Darul Arqum Academy Dakhil Madrasha

Darul Arqum Academy Dakhil Madrasha

Share

দারুল আরকাম একাডেমি দাখিল মাদরাসা লোহাগাড়া থানার অন্তর্গত চরম্বা ইউনিয়নের মজিদের পাড়া গ্রামে অবস্থিত।

12/12/2025
22/08/2025

অভিনন্দন ও শুভেচ্ছা দারুল আরকাম একাডেমী দাখিল মাদরাসার নবাগত শিক্ষক-শিক্ষিকাদের প্রতি। 🌹

আপনাদের আগমনে এই শিক্ষা প্রতিষ্ঠান নতুন প্রাণ, নতুন আলোয় উদ্ভাসিত হোক—এ আমাদের প্রত্যাশা।
আমরা বিশ্বাস করি, নতুনত্বেই বিকাশের দিগন্ত উন্মোচিত হয়। আপনাদের মেধা, মনন ও নিষ্ঠা এ প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়নে নতুন অধ্যায়ের সূচনা করবে, ইনশাআল্লাহ।

Photos from Darul Arqum Academy Dakhil Madrasha's post 10/07/2025

আলহামদুলিল্লাহ দারুল আরকাম একাডেমী দাখিল মাদরাসা এর দাখিল পরীক্ষার ফলাফল ২০২৫ খ্রি:
পরীক্ষার্থী ৪০ জন
GPA 5 : ১ জন
অংশগ্রহণ ৪০ জন( অনিয়মিত ১)
কৃতকার্য ৩৮ জন
পাশের হার ৯৫%

Photos from Darul Arqum Academy Dakhil Madrasha's post 22/06/2025

📚✨ আলোকিত আগামীর পথে, এসো আমরা একসাথে হাঁটি ✨📚
দারুল আরকাম একাডেমী দাখিল মাদ্রাসা

🔔 শ্রদ্ধেয় ১৮তম নিবন্ধনধারী প্রার্থীগণ, শুনুন আমাদের হৃদয়ের আহ্বান… 🔔

আলোকিত সমাজ গঠনের দীপ্ত প্রত্যয়ে,নিয়ত করেছি আমরা এক মহত্‍ অভিযাত্রা—শিক্ষার নির্মল দীপ্তি ছড়িয়ে দিতে,নৈতিকতা ও আদর্শের আলোয় গড়ে তুলতে ভবিষ্যতের কাণ্ডারি।এই পথচলায় আমাদের প্রাণের প্রতিষ্ঠান“দারুল আরকাম একাডেমী দাখিল মাদ্রাসা”অপেক্ষায় আছে এমন কিছু সহযাত্রীর,যাঁরা হবেন মেধাবী, আদর্শবান ও শিক্ষার প্রতি নিবেদিতপ্রাণ।

🔍 বর্তমানে আমাদের প্রতিষ্ঠানে নিচের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ শূন্যপদ বিদ্যমান—
📔 আরবি
📕 বাংলা
📖 ইংরেজি
📗 গণিত
📘 তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
📙 শারীরিক শিক্ষা

🌟 আমাদের দেওয়া সুবিধাসমূহ—
➤ এমপিও’র বাইরেও রয়েছে প্রতিষ্ঠানিক ভাতার সুযোগ।
➤ দুই ঈদের জন্য প্রতিষ্ঠান ফান্ড হতে বিশেষ বোনাস প্রদান।
➤ থাকার জন্য রয়েছে সুন্দর ও নিরাপদ আবাসনের ব্যবস্থা।
➤ প্রয়োজন হলে খাবারের ব্যবস্থাও করে দেওয়া হবে, ইনশাআল্লাহ।

🤝 আমাদের পক্ষ থেকে আপনাদের প্রতি বিনীত আহ্বান—
👉 আসন্ন নিয়োগে আমাদের প্রতিষ্ঠানকে দিন অগ্রাধিকার।
👉 শুধুই একটি কর্মস্থল নয়, হোন একটি স্বপ্নযাত্রার অংশ।
👉 ছড়িয়ে দিন জ্ঞানের আলো, গড়ুন একটি আলোকিত প্রজন্ম।

🌿 আসুন, হাতে রাখি হাত—গড়ি আলোকিত আগামী।আপনার আগমনে জেগে উঠবে একটি প্রতিষ্ঠান,প্রাণ পাবে একটি সমাজ, আলোকিত হবে একটি ভবিষ্যৎ। 🌿

📍 দারুল আরকাম একাডেমী দাখিল মাদ্রাসা
🔎 EIIN No. : 135039
📍 ঠিকানা: মজিদের পাড়া, চরম্বা, লোহাগাড়া, চট্টগ্রাম
📞 যোগাযোগ: 01816-830272
🕌 “জ্ঞানই শক্তি, আদর্শই পরিচয়”

✒️ ADMIN : Ariful Islam

#শিক্ষক_নিয়োগ

Photos from Darul Arqum Academy Dakhil Madrasha's post 20/06/2025

অভিনন্দন ও হৃদয়পূর্ণ স্বাগতম!
আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় গৌরবময় সাফল্য অর্জনকারী সকল প্রার্থীকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনাদের এই সাফল্য শুধু ব্যক্তিগত নয়, জাতি গঠনের পথে এক অমূল্য পদক্ষেপ।
নতুন এক অভিযাত্রায়, শিক্ষকতার মহান পেশায় আপনাদের স্বাগতম জানাচ্ছে দারুল আরকাম একাডেমী দাখিল মাদ্রাসা (EIIN: 135039)।
ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যারা আবেদন করতে ইচ্ছুক, তাদের প্রতি আমাদের আন্তরিক আহ্বান—দারুল আরকাম একাডেমী-কে আপনার প্রথম পছন্দ হিসেবে বিবেচনা করুন। এনটিআরসিএ কর্তৃপক্ষের কাছে ইতোমধ্যে আমাদের প্রতিষ্ঠান হতে ১৩টি শূন্য পদের চাহিদাপত্র প্রেরণ করা হয়েছে। উল্লেখযোগ্য বিষয়, উল্লিখিত পদসমূহ বর্তমানে সকলই শূন্য এবং প্রার্থীদের জন্য একটি উজ্জ্বল সম্ভাবনার দ্বার উন্মোচিত করেছে।
আমাদের মাদ্রাসাটি চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের মনোরম গ্রাম মজিদের পাড়া-তে অবস্থিত। পদুয়া-চরম্বা প্রধান সড়কের নিকটবর্তী স্থানে অবস্থিত এই শিক্ষালয়টিতে পৌঁছানো অত্যন্ত সহজ – পাশেই রয়েছে সিএনজি স্ট্যান্ড, যেখানে থেকে মাত্র ৪০ টাকা ভাড়ায় পদুয়া বাজারে যাতায়াত করা যায়।
দু’তলা বিশিষ্ট সুবিন্যস্ত ভবন, বিস্তৃত সবুজ মাঠ, এবং মনোরম পরিবেশ মাদ্রাসাটিকে করে তুলেছে শিক্ষার উপযোগী এক অনন্য স্থান। প্রতিষ্ঠানের অবকাঠামোগত দিক ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রত্যক্ষভাবে দেখতে আগ্রহী হলে, প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করে স্বশরীরে ভিজিটের আমন্ত্রণ রইল।
আমাদের ব্যবস্থাপনা পর্ষদ সুসংগঠিত ও দায়িত্বশীল। সরকারি বেতন-ভাতার পাশাপাশি মাদ্রাসার নিজস্ব অর্থায়ন থেকে শিক্ষক ও কর্মচারীদের জন্য রয়েছে অতিরিক্ত ভাতা এবং দুই ঈদের আকর্ষণীয় বোনাস। আবাসনের সুবিধা রয়েছে এবং প্রয়োজনে খাবারের ব্যবস্থাও করা সম্ভব।
২০০১ সালে প্রতিষ্ঠিত এই মাদ্রাসা এলাকায় একমাত্র দাখিল শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে একটি গৌরবময় অবস্থান তৈরি করেছে। প্রতি বছর দাখিল পরীক্ষায় শতভাগ উত্তীর্ণের ধারাবাহিকতা ধরে রেখে আমরা প্রমাণ করেছি—এই প্রতিষ্ঠান শুধু নামে নয়, কাজেও সেরা।
অতএব, নির্দ্বিধায় দারুল আরকাম একাডেমী দাখিল মাদ্রাসা (EIIN: 135039)-কে আপনার Top Choice হিসেবে নির্বাচন করুন।
মাদ্রাসা সম্পর্কে আরও বিস্তারিত জানতে অথবা পরিবেশ স্বচক্ষে দেখতে আমন্ত্রণ রইল সুপারের অফিসকক্ষে, এক কাপ চায়ের প্রাণবন্ত গল্পে।

যোগাযোগের জন্য:
📞 মোবাইল: ০১৮১৬৮৩০২৭২
📱 WhatsApp: ০১৮১৬৮৩০২৭২
শ্রদ্ধার সঙ্গে,
মোহাম্মদ সাইফুদ্দীন
সুপারদারুল আরকাম একাডেমী দাখিল মাদ্রাসা
মজিদের পাড়া, চরম্বা, লোহাগাড়া, চট্টগ্রাম।

🖋️ADMIN : Ariful Islam

Photos from Darul Arqum Academy Dakhil Madrasha's post 17/06/2025

শ্রদ্ধেয় ১৮তম নিবন্ধনধারী প্রার্থীগণের প্রতি আন্তরিক অনুরোধ :
জ্ঞানচর্চার পবিত্র অঙ্গন, চরিত্র গঠনের সূতিকাগার – আমাদের প্রাণের প্রতিষ্ঠান দারুল আরকাম একাডেমী দাখিল মাদ্রাসা, আজ কিছু স্বপ্ন দেখছে। সে স্বপ্ন পূরণে প্রয়োজন আপনাদের মতো নিবেদিতপ্রাণ শিক্ষাকর্মীর।
প্রতিষ্ঠানটির আরবি, বাংলা, ইংরেজি, গণিত, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং শারীরিক শিক্ষা বিষয়ে রয়েছে কিছু শূন্য পদ, যেগুলোর প্রত্যেকটি যেন একেকটি আলোকবর্তিকা, যা ভবিষ্যৎ প্রজন্মের পাথেয় হয়ে উঠতে চায়। সেই আলোর শিখা জ্বালাতে আমরা খুঁজছি আপনার মতো মেধাবী, সদাশয় ও দায়িত্বশীল শিক্ষককে।
অতএব, আগত নিয়োগে আপনাদের প্রতি বিনীত আহ্বান—আপনার পছন্দের তালিকায় আমাদের এই প্রতিষ্ঠানের শূন্য পদগুলোকে সযত্নে স্থান দিন। একে শুধু একটি কর্মসংস্থানের মাধ্যম হিসেবে নয়, বরং একটি আদর্শিক, নৈতিক এবং শিক্ষামূলক আন্দোলনের সহযাত্রী হওয়ার সুযোগ হিসেবে বিবেচনা করুন।
আসুন, আমরা একসাথে গড়ি একটি আলোকিত জাতি, একটি সুবাসিত আগামী।
বিনীত,
🏢 দারুল আরকাম একাডেমী দাখিল মাদ্রাসা পরিবার
🔎 EIIN No. :135039
🥏স্থাপনাকেন্দ্র: [মজিদের পাড়া, চরম্বা, লোহাগাড়া, চট্টগ্রাম ]
📞 যোগাযোগ:[ সুপার- 01816-830272 ]
🕌 “জ্ঞানই শক্তি, আদর্শই পরিচয়”

🖋️ ADMIN : Ariful Islam

#শিক্ষক_নিয়োগ

Photos from Darul Arqum Academy Dakhil Madrasha's post 16/06/2025

আবেদন করোন

Want your school to be the top-listed School/college in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address

Charamba
Chittagong
4397

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00