Voice of Islam

Voice of Islam বাংলা ওয়াজ কালেকশন।

জামায়াতের নির্বাচনী মিছিল গুলো দেখেছেন? আমার টাইম লাইনে অনেকগুলো এসেছে, তাই দেখেছি। এরা আসন ভিত্তিক আলাদা আলাদা জার্সির ...
17/12/2025

জামায়াতের নির্বাচনী মিছিল গুলো দেখেছেন? আমার টাইম লাইনে অনেকগুলো এসেছে, তাই দেখেছি। এরা আসন ভিত্তিক আলাদা আলাদা জার্সির ব্যাবস্থা করেছে। শীত প্রধান এলাকাগুলোতে ট্রাউজার আর ট্রাক স্যুটের ব্যবস্থা করেছে। এক আসনে এক কালার, আরেক আসনে আরেক কালার। ঢাকার ১৮ টা আসনের সবগুলো ভিন্ন ভিন্ন কালার ও ডিজাইন।
গার্মেন্টস সেক্টরি অভিজ্ঞতা থাকার কারণে বলতে পারি একেকটা জার্সি বানাতে মিনিমাম ২০০ টাকা খরচ হয়। কোয়ালিটি ভেদে ৫০০ টাকাও খরচ হতে পারে। তর্কের খাতিরে ধরে নিচ্ছি একেকটা জার্সি টি শার্টের পেছনে খরচ হয়েছে ২০০ টাকা করে, মানে সবচেয়ে কম দামীটা ধরলাম। শুধু বাড্ডা আসনে যে মিছিল হয়েছে সেই মিছিলে জার্সি গায়ে উপস্থিতি ছিল কম করেও ২০ হাজার। এর বাইরের উপস্থিতির হিসাব ধরলাম না। এই ২০ হাজার মানুষের গায়ে শুধু জার্সির পেছনে যদি গড়ে ২০০ টাকা করে খরচ হয় তাহলে ৪০ লাখ টাকা!

মানে জামায়াত এক আসনে শুধু জার্সির পেছনেই ব্যায় করেছে ৪০ লাখ টাকা! এটা আমার হিসাব। এবার জামায়াত পন্থীদের মতে হিসাব জানাচ্ছি। জামায়াতের একজন দাবী করেছে বাড্ডার মিছিলে ৫০ হাজার লোক উপস্থিত ছিল। ধরে নিচ্ছি, তার কথা সত্য, আমারটাই ভুল। তাহলে সেই ৫০ হাজার মানুষের মধ্যে যদি ৪০ হাজার মানুষ জার্সি গায়ে থাকে তাহলে জার্সির পেছনে ব্যায় হয় ৮০ লাখ টাকা!

এটা গেল ঢাকা শহরের একটা আসনের কথা। এভাবে জামায়াত সারা দেশেই শুধু জার্সির পেছনেই টাকা খরচ করেছে। উত্তরবঙ্গে তো ট্র্যাক সুট দিয়েছে যাতে মিনিমাম খরচ হয়েছে ৮০০ টাকা করে সেট। সেখানে খরচ মিনিমাম ২ কোটি টাকা আসন প্রতি।

জামায়াত যদি জার্সির পেছনে গড়ে একেকটা আসনে ৫০ লক্ষ টাকা খরচ করে তাহলে ৩০০ আসনে খরচ করেছে ১৫০ কোটি টাকা!

আমার জানা তথ্যে ভুল থাকতে পারে। সঠিক তথ্যটা জানলে কমেন্ট করে জানান। জামায়াতের ফান্ড নিয়ে আমার সামান্য কিছু হলেও জানা আছে। তাই ফান্ড নিয়ে প্রশ্ন করি নাই, জাস্ট ব্যায়ের একটা ধারণা দিলাম।

12/12/2025

চারটি বড় দলের তিনটিকেই দেখা হয়েছে। এবার জাতির ভাগ্য পরিবর্তনের সুযোগ এসেছে।
কোরআনের পাখি আগেই ভবিষ্যৎবাণী করে গিয়েছিল।

02/07/2025

আপনি কোন নেতার পিছনে রাজনীতি করছেন একবারও কি ভেবে দেখেছেন?

Address

Chittagong

Telephone

+8801840882385

Website

Alerts

Be the first to know and let us send you an email when Voice of Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share