Hazera Taju College Shibir

Hazera Taju College Shibir Want to do work for student of HTDC instead of Islam.

'হাজার স্বপ্ন ছিল যে আমার জাহেলি জীবনে অন্তর ছিল অস্থির আর অশান্ত অকারণে,ধন-মান আর সম্পদ ঘিরে স্বপ্নগুলো কিলবিল করে, নিশ...
26/05/2026

'হাজার স্বপ্ন ছিল যে আমার জাহেলি জীবনে অন্তর ছিল অস্থির আর অশান্ত অকারণে,
ধন-মান আর সম্পদ ঘিরে স্বপ্নগুলো কিলবিল করে, নিশিদিন যেন রক্ত ঝরে কালসাপের দংশনে!'

— শেখ আবুল কাশেম মিঠুন
(১৮ এপ্রিল ১৯৫১ – ২৫ মে ২০১৫)

16/05/2026
পাবলিক বিশ্ববিদ্যালয়ে দলীয় বিবেচনায় বিতর্কিত ভিসি নিয়োগের ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশদেশের শীর্ষস্থানীয় পাবলিক বি...
15/05/2026

পাবলিক বিশ্ববিদ্যালয়ে দলীয় বিবেচনায় বিতর্কিত ভিসি নিয়োগের ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ

দেশের শীর্ষস্থানীয় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে একযোগে নতুন উপাচার্য (ভিসি) নিয়োগের ক্ষেত্রে একাডেমিক নিরপেক্ষতা ও আইনি বাধ্যবাধকতাকে তোয়াক্কা না করে নিছক রাজনৈতিক আনুগত্য ও দলীয় পরিচয়কে প্রাধান্য দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। আজ ১৫ মে (শুক্রবার) এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এই উদ্বেগ জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “বিগত চব্বিশের ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানে দেড় সহস্রাধিক শহীদের রক্ত ও হাজারো ছাত্র-জনতার পঙ্গুত্ব বরণের মূল লক্ষ্যই ছিল দেশ থেকে সব ধরনের ফ্যাসিবাদের অবসান ঘটানো এবং শিক্ষা খাতকে লেজুড়বৃত্তিক রাজনীতির অভিশাপ থেকে মুক্ত করা। কিন্তু অত্যন্ত দুঃখজনক যে, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গত ১৪ মে জারি করা প্রজ্ঞাপনে সেই গণআকাঙ্ক্ষাকে সম্পূর্ণ বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে। এই নিয়োগগুলো কোনো মেধাভিত্তিক সার্চ কমিটির মাধ্যমে হয়নি, বরং এটি সম্পূর্ণ রাজনৈতিক ও দলীয় তুষ্টির প্রতিফলন। নিয়োগপ্রাপ্তদের একটি বড় অংশই ক্ষমতাসীন দলের শিক্ষক প্যানেল ‘সাদা দল’ এবং ‘জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম’-এর পরিচিত মুখ বা সক্রিয় সংগঠক। এর আগে গত মার্চে ১১টি সিটি কর্পোরেশন ও ৪২টি জেলা পরিষদসহ ৭টি গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ে অগণতান্ত্রিকভাবে প্রশাসক নিয়োগ প্রক্রিয়ার সূচনা করা হয়।”

নেতৃবৃন্দ গভীর ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করে বলেন, “বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষক সমাজ ও গণমাধ্যমে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনে সদ্য নিয়োগপ্রাপ্ত ভিসিদের কারও কারও বিরুদ্ধে ওঠা অপরাধমূলক কর্মকাণ্ড ও চারিত্রিক স্খলনের অকাট্য তথ্য দেশের সচেতন ছাত্রসমাজকে স্তব্ধ করেছে। অত্যন্ত পরিতাপের বিষয়, এমন ব্যক্তিদের আজ বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অভিভাবকের আসনে বসানো হয়েছে, যাদের কারও ছাত্রজীবন কেটেছে ছাত্র হত্যার মতো জঘন্য ফৌজদারি অপরাধের অভিযুক্ত বা আসামি হিসেবে; আবার কারও পুরো শিক্ষাজীবনে কোনো প্রথম শ্রেণি (First Class) না থাকা এবং ন্যূনতম একাডেমিক বা নৈতিক যোগ্যতা না থাকা সত্ত্বেও স্রেফ রাজনৈতিক বিবেচনায় তাদের এই শীর্ষ পদে বসানো হয়েছে।”

শুধু তাই নয়, খোদ বিশ্ববিদ্যালয়ের ‘ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি’র তদন্তে যৌন নির্যাতনের প্রাথমিক সত্যতা প্রমাণিত হওয়া ও ‘স্ট্রাকচার্ড কমিটি’র মুখোমুখি হওয়া কলঙ্কিত ব্যক্তি, কর্মক্ষেত্রে অধস্তন নারী কর্মচারীর সাথে অনৈতিক ও গুরুতর চারিত্রিক স্খলনের দায়ে প্রাতিষ্ঠানিক তদন্তের সম্মুখীন হওয়া শিক্ষকদেরও ভিসির মর্যাদাপূর্ণ আসনে আসীন করা হয়েছে। আরও বিস্ময়কর হলো, দলীয় কোটা পূরণ করতে গিয়ে বিশেষায়িত বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোতে সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞদের বাদ দিয়ে সম্পূর্ণ ভিন্ন ব্যাকগ্রাউন্ডের দলীয় অনুগতদের উপাচার্য পদে বসানো হয়েছে। আমরা এমন দলকানা সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাচ্ছি।

বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, “অতীতেও অনুগত শিক্ষক প্যানেল যেভাবে বিশ্ববিদ্যালয়গুলোকে তাদের দলীয় কার্যালয়ে পরিণত করে উচ্চশিক্ষাকে ধ্বংস করেছিল, বর্তমান সরকারও একই কায়দায় নিজেদের দলীয় বলয়ের শিক্ষকদের ঢালাওভাবে পুরস্কৃত করে বিশ্ববিদ্যালয়গুলোকে রাজনৈতিক পুনর্বাসন কেন্দ্রে পরিণত করছে। এই দলীয়করণের ধারা অব্যাহত থাকলে বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক স্বায়ত্তশাসন ও গবেষণার আন্তর্জাতিক মান পুরোপুরি ধসে পড়বে।”

নেতৃবৃন্দ সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, “দলীয় বিবেচনায় এবং বিশ্ববিদ্যালয়ের আইনি বাধ্যবাধকতা লঙ্ঘন করে ঘোষিত বিতর্কিত ভিসি নিয়োগের এই প্রজ্ঞাপন অবিলম্বে বাতিল করতে হবে। ছাত্র-জনতার বিপ্লবোত্তর বাংলাদেশে কোনো অন্যায্য, অবৈধ ও দলীয় লেজুড়বৃত্তিক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে সচেতন ছাত্রসমাজ তা মেনে নেবে না।” নেতৃবৃন্দ দেশের সচেতন শিক্ষার্থী ও শিক্ষক সমাজকে এই শিক্ষাঙ্গন রাজনৈতিককরণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ🌙 ১১ই মে — ঐতিহাসিক কুরআন দিবস 🌙✨ “কুরআনের আলোয় আলোকিত হোক নতুন প্রজন্ম” ✨১৯৮৫ স...
07/05/2026

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
🌙 ১১ই মে — ঐতিহাসিক কুরআন দিবস 🌙

✨ “কুরআনের আলোয় আলোকিত হোক নতুন প্রজন্ম” ✨

১৯৮৫ সালের ১১ মে কুরআনের মর্যাদা রক্ষায় চাঁপাইনবাবগঞ্জে ৮ জন কুরআনপ্রেমী শাহাদাত বরণ করেন।তাদের এই মহান আত্মত্যাগের স্মরণে এবং নতুন প্রজন্মের অন্তরে কুরআনের ভালোবাসা জাগ্রত করতে আয়োজিত হচ্ছে—

📖 কুরআন অলিম্পিয়াড

📅 তারিখ: ১১ই মে, ২০২৬
💻 পরীক্ষার মাধ্যম: অনলাইনে (Google Form এর মাধ্যমে)

🟩 প্রতিযোগিতার বিভাগসমূহ:
🔹 ১ম গ্রুপ:
৫ম – ৭ম শ্রেণী
📚 (সূরা কাউসার → সূরা নাস)
🔹 ২য় গ্রুপ:
৮ম – ১০ম শ্রেণী
📚 (সূরা তাকাসুর → সূরা নাস)
🔹 ৩য় গ্রুপ:
১১শ – ১২শ শ্রেণী
📚 (সূরা যিলযাল → সূরা নাস)
🔹 ৪র্থ গ্রুপ:
অনার্স – মাস্টার্স
📚 (সূরা আলাক → সূরা নাস)
এছাড়াও "১১মে কুরআন দিবস" সম্পর্কিত বিষয়ও অলিম্পিয়াডের টপিক হিসেবে অন্তর্ভুক্ত থাকবে।

সহায়ক তাফসীর গ্রন্থ: তাফহীমুল কুরআন
রেজিষ্ট্রেশন লিঙ্ক: https://forms.gle/xv4hhMPzDYcSr5vX9

📌 পরীক্ষার নিয়মাবলী পরবর্তীতে জানানো হবে ইনশাআল্লাহ।

🤲 এসো, কুরআনের আলোয় নিজেদের জীবন গড়ি—
আর নতুন প্রজন্মকে আলোকিত করি।

বিশেষ নির্দেশনা:এই প্রতিযোগিতা শুধুমাত্র চট্টগ্রাম শহরে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য।

আয়োজনে:
📍 বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির
চট্টগ্রাম মহানগর উত্তর

Address

Chandgaw
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hazera Taju College Shibir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category