20/06/2025
বিশেষ বিজ্ঞপ্তি
বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পবিত্র ঈদ-উল-আযহা ও গ্রীষ্মকালিন অবকাশ উপলক্ষে ছুটি (০১-- ১৯জুন,২০২৫) ২০ জুন শুক্রবার এবং ২১জুন শনিবার সাপ্তাহিক ছুটি। আগামী ২২জুন/২০২৫ রবিবার হতে বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম চলবে। উল্লেখ্য যে, আগামী কালের মধ্যে বিদ্যালয়ে আসার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করতে এবং স্কুলে নিম্নোক্ত বিধিনিষেধ মেনে চলতে পরামর্শ দেয়া গেল।
# পরিস্কার পরিচ্ছন্ন স্কুল ড্রেস পরে পরিপাটি হয়ে সকাল পৌনে ১০টার মধ্যে স্কুলে উপস্থিত হতে হবে। তাই স্কুল ড্রেস রেডি করে নিতে হবে।
# বই,খাতা,কলম,পেন্সিল, জ্যামিতি বক্স, পানীয়জল,টিফিন সহ প্রয়োজনীয় সবকিছু নিজ নিজ স্কুল ব্যাগে করে সঙ্গে আনতে হবে। স্কুলে এসে দোকানে যাওয়া যাবে না। একই বোতল বা গ্লাস কয়েকজনে ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে।
# কোভিড ১৯ এর প্রকোপ বৃদ্ধি পেয়েছে তাই মাক্স পরে আসতে হবে।
# কমপক্ষে ১টি অতিরিক্ত মাক্স সঙ্গে রাখতে হবে যাতে ব্যবহৃত মাক্সটি ছিঁড়ে গেলে বা নষ্ট হলে আরেকটি মাক্স ব্যবহার করা যায়।
# বর্তমানে করোনা ও ডেঙ্গুজ্বর এর প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় সর্বদা সর্বোচ্চ সতর্ক থাকতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলতে হবে।
# অতি বৃষ্টিতে চারিদিকে পানি বেড়ে যাওয়ায় সাপের উপদ্রব ও পানি বাহিত রোগ বেড়ে যেতে পারে তাই সর্বদা সতর্ক থাকতে হবে।
# সর্দি,জ্বর,কাশি,গলা ব্যথা, শরীর ব্যথা ইত্যাদি হলে অবহেলা না করে চিকিৎসা নিতে পরামর্শ দেয়া গেল।
# কোভিড ১৯ স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে।
# শ্রেণি কক্ষে, বারান্দায় থুথু,কফ ফেলা যাবে না।
# প্রয়োজনে সাবান পানি দিয়ে বারবার ২০সেকেন্ড ধরে হাত ধৌত করতে হবে।
উপরোক্ত বিষয়গুলো বাস্তবায়নের জন্য সম্মানিত অভিভাবক সহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।
----------------
প্রধান শিক্ষক