Kakon's Accounting Point

Kakon's Accounting Point Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kakon's Accounting Point, Education & Learning, � ১০৮/ই, সেভেন মার্কেট সংলগ্ন, বিশ্ব ব্যাংক কলোনী আ/এ, কৈবল্যধাম, আকবরশাহ্, চট্টগ্রাম।, Chittagong.

"পড়া হোক কৌশলগত আনন্দের,মুখস্থের নয়". 🎓Academic Coaching for👇
🔰SSC(Business Studies)
🔰HSC(Business Studies)
🔰BBA(National University)
🔰BBS(National University)

প্রতিদিন গুরুত্বপূর্ণ Accounting MCQ নিয়ে নিয়মিত অনুশীলন!🚀 Smart Students Practice Daily!📚 প্রতিদিন অল্প অল্প Practice, ...
29/05/2026

প্রতিদিন গুরুত্বপূর্ণ Accounting MCQ নিয়ে নিয়মিত অনুশীলন!

🚀 Smart Students Practice Daily!
📚 প্রতিদিন অল্প অল্প Practice, পরীক্ষায় বড় Success!

✅ আমাদের এই ধারাবাহিক আয়োজনে থাকবে বোর্ড, ভর্তি ও বিভিন্ন কলেজের পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ ও বাছাইকৃত MCQ।

⛔ নিজেকে যাচাই করুন এবং বন্ধুদেরও ম্যানশন করে যাচাই করার সুযোগ করে দিন।💡

আজকের MCQ গুলো চেষ্টা করে দেখুন, কয়টা পারেন? 👇

[📌 বি:দ্র: প্রশ্নগুলোর ওপর গুরুত্বপূর্ণ ও বিস্তারিত আলোচনা পেইজে প্রদান করা হয়েছে। না পড়ে থাকলে পড়ে আসুন এবং পরীক্ষায় এগিয়ে থাকুন। 📖✅]

#হিসাববিজ্ঞান

📚 হিসাববিজ্ঞান সম্পর্কিত কিছু সংস্থা (Bodies), মানদণ্ড (Standards), নীতিমালা (Principles) ও প্রতিষ্ঠান (Organizations) এ...
29/05/2026

📚 হিসাববিজ্ঞান সম্পর্কিত কিছু সংস্থা (Bodies), মানদণ্ড (Standards), নীতিমালা (Principles) ও প্রতিষ্ঠান (Organizations) এর উপর অনুশীলনের জন্য বিস্তারিত ও গুরুত্বপূর্ণ ধারাবাহিক ৩️টি পোস্ট করা হয়েছিল ২ দিন আগে। ✨

🎯 এখন থেকে থাকবে ঐ পোস্টগুলোর উপর ধারাবাহিক MCQ Test।
📝 যারা পোস্টগুলো পড়ছেন, তারা জলদি কমেন্টে উত্তর জানান 💬
📖 আর যারা এখনও পোস্টগুলো পড়েন নাই, তারা আগে পোস্টগুলো পড়ে এসে কমেন্টে উত্তর জানান। 🔥

💡 নিয়মিত অনুশীলন, শক্তিশালী প্রস্তুতি।💪


📢 অবশেষে আমাদের পূর্বে পোস্টকৃত MCQ প্রশ্নগুলোর ধারাবাহিক সঠিক উত্তর ও বিস্তারিত ব্যাখ্যা নিয়ে হাজির হলাম। ✨📚 এই সিরিজে ...
28/05/2026

📢 অবশেষে আমাদের পূর্বে পোস্টকৃত MCQ প্রশ্নগুলোর ধারাবাহিক সঠিক উত্তর ও বিস্তারিত ব্যাখ্যা নিয়ে হাজির হলাম। ✨

📚 এই সিরিজে থাকবে বেসিকসহ বিস্তারিত আলোচনা, যা আপনার পোস্টকৃত MCQ প্রশ্নগুলোর সমাধানের পাশাপাশি অন্যান্য পরীক্ষায় আসা MCQ প্রশ্ন সমাধানেও সাহায্য করবে। সেই সাথে আপনার বেসিকও হবে আরও শক্তিশালী। 💪

✅ তাই শুধু উত্তর মিলিয়ে নিলেই হবে না, প্রতিটি ব্যাখ্যাও ভালোভাবে দেখে নিন। 👀

🔗 মূল পোস্টের লিংক কমেন্টে দেওয়া আছে।
❓ কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন! 😊

🚫👉উত্তরসমূহঃ

🇶 ১৫ নং প্রশ্নের ব্যাখ্যা: খ - নীতিগত ভুল।

✅মুনাফাজাতীয় আয়-ব্যয়কে মূলধনজাতীয় আয়-ব্যয় হিসাবে অথবা মূলধনজাতীয় আয়-ব্যয়কে মুনাফাজাতীয় আয়-ব্যয় হিসাবে লিপিবদ্ধ করা হলে তাকে নীতিগত ভুল বলে।

☞​এখানে যেহেতু তিনি আসবাবপত্র ব্যবসায়ী তাই আসবাবপত্র ক্রয়, মজুদ পণ্য(মুনাফাজাতীয়) ক্রয়ের মতোই,সম্পদ(মূলধনজাতীয়) নয়।

এখানে যেহেতু তিনি আসবাবপত্রকে 'আসবাবপত্র হিসাব' (সম্পদ) নামে ডেবিট করেছেন, তাই তিনি মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় হিসেবে না দেখিয়ে উল্টোটা করছেন বা হিসাবের শ্রেণীবিন্যাসে ভুল করছেন। হিসাববিজ্ঞানের নিয়মে, ব্যবসায়িক পণ্যের ক্ষেত্রে 'ক্রয়' হিসাব ডেবিট হওয়ার কথা ছিল, কিন্তু তিনি 'আসবাবপত্র' হিসাব ডেবিট করেছেন। তাই এটি একটি নীতিগত ভুল (Principle Error)।

🇶 ​১৬ নং প্রশ্নের ব্যাখ্যা: ঘ - রেওয়ামিলে কোনো প্রভাব পড়বে না।

🔰হিসাববিজ্ঞানে ভুলগুলোকে মূলত দুই ভাগে ভাগ করা যায়।যথা:

১।নীতিগত ভুল
২।করণিক ভুল

🔴​১।নীতিগত ভুলঃ
মূলধন জাতীয় লেনদেনকে মুনাফা জাতীয় মনে করা, অথবা মুনাফা জাতীয় লেনদেনকে মূলধন জাতীয় মনে করা।

☞​হিসাববিজ্ঞানের মৌলিক নীতি বা নীতিমালা না মেনে কোনো লেনদেন লিপিবদ্ধ করলে তাকে নীতিগত ভুল বলে। এর ফলে আর্থিক অবস্থার বিবরণী (যেমন—লাভ-ক্ষতি ও সম্পদ) ভুলভাবে উপস্থাপিত হয়।

​উদাহরণ: আসবাবপত্র ক্রয়ের খরচকে 'ক্রয় হিসাব' (মুনাফা জাতীয়) হিসেবে দেখালে তা হবে নীতিগত ভুল। কারণ আসবাবপত্র একটি সম্পদ (মূলধন জাতীয় ব্যয়), এটি কোনো খরচ নয়।

⛔​রেওয়ামিলে প্রভাব: সাধারণত এই ভুল রেওয়ামিলের দুই দিককেই সমানভাবে প্রভাবিত করে, তাই রেওয়ামিল মিলে যায় এবং এই ভুল সহজে ধরা পড়ে না।✅

​২.🔴করণিক ভুল:

⚠️​হিসাবরক্ষক বা হিসাববিভাগের কর্মীদের অসাবধানতার কারণে যে ভুলগুলো হয়, সেগুলোকে করণিক ভুল বলে।

এগুলো হিসাববিজ্ঞানের মূলনীতির সাথে সম্পর্কিত নয়, বরং লেখার বা গণনার ভুল।

📛​করণিক ভুলকে আবার ৪টি ভাগে ভাগ করা যায়:

🔺​বাদ পড়ার ভুল : কোনো লেনদেন জাবেদায় বা খতিয়ানে একদমই না লিখলে।
যেমন: রহিমের নিকট হতে ৩০,০০০ টাকার পণ্য ক্রয়,জাবেদায় লিপিবদ্ধ করণ বাদ পড়েছে। এর ফলে রেওয়ামিল তৈরিতে ডেবিট বা ক্রেডিট কোথাও প্রভাব পড়বে না।কারণ,উভয় দিকে টাকা কম লিখা হয়েছে।

🔺​লিখার ভুল: টাকার অংকে ভুল হওয়া বা ভুল হিসাবে টাকা লেখা (যেমন: ৫০ টাকার জায়গায় ৫০০ লেখা)।

🔺​বে-দাখিলার ভুল/স্থানান্তরজনিত ভুল: লেনদেন সঠিক হিসাবে লেখা হয়েছে কিন্তু খতিয়ানে স্থানান্তরের সময় ডেবিট বা ক্রেডিট ভুলে করা বা ভুল হিসাবে(রহিমের পরিবর্তে করিমের নাম) করা।

🔺​পরিপূরক ভুল/সম্পূরক ভুল: একটি ভুল অন্য একটি ভুল দ্বারা স্বয়ংক্রিয়ভাবে সংশোধন হয়ে যাওয়া।
রনির হিসাবে ৫০০০ টাকা ডেবিট হওয়ার কথা ছিল, কিন্তু ভুলক্রমে ৫০০ টাকা ডেবিট হয়েছে। আবার সাজিদের হিসাবে ৫০০০ টাকা ক্রেডিট হওয়ার কথা থাকলেও ৫০০ টাকা ক্রেডিট হয়েছে। ফলে উভয় পাশে ৪৫০০ টাকা করে কম লেখা হলেও হিসাবের ভারসাম্য ঠিক থাকে। এ ধরনের ভুলকে পরিপূরক ভুল বলে।

📌করণিক ভুল ও নীতিগত ভুল ঘটলে রেওয়ামিলের যোগফলে কোনো প্রভাব পড়বে না।❌

🇶 ​১৭ নং প্রশ্ন: ঘ - ক্রেতা

⛔ক্রয় ফেরত/আন্তঃফেরত(বিপরীত বা প্রতি ব্যয়) ও বিক্রয় ফেরত/আন্তঃফেরত(বিপরীত বা প্রতি আয়) এর জন্য নোট তৈরি করা হয়।

🔰নোট ২ প্রকার:
১।ডেবিট নোট
২।ক্রেডিট নোট

​ডেবিট নোট (Debit Note): এটি ক্রেতা তৈরি করেন। যখন ক্রেতা বাকিতে ক্রয়কৃত পণ্য ফেরত পাঠান, তখন তিনি বিক্রেতাকে জানান যে, বিক্রেতার পাওনা থেকে এই পণ্যের মূল্য বাদ দেওয়া হলো (অর্থাৎ বিক্রেতার হিসাবকে ক্রেতার বইতে ডেবিট করা হলো)। তাই ক্রেতা এটি তৈরি করেন।

​ক্রেডিট নোট (Credit Note): এটি বিক্রেতা তৈরি করেন। যখন বিক্রেতা পণ্য ফেরত পান, তিনি ক্রেতার হিসাবকে ক্রেডিট করার জন্য এই নোট তৈরি করেন।

১৮ নম্বর প্রশ্নের উত্তর: (ক) i ও ii (নগদ কলাম ও ব্যাংক কলাম)

✅জেরটানা বা ব্যালেন্সিং(Balancing):

☞একটি নির্দিষ্ট সময়ের লেনদেনসমূহ খতিয়ানে লিপিবদ্ধ করার পর ডেবিট দিকের মোট যোগফল এবং ক্রেডিট দিকের মোট যোগফলের মধ্যে যে পার্থক্য থাকে, তা বের করাই হলো জেরটানা। এই অবশিষ্ট বা পার্থক্যটিই হলো ওই হিসাবের উদ্বৃত্ত বা জের (Balance)।

🗂️জেরের প্রকারভেদ:

🔴​ডেবিট উদ্বৃত্ত (Debit Balance):
যখন ডেবিট দিকের যোগফল ক্রেডিট দিকের চেয়ে বেশি হয়।

📝সাধারণত সম্পদ ও ব্যয়বাচক হিসাবের ডেবিট উদ্বৃত্ত হয়।

🔴​ক্রেডিট উদ্বৃত্ত (Credit Balance):
যখন ক্রেডিট দিকের যোগফল ডেবিট দিকের চেয়ে বেশি হয়।

📝সাধারণত দায়, মূলধন ও আয়বাচক হিসাবের ক্রেডিট উদ্বৃত্ত হয়।

🔴​শূন্য উদ্বৃত্ত (Nil Balance):

যখন ডেবিট ও ক্রেডিট উভয় দিকের যোগফল সমান হয়। অর্থাৎ কোনো পার্থক্য থাকে না।

📌🧠​মনে রাখা জরুরি: তিনঘরা নগদান বইয়ের ক্ষেত্রে নগদ ও ব্যাংক কলামের জের টানা হয়, কিন্তু বাট্টা কলামের জের টানা হয় না, শুধুমাত্র মোট যোগফল নির্ণয় করা হয়।💡

📝🔍​ব্যাখ্যা: তিনঘরা নগদান বইয়ের তিনটি কলাম থাকে—নগদ, ব্যাংক এবং বাট্টা। হিসাবচক্রের নিয়ম অনুযায়ী, নগদ এবং ব্যাংক কলামের উদ্বৃত্ত (Balance) বা জের টানা হয়। কিন্তু বাট্টা কলামের (প্রদত্ত বাট্টা ও প্রাপ্ত বাট্টা) মোট যোগফল নির্ণয় করা হয়, এর কোনো জের বা উদ্বৃত্ত টানা হয় না। তাই কেবল নগদ ও ব্যাংক কলামেরই জের টানা হয়।

🔔📚💯গুরুত্বপূর্ণ এসব তথ্য পেতে চাইলে Page টি ফলো দিয়ে রাখতে পারেন।⁉️



🎯 Board + Admission Focused Accounting MCQ📝 গুরুত্বপূর্ণ টপিকভিত্তিক প্রশ্ন নিয়ে প্রতিদিনের আয়োজন।ধারাবাহিক অনুশীলনের মা...
27/05/2026

🎯 Board + Admission Focused Accounting MCQ

📝 গুরুত্বপূর্ণ টপিকভিত্তিক প্রশ্ন নিয়ে প্রতিদিনের আয়োজন।ধারাবাহিক অনুশীলনের মাধ্যমে Accounting হবে আরও সহজ।

👉 আমাদের আজকের টপিকঃ হিসাববিজ্ঞান সম্পর্কিত কিছু সংস্থা (Bodies), মানদণ্ড (Standards), নীতিমালা (Principles) ও প্রতিষ্ঠান (Organizations)।

🚫এই টপিক থেকে প্রায় সব ধরনের পরীক্ষায় কোনো না কোনো প্রশ্ন আসে। পরীক্ষায় আসবেই ওভাবে সাজানো হয়েছে এই টপিক। তাই গুরুত্ব দিয়ে,মনোযোগ সহকারে পড়ুন এবং খাতায় তথ্যগুলো নোট করুন।

📌 প্রথমে অনুশীলনের জন্য ধারাবাহিকভাবে ৩টি পোস্ট করা হবে। এরপর থাকবে Board, College ও University Admission ভিত্তিক MCQ Test।

👀 তাই চোখ রাখুন আমাদের পেজে, আর বন্ধুদেরও ম্যানশন করুন।

🅿️পার্ট-৩

⛔[বি:দ্র: (*)অংশ বেশি গুরুত্বপূর্ণ ]‼️

#হিসাববিজ্ঞান

🎯 Board + Admission Focused Accounting MCQ📝 গুরুত্বপূর্ণ টপিকভিত্তিক প্রশ্ন নিয়ে প্রতিদিনের আয়োজন।ধারাবাহিক অনুশীলনের মা...
27/05/2026

🎯 Board + Admission Focused Accounting MCQ

📝 গুরুত্বপূর্ণ টপিকভিত্তিক প্রশ্ন নিয়ে প্রতিদিনের আয়োজন।ধারাবাহিক অনুশীলনের মাধ্যমে Accounting হবে আরও সহজ।

👉 আমাদের আজকের টপিকঃ হিসাববিজ্ঞান সম্পর্কিত কিছু সংস্থা (Bodies), মানদণ্ড (Standards), নীতিমালা (Principles) ও প্রতিষ্ঠান (Organizations)।

🚫এই টপিক থেকে প্রায় সব ধরনের পরীক্ষায় কোনো না কোনো প্রশ্ন আসে। পরীক্ষায় আসবেই ওভাবে সাজানো হয়েছে এই টপিক। তাই গুরুত্ব দিয়ে,মনোযোগ সহকারে পড়ুন এবং খাতায় তথ্যগুলো নোট করুন।

📌 প্রথমে অনুশীলনের জন্য ধারাবাহিকভাবে ৩টি পোস্ট করা হবে। এরপর থাকবে Board, College ও University Admission ভিত্তিক MCQ Test।

👀 তাই চোখ রাখুন আমাদের পেজে, আর বন্ধুদেরও ম্যানশন করুন।

🅿️পার্ট-২

⛔[বি:দ্র: (*)অংশ বেশি গুরুত্বপূর্ণ ]‼️

#হিসাববিজ্ঞান

🎯 Board + Admission Focused Accounting MCQ📝 গুরুত্বপূর্ণ টপিকভিত্তিক প্রশ্ন নিয়ে প্রতিদিনের আয়োজন।ধারাবাহিক অনুশীলনের মা...
27/05/2026

🎯 Board + Admission Focused Accounting MCQ

📝 গুরুত্বপূর্ণ টপিকভিত্তিক প্রশ্ন নিয়ে প্রতিদিনের আয়োজন।ধারাবাহিক অনুশীলনের মাধ্যমে Accounting হবে আরও সহজ।

👉 আমাদের আজকের টপিকঃ হিসাববিজ্ঞান সম্পর্কিত কিছু সংস্থা (Bodies), মানদণ্ড (Standards), নীতিমালা (Principles) ও প্রতিষ্ঠান (Organizations)।

🚫এই টপিক থেকে প্রায় সব ধরনের পরীক্ষায় কোনো না কোনো প্রশ্ন আসে। পরীক্ষায় আসবেই ওভাবে সাজানো হয়েছে এই টপিক। তাই গুরুত্ব দিয়ে,মনোযোগ সহকারে পড়ুন এবং খাতায় তথ্যগুলো নোট করুন।

📌 প্রথমে অনুশীলনের জন্য ধারাবাহিকভাবে ৩টি পোস্ট করা হবে। এরপর থাকবে Board, College ও University Admission ভিত্তিক MCQ Test।

👀 তাই চোখ রাখুন আমাদের পেজে, আর বন্ধুদেরও ম্যানশন করুন।

🅿️পার্ট-১

⛔[বি:দ্র: (*)অংশ বেশি গুরুত্বপূর্ণ ]‼️

📖✨

#হিসাববিজ্ঞান

🔥আজ ২১ জানুয়ারি বিকাল ৪ টা থেকে অনার্স ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন শুরু হবে। ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত চলবে। 🍁SSC - 2021/202...
21/01/2025

🔥আজ ২১ জানুয়ারি বিকাল ৪ টা থেকে অনার্স ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন শুরু হবে। ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত চলবে।

🍁SSC - 2021/2022 এবং HSC - 2023/2024 সালে পাসকৃত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
👉মানবিক ও ব্যবসায় বিভাগঃ: আলাদা করে ২.৫০+২.৫০ পয়েন্টসহ মোট জিপিএ ৫.৫০ থাকতে হবে।
👉বিজ্ঞান বিভাগ: ২.৭৫+২.৫০ পয়েন্টসহ মোট জিপিএ ৬.০০ থাকতে হবে। অন্যথায় অনার্স ভর্তির আবেদন করতে পারবেন নাহ।

⭕অনলাইনে প্রাথমিক আবেদন করার জন্য সদ্যতোলা ১ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, এসএসসি ও এইচএসসি পাসের তথ্য, একটি সচল মোবাইল নং অবশ্যই লাগবে।

⛔⛔প্রাথমিক আবেদনে ১টি মাত্র কলেজ নির্বাচন করতে পারবেন। একটি কলেজের eligible বিষয়গুলার মধ্যে একাধিক বিষয় সিলেক্টকরেও পছন্দক্রম সাজিয়ে সাবমিট করতে পারবেন। যে সাবজেক্ট নিয়ে অনার্স পড়ার ইচ্ছে নেই, সেই সাবজেক্ট পছন্দক্রমে দিবেন না।⛔⛔

✅ আবেদন ফরমের সাথে কলেজে যা যা জমা দিতে হবেঃ(কলেজ নোটিশ অনুসরণ করবেন)

➡️নিজের স্বাক্ষরযুক্ত অনলাইনে প্রাপ্ত আবেদন কপি
➡️এসএসসি ও এইচএসসি পরীক্ষার নম্বরপত্র ও রেজিষ্ট্রেশন কার্ডের ফটোকপি
➡️ ফি ৭০০/- টাকা। -

©️Joy Sparrow

📌জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তিতে যেকোনো ১টি কলেজে সাবজেক্ট সিলেক্ট করে ২১জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারীর মধ্যে অনলাইন ...
20/01/2025

📌জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তিতে যেকোনো ১টি কলেজে সাবজেক্ট সিলেক্ট করে ২১জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারীর মধ্যে অনলাইন আবেদন করবেন।
ফি ৭০০/-

*বিভাগ পরিবর্তন করা যাবে।

✅ভর্তি পরীক্ষা হবে ৩ মে।

⛔অনার্স ভর্তির পরীক্ষার মানবন্টন ও সিলেবাসঃ এইচএসসি-২০২৪ সালের শট সিলেবাস অনুসরণ করবেন।

◾বিজ্ঞান বিভাগের জন্যঃ বাংলা-২০,ইংরেজি-২০,সাধারণ জ্ঞান-১০, পদার্থবিজ্ঞান-১৭, রসায়ন-১৭, গণিত/জীববিজ্ঞান-১৬

◾মানবিক বিভাগের জন্যঃ বাংলা-২৫,ইংরেজি-২৫,সাধারণ জ্ঞান-১০, উচ্চমাধ্যমিক পর্যায়ে পঠিত বিষয়ের মধ্যে যে কোন চারটি বিষয়-৪০

◾ব্যবসায় বিভাগের জন্যঃ বাংলা-২৫,ইংরেজি-২৫,সাধারণ জ্ঞান-১০, হিসাববিজ্ঞান-২০, ব্যবসায় নীতি ও প্রয়োগ-২০

🔰MCQ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার মোট নম্বর ১০০,পাশ ৩৫। নেগেটিভ মার্ক নেই।⛔

এসএসসি জিপিএ এর ৪০% + এইচএসসি জিপিএ এর ৬০% = ১০০, মোট নম্বর ২০০।

🚫কলেজে আবেদন করে ২০০ মার্কের মধ্যে যার মার্ক বেশি সে আগে চান্স পাবে। এইভাবে সিট বরাদ্দ হবে। চান্স পাওয়ার পর সাবজেক্ট পছন্দ না হলে রিলিজ স্লিপে ৫টি কলেজে আবেদন করতে পারবেন।

©️Joy Sparrow

🔥Breaking News || অনার্স ভর্তির সার্কুলার প্রকাশ। ⛔আবেদনের তারিখ: ২১ জানুয়ারি ২০২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত...
20/01/2025

🔥Breaking News || অনার্স ভর্তির সার্কুলার প্রকাশ।

⛔আবেদনের তারিখ: ২১ জানুয়ারি ২০২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত।

💸প্রাথমিক আবেদন ফি বাবদ ৭০০/- (সাতশত) টাকা

✅ভর্তি পরীক্ষা: ০৩ মে ২০২৫, শনিবার(সময়: সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত)

⭕ আবেদন করতে পারবেঃ এসএসসি ২০২১/২০২২, এইচএসসি ২০২৩/২০২৪।

©️Joy Sparrow

Admission going on.....📢↔️১ম বর্ষ BBA(Hon's) and BBS(Pass) এর নিয়মিত ব্যাচ।⛔ কোর্সে যা যা থাকছে⤵️➡️বিষয়ভিত্তিক(ম্যাথ) ক্...
18/01/2025

Admission going on.....📢

↔️১ম বর্ষ BBA(Hon's) and BBS(Pass) এর নিয়মিত ব্যাচ।

⛔ কোর্সে যা যা থাকছে⤵️

➡️বিষয়ভিত্তিক(ম্যাথ) ক্লাস।
➡️মাসিক এবং কোর্সভিত্তিক পড়ার সুযোগ।
➡️তথ্যবহুল লেকচার শীট।

[বি:দ্র: ১ সপ্তাহ যাচাই ক্লাসের সুযোগ রয়েছে।]

বর্তমান দশম শ্রেণিতে অধ্যয়নরত,২০২৬ সালে SSC পরীক্ষা দিবে তাদের নম্বর বন্টন সংক্রান্ত...।
17/01/2025

বর্তমান দশম শ্রেণিতে অধ্যয়নরত,২০২৬ সালে SSC পরীক্ষা দিবে তাদের নম্বর বন্টন সংক্রান্ত...।

Address

� ১০৮/ই, সেভেন মার্কেট সংলগ্ন, বিশ্ব ব্যাংক কলোনী আ/এ, কৈবল্যধাম, আকবরশাহ্, চট্টগ্রাম।
Chittagong

Telephone

+8801581233301

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kakon's Accounting Point posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Kakon's Accounting Point:

Shortcuts

Share