হামদ-প্রশংসা করে, আল্লাহ তার প্রশংসা শুনুন (কবুল করুন)।
দুই.
আরবি উচ্চারণঃ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ، حَمْداً كَثيراً طَيِّباً مُبارَكاً فِيهِ
বাংলা উচ্চারণঃ রব্বানা ওয়া লাকাল হামদু, হামদান কাছীরান ত্বায়্যিবান মুবা-রাকান ফীহি।
অর্থঃ “হে আমাদের রব্ব! আর আপনার জন্যই সমস্ত প্রশংসা; অঢেল, পবিত্র ও বরকত-রয়েছে-এমন প্রশংসা।” [বুখারী, (ফাতহুল বারীসহ) ২/২৮৪, নং ৭৯৬।]
সিজদার তাসবিহ
আরবি উচ্চারণঃ سُبْحَانَ رَبِّيَ الْأَعْلَى
বাংলা উচ্চারণঃ সুবহা-না রবিবয়াল আ’লা।
অর্থঃ মহাপবিত্র আমার প্রতিপালক যিনি সর্বোচ্চ ।
দুই সিজদার মাঝের দোয়া
আরবি উচ্চারণঃ رَبِّ اغْفِرْ لِي، رَبِّ اغْفِرْ لِي ।
বাংলা উচ্চারণঃ রব্বিগফির লী, রব্বিগফির লী।
অর্থঃ বাংলা অর্থ : হে আমার রব্ব! আপনি আমাকে ক্ষমা করুন। হে আমার রব্ব! আপনি আমাকে ক্ষমা করুন।
তাশাহ্হুদ (আত্তাহিইয়া-তু):
আরবি উচ্চারণঃ اَلتَّحِيَّاتُ ِللهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ، السَّلاَمُ عَلَيْكَ أَيُّهَا ا

02/11/2024

With আল্লামা ইকবাল একাডেমী – I just got recognized as one of their top fans!

10/07/2024

আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর বাণীঃ ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটিঃ মুখে স্বীকার এবং কাজে পরিণত করাই হচ্ছে ঈমান এবং তা বৃদ্ধি পায় ও হ্রাস পায়।* আল্লাহ্ তা’আলা বলেনঃ ’’যাতে তারা তাদের ঈমানের সঙ্গে ঈমান মজবুত করে নেয়- (সূরাহ্ ফাত্হ ৪৮/৪)। আমরা তাদের সৎ পথে চলার শক্তি বাড়িয়ে দিয়েছিলাম- (সূরাহ্ কাহাফ ১৮/১৩)। এবং যারা সৎপথে চলে আল্লাহ্ তাদের অধিক হিদায়াত দান করেন- (সূরাহ্ মারইয়াম ১৯/৭৬)। এবং যারা সৎপথ অবলম্বন করে আল্লাহ্ তাদের হিদায়াত বাড়িয়ে দেন এবং তাদের সৎপথে চলার শক্তি বাড়িয়ে দেন- (সূরাহ্ মুহাম্মাদ ৪৭/১৭)। যাতে মু’মিনদের ঈমান বেড়ে যায়- (সূরাহ্ মুদ্দাসসির ৭৪/৩১)। আল্লাহ্ তা’আলা আরো বলেন, এটা তোমাদের মধ্যে কার ঈমান বাড়িয়ে দিল? যারা মু’মিন এ তো তাদের ঈমান বাড়িয়ে দেয়- (সূরাহ্ আত্-তওবা ৯/১২৪)। এবং তাঁর বাণী, ’’সুতরাং তোমরা তাদের ভয় কর; একথা তাদের ঈমানের দৃঢ়তা বাড়িয়ে দিল’’- (সূরাহ্ আলে-ইমরান ৩/১৭৩)। ’’এতে তাদের ঈমান ও আনুগত্য আরও বৃদ্ধি পেল’’- (সূরাহ্ আহযাব ৩৩/২২)।

আর আল্লাহর জন্য ভালবাসা ও আল্লাহর জন্য ঘৃণা করা ঈমানের অংশ। ’উমার ইবনু ’আবদুল ’আযীয (রহ.) ’আদী ইবনু ’আদী (রহ.)-এর নিকট এক পত্রে লিখেছিলেন, ’ঈমানের কতকগুলো ফার্য (ফরয), কতকগুলো হুকুম-আহকাম, বিধি-নিষেধ এবং সুন্নাত রয়েছে। যে এগুলো পরিপূর্ণরূপে আদায় করে তার ঈমান পূর্ণ হয়। আর যে এগুলো পূর্ণভাবে আদায় করে না, তার ঈমান পূর্ণ হয় না। আমি যদি বেঁচে থাকি তবে অচিরেই এগুলো তোমাদের নিকট ব্যক্ত করব, যাতে তোমরা তার উপর ’আমল করতে পার। আর যদি আমার মৃত্যু হয় তাহলে জেনে রাখ, তোমাদের সাহচর্যে থাকার জন্য আমি আকাঙ্ক্ষিত নই।’

ইবরাহীম (’আ.) বলেন, ’তবে এ তো কেবল চিত্ত প্রশান্তির জন্য’- (সূরাহ্ আল-বাক্বারাহ ২/২৬)। মু’আয (রাঃ) বলেন, ’’এসো আমাদের সঙ্গে বস, কিছুক্ষণ ঈমানের আলোচনা করি।’’ ইবনু মাস’ঊদ (রাঃ) বলেন, ’ইয়াকীন হল পূর্ণ ঈমান।’ ইবনু ’উমার (রাঃ) বলেন, ’বান্দা প্রকৃত তাকওয়ায় পৌঁছতে পারে না, যতক্ষণ পর্যন্ত সে, মনে যে বিষয় সন্দেহের সৃষ্টি করে, তা পরিত্যাগ না করে।’ মুজাহিদ (রাঃ) এ আয়াতের ব্যাখ্যায় বলেন, ’’অর্থাৎ হে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! আমি আপনাকে এবং নূহকে একই ধর্মের আদেশ করেছি’’- (সূরাহ্ শূরা ৪২/১৩)। ইবনু ’আব্বাস (রাঃ) বলেন, ’’অর্থাৎ পথ ও পন্থা’’- (সূরাহ্ আল-মায়িদাহ ৫/৪৮)।

16/02/2024

I was lost my father 16 February, 2013 on Saturday at 6 am.

Address

Village :Sharafbhata
Chittagong
4360

Telephone

+8801615788280

Website

Alerts

Be the first to know and let us send you an email when Learn With EmranH posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Learn With EmranH:

Shortcuts

Share

Category