Korean language school chattagram কোরিয়ান ভাষা শিক্ষা স্কুল চট্টগ্রাম

Korean language school chattagram কোরিয়ান ভাষা শিক্ষা স্কুল চট্টগ্রাম

Share

কোরিয়া বিষয়ক সকল আপডেট সহ নিউজ,লাইভ , ব্লগ এবং দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবরাখবর জানাইব

08/04/2026

🇰🇷 সরকারিভাবে কোরিয়া যেতে ভাষা শেখার সুযোগ ♦️

🛑 "কোরিয়ান ভাষা শিক্ষা স্কুল চট্টগ্রাম" এর সরকারিভাবে ইপিএস ভিসা,জব ভিসা, ম্যানুফ্যাকচারিং ভিসা ও স্টুডেন্ট ভিসা সহ আরো বিভিন্ন ক্যাটাগরির ভিসায় কোরিয়া যেতে কোরিয়ান ভাষা প্রশিক্ষণ কোর্সের 🗓️ এপ্রিল -সেপ্টেম্বর সেশনের ২০২৬ খ্রি. এর জন্য ভর্তির কার্যক্রম চলছে।

📌 কোর্সের বিবরণ:

✅ আবেদন হোয়াটসঅ্যাপে (+8201083727906)
✅ প্রশিক্ষণের মেয়াদ: ৬ মাস,
✅ আসন সংখ্যা: ৫০ টি (পুরুষ/মহিলা)
✅ বয়স: ১৮–৩৬বছর(পুরুষ ও মহিলা)
✅ শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি বা সমমান
✅ কালার ব্লাইন্ড বা হেপাটাইটিস বি পজিটিভ সহ পরিশ্রম করতে অনিচ্ছুক প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই।

🕒 ক্লাস সময়সূচি:

রবিবার -বৃহস্পতিবার| সকাল ৮টা–রাত ৮ টা পর্যন্ত।

বি.দ্র.:চাকুরীজীবিদের জন্য: ছুটির দিনের স্পেশাল ম্যারাথন কোর্স

📍 আবেদন সময়সীমা :

🗓️ ৯ ই এপ্রিল হতে ২৪ এপ্রিল , ২০২৬ খ্রি. পর্যন্ত

📌 বাছাই প্রক্রিয়া:

✅ ভর্তি পরীক্ষা (লিখিত): ২৬ এপ্রিল , ২০২৬ খ্রি. সকাল ১০ টায় অত্র কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
✅ ভর্তি পরীক্ষার ফলাফল: ২৬ এপ্রিল , ২০২৬ খ্রি. (অত্র কেন্দ্রের নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে)।
✅ মৌখিক পরীক্ষা: ২৬ এপ্রিল, ২০২৬ খ্রি. (শুধুমাত্র ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের)।
✅ চূড়ান্ত ফলাফল প্রকাশ: ২৭ এপ্রিল , ২০২৬ খ্রি. (অত্র কেন্দ্রের নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে )
✅ ভর্তি: ২৮ এপ্রিল, ২০২৬ খ্রি: মঙ্গলবার হোয়াটসঅ্যাপ এ ভর্তি নিশ্চিত করতে হবে।
✅ অপেক্ষমান তালিকা হতে ভর্তি: আসন খালি থাকা সাপেক্ষে ২৯, ৩০এপ্রিল ও পহেলা মে ২০২৬ খ্রি: বৃহস্পতিবার পর্যন্ত অপেক্ষমান তালিকা হতে ভর্তি করানো হবে।
✅ প্রশিক্ষণ শুরু: ১/২ মে, ২০২৬ খ্রি. থেকে। ভর্তি কৃতদের মেসেজে জানানো হবে।

📄 প্রয়োজনীয় কাগজপত্র:

✅ এসএসসি/সমমান সনদের ফটোকপি (১ কপি)
✅ জাতীয় পরিচয়পত্র বা জন্মসনদের ফটোকপি (১ কপি)
✅ পাসপোর্ট সাইজের ছবি (১ কপি)

🛑 বিশেষ সুবিধা

✅ Korean language school chattagram কর্তৃক ফ্রি EPS-TOPIK Basic to advance book or Standard Text Book প্রদান লটারির মাধ্যমে (প্রাপ্যতার ভিত্তিতে)
✅ কোরিয়ান স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে কোরিয়ান ভাষার উপর লেভেল সিক্স পড়াশোনা সম্পন্ন কারী প্রশিক্ষক সহ নেটিভ ও বাংলাদেশি প্রবাসী প্রশিক্ষকের যৌথ ক্লাস
✅ সফল প্রশিক্ষণার্থীদের সরকার অনুমোদিত সনদ প্রদান এবং
✅ সরকারি ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ায় চাকরির সুযোগ।
✅ বাংলাদেশেও উচ্চ বেতনের চাকরির সুযোগ
✅ স্টুডেন্ট ভিসায় অগ্রাধিকার
✅ কোরিয়ান অন্যান্য ভিসায় ও ভিসা প্রাপ্তিতে এই ভাষা শিক্ষা কোর্স অনন্য ভূমিকা পালন করবে।
✅ পৃথিবীর অন্য দেশে কোরিয়ান রেস্টুরেন্টে চাকরির সুযোগ।

ধন্যবাদান্তে, ❤️

প্রধান প্রশিক্ষক ও অধ্যক্ষ

কোরিয়ান ভাষা শিক্ষা স্কুল চট্টগ্রাম।
আসকারদীঘীর দক্ষিণ পাড়, চট্টগ্রাম।
📞 যোগাযোগ:
📱 01815555649 (call only)
🇰🇷 আবেদন:+8201083727906 (what'sapp only)

✈️ স্বপ্নের কোরিয়া যাত্রা শুভ হোক সফল হোক! 🇰🇷

𝙁𝙤𝙡𝙡𝙤𝙬 𝙩𝙝𝙚 𝙥𝙖𝙜𝙚 𝙩𝙤 𝙜𝙚𝙩 𝙖𝙡𝙡 𝙪𝙥𝙙𝙖𝙩𝙚𝙨 𝙤𝙛 Korean language school chattagram কোরিয়ান ভাষা শিক্ষা স্কুল চট্টগ্রাম

Related:
Journalist Ashim
https://youtube.com/?si=Iv_GNZ8s4VTp5JZs

োরিয়ানভাষাশিক্ষাস্কুলচট্টগ্রাম






03/04/2026

কোরিয়ায় প্রথম ২৪ ঘণ্টা: আপনার স্বপ্নের চাবিকাঠি যখন ৩৫টি শব্দ!

​দক্ষিণ কোরিয়ার ইনছন এয়ারপোর্টের বিশাল টার্মিনালে যখন প্রথম পা রাখবেন, তখন চারপাশের ঝলমলে আলো আর অত্যাধুনিক প্রযুক্তির ভিড়ে নিজেকে একটু একা মনে হতে পারে। বিশেষ করে যখন দেখবেন আপনার পরিচিত বাংলা বা ইংরেজি ভাষা সেখানে খুব একটা কাজে আসছে না। বিমানের চাকা কোরিয়ার মাটি স্পর্শ করার মুহূর্তটি আপনার দীর্ঘদিনের লালিত স্বপ্নের বাস্তবায়ন, কিন্তু সেই স্বপ্ন যেন ভাষার অভাবে দুঃস্বপ্নে পরিণত না হয়, সেজন্য আপনার ঝুলিতে থাকা চাই কিছু শক্তিশালী ‘শব্দ-অস্ত্র’।
​১. ইমিগ্রেশন ও কাস্টমস: প্রথম বাধা জয়ের মন্ত্র
​এয়ারপোর্ট থেকে বের হওয়ার আগেই আপনাকে মুখোমুখি হতে হবে ইমিগ্রেশন অফিসারের। সেখানে আপনার পরিচয় আর মালপত্র সামলানোই প্রথম কাজ।
​আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল হলো 여권 (ইয়োক্ক্বোন) বা পাসপোর্ট।
​মালপত্র বা লাগেজ খুঁজতে খুঁজুন 수하물 (সুহামুল) লেখা সাইনবোর্ড।
​টাকা পরিবর্তনের জন্য খুঁজে নিতে হবে 환전 (হোয়ানজোন) বা মানি এক্সচেঞ্জ বুথ।
​২. বসের সামনে প্রথম প্রভাব: আত্মবিশ্বাসের ভাষা
​এয়ারপোর্টের আনুষ্ঠানিকতা শেষে যখন আপনার মালিক বা 사장님 (সাজাংনিম) এর সাথে দেখা হবে, তখন আপনার প্রথম কথাটিই ঠিক করে দেবে কর্মক্ষেত্রে আপনার ভবিষ্যৎ কেমন হবে।
​বসের সামনে দাঁড়িয়ে নিচু হয়ে শ্রদ্ধা জানিয়ে যখন বলবেন— "মান্নাসো বানগাপস্সুমনিদা" (দেখা হয়ে ভালো লাগলো), তখন তিনি বুঝবেন আপনি কেবল একজন শ্রমিক নন, আপনি একজন সচেতন এবং শ্রদ্ধাশীল কর্মী। কোনো নির্দেশ বুঝতে না পারলে ঘাবড়ে না গিয়ে বিনীতভাবে বলুন "মোরুগেতস্সুমনিদা" (আমি বুঝতে পারিনি)। আপনার এই সততা কোরিয়ান মালিকদের কাছে অত্যন্ত প্রশংসনীয়।
​৩. জীবন ধারণের প্রাথমিক রসদ
​কোরিয়ায় আপনার নতুন ঠিকানায় পৌঁছানোর পর থাকা-খাওয়ার ব্যবস্থা বুঝে নেওয়া জরুরি। আপনার ডর্ম বা থাকার জায়গাকে বলা হয় 숙소 (সুকস্সো)। তৃষ্ণা পেলে চাইবেন 물 (মুল) আর খিদে পেলে বলবেন 밥 (বাপ)। অসুস্থ বোধ করলে বা শরীরে কোথাও ব্যথা হলে মালিককে দ্রুত জানান "আপায়ো" (ব্যথা করছে) বলে। মনে রাখবেন, কোরিয়ায় সুস্বাস্থ্যই আপনার উপার্জনের মূল ভিত্তি।
​৪. আইনি সুরক্ষা: যা না জানলে বিপদ অনিবার্য!
​তালিকার শেষ ৫টি শব্দকে বলা হয় প্রবাসীদের ‘লাইফলাইন’। এগুলো না জানা মানেই আপনি আইনি ঝামেলায় পড়ার ঝুঁকিতে আছেন।
​근로계약서 (গুল্লোগেয়াকস্সো): এটি আপনার কর্মচুক্তি। এখানে আপনার বেতন ও কাজের সময় লেখা থাকে।
​외국인 등록증 (ওয়েগুগিন দুংনোকচ্চুং): এটি আপনার এলিয়েন রেজিস্ট্রেশন কার্ড বা কোরিয়ায় আপনার বৈধ পরিচয়ের প্রধান আইডি কার্ড।
​월급통장 (ওয়ালগুপথোংজাং): আপনার ঘাম ঝরানো বেতন যে অ্যাকাউন্টে আসবে।
​কেন এই শব্দগুলো আপনার জানা জরুরি?
​গবেষণা এবং অভিজ্ঞ প্রবাসীদের মতে, যারা প্রাথমিক এই শব্দগুলো শিখে কোরিয়ায় যান, তাদের মানিয়ে নেওয়ার ক্ষমতা অন্যদের চেয়ে ৮০% বেশি। এটি কেবল ভাষা নয়, এটি আপনার আত্মরক্ষার কৌশলও বটে।
​প্রস্তুতি নিন আজই:
কোরিয়া যাওয়ার আগে এই ৩৫টি শব্দ শুধু মুখস্থ নয়, আয়নার সামনে দাঁড়িয়ে উচ্চারণের প্র্যাকটিস করুন। ফ্লাইটে বসে বারবার এই তালিকাটি রিভিশন দিন। মনে রাখবেন, একটি সঠিক শব্দ আপনার প্রবাস জীবনকে সহজ করতে পারে, আর একটি ভুল ধারণা আপনাকে ফেলতে পারে দীর্ঘমেয়াদী জটিলতায়।
​আপনার প্রবাস জীবন সফল ও নিরাপদ হোক। কোরিয়ান ভাষা ও সংস্কৃতি সম্পর্কে আরও জানতে আমাদের সাথেই থাকুন!

01/04/2026

কোরিয়ান ভাষা পরীক্ষার সার্কুলার এপ্রিল মাসে যে কোন সময় হবে ইনশাল্লাহ। আগ্রহীরা প্রি- রেজিষ্টেশনের জন্য @প্রস্তুত থাকুন

25/01/2026

লাখো জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান।
চট্টগ্রামের প্রতিটি এলাকা, প্রতিটি জনতা প্রমাণ করে—বিএনপির খাঁটি ও শক্ত ঘাঁটি চট্টগ্রাম।

25/01/2026

please 🙏 pray for my father জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আমার বাবা,সবার কাছে দোয়া ও আশীর্বাদের দরখাস্ত .....

29/12/2025

আর্য্যপুরুষ পরম পূজ্য শ্রীমৎ শীলানন্দ মহাস্থবির (ধুতাঙ্গ ভান্তে)'র ৪৯ তম শুভ জন্মদিন এ জানাই সশ্রদ্ধ বন্দনা🙏🙏🙏

Want your school to be the top-listed School/college in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address

76 Hemsen Lane South Askardhigi
Chittagong
4000