Hillview Public School

Hillview Public School

Share

A school with academic excellence, located at West Sholashahar, Chattogram.

15/05/2026

বিজ্ঞান মেলা ২০২৬।



Photos from Hillview Public School's post 14/05/2026

🔬✨ হিলভিউ পাবলিক স্কুলে অনুষ্ঠিত হলো “বিজ্ঞান মেলা ২০২৬” ✨🔬

আজ হিলভিউ পাবলিক স্কুলে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে “বিজ্ঞান মেলা ২০২৬”। শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, সৃজনশীলতা ও বৈজ্ঞানিক মনন বিকাশের লক্ষ্যে আয়োজিত এই মেলায় বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা তাদের নিজস্ব বিজ্ঞানভিত্তিক প্রজেক্ট ও মডেল উপস্থাপন করে।

মেলায় শিক্ষার্থীদের অংশগ্রহণ, উপস্থাপনা ও নতুন নতুন ধারণা উপস্থিত সকলকে মুগ্ধ করেছে। শিক্ষার্থীদের সৃজনশীল কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও সম্মানিত অভিভাবকগণ আন্তরিক সহযোগিতা ও উৎসাহ প্রদান করেছেন, যা আয়োজনটিকে আরও প্রাণবন্ত ও সফল করেছে।

বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাবা রোখসানা আক্তারের সার্বিক দিকনির্দেশনা ও তদারকির মাধ্যমে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।

📚🔭🧪 ভবিষ্যতের বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ার প্রত্যয়ে হিলভিউ পাবলিক স্কুল।

#বিজ্ঞান_মেলা_২০২৬








Photos from Hillview Public School's post 07/05/2026

📢 দেশীয় ফল উৎসব ২০২৬ 🍍🥭🍌
হিলভিউ পাবলিক স্কুল

আজ হিলভিউ পাবলিক স্কুলে আনন্দঘন পরিবেশে “দেশীয় ফল উৎসব ২০২৬” অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের মাঝে দেশীয় ফলের প্রতি আগ্রহ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই আয়োজন করা হয়।

উৎসবে বিভিন্ন ধরনের দেশীয় ফলের আকর্ষণীয় প্রদর্শনী ও উপস্থাপনা ছিল সত্যিই দৃষ্টিনন্দন। শিক্ষার্থীরা তাদের সৃজনশীলতা ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠানকে করে তোলে প্রাণবন্ত ও মনোমুগ্ধকর।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব রোখসানা আক্তার-এর দিকনির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। এছাড়া সকল শিক্ষক ও অভিভাবকদের আন্তরিক সহযোগিতা এই আয়োজনকে আরও সফল ও অর্থবহ করে তুলেছে।

এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং দেশীয় ঐতিহ্যের প্রতি ভালোবাসা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

#দেশীয়_ফল_উৎসব_২০২৬ #হিলভিউ_পাবলিক_স্কুল #শিক্ষা #স্বাস্থ্য_সচেতনতা #দেশীয়_ঐতিহ্য

Photos from Hillview Public School's post 05/05/2026

🩺 হামের টিকাদান কার্যক্রম সম্পন্ন

গতকাল ৪ এপ্রিল ২০২৬ইংরেজি রোজ সোমবার, হিলভিউ পাবলিক স্কুলে শিক্ষার্থীদের পাশাপাশি আশেপাশের এলাকার ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের জন্য সফলভাবে হামের টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উক্ত কার্যক্রমে শিক্ষার্থী ও শিশুদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য এবং সবার সহযোগিতায় সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।

এই টিকাদান কর্মসূচির মাধ্যমে শিশুদের সুস্বাস্থ্য ও হামের মতো সংক্রামক রোগ থেকে সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা আশা করি, এ ধরনের জনস্বাস্থ্য উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব রোখসানা আক্তার টিকা কার্যক্রমটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ার জন্য সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন।

এই কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে যাঁরা সহযোগিতা করেছেন—সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, শিক্ষকবৃন্দ, স্বাস্থ্যকর্মী এবং অভিভাবকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।

Photos from Hillview Public School's post 01/05/2026

আলহামদুলিল্লাহ,
*নতুন কুঁড়ি স্পোর্টস* এ
পাঁচলাইশ শিক্ষা থানা থেকে বাছাইপর্বে হিলভিউ পাবলিক স্কুলের মোট পাঁচ জন শিক্ষার্থী বিভিন্ন ইভেন্টে উত্তীর্ণ হয়েছে।

১. *রুকাইয়া হাসান সোহা*
৭ম শ্রেণি-রোল ৪১-
ব্যাডমিন্টন একক,
রেজি:১৩৮১৮৯,
২. *তাসনিম আক্তার* - ৬ষ্ঠ শ্রেণি - ‌রোল ২৪ - ২০০ মি. দৌড় - -রেজিঃ ১৪০৩৪৩
৩. *ইমতিয়াজুল আবেদীন* - ৯ম শ্রেণি - রোল ০৪ - দীর্ঘ লাফ - রেজিঃ ১২৮৪৬৩
৪. *মোঃ শাহরিয়ার ইসলাম লিখন* - ৮ম শ্রেণি - রোল ৩১ - ফুটবল - রেজিঃ ১৪১৩৩৯
৫. *মোঃ ইফাজ আলম* - ৮ম শ্রেণি - রোল ১৪ - রেজিঃ ১৩৯৮৩৩

*মোট ২৪ জন প্রতিযোগী অংশগ্রহণ করে ০৫ জন বাছাইপর্বে মূল দলের জন্য নির্বাচিত হলো।*

#আগামীকাল ০২ মে ২০২৬ খ্রিস্টাব্দ শনিবার কাজীর দেউড়িস্থ এম এ আজিজ স্টেডিয়ামে
*মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান* এর ভার্চ্যুয়াল উদ্বোধন এবং প্রতিযোগীদের জার্সি প্রদানের মধ্য দিয়ে মূলত: চট্টগ্রামে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক পর্ব শুরু হবে।

*উল্লেখ্য এ-ই প্রথম
হিলভিউ পাবলিক স্কুল বড়ো পরিসরে সারাদেশ ব্যাপী আয়োজিত কোনো জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে।*.

28/04/2026

**পহেলা বৈশাখ ১৪৩৩** উৎসব উদযাপনের সাংস্কৃতিক পর্ব, হিলভিউ পাবলিক স্কুল।

Photos from Hillview Public School's post 19/04/2026

হিলভিউ পাবলিক স্কুলের এসএসসি ব্যাচ ২০২৬-এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠান যথাযোগ্য মর্যাদা ও আন্তরিকতার সাথে সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক শাহনাজ আরা বেগম। এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুলতানা বদরুন্নেসা।
পরিশেষে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব রোখসানা আক্তার ম্যাডামের অভিজ্ঞতালব্ধ, প্রেরণাদায়ক ও দিকনির্দেশনামুলক বক্তব্যে শিক্ষার্থীরা উজ্জ্বীবিত হয়।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীরা সকলের নিকট দোয়া কামনা করে।এরপর সহকারী শিক্ষক জনাব মোশারফ হোসেনের পরিচালনায় দোয়া ও মুনাজাতের মাধ্যমে পুরো আয়োজনের পরিসমাপ্তি ঘটে।
২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য আমরা HVPS পরিবার ও শিক্ষার্থীরা সকলের নিকট দোয়াপ্রার্থী।

17/04/2026

*পহেলা বৈশাখ ১৪৩৩ * উৎসব উদযাপন,হিলভিউ পাবলিক স্কুল।
#শুভ_নববর্ষ১৪৩৩ #পহেলা_বৈশাখ #বর্ষবরণ

15/04/2026

*পহেলা বৈশাখ ১৪৩৩ * উৎসব উদযাপন,হিলভিউ পাবলিক স্কুল।
#পহেলা

15/04/2026
Want your school to be the top-listed School/college in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address

West Sholashahar, Panchlaish
Chittagong
4211

Opening Hours

Monday 08:00 - 16:00
Wednesday 08:00 - 16:00
Thursday 08:00 - 16:00
Sunday 08:00 - 16:00