Al-Hedaya Dakhil Madrasha

Al-Hedaya Dakhil Madrasha এমন জীবন করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন (শেখ সাদি)

السلام عليكم ورحمه الله. স্বপ্ন ছিল একটি দ্বীনি বাগানের,  আলহামদুলিল্লাহ  যা ২০১১ সাল থেকে ডালপালা মেলতে শুরু করেছে।২০১১...
25/04/2026

السلام عليكم ورحمه الله.
স্বপ্ন ছিল একটি দ্বীনি বাগানের, আলহামদুলিল্লাহ যা ২০১১ সাল থেকে ডালপালা মেলতে শুরু করেছে।২০১১ সাল থেকে আজ ২০২৬—দীর্ঘ এই পথচলায় আল-হেদায়া মাদরাসা আজ যে অবস্থানে পৌঁছেছে, তা সম্ভব হয়েছে কিছু মানুষের নিঃস্বার্থ পরিশ্রম, আন্তরিকতা আর গভীর ভালোবাসায়। শূন্য থেকে শুরু করে প্রতিটি ইট আর ধূলিকণায় মিশে আছে আপনাদের ত্যাগ। যারা নিজেদের শ্রম ও ঘাম দিয়ে এই প্রতিষ্ঠানকে এ পর্যন্ত নিয়ে এসেছেন, তাদের প্রত্যেকের প্রতি রইল অন্তহীন কৃতজ্ঞতা । আল্লাহ আপনাদের এই খিদমত কবুল করুন এবং আমাদের এই পথচলাকে আরও বরকতময় করুন। আমিন।

রক্তে কেনা স্বাধীনতা,লাল-সবুজে আমাদের অহংকার!যাদের ত্যাগে আজ মাথা উঁচু করে দাঁড়াই-সেই সকল শহীদদের প্রতি অসীম শ্রদ্ধা ❤️আ...
25/03/2026

রক্তে কেনা স্বাধীনতা,
লাল-সবুজে আমাদের অহংকার!
যাদের ত্যাগে আজ মাথা উঁচু করে দাঁড়াই-
সেই সকল শহীদদের প্রতি অসীম শ্রদ্ধা ❤️

আমার পরিচয় - আমার বাংলাদেশ 🇧🇩🔥
২৬শে মার্চ - স্বাধীনতার গর্ব, বাংলার অহংকার 🔥

السلام عليكم ورحمه الله ​অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, আমাদের আল হেদায়া দাখিল মাদ্রাসার অত্যন্ত শ্রদ্ধাভাজন সিনিয়র ...
01/02/2026

السلام عليكم ورحمه الله ​
অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, আমাদের আল হেদায়া দাখিল মাদ্রাসার অত্যন্ত শ্রদ্ধাভাজন সিনিয়র শিক্ষক, হযরত মাওলানা আব্দুল আজিজ হুজুরের সহধর্মিণী আজ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
​আল্লাহ তায়ালা মরহুমাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং হুজুরসহ তাঁর শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমীন।

السلام عليكم ورحمه الله  আল হেদায়া মহিলা মাদ্রাসার দশম শ্রেণীর মেধাবী ও পরিশ্রমী ছাত্রী হুমাইরা জান্নাত 'আন নাবিল বৃত্ত...
07/01/2026

السلام عليكم ورحمه الله
আল হেদায়া মহিলা মাদ্রাসার দশম শ্রেণীর মেধাবী ও পরিশ্রমী ছাত্রী হুমাইরা জান্নাত 'আন নাবিল বৃত্তি পরীক্ষা-২০২৫' এ কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে বিভিন্ন পুরস্কার অর্জন করেছে। তার এই অসামান্য অর্জনে আমরা গর্বিত।
​আমরা হুমাইরা জান্নাতের উজ্জ্বল ভবিষ্যৎ সাফল্য কামনা করছি। আল্লাহ তাকে ইলমে দ্বীনের খাদেম হিসেবে কবুল করুন। আমিন।

السلام عليكم ورحمه الله প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। নতুন বছরের নতুন বই!  আমাদের মাদ্রাসায় বই বিতরণ শুরু হয়েছে। ভর্তির জন...
01/01/2026

السلام عليكم ورحمه الله
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা।
নতুন বছরের নতুন বই! আমাদের মাদ্রাসায় বই বিতরণ শুরু হয়েছে। ভর্তির জন্য হাতে আর মাত্র কয়েক দিন, কারণ আমাদের আসন সংখ্যা অত্যন্ত কম। দেরি না করে আজই তোমার ভর্তি ফরম পূরণ করো এবং নতুন বই বুঝে নাও।

আসসালামু আলাইকুম।  আল হেদায়া দাখিল মাদ্রাসার নূরানী বিভাগের ছোট ছোট শিক্ষার্থীদের সাপ্তাহিক নামাজ প্রশিক্ষণের এক টুকরো ...
12/12/2025

আসসালামু আলাইকুম।
আল হেদায়া দাখিল মাদ্রাসার নূরানী বিভাগের ছোট ছোট শিক্ষার্থীদের সাপ্তাহিক নামাজ প্রশিক্ষণের এক টুকরো অংশ। তাদের জন্য সকলের নিকট দোয়া কামনা করি।
📢📢📢📢
ভর্তি চলছে, ভর্তি চলছে, ভর্তি চলছে।
১৯ নং দক্ষিণ বাকলিয়া চর চাকতাই স্কুল রোড, চট্টগ্রাম।
আল হেদায়া দাখিল মাদ্রাসা।

السلام عليكم ورحمه اللهঅত্র প্রতিষ্ঠানের দাখিল ২০২৬ সালের শিক্ষার্থীদের পক্ষ থেকে পাওয়া একটি উপহার।  সবাই তাদের জন্য দো...
05/12/2025

السلام عليكم ورحمه الله
অত্র প্রতিষ্ঠানের দাখিল ২০২৬ সালের শিক্ষার্থীদের পক্ষ থেকে পাওয়া একটি উপহার। সবাই তাদের জন্য দোয়া করবেন যেন তারা ভালো ফলাফল করতে পারে ইনশাআল্লাহ।

اسلام عليكم ورحمة اللهআল হেদায়া মহিলা মাদ্রাসার ২০২৫ শিক্ষাবর্ষের (৪/১২/২৫ ) ছোট্ট সোনামণিদের সামান্য কিছু আয়োজন। বাচ্...
04/12/2025

اسلام عليكم ورحمة الله
আল হেদায়া মহিলা মাদ্রাসার ২০২৫ শিক্ষাবর্ষের (৪/১২/২৫ ) ছোট্ট সোনামণিদের সামান্য কিছু আয়োজন। বাচ্চাদের নিয়ে আনন্দঘন কিছু মুহূর্ত। আলহামদুলিল্লাহ। তোমাদেরকে আঙ্গিনায় পৌঁছে দিতে আমাদের প্রচেষ্টা থাকবে সর্বোচ্চ, আমাদের আয়োজন হবে যথাযথ এবং পরিপূর্ণ।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন:
"مَنْ سَلَكَ طَرِيقًا يَلْتَمِسُ فِيهِ عِلْمًا، سَهَّلَ اللَّهُ لَهُ طَرِيقًا إِلَى الْجَنَّةِ."
অনুবাদ: "যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য কোনো পথ অবলম্বন করে, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন।"

আসসালামুয়ালাইকুম।সীরাতুন্নবী (সা.) আমাদের জীবনের আদর্শ 🌺এই আদর্শকে হৃদয়ে ধারণ করে ১০/১০/২০২৫ আল হেদায়া দাখিল মাদরাসায...
13/10/2025

আসসালামুয়ালাইকুম।সীরাতুন্নবী (সা.) আমাদের জীবনের আদর্শ 🌺
এই আদর্শকে হৃদয়ে ধারণ করে ১০/১০/২০২৫ আল হেদায়া দাখিল মাদরাসায় অনুষ্ঠিত হলো পুরস্কার বিতরণী অনুষ্ঠান ✨
গর্বের মুহূর্ত, কৃতজ্ঞতার দিন এ শিক্ষার্থীদের আনন্দ নিয়ে এই দিন সম্পূর্ণ হলো। আলহামদুলিল্লাহ।

একে একে চার বর্ষিয়ান আলেমের বিদায় আমরা এতিম হয়ে যাচ্ছি১/ আল্লামা আব্দুল মন্নান দানিশ রহ:আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া ২৫/৪...
03/05/2025

একে একে চার বর্ষিয়ান আলেমের বিদায়

আমরা এতিম হয়ে যাচ্ছি

১/ আল্লামা আব্দুল মন্নান দানিশ রহ:
আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া
২৫/৪/২০২৫ ইং

২/ আল্লামা আমিনুল হক সাহেব রহ:
আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া
২৬/৪/২০২৫ ইং

৩/ আল্লামা সৈয়দ আকিল সাহেব রহ:
জামিয়া মোজাহেরুল উলুম সাহারানপুর
২৮/৪/২০২৫ ইং

৪/ আল্লামা সুলতান জওক আন নদভী রহ:
জামিয়া দারুল মাআরিফ আল ইসলামিয়া চট্টগ্রাম
৩/৫/২০২৫ ইং

আল্লাহ রাব্বুল আলামীন জান্নাতুল ফেরদৌসের স্ব-উচ্চ মকাম দান করুক, আমিন।

আসসালামু আলাইকুম, আল্লাহর অশেষ মেহেরবানীতে আল হেদায়া দাখিল মাদ্রাস এবং আল হেদায়া মহিলা মাদ্রাসার ভর্তি কার্যক্রম চলছে,...
04/01/2025

আসসালামু আলাইকুম, আল্লাহর অশেষ মেহেরবানীতে আল হেদায়া দাখিল মাদ্রাস এবং আল হেদায়া মহিলা মাদ্রাসার ভর্তি কার্যক্রম চলছে, আলহামদুলিল্লাহ প্রতিদিন অনেক ছাত্র-ছাত্রী ভর্তি হচ্ছে, কেউ যদি আগ্রহী থাকেন অবশ্যই অফিসে এসে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ, কেউ অযথা ফোন করে বিরক্ত করবেন না।

Address

19No. South Bakolia, Char Chaktai School Road.
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al-Hedaya Dakhil Madrasha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category