গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়

  • Home
  • Bangladesh
  • Chittagong
  • গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়

গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় Online Class, School Circular & Notice, Office Order

এসএসসি-পরীক্ষা ২০২৬চন্দনাইশ-০১(২১৮) এর আসন বিন্যাস
20/04/2026

এসএসসি-পরীক্ষা ২০২৬
চন্দনাইশ-০১(২১৮) এর আসন বিন্যাস

গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, বার্ষিক পুরস্কার বিতরণী, অভিভা...
18/04/2026

গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, বার্ষিক পুরস্কার বিতরণী, অভিভাবক সমাবেশ ও দুইজন শিক্ষকের পিআরএল জনিত বিদায় সংবর্ধনা, ২০২৫ সালের এস.এস.সি পরীক্ষায় এ+ প্রাপ্ত ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও নব-নির্বাচিত সাংসদ জসীম উদ্দিন আহমেদকে সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন:-

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার শতবর্ষী গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ- সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দিন আহমেদ এর সংবর্ধনা, দুইজন শিক্ষকের পিআরএল জনিত বিদায় সংবর্ধনা, ২০২৫ সনের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, ২০২৬ সনের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ ১৮ এপ্রিল সকালে স্কুলের মাঠে সম্পন্ন হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ মতিন এর সভাপতিত্বে সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শাহজাহান আজাদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ- সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইলিয়াছ খান, সাবেক প্রধান শিক্ষক নুর মোহাম্মদ, সাবেক সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মাওলানা মো. নুরুল ইসলাম, বিএনপি নেতা এম এ হাশেম রাজু, বিএনপি নেতা সিরাজুল ইসলাম সওদাগর,
বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক সদস্য সিরাজুল ইসলাম, সাবেক সদস্য আবদুল মজিদ শাহ্, পৌরসভা বিএনপি নেতা যথাক্রমে আইনুল হুদা চৌধুরী, সেলিম উদ্দিন, অ্যাডভোকেট মুহাম্মদ শহিদুল ইসলাম তালুকদার,
প্রতিষ্ঠানটির সিনিয়র শিক্ষক বাবু রনজিত কুমার দে, মিসেস মিতা বড়ুয়া, সাখাওয়াত হোসেন, বাবু বিজন চক্রবর্ত্তী, আবদুল আজিজ, মৃদুল কান্তি পাল, মাওলানা মো. হোছাইন শাহীন, পারভীন আকতার, নাসরিন আকতার, কামাল উদ্দিন, জান্নাতুল ফেরদৌস,মন্জুর উদ্দিন প্রমুখসহ বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

ঐতিহ্যবাহী গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে নব নির্বাচিত মাননীয় সংসদ সদস্য চট্টগ্রাম...
16/04/2026

ঐতিহ্যবাহী গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে নব নির্বাচিত মাননীয় সংসদ সদস্য চট্টগ্রাম -১৪, আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ মহোদয়ের সংবর্ধনা, বার্ষিক পুরস্কার বিতরণ ও ২০২৬ সনের এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান আগামী ১৮ এপ্রিল ২০২৬ খ্রি: শনিবার সকালে অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে।

28/03/2026

আসসালামু আলাইকুম। দীর্ঘদিন বিদ্যালয় রমজান উপলক্ষে বন্ধ থাকার পর আগামীকাল ২৯/০৩/২০২৬ তারিখ রবিবার থেকে বিদ্যালয়ের শ্রেণিকার্যক্রম শুরু হবে। শিক্ষার্থীদেরকে প্রয়োজনীয় প্রস্তুতিসহ বিদ্যালয়ে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেয়া হলো।

গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ২৬শে মার্চ ২০২৬ খ্রি. মহান স্বাধীনতা দিবস ও জাতীয়...
26/03/2026

গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ২৬শে মার্চ ২০২৬ খ্রি. মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে সকালে জাতীয় পতাকা উত্তোলন, বিদ্যালয়ের শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি (পুস্পার্ঘ্য ) অর্পণ, শিক্ষার্থীদের জন্য চিত্রাঙ্কন, আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং সকল শহিদের রূহের মাগফিরাত কামনায় দোয়া মহফিলের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ মতিনের সভাপতিত্বে ও শিক্ষক পরিষদের সম্পাদক এ কে এম শাহজাহান আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় শিক্ষকদের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন সর্বজনাব শাহজাহান আজাদ, রনজিত কুমার দে, মিতা বড়ুয়া, আবদুল আজিজ, বিজন চক্রবর্তী, মৃদুল কান্তি পাল প্রমুখ। অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে জুমাইন মোরশেদ, আয়ুষ চন্দ্র আচার্য্য , আতিকা তাবাচ্ছুম নাজিফা, আফরা আনজুম, প্রণমিতা দে, অন্তিকা দে
ও অরিত্র দে প্রমুখ।

২৬ মার্চ এই দিনেই রক্তে লেখা হয়েছিল আমাদের স্বাধীনতার ইতিহাস। লাখো শহীদের আত্মত্যাগ পেয়েছি একটি স্বাধীন দেশ - একটি লাল-স...
25/03/2026

২৬ মার্চ এই দিনেই রক্তে লেখা হয়েছিল আমাদের স্বাধীনতার ইতিহাস। লাখো শহীদের আত্মত্যাগ
পেয়েছি একটি স্বাধীন দেশ - একটি লাল-সবুজের পতাকা।

18/03/2026

নোটিশ:-
এতদ্বারা এ বিদ্যালয়ের ৬ষ্ঠ-১০ম শ্রেণির শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, আগামী ২৫শে মার্চ ২০২৬ খ্রি : শহিদ বুদ্ধিজীবি ও গণহত্যা দিবস এবং ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চিত্রাংকন, রচনা প্রতিযোগিতা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। উক্ত দিন সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল। উপস্থিতির সময়: সকাল ১০ টা।
ক-বিভাগ ৬ষ্ঠ-৮ম কবিতা : "গরবিনী মা"-সিকান্দার আবুজাফর
খ- বিভাগ ৯ম-১০ম:কবিতা :" মানুষ "-কাজী নজরুল ইসলাম।
বিষয়টি অতীব জরুরি।

২১ ফেব্রুয়ারী ভাষা আন্দোলনের প্রতীক। একুশ মানেই মাথা নত না করা।রফিক ,সালাম,বরকত ,জব্বার সহ সকল শহীদের জানাই সশ্রদ্ধ সালা...
20/02/2026

২১ ফেব্রুয়ারী ভাষা আন্দোলনের প্রতীক।
একুশ মানেই মাথা নত না করা।
রফিক ,সালাম,বরকত ,জব্বার সহ সকল শহীদের জানাই সশ্রদ্ধ সালাম।

18/02/2026

বিদ্যালয় সংশ্লিষ্ট সকলকে জানান যাচ্ছে যে, আগামীকাল ১৯/০২/২০২৬ থেকে ২৬/০৩/২০২৬ তারিখ পর্যন্ত বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। বিদ্যালয় সংক্রান্ত জরুরি কাজের জন্য অফিস খোলা থাকবে।

চন্দনাইশ উপজেলার বরকল কানাইমাদারী হযরত মামুন খলিফা রহঃ শাহী জামে মসজিদ ট্রাস্ট পরিচালনা কমিটি আয়োজিত হযরত মামুন খলিফা র...
04/01/2026

চন্দনাইশ উপজেলার বরকল কানাইমাদারী হযরত মামুন খলিফা রহঃ শাহী জামে মসজিদ ট্রাস্ট পরিচালনা কমিটি আয়োজিত হযরত মামুন খলিফা রহঃ স্মৃতি বৃত্তি পরীক্ষায়
গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল মাওয়া মীম পিতা: মোঃ রেজাউল করিম চৌধুরী,মাতা: রুনা আকতার, প্রথম স্হান অধিকার করে একটি ল্যাপটপ পুরস্কার ও সনদপত্র অর্জন করায় আজ
তাকে বিদ্যালয়ের শিক্ষক পরিষদের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।
এ উপলক্ষ্যে বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে সম্মানিত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মুহাম্মদ মতিনের সভাপতিত্বে ও শিক্ষক পরিষদ সম্পাদক জনাব এ কে এম শাহজাহান আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক জনাব আলহাজ মোঃ নুরুল ইসলাম, কৃতি শিক্ষার্থী জান্নাতুল মাওয়া ও তার মাতা জনাব রুনা আকতার, শিক্ষকদের মধ্যে সর্বজনাব বিজন চক্রবর্তী, মোহাম্মদ হোছাইন শাহীন, মোঃ কামাল উদ্দিন, মনজুর উদ্দিন, আবদুল আজিজ, পারভিন আকতার, জান্নাতুল ফেরদৌস, নাসরিন আকতার , মৃদুল কান্তি পাল প্রমুখ। উল্লেখ্য, উক্ত বৃত্তি পরীক্ষায় এ বিদ্যালয় থেকে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করায় ট্রাস্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সংশ্লিষ্ট সবাইকে সম্মাননা স্মারক ক্রেস্টও প্রদান করা হয়েছে।

ছুটির তালিকা- ২০২৬
29/12/2025

ছুটির তালিকা- ২০২৬

Address

Gachhbaria, Chandanaish Municipality, Chandanaish, Chattogram
Chittagong
4381

Website

Alerts

Be the first to know and let us send you an email when গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category