SuccessBiz Family

SuccessBiz Family

Share

Success Biz Family is ready to give you full computer skill development and freelancing Service. Our team can give you 100% Satisfied support.

06/05/2024

আপনি কি জানেন?
বর্তমানে পৃথিবীর সব চাইতে দামি মাউস কোনটি?
MJ Luxury VIP Mouse
যার মুল্য- ৩৪৭২০ ডলার

20/03/2023

এখনও মাসের ৩০ দিনও হয়নি কিন্তু প্রায় ১ লাখ ১৭ হাজার মানুষের কাছে ডলার ছাড়া মার্কেটিং করে পৌঁছানো সম্ভব হয়েছে যার মধ্যে প্রায় ৭৪ হাজার ৪০০ জন ফলোয়ার নন।

দ্যাটস কলড অর্গানিক মার্কেটিং 😊

25/01/2023

Mobile দিয়ে যে কাজ গুলো ফ্রিল্যান্সিং সেক্টরে অনায়াসে করা যায়!

⭐ PROFESSIONAL WRITING
✔️ Content Writing
✔️ Post Caption Writing
✔️ Product Review Writing
✔️ Copywriting for landing pages
✔️ Professional Biography Writing
✔️ Content Proofreading

⭐ SEARCH ENGINE OPTIMIZATION
✔️ On Page SEO on Website Content/Posts
✔️ Local SEO
✔️ Local Citations
✔️ Guest Post Reach out
✔️ Google My Business Posts & SEO

⭐ SOCIAL MEDIA MANAGEMENT
✔️ Social Media Ads
✔️ Customer Service
✔️ Content Scheduling
✔️ Monthly Content Planning

⭐ GRAPHICS & MEDIA
✔️ Basic Video Editing
✔️ Photo Editing
✔️ Canva Based Graphic Design
✔️ Flyer & Brochure Design
✔️ Presentation Slides Design

⭐ VIRTUAL ASSISTANCE
✔️ E-commerce Order Fulfilment
✔️ Accounts & Book-keeping
✔️ Monthly Social Media Management
✔️ Reputation Management
✔️ Personal Assistant of a professional

মনে রাখবেনঃ
মোবাইল থেকে প্রায় অনেক কাজই কিছু সময়ের জন্য চালিয়ে নেওয়া যায়।

তবে Professionally কাজ করতে আপনার একটা PC থাকা লাগবেই, নাহলে ঠিক ভাবে বেশিদিন কাজ করার আগ্রহ থাকবে না।

10/15 হাজার এর ফোন চালাতে পারলে একটা 2nd Hand PC নিতে পারা উচিত।

14/09/2022

আজকে একটা জিনিস দেখলাম এটা দেখে আমি আরো অনেক Confidence পেলাম 🤗

এইযে আপনারা একটি Picture দেখতে পাচ্ছেন উনি একজন Fiverr Lavel-1 seller ওনার বয়সটা কমপক্ষে 50+ হবে এবং সে একজন মহিলা। উনি এই পর্যন্ত 68 টা কাজ পেয়েছে যার Total amount $865 Doller যা বাংলা টাকায় $1 doller 90 BDT করেও যদি আমরা ধরি তাহলে 77,000+ টাকা হয়😍

তাও আবার শুধু Digital marketing সেক্টর নিয়ে কাজ করে। তিনি একজন Social Media Marketer।

অনেকে বলবেন সে ওইখানে নকল ছবি দিয়েছি আমি । কিন্তু একটা কথা শুনেন Fiverr য়ে নকল ছবি দেওয়া যায় না আর দিলেও যে সেই অ্যাকাউন্ট টি ব্লক হয়ে যায় সেটা হয়তো জানা নেই।

অনেকেই বলে আমরা কাজ পাইনা কেনো ?
তাদের বলি আগে নিজেকে যাচাই করুন কোথায় কমতি আছে সেটা চিহ্নিত করুন এবং আরো বেশি স্কীল ডেভলপ করুন✌️



Photos from SuccessBiz Family's post 25/08/2022

নারীদের ফ্রিল্যান্সিংঃ কেনো নারীদের ফ্রিল্যান্সিং করা উচিৎ

বাংলাদেশের প্রেক্ষাপটে নারীদের ফুল টাইম চাকরি করা অত্যন্ত কঠিন একটা কাজ।কোন নারী চাকরি করলেও, তাকে সংসারের সকল কাজ করতে হয়। এই কারনেই, বাংলাদেশের নারীরা চাকরি করে না বা তাকে করতে দেয়া হয় না। কিন্তু তারা ইচ্ছে করলেই অনায়াসেই কিছু সময় ফ্রিল্যান্সিং করে ভালো আয় করতে পারে।

আমার মতে ফ্রিল্যান্সিং নারীদের জন্য অত্যন্ত পারফেক্ট একটি পেশা হতে পারে। আজ আমি নারীদের ফ্রিল্যান্সিং পেশার কিছু সুবিধা নিয়ে আলোচনা করবো।

১. অফিস টাইম নেইঃ

ফ্রিল্যান্সিং এ কোন অফিস টাইম মেইন্টেইন করতে হয় না। ফলে নারীরা ইচ্ছামতো সময় বের করে কাজ শেষ করে ফেলতে পারবে। এমনকি কাজ করতে করতে ফ্যামিলিকেও সময় দিতে পারবে তারা। তবে হ্যা, এজন্য ভেবেচিন্তে কাজ নিতে হবে।

২. কাজ বেছে নেয়ার সুযোগঃ

ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে প্রচুর কাজ রয়েছে, সেগুলি থেকে ফ্রিল্যান্সাররা ইচ্ছামতো কাজ বাছাই করে নিতে পারে। তাই নারীরা তাদের সুবিধামতো কাজ বাছাই করে নিতে পারবে।

৩. শখ কে পেশা হিসেবে নেয়াঃ

কারো কারো অনেক শখ থাকে, যেমন আর্ট, রাইটিং, ইত্যাদি। ফ্রিল্যান্সিং এর মাধ্যমে নারীরা এই শখের কাজগুলি করেও ভালো একটা ইনকাম করতে পারবে।

৪. নিজের খরচ নিজেই বহন করাঃ

নিজের খরচ নিজেই বহন করার মতো মজার আর কিছুই নেই। ফ্রিল্যান্সিং করে একজন নারী স্বাবলম্বী হতে পারবে খুব সহজেই। ফলে হাত খরচের জন্য কারো কাছে হাত পাততে হবে না। এমনকি, সংসারে প্রচুর সাহায্যও করতে পারবে।

৫. কাজ করার স্বাধীনতাঃ

ফ্রিল্যান্সিং এ নিজের ইচ্ছামতো সময় এবং কাজের ধরন পছন্দ করে নেয়া যায়। ফলে নারীরা তার সুবিধামত সময়, কাজ, অন্যান্য বিষয়গুলি নির্ধারণ করে নিতে পারবে।

৬. পরিবারের সাথে সময়ঃ

ফ্রিল্যান্সিং এর সবচেয়ে বড় সুবিধা হল, আপনি বাড়িতে বসেই কাজ করবেন, ফলে সন্তানসহ পরিবারের সকলের সাথে অনেক সময় ব্যয় করতে পারবেন। আর নারীরা সেটাই সবসময় করে থাকে। তাই নারীরা ফ্রিল্যান্সিং করে সংসার এবং পেশা দুটোতেই সমানতালে চালিয়ে যেতে পারবে।

বাংলাদেশের নারীদের স্বাবলম্বী হওয়া অনেক বেশী দরকার। নারীরা যদি অর্থনীতিতে পুরুষদের সাথে তাল মিলিয়ে অবদান রাখতে পারে তবেই আমাদের দেশের অর্থনীতি উন্নতি করবে। আর সেটা ফ্রিল্যান্সিং করে নারীরা অনায়াসেই করতে পারবে। এজন্য দরকার সঠিক গাইড লাইন এবং উন্নত প্রশিক্ষনের

23/08/2022

কখনো কি ভেবেছেন??
= বাসায় বসেই যদি নিজের মর্জি অনুযায়ী কাজ করে ইনকাম করা যেতো! গৎবাঁধা অফিসিয়াল কাজের ঝামেলা এড়িয়ে নিজের স্বাধীনতা বজায় রেখেই ক্যারিয়ার গড়া যেতো

🔹 তাহলে আপনার ভাবনার উত্তর হচ্ছে ফ্রিল্যান্সিং!
-------------------------------

এটি এমন একটি পেশা, যেখানে নিজের সম্পূর্ন স্বাধীনতা বজায় রেখে নিজের মতো করে কাজ করার মধ্য দিয়েই স্বাবলম্বী হওয়া যায়। কাজ করা যায় যখন-তখন, যেকোন যায়গায় থেকেই!

সবচেয়ে বড় বিষয়, ফ্রিল্যান্সিং-এর কোন একটি চাহিদাসম্পন্ন সেক্টরে দক্ষতা অর্জন করতে প্রয়োজন হয় মাত্র ৫-৬ মাসের পরিশ্রম ও ধৈর্য্যশক্তির, যেখানে ছাত্রজীবন থেকে শুরু করে মোটামুটি মানের জব সেক্টরে প্রবেশ করতেও সময় লেগে যায় নূন্যতম ১৪-১৫ বছর!

- এ কারনে বলাই যায় যে, বর্তমান সময়ের স্মার্ট পেশা হচ্ছে ফ্রিল্যান্সিং 😎

22/08/2022

লাইফে যেটায় করেন ১০০% দিয়ে করতে হবে 😍

06/08/2022

👉👉শচীন টেন্ডুলকার জীবনে যতবার আউট হয়েছেন আপনি হয়তো ততবার ক্রিকেট খেলাও খেলেননি। কিন্তু দিনশেষে আজকে শচীনকে পুরো বিশ্ব ক্রিকেট নক্ষত্র হিসেবেই জানে।
👉👉মার্ক জুকারবার্গকে যখন তার গার্লফ্রেন্ড সকল সোশ্যাল সাইট থেকে ব্লক করে দেয়, তখন সে জেদ করে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল সাইট ফেসবুক তৈরি করে, যার মাধ্যমে সে ওয়ার্ল্ডের টপ ফাইভ রিচম্যানদের একজন। আর আপনি হলে কী করতেন? শেভ করা ছেড়ে দিয়ে, সিগারেট টানতেন আর বলতেন- বেঁচে থেকে কী লাভ!
👉👉সাইকেল গ্যারেজে কাজ করা রাইট ভ্রাতৃদ্বয় যতবার প্ল্যান করে বিমান উড়াতে চেষ্টা করে করে ব্যর্থ হয়েছেন, আপনি ততবার প্ল্যান করে পাখির উড়াও দেখেননি। তবু তিনি বিমানটা আবিষ্কার করেই ছাড়লেন।
💪💪সাকসেস না আসার আগ পর্যন্ত আপনি থামবেন না, হেরে গেলেও না, বারবার ব্যর্থ হলেও না। ছোটবেলায় যেভাবে একবার হাঁটতে না পারলে আবার চেষ্টা করতেন, পড়ে গিয়ে ব্যাথা পেয়ে কান্না করতে করতে আবার দেয়াল ধরে হাঁটতে চাইতেন,এখন সময় এসেছে আবার দাঁতে দাঁত চেপে নাছোড়বান্দার মত লেগে থাকার। আমি পারব আমাকে পারতেই হবে।যে যাই বলুক, যে যা করুক, আপনি শুধু লেগে থাকেন। বাকিটা সিস্টেম্যাটিক্যালি স্রষ্টা আপনাকে দিয়ে দিবেন।
✌️✌️ নিজের রাস্তা নিজেই তৈরি করুন।। সময় এসেছে দিন বদলের।

31/07/2022

তুমিও হতে পারবে একজন ফ্রিল্যান্সার এই যদি 9 টি ধাপ মাথায় রাখ! যা না জানলে কখনো একজন প্রতিষ্ঠিত ফ্রিল্যান্সার হওয়া যায়না।🌼🌼
1.কেনো ফ্রিল্যান্সিং করবে।
2.কেনো তোমার জন্য ফ্রিল্যান্সিং জরুরি।
3.আগে বুঝতে হবে ফ্রিল্যান্সিং টা কি।
4. কোন একটি নির্দিষ্ট বিষয় কে বেছে নিতে হবে ফ্রিল্যান্সিং করার জন্য।
5.আমি ফ্রিল্যান্সিং করতে পারবো তা নিয়ে নিজের উপর বিশ্বাস রাখতে হবে।
6.ফ্রিতে ফ্রিল্যান্সিং কোর্স শেখা এই মনোভাবটা বদলাতে হবে।
7.ফ্রিল্যান্সিং এর উপর যথাযথ সময় দিতে পারবো কিনা।
8.ফ্রিল্যান্সিং এ দক্ষতা অর্জন না করে ফ্রিল্যান্সিং থেকে ইনকামের আশা করা যাবে না।
9.কোন মাধ্যমে ফ্রিল্যান্সিং শিখবো।

29/07/2022

💲ইউটিউব থেকে টাকা ইনকামের পদ্ধতি 💵💵💰

১. প্রথমেই ইউটিউব চ্যানেল তৈরি করতে হবে।
২. তৈরি করা চ্যানেলটির ভালো নাম রাখতে হবে।
৩. চ্যানেলটির একটি logo,channel art and channel description ঘুরে কিছু সাধারণ সেটিং করে নিতে হবে।
(ইউটিউবে দেখে করতে পারবেন)
৪. এখন নিজের তৈরি করা চ্যানেলে ভালো ভালো ভিডিও তৈরি করে আপলোড করুন।
(প্রত্যেক ভিডিও নিজেই বানাতে হবে,কপি করা যাবে না)
৫. আপলোড করা ভিডিও গুলোতে সঠিক tittle and description অবশ্যই দিতে হবে।
৬. আপলোড করা ভিডিও গুলোতে অবশ্যই আকর্ষণীয় thumbnail ব্যবহার করতে হবে।
৭. নিজের ইউটিউব ভিডিও গুলোতে Seo এর ব্যবহার অবশ্যই করবেন।
৮. ইউটিউবের নতুন নিয়ম কানুন মেনে ভিডিও আপলোড করবেন।
৯. ইউটিউব থেকে আয় করার জন্য আপনার চ্যানেলে ৪০০০ ঘন্টার video watch time এবং ১০০০ সাবসক্রাইবার থাকতে হবে।
১০. এখন আপনি আপনার YouTube চ্যানেলটি Google adsense এর সাথে connect করবেন।
মানে আপনার চ্যানেলটি Google adsense monetization এর জন্য apply করতে পারবেন।
১১. এখন, আপনার YouTube channel এ আপলোড করা ভিডিও গুলো যদি YouTube and Google adsense এর নিয়মকানুন মেনে করা হয়ে থাকে তাহলে কিছুদিনের মধ্যেই adsense দ্বারা আপনার চ্যানেলটি approve করে দেওয়া হবে।
১২. Channel approve হওয়ার পর,আপনার চ্যানেলে আপলোড করা ভিডিও গুলোতে adsense দ্বারা বিজ্ঞাপন দেখানো হবে।
১৩. এখন আপনার নিজের ভিডিও গুলোতে Google adsense এর মাধ্যমে বিজ্ঞাপন দেখিয়ে Income করতে পারবেন।
marketing

Want your school to be the top-listed School/college in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address

Kajir Dewri-circle , Vip Tower
Chittagong
4000