Science Panacea

Science Panacea Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Science Panacea, Education, ChawkView Market, , ChawkBazar, Chittagong.

ভর্তি চলছে Science Panacea
29/12/2025

ভর্তি চলছে

Science Panacea

জাপানের গবেষকরা এমন এক যুগান্তকারী পদ্ধতি উদ্ভাবন করেছেন যা নির্দিষ্ট ট্রমাজনিত স্মৃতি মুছে ফেলা বা দুর্বল করে দিতে সক্ষ...
11/12/2025

জাপানের গবেষকরা এমন এক যুগান্তকারী পদ্ধতি উদ্ভাবন করেছেন যা নির্দিষ্ট ট্রমাজনিত স্মৃতি মুছে ফেলা বা দুর্বল করে দিতে সক্ষম। এই প্রযুক্তি মস্তিষ্কের স্নায়বিক সার্কিটকে লক্ষ্য করে কাজ করে, যা বেদনাদায়ক অভিজ্ঞতার সঙ্গে যুক্ত থাকে। এর মাধ্যমে মস্তিষ্কের সাইনাপটিক সংযোগ পরিবর্তন করে অনাকাঙ্ক্ষিত পরিবর্তন করে অনাকাঙ্ক্ষিত ঘটনার স্মৃতি মনে পড়ার ক্ষমতা কমানো সম্ভব হয়।

বিজ্ঞানীদের বিশ্বাস, এই পদ্ধতি পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার (PTSD) এবং গুরুতর মানসিক আঘাতে ভুগছেন এমন লাখো মানুষের জন্য নতুন এক চিকিৎসার পথ খুলে দিতে পারে। প্রাথমিক পরীক্ষাগুলো আশাব্যঞ্জক ফল দেখালেও বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে গবেষণাটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং স্মৃতি নিয়ন্ত্রণ নিয়ে বড় ধরনের নৈতিক প্রশ্নও তৈরি করেছে।

সূত্র: দ্য ডেইলি ট্রিবিউন

©

বিমানবন্দর বানাতে কেন জলাশয়ের পাশের জায়গা বেছে নেওয়া হয়?বিমানবন্দর নির্মাণের জন্য জলাশয়-সংলগ্ন এলাকা বেছে নেওয়ার পেছনে ক...
25/11/2025

বিমানবন্দর বানাতে কেন জলাশয়ের পাশের জায়গা বেছে নেওয়া হয়?

বিমানবন্দর নির্মাণের জন্য জলাশয়-সংলগ্ন এলাকা বেছে নেওয়ার পেছনে কয়েকটি বাস্তব ও প্রযুক্তিগত কারণ রয়েছে:

✅ ১. সমতল ও খালি জমি সহজে পাওয়া যায়

জলাশয়ের আশেপাশে সাধারণত মানব বসতি কম থাকে এবং জমি অপেক্ষাকৃত সমতল। রানওয়ে তৈরির জন্য বড়, লম্বা ও সমতল এলাকা প্রয়োজন—এটি জলাশয়ের ধারে পাওয়া তুলনামূলকভাবে সহজ।

✅ ২. শব্দদূষণ কম হয়

বিমান ওঠানামার সময় প্রচণ্ড শব্দ হয়। জলাশয়ের পাশে জনবসতি কম থাকায় শব্দদূষণ কমে যায় এবং স্থানীয় মানুষের ওপর প্রভাবও কম পড়ে।

✅ ৩. নিরাপত্তার সুবিধা

বিমান জরুরি পরিস্থিতিতে পানির ওপর অবতরণ (ডিচিং) করলে ক্ষতির সম্ভাবনা তুলনামূলক কম হয়। পানির দিক থেকে অ্যাপ্রোচ ও ডিপারচার নিরাপদ হতে পারে, কারণ সেখানে বাধা—যেমন ভবন, গাছ, টাওয়ার—কম থাকে।

✅ ৪. তাপমাত্রা ও বায়ুপ্রবাহের সুবিধা

জলাশয়ের কারণে আশেপাশের এলাকায় বাতাসের গতি ও বায়ুচাপ সাধারণত স্থিতিশীল থাকে। বিমান ওঠানামার সময় স্থিতিশীল বায়ুপ্রবাহ খুব গুরুত্বপূর্ণ।

✅ ৫. জমি অধিগ্রহণের খরচ কম

ঘনবসতিপূর্ণ এলাকার তুলনায় জলাশয় বা জলাশয়ের পাশের খোলা জমি তুলনামূলক সস্তায় অধিগ্রহণ করা যায়। ফলে বিমানবন্দর প্রকল্পের মোট ব্যয় কমে।

✅ ৬. বর্ধিত জায়গা তৈরি করা সহজ

প্রয়োজনে জলাশয় ভরাট করে রানওয়ে লম্বা করা বা নতুন টার্মিনাল তৈরি করা তুলনামূলকভাবে সহজ। অনেক আন্তর্জাতিক বিমানবন্দর (যেমন হংকং, সিঙ্গাপুর, ওসাকা) সমুদ্রভূমি ভরাট করে বানানো হয়েছে।

Answer the question Math Panacea 2030
22/11/2025

Answer the question

Math Panacea 2030

Math Panacea 2030
22/11/2025

Math Panacea 2030

Math Panacea 2030
03/11/2025

Math Panacea 2030

08/09/2025
সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা-২০২৫ এর প্রশ্নপত্র কাঠামো ও নম্বর বিভাজন প্রকাশ করা হয়েছে।
05/08/2025

সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা-২০২৫ এর প্রশ্নপত্র কাঠামো ও নম্বর বিভাজন প্রকাশ করা হয়েছে।

No more homework for tomorrow!😅তৌহিদ মুহাম্মদ ওয়াহিদুল হক
21/07/2025

No more homework for tomorrow!😅

তৌহিদ মুহাম্মদ ওয়াহিদুল হক

এই যে হাতে তুলে রাখা অদ্ভুত সুন্দর জিনিসটা দেখছেন, এটা কোনো গাছের শিকড় বা শৈল্পিক ভাস্কর্য নয়। এটি আমাদের মস্তিষ্কের ঠিক...
08/07/2025

এই যে হাতে তুলে রাখা অদ্ভুত সুন্দর জিনিসটা দেখছেন, এটা কোনো গাছের শিকড় বা শৈল্পিক ভাস্কর্য নয়। এটি আমাদের মস্তিষ্কের ঠিক গভীরে থাকা রক্তনালীর একটি চক্র, যার নাম “সার্কেল অফ উইলিস (Circle of Willis)”।

ভাবুন তো, এটা আমাদের মস্তিষ্কের জন্য সৃষ্টিকর্তা দেয়া নিজস্ব এক ‘ব্যাকআপ প্ল্যান’! 😮

আমাদের মস্তিষ্ক সচল থাকার জন্য নিরবচ্ছিন্ন রক্ত সরবরাহ চায়। কোনো কারণে মস্তিষ্কে রক্ত সরবরাহকারী কোনো ধমনী যদি বন্ধ হয়ে যায় বা সরু হয়ে আসে (যেমনটা ভয়াবহ স্ট্রোকে হয়), তখন সৃষ্টি হয় মহাবিপদ। ঠিক এই সময়েই ত্রাতার ভূমিকায় আসে এই সার্কেল অফ উইলিস। এটি একটি ‘রিং রোডের’ মতো কাজ করে। একদিকের রাস্তা বন্ধ থাকলে, সে অন্যদিক দিয়ে রক্ত পাঠিয়ে দিয়ে মস্তিষ্কের কোষগুলোকে বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করে। এক কথায়, এটি আমাদের মস্তিষ্কের জীবনরক্ষাকারী এক নিরাপত্তা ব্যবস্থা।

কিন্তু সবচেয়ে চমকে দেওয়ার মতো তথ্যটি হলো...
গবেষণা বলছে, “৫০% এরও কম মানুষের শরীরে” এই সার্কেল অফ উইলিস ‘পাঠ্যবইয়ের বা নিচের ছবির মতো’ নিখুঁত বা সম্পূর্ণ থাকে! 🤯

হ্যাঁ, ঠিকই পড়েছেন। বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই এই চক্রের কোনো না কোনো অংশ “সরু, ছোট বা অনুপস্থিত” থাকে। 😢 সৃষ্টিকর্তা কতটা বৈচিত্র্যময় আর অদ্ভুত সুন্দরভাবে আমাদের শরীরকে গড়ে তুলেছে, তা ভাবলে অবাক হতে হয়!

নিউরোভাসকুলার অ্যানাটমি কতটা জটিল, সূক্ষ্ম আর অবিশ্বাস্য। নিজের শরীরকে জানুন, ভালোবাসুন। সৃষ্টিকর্তার দেওয়া এই অমূল্য উপহারের যত্ন নিন। ❤️

অনুবাদ: AH Abubakkar Siddique

Sources:

1. Anatomy, Head and Neck, Circle of Willis - StatPearls, NCBI (National Center for Biotechnology Information).

2.. Johns Hopkins Medicine
3... Radiopaedia org

করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে করণীয়ঃ United Nations  World Health Organization (WHO) Health
19/06/2025

করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে করণীয়ঃ

United Nations World Health Organization (WHO) Health

Address

ChawkView Market, , ChawkBazar
Chittagong
4203

Website

Alerts

Be the first to know and let us send you an email when Science Panacea posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share