25/10/2025
চ্যাম্পিয়ন! চ্যাম্পিয়ন!! চ্যাম্পিয়ন!!!
তিন বারের চ্যাম্পিয়ন জাতীয় কাবাডিতে 👌👏👋❣️
নৈয়াইর ড. খন্দকার মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয় ৫২ গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সারা বাংলাদেশে মধ্যে কাবাডতে চ্যাম্পিয়ন হয়েছে। সারা বাংলাদেশের মধ্যে এই বিদ্যালয় কাবাডিতে ৩ বারের জাতীয় চ্যাম্পিয়ন এবং ২ বার জাতীয় রানার্সআপ হয়ে এক অন্যন্য কৃতিত্ব অর্জন করেছে। এই গৌরবময় কৃতিত্বের জন্য সকল খেলোয়াড়দের জানাই বিদ্যালয়ের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন।
জাতীয় পর্যায় খেলতে যাওয়া কোন সহজ বিষয় না।
এই পথের প্রথম ধাপ, উপজেলার সকল স্কুল ও মাদ্রাসার দলের সাথে প্রতিযোগিতা করে বিজয়ী দল শুধু মাত্র জেলায় খেলার সুযোগ পায়। ২য় ধাপে, কুমিল্লা জেলায় ১৫ টা উপজেলার বিজয় দল গুলোর মধ্য নক-আউট পদ্ধতিতে প্রতিযোগিতার শেষে বিজয়ী দল জেলা চ্যাম্পিয়ন হিসাবে পরের ধাপে শুধু যেতে পারে।
৩য় ধাপে, কুমিল্লা জেলার চ্যাম্পিয়ন দল, চাঁদপুর জেলার চ্যাম্পিয়ন দল, ব্রাহ্মণবাড়িয়া জেলার চ্যাম্পিয়ন দল গুলো নক-আউট পদ্ধতিতে খেলার মাধ্যম উপ-অঞ্চলের একটা চ্যাম্পিয়ন দল হিসাবে পরের ধাপে সুযোগ পায়। ৪র্থ ধাপে, কুমিল্লা অঞ্চলের চ্যাম্পিয়ন, সিলেট অঞ্চলের চ্যাম্পিয়ন, চট্টগ্রাম অঞ্চলের চ্যাম্পিয়ন তিন দলের নক-আউট পদ্ধতিতে প্রতিযোগিতার মধ্যমে এক দল অঞ্চলের চ্যাম্পিয়ন হয়ে পরে ধাপে সুযোগ পায়।
৫ম ধাপে, জাতীয় পর্যায়ে সারা বাংলাদেশের ৪টা অঞ্চল খেলার সুযোগ পায়। তারা লীগ পদ্ধতিতে একে অপরের সাথে খেলার মাধ্যমে সবচেয়ে বেশি পয়েন্ট অর্জনকারী দল চ্যাম্পিয়ন হয়।
এই দূর্গম পথে একটা পরাজয় অথবা একটা ভুল হলেই তাদের সামনে যাবার স্বপ্ন নিমিষেই শেষ।
যারা এই দূর্গম পথ পাড়ি দিয়ে নৈয়াইর স্কুলকে দাউদকান্দি, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, চট্টগ্রাম, সব শেষে জাতীয় পর্যায়ে নিয়ে সম্মানিত করেছে তাদেরকে অভিনন্দন।