18/11/2025
📢 কুসুমপুরা হাইস্কুল এন্ড কলেজ
ভর্তি বিজ্ঞপ্তি (২০২৬ শিক্ষাবর্ষ)
সম্মানিত অভিভাবকবৃন্দ,
আসসালামু আলাইকুম।
সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঐতিহ্যবাহী কুসুমপুরা হাইস্কুল এন্ড কলেজে আগামী ২০২৬ শিক্ষাবর্ষে নিম্নোক্ত শাখাগুলোতে ছাত্র-ছাত্রী ভর্তির জন্য ভর্তি ফরম বিতরণ শুরু হয়েছে।
১. ভর্তির শাখা ও শ্রেণি সমূহ:
সাধারণ শাখা | ৬ষ্ঠ, ৭ম, ৮ম ও ৯ম শ্রেণি |
কারিগরি শাখা | নবম শ্রেণি (নবম ভোকেশনাল) |
২. ভর্তি ফরম বিতরণ
* শুরুর তারিখ: আগামী ১৬ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, রোজ রবিবার।
* ফরম সংগ্রহের সময়: প্রতিষ্ঠান চলাকালীন সকাল ১০:০০ ঘটিকা থেকে বিকাল ৪:০০ ঘটিকা পর্যন্ত।
* সকল শিক্ষার্থীকে প্রতিষ্ঠান থেকে নির্দিষ্ট তারিখে ভর্তি ফরম সংগ্রহ করতে হবে।
* ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্য বা তারিখ পরিবর্তনের প্রয়োজন হলে তা প্রতিষ্ঠানের নোটিশ বোর্ড অথবা ওয়েবসাইটে জানানো হবে।
সকল অভিভাবকের সহযোগিতা একান্তভাবে কাম্য।
অনুরোধক্রমে...
জনাব জাহেদা আকতার
প্রধান শিক্ষক / অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)
কুসুমপুরা হাইস্কুল এন্ড কলেজ