With Icon’s Care

With Icon’s Care শুধু স্বপ্ন দেখাতে নয়!
স্বপ্ন পূরণের সঙ্গী হতে এসেছি।

ICON’S Care | Class Seven Model Test 2025সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা শুরু হবে ২০-১১-২৫ তারিখে।তারই প্রস্...
18/11/2025

ICON’S Care | Class Seven Model Test 2025

সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা শুরু হবে ২০-১১-২৫ তারিখে।
তারই প্রস্তুতির অংশ হিসেবে আজ অনুষ্ঠিত হলো ICON’S Care মডেল টেস্ট পরীক্ষা।

আজ আমাদের শিক্ষার্থীরা দারুণ মনোযোগ, শৃঙ্খলা এবং আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
প্রশ্ন হাতে নিয়ে তাদের চোখে যে স্বপ্নের ঝিলিক দেখেছি—তা সত্যিই অনুপ্রেরণাদায়ক।

দোয়া রইলো—আমাদের প্রতিটি শিক্ষার্থী যেন বার্ষিক পরীক্ষায় আরও সুন্দর সাফল্য অর্জন করতে পারে।
“আজকের পরিশ্রমই আগামী দিনের জয়।”

ICON’S Care Model Test – Class Sixআজ ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের ICON’S Care মডেল টেস্ট পরীক্ষা সুষ্ঠু ও শান্ত পরিবেশে অন...
14/11/2025

ICON’S Care Model Test – Class Six

আজ ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের ICON’S Care মডেল টেস্ট পরীক্ষা সুষ্ঠু ও শান্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
​পরীক্ষার হলে প্রতিটি শিক্ষার্থীর চোখে-মুখে ছিল আত্মবিশ্বাস ও একাগ্রতার ছাপ। মূল পরীক্ষার আগে নিজেদের প্রস্তুতি যাচাই করে নেওয়ার এবং দুর্বলতাগুলো শুধরে নেওয়ার এটিই সেরা সুযোগ।
​তোমরা তোমাদের লক্ষ্য পূরণের পথে আরও এক ধাপ এগিয়ে গেলে। আমাদের দৃঢ় বিশ্বাস, এই কঠোর প্রস্তুতির মাধ্যমে শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষায় দুর্দান্ত ফল করবে।
​সকল পরীক্ষার্থীদের জন্য রইল ICON'S Care পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভকামনা! তোমরা সফল হবেই!


📚 ICON’S CARE Monthly Examination – October Session ✏️আজকে প্রতি মাসের ন্যায় ICON’S CARE-এ ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের মা...
25/10/2025

📚 ICON’S CARE Monthly Examination – October Session ✏️

আজকে প্রতি মাসের ন্যায় ICON’S CARE-এ ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের মাসিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীদের মনোযোগ, প্রস্তুতি এবং দায়িত্ববোধ সত্যিই অনুপ্রেরণামূলক।
প্রতিটি পরীক্ষাই শুধু নম্বরের জন্য নয়, বরং শেখার নতুন অভিজ্ঞতা ও আত্মবিশ্বাসের যাত্রা। 🌼

📸 নিচে পরীক্ষাকালীন কিছু মুহূর্ত তুলে ধরা হলো —
মনোযোগী মুখগুলোই আমাদের ভবিষ্যতের প্রতিচ্ছবি। 💫

✨তোরা দেখে যা আমিনা মায়ের কোলে…মধু পূর্ণিমারই সেথা চাঁদ দোলেযেন ঊষার কোলে রাঙা-রবি দোলে।✨
05/09/2025

✨তোরা দেখে যা আমিনা মায়ের কোলে…
মধু পূর্ণিমারই সেথা চাঁদ দোলে
যেন ঊষার কোলে রাঙা-রবি দোলে।✨

আজ আমরা গভীর শোক ও বেদনায় নিমগ্ন।ICON’S CARE - শ্রদ্ধেয় শিক্ষিকা জান্নাতুল মাওয়া ম্যাম–এর সম্মানিত পিতা আজ ইন্তেকাল করে...
03/08/2025

আজ আমরা গভীর শোক ও বেদনায় নিমগ্ন।
ICON’S CARE - শ্রদ্ধেয় শিক্ষিকা জান্নাতুল মাওয়া ম্যাম–এর সম্মানিত পিতা আজ ইন্তেকাল করেছেন।
(নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয়ই আমরা তাঁরই কাছে প্রত্যাবর্তনকারী)

আমরা ICON’S CARE -পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি এবং আল্লাহর দরবারে দোয়া করছি—
আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদাউস দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন সময় পার করার শক্তি ও ধৈর্য দান করেন। আমিন।
🌹 May his soul rest in eternal peace.

আবারও শুরু Bolbo English 🤟
22/07/2025

আবারও শুরু
Bolbo English 🤟

🌟 ICON'S CARE – এসএসসি ২০২৫ ব্যাচের গর্বিত ফলাফল 🌟আলহামদুলিল্লাহ!ICON'S CARE পরিবারের এসএসসি ২০২৫ ব্যাচের শিক্ষার্থীদের ...
11/07/2025

🌟 ICON'S CARE – এসএসসি ২০২৫ ব্যাচের গর্বিত ফলাফল 🌟

আলহামদুলিল্লাহ!
ICON'S CARE পরিবারের এসএসসি ২০২৫ ব্যাচের শিক্ষার্থীদের মাঝে আবারও দেখা দিল সাফল্যের ঝলক।

মোট ৩২ জন শিক্ষার্থীর মধ্যে:
✅ A+ পেয়েছে — ১ জন
✅ A পেয়েছে — ১৩ জন
✅ A− পেয়েছে — ৮ জন
✅ B পেয়েছে — ৪ জন
✅ C পেয়েছে — ৩ জন
✅ মোট পাশ করেছে — ২৯ জন

➡️ মোট পাশের হার: ৯০.৬৩%

যারা উত্তীর্ণ হয়েছে, তাদের প্রতি ICON'S CARE পরিবারের পক্ষ থেকে রইলো হৃদয় থেকে শুভেচ্ছা ও ভালোবাসা। তোমাদের এই অর্জন আমাদের জন্য আনন্দ ও গর্বের।

আর যারা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারেনি— মনে রেখো, হেরে যাওয়া মানে থেমে যাওয়া নয়। সামনে আরও নতুন পথ, নতুন সুযোগ তোমাদের জন্য অপেক্ষা করছে।

"হার মানলে চলবে না, আবার শুরু করতে হবে। নতুন স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে হবে।"

ICON'S CARE সবসময় ছিল, আছে এবং থাকবে তোমাদের পাশে।
আমাদের এই যাত্রায় পাশে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ।

——
ICON'S CARE কোচিং পরিবার

🎉✨ দুই বছরের আলোকিত পথচলা — ICON'S CARE ✨🎉আজকের দিনটি শুধুমাত্র একটি তারিখ নয়,এটি স্মরণীয় এক অধ্যায়ের সূচনার জয়গান।📅 ১ জ...
01/07/2025

🎉✨ দুই বছরের আলোকিত পথচলা — ICON'S CARE ✨🎉

আজকের দিনটি শুধুমাত্র একটি তারিখ নয়,
এটি স্মরণীয় এক অধ্যায়ের সূচনার জয়গান।
📅 ১ জুলাই ২০২৩ – আমরা শুরু করেছিলাম একটি স্বপ্ন নিয়ে।
📅 ১ জুলাই ২০২৫ – আজ পূর্ণ হলো সেই স্বপ্নের দুইটি দীপ্তিময় বছর।

দুটি বছর—
✅ শত শত শিক্ষার্থীর নিরলস পরিশ্রম,
✅ শিক্ষকবৃন্দের আত্মত্যাগ,
✅ অভিভাবকদের আস্থা ও ভালোবাসা,
✅ আর প্রতিটি ক্লাসরুমে জ্বলে ওঠা সম্ভাবনার দীপ্তি।

আমরা বিশ্বাস করি, শিক্ষা শুধু বইয়ের মাঝে সীমাবদ্ধ নয়—
ICON'S CARE গড়ে তুলেছে এমন একটি পরিবেশ,
যেখানে প্রতিটি শিশুর স্বপ্ন পায় উড়ার ডানা,
আর প্রতিটি প্রচেষ্টা পায় সম্মান ও যত্ন।

💙 “Not just to teach, but to inspire lives.”
💛 ICON'S CARE – শুধু স্বপ্ন দেখাতে নয়, স্বপ্ন পূরণের সঙ্গী হতে এসেছি!

---

🌟 ধন্যবাদ আমাদের পরিবারকে –
শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীদের —
আপনারাই আমাদের এই যাত্রার সাহস ও অনুপ্রেরণা।

চলুন, একসাথে পথ চলি আরও বহু দূর…
ভবিষ্যতের দিকে আরও দৃঢ়, আরও উজ্জ্বল পায়ে।

29/06/2025

🌟📚 সফলের গল্পে আজ একটি উজ্জ্বল নাম — জুমানাহ আকতার! 📚🌟

ICON'S CARE পরিবার আজ গর্বিত ও আনন্দিত!
আমাদের পঞ্চম শ্রেণির প্রতিভাবান শিক্ষার্থী জুমানাহ আকতার
"তৈয়্যবীয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষায়" অংশগ্রহণ করে
নিজের অসাধারণ মেধা, অধ্যবসায় ও নিষ্ঠার মাধ্যমে বৃত্তি অর্জন করেছে। 🏅🌸

এই অর্জন কেবল একটি সার্টিফিকেট নয়,
বরং এটা তার স্বপ্ন দেখার সাহস,
তার নিরবিচার পরিশ্রমের পুরস্কার,
আর আমাদের শিক্ষক-অভিভাবকদের ভালোবাসা ও দোয়ার ফসল। 🌿

🔹 আমরা বিশ্বাস করি—
প্রত্যেক শিক্ষার্থীর ভেতরেই থাকে আলো,
আর ICON'S CARE সে আলোকে জ্বালিয়ে দেয় উজ্জ্বল ভবিষ্যতের পথচলায়।

💐 প্রিয় জুমানাহ,
তোমার এই সাফল্য আমাদের অনুপ্রেরণা।
আগামী দিনেও তুমি আরও এগিয়ে যাবে এই কামনায়
ICON'S CARE পরিবার তোমার পাশে আছে— সবসময়, সব পথে। 🕊️

🌙✨ Happy Islamic New Year 1447 AH! ✨🌙On behalf of ICON'S CARE, we extend our heartfelt wishes to everyone on the arrival...
26/06/2025

🌙✨ Happy Islamic New Year 1447 AH! ✨🌙

On behalf of ICON'S CARE, we extend our heartfelt wishes to everyone on the arrival of the Arabic New Year 1447.

May this new Hijri year bring peace, prosperity, and countless blessings to you and your loved ones.
Let us begin this spiritual journey with renewed faith, compassion, and hope. 🌸

📚 ICON'S CARE | ষষ্ঠ শ্রেণি📅 উপস্থিতি প্রতিবেদন (ফেব্রুয়ারি - মে ২০২৫)নিয়মিত উপস্থিতি শুধু একটা অভ্যাস নয় —এটা ‍শৃঙ্খলা,...
24/06/2025

📚 ICON'S CARE | ষষ্ঠ শ্রেণি
📅 উপস্থিতি প্রতিবেদন (ফেব্রুয়ারি - মে ২০২৫)

নিয়মিত উপস্থিতি শুধু একটা অভ্যাস নয় —
এটা ‍শৃঙ্খলা, দায়িত্ববোধ আর স্বপ্নপূরণের প্রথম ধাপ।

আমাদের ষষ্ঠ শ্রেণির কিছু শিক্ষার্থী এই চার মাসে দেখিয়েছে অসাধারণ নিষ্ঠা ও নিয়মিত অংশগ্রহণ। তারা প্রমাণ করেছে—
🎯 "নিয়মিত ক্লাস মানেই সাফল্যের নিশ্চয়তা!"

✨ তালিকায় যাদের নাম রয়েছে, তোমাদের জন্য গর্ব হয়!
আর যারা এখনও একটু পিছিয়ে, আজ থেকেই শুরু করো নিয়মিত উপস্থিতির অভ্যাস। আগামী তালিকায় তুমি-ই হবে সবার উপরে!

📌 নিচে দেওয়া হলো ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত সর্বোচ্চ উপস্থিতি পাওয়া শিক্ষার্থীদের তালিকা।

💬 ICON'S CARE সর্বদা পাশে থাকবে এমন শিক্ষার্থীদের যারা নিজেকে প্রতিনিয়ত গড়তে চায়।

🔖 শিক্ষা মানেই শুধু পড়া নয়, নিয়মিত থাকা, অংশগ্রহণ করা এবং এগিয়ে চলা।

🎉 **অভিনন্দন আমাদের ছোট্ট তারকাদের!আজ ICON'S CARE-এ ষষ্ঠ শ্রেণির অর্ধবাষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়।এই ফলাফলের মাধ্যম...
23/06/2025

🎉 **অভিনন্দন আমাদের ছোট্ট তারকাদের!

আজ ICON'S CARE-এ ষষ্ঠ শ্রেণির অর্ধবাষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়।
এই ফলাফলের মাধ্যমে আমরা পেয়েছি দুই উজ্জ্বল মুখ, যারা প্রমাণ করেছে—পরিশ্রম আর অধ্যবসায় কখনো বৃথা যায় না।

🥇 প্রথম স্থান অর্জন করেছে – নাফিছা তাবাচ্ছুম
🥈 দ্বিতীয় স্থান অর্জন করেছে – অনিরুদ্ধ দে

এই সাফল্য শুধু শিক্ষার্থীদের ব্যক্তিগত অর্জন নয়, বরং এটি ICON'S CARE-এর শিক্ষা দর্শনেরই প্রতিফলন—যেখানে শিক্ষার্থীদের গড়ে তোলা হয় ভালো মানুষ ও যোগ্য নাগরিক হিসেবে।

🎁 কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন আমাদের শ্রদ্ধেয় ও প্রেরণাদায়ী শিক্ষকদ্বয় —
শাকের আলী স্যার ও ইমন ধর স্যার।

🛤️ শুধু আজকের এই মুহূর্তেই নয়, বরং শুরুর দিন থেকেই এই দুইজন নিবেদিতপ্রাণ শিক্ষক ICON'S CARE-এর প্রতিটি ধাপে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
তাঁদের অক্লান্ত পরিশ্রম, নিঃস্বার্থ অবদান ও দূরদৃষ্টিসম্পন্ন দিকনির্দেশনায় আজ ICON'S CARE ছুঁয়ে ফেলেছে এক অনন্য উচ্চতা।

📸 সেই আনন্দঘন ও গর্বের মুহূর্তগুলোর কিছু স্মৃতি তুলে ধরা হলো আপনাদের জন্য…

📌 আমরা বিশ্বাস করি, এ ধরনের স্বীকৃতি আমাদের শিক্ষার্থীদের আরও উদ্দীপ্ত করবে—নিজেকে ছাড়িয়ে যাওয়ার পথে।

🙏 সবশেষে, আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমাদের সম্মানিত শিক্ষক
জনাব আবদুর করিম সিরাজী স্যার-কে,
যাঁর সুপরিকল্পনা, তত্ত্বাবধান ও নিবেদনের ফলেই আজকের এই আয়োজন এত সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে।

Address

Sultanpur
Chittagong
JANALIHAT

Website

Alerts

Be the first to know and let us send you an email when With Icon’s Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to With Icon’s Care:

Shortcuts

Share