ভালোবাসার জন্য যোগ্যতার নয়, যোগ্য মানুষের প্রয়োজন হয় যে বিশ্বাসের মর্যাদা দেবে কথা দিয়।
~শূন্য
Crushes & Confessions, Dell-bandarban College
Have a crush on someone & can't express it to him / her ? Well , we are here to help you to do that
আমি তোমার প্রেমে পড়লে হয়তো ফিরে আসতে পারতাম কিন্তু আমিতো পড়েছি তোমার মায়ায়।যেখানে আমার ফেরার রাস্তাটা যে বন্ধ হয়ে গেছে বহু আগে😥
~শূন্য
তোমাকে পেয়ে গেলে হয়তো আমার আর কিছুই লাগতো না🙂কিন্তু তোমাকেই যে আমার পাওয়া হলো না😔
~শূন্য
10/08/2024
https://www.facebook.com/rezwan.shuvo2441139/videos/1642791686485369/?mibextid=rS40aB7S9Ucbxw6v
কেউ নেই এটা ভেবে যে কষ্টটা আপনি পাবেন সেটা হয়তো নিজের মধ্যে নিয়ে থাকা যায়।কিন্তু যখন আপনার অনেক মানুষ আছে যারা থেকেও নেই তাদের কারণে আপনি যে কষ্টটা পাবেন সেটা কল্পনা করার মতো না!😥
আমারও কেউ একজন ছিল😥
থাকতে কেউ মূল্য দেয় না🙂
14/07/2024
তুমি বলেছিলে রাতে তোমার ঘুম হয় না,
আমি বুঝেছিলাম সময় চাইছো;
তুমি বলেছিলে "আকাশে কী মেঘ করেছে দেখো?",
আমি বুঝেছিলাম তোমার মন খারাপ।
তুমি বলেছিলে "চুলে জট বেধেছে";
আমি বুঝেছিলাম তুমি স্পর্শ চাইছো।
তুমি বলেছিলে আজ বিকেলে তুমি বারান্দায় থাকবে;
আমি বুঝেছিলাম সাক্ষাত চাও।
তুমি বলেছিলে,অন্ধকারে আমার বড্ড ভয়;
আমি বুঝেছিলাম তোমার আমাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে;
তুমি বলেছিলে সমুদ্রে যাবে;
আমি বুঝেছিলাম পাশাপাশি হাত ধরে হাঁটতে চাইছো।
তুমি বলেছিলে নীল প্রিয় রঙ,
আমি বুঝেছিলাম তোমার কষ্ট হচ্ছে;
তুমি বলেছিলে ঠোঁট ফেটেছে,
আমি বুঝেছিলাম চুমু খেতে চাইছো;
তুমি বলেছিলে অংক ভালো লাগেনা,
আমি বুঝেছিলাম তুমি কবিতা ভালোবাসো;
তুমি বলেছিলে " আজ তাড়াতাড়ি ঘরে ফিরতে হবে",
তুমি বলেছিলে,এই হুটহাট দেখা করা,অসময়ে ফোন করা আর তোমার ভালোলাগছেনা;
আমি বুঝে গিয়েছিলাম,বিচ্ছেদ চাইছো।
তারপর অলিখিত সাক্ষরে তুমি যখন ইনভিজিবল কোর্টে আমার বিরুদ্ধে বিচ্ছেদের মামলা ঠুকে দিলে;
আমি বুঝেছিলাম তুমি মুক্তি চাও।
এরপর সব বুঝে যখন আমি দার্শনিক,
সব মিটিয়ে তুমি যখন অন্য ঘরের শো-পিস,
একদিন আমাদের দেখা হলো তখন;
তুমি জিজ্ঞেস করেছিলে,"কেমন আছো?"
আমি বুঝে গিয়েছিলাম তুমি ভালো নেই।
লেখা- স্বপ্নীল চক্রবর্তী
কবিতার নাম - "একটা তুমির গল্প"
কাব্যগ্রন্থ - "অন্তত কিছুক্ষণ বিষণ্ণ থাকুন"
নিবেদিত - হুমায়ূন ফরিদী স্যার।
01/02/2024
নাগরিক টিভিতে একটা নিউজ দেখলাম। শিরোনাম হলো " রাস্তায় কুড়িয়ে পাওয়া পাগলিকে বিয়ে করলেন মিরাজ"। তবে বিষয়টি এই শিরোনামের মতো না। এটি অনেক বেশি সুন্দর। শিরোনামে যে পাগলির কথা বলা হয়েছে তার নাম ফাতেমা। লালমাটিয়ায় রাস্তার পাশে পড়ে থাকতো। যার সারা গায়ে ময়লা। আপন বলতে কেউ নেই।
তবে ফাতেমার গায়ে শুধু ময়লা ছিল না। পেটে বাচ্চাও ছিল। জানতো না বাচ্চার বাবা কে। সে আসলেই মানসিক ভারসাম্যহীন। শুধু নামে পাগলি না। তারপর তার জীবনে আসে এক অদ্ভুত মানুষ। নাম মিরাজ। যে তাকে রাস্তা থেকে উদ্ধার করে আশ্রমে নিয়ে যায়। ফাতেমার বাচ্চা বয়স এখন এক বছর। নাম আবদুল্লাহ। এদিকে ফাতেমার জীবনে অন্য একটা ঘটনা ঘটেছে। মিরাজ তাকে ভালোবেসে ফেলেছে। মিরাজ জানিয়েছে ফাতেমা আশ্রমের কারো কথা না শুনলেও শুধু একজন মানুষের কথা মন দিয়ে শুনতো। সেই মানুষটি মিরাজ। কারণ ভালোবাসার আলাদা একটা ভাষা আছে। কারো মনে ভালোবাসা জন্মালেই এই ভাষা বোঝা যায়। এই ভাষা শিখতে হয় না। তাই ফাতেমাকেও শিখতে হয়নি।
অবশেষে আশ্রমের মানুষের আয়োজনে ধুমধাম করে দুজনের বিয়ের আয়োজন করা হয়েছে। বিয়ের আসরে ফাতেমা লজ্জা লজ্জা মুখে বললো " আমি আগে বলি নাই, আমিই বেশি ভালোবাসি"।
অনেকেই মানবিকতার জন্য মিরাজের প্রশংসা করছে। কিন্তু মিরাজ ফাতেমাকে বিয়ে করেছে ভালোবেসে। ভালোবাসা এমন এক সুন্দর ব্যাপার। যার হৃদয়ে জন্মায় শুধু সে জানে যারে দুনিয়ার কেউ কাছে টানে না। তারে একটু কাছে পাওয়ার জন্য মন কেন এত ছটফট করে। মানুষের মনে কখন কার জন্য ভালোবাসা জন্মে যায় বোঝা মুশকিল। এটা এমন এক অদৃশ্য টান যেখানে দুটো আত্মার মিলন হয়। তখন বাহ্যিক সবকিছু ফিকে মনে হয়।
দোয়া করি তাদের দুজনের দাম্পত্য জীবন সুখের হোক।
16/11/2023
জীবনটা বহুরূপীদের কারণেই ধ্বংস হয়ে যায়।যা ছেড়ে দিলাম নিজের সবটুকু মায়া।এবার মুক্ত মনে যার কাছে মন চাই উড়ে যা, মুক্ত করে দিলাম😊
যদি আপনার প্রিয় মানুষটার কাছে আপনার চাওয়াগুলো মূল্যায়ন না পান, ভেবে নিবেন আপনার প্রতি তার মূল্যায়নের পর্যায়টা শেষ দিকে কড়া নাড়ছে...........☺️
~কাব্য
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Website
Address
Chittagong