Ideal Learning Home

Ideal Learning  Home Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ideal Learning Home, High School, Durgapur NC High SchoolSchool adjoining, Chittagong.

 #এস.এস.সি ২০২২ চট্রগ্রাম বোর্ড বাংলা ১ম প্রত্র নৈর্বত্তিক সমাধান।
16/09/2022

#এস.এস.সি ২০২২ চট্রগ্রাম বোর্ড বাংলা ১ম প্রত্র নৈর্বত্তিক সমাধান।

28/08/2022
26/05/2022
ঈদ মোবারক ❤️❤️❤️
04/05/2022

ঈদ মোবারক ❤️❤️❤️

02/05/2022

এসএসসি পরীক্ষার নম্বর সম্পর্কে কিছু কথা

এসএসসি পরীক্ষায় এ+ পাওয়ার জন্য নূন্যতম নম্বর(higher math, physics, chemistry, biology)

সৃজনশীল - ১৮/৩০
বহুনির্বাচনী -১৫/১৫
ব্যাবহারিক - ২৫/২৫

১৮ কে ১.৬৭ দ্বারা গুণ করলে হয় =৩০
১৫ কে ১.৬৭ দ্বারা গুণ করলে হয় =২৫
ব্যবহারিক = ২৫

মোট : ৮০

সাধারণ গণিত,বাংলা ১ম ও ২য় তে এ+ পাওয়ার জন্য নূন্যতম নম্বর

সৃজনশীল - ২৯/৪০
বহুনির্বাচনী - ১৫/১৫

২৯ কে ১.৭৫ দ্বারা গুণ করলে হয় = ৫০
১৫ কে ২ দ্বারা গুণ করলে হয় = ৩০

মোট = ৮০

বিঃদ্র কেউ যদি বাংলা ১ম এ ৮০ এর কম পায় কিন্তু বাংলা ২য় তে ৮০ এর বেশি পায় তবে মোট যোগফল যদি ১৬০ হয় তাহলেও সে এ+ পাবে।

ইংরেজি ১ম ও ২য় পত্রের জন্য নূন্যতম নম্বর

৪০/৫০

৪০ কে ২ দ্বারা গুণ করলে হয় = ৮০

বিঃদ্রঃ কেউ যদি ১ম পত্রে ৮০ এর কম পায় কিন্তু ২য় পত্রে ৮০ এর বেশি পায় এবং মোট যোগফল ১৬০ হয় তবে সে এ+ পাবে।

A day with them.   At
26/04/2022

A day with them.


At

26/04/2022


✍️✍️পর্দাথবিজ্ঞানে ভালো করার উপায়...
এসএসসি ২০২২ প্রসঙ্গে...... ✍️✍️✍️

***পর্দাথবিজ্ঞান অনেক মজার একটি বিষয়।পর্দাথবিজ্ঞান বিষয়টির সাথে আমাদের পরিচয় ঘটে নবম শ্রেণিতে উঠলে।যাইহোক কথা না বাাড়িয়ে মূল কথায় আসি।

***পর্দাথবিজ্ঞানে ৫০ নম্বরের পরীক্ষা হবে।এর মধ্যে ৩০ সৃজনশীল অংশে,১৫ mcq অংশে এবং ৫ ব্যবহারিক অংশে। ব্যবহারিক ক্লাসে নিয়মিত অংশগ্রহন করলে এই অংশে পূর্ন নম্বর তথা ৫ শে ৫ ই পাওয়া যায়।তাই প্রথমে আলোচনা করি কিভাবে mcq অংশে ভালো করা যায়।
***mcq অংশে ভালো করার জন্য পাঠ্যবই ভালোভাবে আয়ত্ত করতে হবে।পাঠ্যবইয়ের কোনো অংশ বাদ দেয়া যাবে না।এখানে important - unimportant বলে কিছু নাই।mcq তে ভালো করার জন্য বইয়ের সব অংশ পড়তে হবে। কিছু বাদ দেয়া যাবে না। তাছাড়া আরেকটি বিষয় মাথায় রাখতে হবে পাঠ্যবইয়ের প্রতিটি অংশ শুধু মুখস্ত করলে হবে না বুঝে বুঝে পড়তে হবে। বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি স্কুল পরীক্ষা বলো আর বোর্ড পরীক্ষা mcq অংশে ১৫ টির বেশি প্রশ্ন তুমি হুবহু বই থেকে পাবেনা। এগুলো পারতে হলে তোমাকে বুঝে পড়তে হবে, শেখা বিষয়গুলো নিয়ে চিন্তা করতে হবে।তাছাড়া তোমাকে অনেক বেশি চর্চাও করতে হবে।কথায় আছে -""Practice makes a man perfect "".আরো যেহেতু বিষয়টি পর্দাথবিজ্ঞান তাই এখানে গাণিতিক অংশের একটা প্রাধান্য তো থাকবেই।আর গাণিতিক অংশ যেহেতু চর্চার বিষয় তাই তুমি যত বেশি চর্চা করবে ততো বেশি ভালো করতে পারবে।এইতো গেলো mcq এর ইতিবৃত্ত এবার আসি সৃজনশীল অংশে।

***সৃজনশীল অংশে ৮ টি প্রশ্ন থাকে এরমধ্যে ৩টির উওর দিতে হবে।এই অংশে ভালো করার জন্য তোমাদের গাণিতিক অংশের উপর বেশি জোর দিতে হবে।এর জন্য গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো হচ্ছে ৪,৫,৭,৮,১১,। এখানে একটি কথা বলে রাখা ভালো সৃজনশীল অংশে ভালো করার জন্য শুধু পাঠ্যবই পড়লে হবে না। তোমাকে অব্যশই পাঠ্যবইয়ের পাশাপাশি আরো কিছু বই পড়তে হবে। সবচেয়ে ভালো হবে তোমার গত কয়েক বছরের বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করলে কিছু কমন টার্ম খুঁজে পাবা। Just ঐগুলোর উপর ফোকাস করলেই হবে। আর সর্বশেষ যে তাহলো তুমি পর্দাথবিজ্ঞানে ভালো করবে না খারাপ করবে সেটা সম্পূর্ন তোমার নিজের কাছে। তুমি যত বেশি চর্চা করবা সময় দিবা ততো বেশি ভালো করতে পারবা।

""সবার জন্য শুভকামনা রইলো """💖💖💖
©️

26/04/2022


SSC পরীক্ষার আর মাত্র ৫৪ দিন বাকি প্রায়। এখনো অনেকেই হয়তো বই ভালোভাবে ছুয়েও দেখে নাই। কিন্তু মাথার মধ্যে এক বালতি চিন্তা ঠিকই।
যারা আর্টসের তাদের উদ্দেশ্যে বলছি,
#প্রথমেই ইতিহাস নিয়ে আলোচনা করবো
আমাদের শর্ট সিলেবাসে ১-৪, ১০-১৪ অধ্যায় অর্থাৎ মোট ৮ টা অধ্যায় রয়েছে। প্রশ্ন থাকবে মোট ১১ টি তার মধ্য থেকে যেকেনো ৪ টি প্রশের উত্তর দিতে হবে। প্রত্যেকটি অধ্যায় থেকে ১ টি করে প্রশ্ন থাকবে।
সময়ও যেহেতু কম সেহেতু চাইলে যেকোনো ৪ টা অধ্যায় ভালো করে পড়লেই ১টা করে ৪টা প্রশ্ন কমন। এখন যদি MCQ এর কথা বলি তাহলে এই ৪ টা অধ্যায় থেকেই ১২ টা কমন আসবে।
অধ্যায়ঃ ১,৩,৪ ও ১১
এই ৪ টা অধ্যায় এ যথেষ্ট। বা কেউ চাইলে যে যার ইচ্ছা মতো যেকোনো ৪ টা পড়তে পারো।
#ভূগোল নিয়ে কিছু আলোচনাঃ
ভূগোলে রয়েছে মোট ৭ টা অধ্যায়। এর মধ্য থেকে যেকোনো ৪টি অধ্যায় ভালো করে পড়লেই ৪টা প্রশ্ন কমন। যদি
MCQ এর কথা বলি তাহলে এই ৪টা অধ্যায় থেকে ১২ টা কমন আসবে।
অধ্যায়গুলোঃ ১-৬,১০ মোট ৭ টি। এখান থেকে ১,৫,৬ ও ১০ এই টা অধ্যায়ই যথেষ্ট। কেউ চাইলে নিজের ইচ্ছা মতো পড়তে পারবে।
পৌরনীতি নিয়ে কিছু আলোচনাঃ
#পৌরনীতিতে রয়েছে মোট ৭টা অধ্যায়ঃ ১,২,৪,৫,৬,১০ ও ১১।
এর মধ্য থেকে যেকোনো ৪টি অধ্যায় ভালো করে পড়লেই ৪টা প্রশ্ন কমন। যদি MCQ এর কথা বলি তাহলে ১২ টা কমন আসবে।
অধ্যায়ঃ ১,২,৪ ও ৫ এই টা অধ্যায়ই যথেষ্ট। কেউ চাইলে নিজের ইচ্ছা মতো পড়তে পারবে।
MCQ থাকবে ৩০ টি তার মধ্যে থেকে যেকোনো ১৫ টির উত্তর দিতে হবে।
আশা করি, যে অধ্যায় গুলো সাজেস্ট করেছি এর মধ্য থেকে সবাই উত্তর দিতে পারবে ইনশাআল্লাহ।🖤

26/04/2022


গনিত নিয়ে কিছু আলোচনাঃ
SSC 2022 শর্ট সিলেবাস অনুযায়ী যেকোনো ৪টি পশ্নের উত্তর দিতে হবে।
অধ্যায়ঃ
বীজগণিতঃ ২,৩,৪,১৩,
জ্যামিতিঃ ৭ ও ৮
ত্রিকোণমিতি ও পরিমিতিঃ ৯ ও ১৬
পরিসংখ্যানঃ ১৭
পরীক্ষা যেহেতু অতি নিকটে তাই সবগুলা চ্যাপ্টার শেষ কিরে ফের পুর্নালোচনা করা সবার পক্ষে সম্ভব না। কেউ কেউ হয়তো বই এখনো ভালো করে ধরেও দেখেনি।
১১ টি প্রশ্ন থাকবে তার মধ্য থেকে যেকোনো ৪টি প্রশ্ন'র উত্তর দিতে হবে।
পরিসংখ্যান থেকে ২ টি প্রশ্ন থাকবে চাইলে ২ টাই দিতে পারবে। তার জন্য শুধু ১৭ অধ্যায় টা ভালো করে পারতে হবে।
বীজগণিতের ৪ টা অধ্যায় থেকে ৩ টি প্রশ্ন থাকবে। পরিসংখ্যান থেকে যেহেতু ২ টা হয়ে গেছে তাহলে আরো ২ টা প্রশ্ন বাকি থাকে।
২,৩ ও ১৩ এই তিনটা অধ্যায় থেকে ২ টি প্রশ্ন থাকবে।
তাহলে মোট ৪ টা প্রশের উত্তর হয়ে যায়।
তাহলে ২,৪,১৩ ও ১৭ এই ৪ টা অধ্যায় ই গনিতের জন্য যথেষ্ট।
এখন আসি MCQ তে
আমি এখন যেই অধ্যায় গুলো নিয়ে আলোচনা করলাম এই অধ্যায়গুলা ঠিক মতো পারলে ১২ টা MCQ এর উত্তর দিতে পারবে।
অনেকেই চাইলে নিজের ইচ্ছেমতো জ্যামিতি, ত্রিকোণমিতি অথবা পরিমিতি মানে হচ্ছে যে যার মতো করে পড়তে পারে যাতে করে ৪টা প্রশ্নের উত্তর ঠিকঠাক ভাবে দিতে পারে।🖤
©️

Address

Durgapur NC High SchoolSchool Adjoining
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ideal Learning Home posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category