23/12/2025
আগে দেখতাম মা-চাচীরা এভাবে মুড়ি ভাজতো মিউজিক-মোঃ ফয়সাল আহমেদ #viralvideoシ #reelschallenge
" 16 Anai Shikhha " is an Educational Project for Underprivileged Children and Youth by YBBB- Youth for Building Better Bangladesh".
" 16 Anai Shikhha " is an Educational Project for Underprivileged Children and Youth by YBBB- Youth for Building Better Bangladesh".
#Our mission:
1. Provide educational facilities to underprivileged children and youth.
2. Provide Technical and Skill based Education for school students.
3. Provide educational aid to poor students.
23/12/2025
আগে দেখতাম মা-চাচীরা এভাবে মুড়ি ভাজতো মিউজিক-মোঃ ফয়সাল আহমেদ #viralvideoシ #reelschallenge
23/12/2025
★ যখন কাক অসুস্থ বোধ করে... তখন পিঁপড়ার সন্ধান করে।
★ কাক অসুস্থ বোধ করলে পিঁপড়ার বাসার কাছে গিয়ে বসে, ডানা মেলে দেয়, নিশ্চল হয়ে থাকে এবং পিঁপড়াদেরকে তার উপর আক্রমণ করতে দেয়।
★ কাক এটা করে কারণ পিঁপড়ারা কাকের শরীরে ফর্মিক অ্যাসিড ছড়িয়ে দেয়, যা একটি প্রাকৃতিক পরজীবী-নাশক হিসেবে কাজ করে।
★ এই অ্যাসিড কাককে ছত্রাক, ব্যাকটেরিয়া এবং পরজীবী থেকে মুক্তি পেতে সাহায্য করে, যাতে ওষুধ ছাড়াই এটি সুস্থ হয়ে উঠতে পারে।
★ এই আচরণকে "অ্যান্টিং" (Anting) বলা হয় এবং বিভিন্ন প্রজাতির পাখির মধ্যে এটি দেখা গেছে। এটি প্রাণীদের স্ব-চিকিৎসার একটি অবিশ্বাস্য উদাহরণ।
★ প্রকৃতি তার নীরব জ্ঞানের মাধ্যমে আমাদেরকে অবাক করে দেওয়া কখনই বন্ধ করে না!
01/12/2025
এবার আর পুরনো স্টাইলে Gmail ব্যবহার নয়! 🔥
এখানে আছে ১০টা অসাধারণ Gmail হ্যাক 👇
01/12/2025
In Dhaka, there is only one tree for every 28 residents, far below a healthy environmental balance. Forest coverage has decreased by 100,000 acres since 2015, with 250,000 acres lost to encroachment. Daily oxygen needs require three mature trees per person, yet the city faces a severe deficit. Officials stressed that deforestation, illegal activities, and climate change threaten biodiversity, while tree-planting initiatives aim to increase carbon storage and support environmental sustainability.
Source:
Jagonews24 | Dhaka Mail
27/11/2025
আমরা যে পৃথিবীতে বাস করি, তার মোট গভীরতা প্রায় ১২,৭৪২ কিলোমিটার! কিন্তু অবাক করার মতো বি-ষ-য় হলো-মানবজাতি এতদিনেও মাটির নিচে মাত্র ১২ কিলোমিটার পর্যন্তই পৌঁছাতে পেরেছে!.......
এই জায়গাটির নাম রাশিয়ার কোলা সুপার ডিপ বোরহোল - Kola Superdeep Borehole পৃথিবীর সবচেয়ে গভীর গ-র্ত।যেটি নরওয়ে সীমান্তের কাছে অবস্থিত ।সেখানে তাপমাত্রা এতটাই বেশি ছিল (প্রায় ১৮০° সেলসিয়াস) যে ড্রিল মেশিন গুলো পর্যন্ত গ-লে গিয়েছিল!............
আর এটা ছিল শুধু পৃথিবীর ওপরের স্তর! নিচে আছে ম্যান্টল, যেখানে পাথর গলে গলে লাভার মতো তরল অবস্থায় রয়েছে। তার নিচে আউটার কোর - এক বিশাল সাগর, যা তৈরি লিকুইড লোহা ও নিকেল দিয়ে। আর একদম ভেতরে আছে ইনার কোর, যার তাপমাত্রা প্রায় ৬০০০° সেলসিয়াস,সূর্যের পৃষ্ঠের মতোই
ভ/য়ং/ক/র গরম।......
এর খনন ১৯৭০ সালে শুরু হয় । এই অভিযান গুরুত্বপূর্ণ কিছু আবিস্কার হয় যেমন
1. অত্যন্ত উচ্চ তাপমাত্রা
১২ কিমি গভীরে তাপমাত্রা ছিল প্রায় ১৮০°C—এর বেশি গভীর খনন অসম্ভব হয়ে পড়ে।
2. ২৫ কোটিরও বেশি বছরের পুরনো শিলা
কেউ তা আগে কখনো দেখেনি।
3. মাইক্রোফসিল (জীবাশ্ম) চিহ্ন
প্রায় ২ কিমি গভীরে ২৪টি প্রাচীন অণুজীবের অবশিষ্টাংশ পাওয়া যায়।
(জীবন্ত নয়, কেবল জীবাশ্মের রাসায়নিক নিদর্শন)
4. গ্রানাইট-ব্যাসাল্ট রূপান্তর সম্পর্কে ধারণা ভুল প্রমাণিত হয়
বিজ্ঞানীরা আশা করেছিলেন, গভীরে গ্রানাইটের নিচে ব্যাসাল্ট পাওয়া যাবে—কিন্তু পাওয়া যায়নি।
এটি ভূতত্ত্বে বড় সংশোধন আনে। পরে ১৯৯২ সালে এই প্রকল্প বন্ধ করে দেওয়া হয়।
বাইরে থেকে শান্ত দেখালেও, পৃথিবীর ভেতরে লুকিয়ে আছে এক জ্ব/ল/ন্ত অগ্নি কুন্ড।🙂
সংগৃ্হীত
25/11/2025
নিরিহ প্রাণীর দিকে মমতা দিয়ে তাকানো মানে
মানুষত্বের দরজাটা একটু আরও খুলে দেওয়া।
ওদের ভাষা নেই—তবু কৃতজ্ঞতা বোঝে,
ওদের দাবি নেই—তবু ভালোবাসা ফিরিয়ে দিতে জানে।
একটুকু খাবার,
একটা নিরাপদ কোণা,
একটু মায়া—
ওদের কাছে পুরো পৃথিবী।
মনে রাখো—
করুণা সবসময় বড় কিছু দিয়ে প্রমাণ হয় না,
একটি ছোট সাহায্যও কারও ঠান্ডা রাতকে উষ্ণতা এনে দিতে পারে।
নিরিহ প্রাণীর প্রতি সহমর্মিতা রাখুন—এটাই মানবতা।
#ষোল_আনাইশিক্ষা #বন্ধু
19/07/2025
In the 1980s, millions suffered from stomach ulcers. Doctors blamed stress and spicy food. But Dr. Barry Marshall believed a bacteria called Helicobacter pylori was the real cause.
Nobody listened. His research was rejected. Drug companies didn’t care—they were making billions from antacid drugs.
So Marshall did something insane: he drank the live bacteria himself.
Within days, he became seriously ill—just like his ulcer patients. Then he took antibiotics... and cured himself.
That one risky experiment proved ulcers were caused by H. pylori, not stress. It changed treatment worldwide. No more stomach surgeries—just a short course of antibiotics.
Marshall won the Nobel Prize in 2005. Today, he’s using the same bacteria to develop treatments for allergies and eczema through his biotech company Ondek.
You'll love reading this: https://blog.philhealthid.ph/?p=91
One bold move. A lifetime of impact.
15/07/2025
রাজধানীর বনানী থানার ক্যান্সার হাসপাতালের পেছনে ৯ বছর বয়সী এক পথশিশুকে ধ'র্ষ'ণে'র অভিযোগ উঠেছে। বনানী থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিক বলেন, খবর পেয়ে সোমবার (১৪ জুলাই) রাতেই বনানী ক্যান্সার হাসপাতালের পেছন থেকে ওই শিশুকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
02/07/2025
ব্রাজিলে কয়েদিরা বই পড়েই কমিয়ে নিতে পারে নিজের সাজা! ভাবা যায়? ২০১২ সাল থেকে চালু হওয়া এক অভিনব কর্মসূচির মাধ্যমে একজন কয়েদি প্রতি একটি বই পড়ার জন্য ৪ দিন সাজা কমাতে পারেন।
একজন কয়েদি বছরে সর্বোচ্চ ১২টি বই পড়তে পারেন, অর্থাৎ বার্ষিক সর্বোচ্চ ৪৮ দিন সাজা হ্রাসের সুযোগ! তবে শুধু বই পড়লেই চলবে না; প্রতিটি বই পড়ে একটি গভীর ও মৌলিক পাঠ-পর্যালোচনা লিখতে হয়।
কারাগারের লাইব্রেরি থেকে বই বেছে নেওয়া যায়, যেখানে ব্রেইল পদ্ধতির বই, অডিওবুক, এমনকি বিদেশি ভাষার বইও থাকে। বই পড়ার জন্য থাকে ৩০ দিনের সময়সীমা, যার মধ্যে রিভিউ জমা দিতে হয়।
পর্যালোচনাগুলো বিচার করে একটি বিশেষ কমিটি, যেখানে থাকে শিক্ষক, গ্রন্থাগারিক ও সমাজকর্মীরা। কেবল স্বচ্ছ, মৌলিক, আর বস্তুনিষ্ঠ পাঠ বিশ্লেষণই গ্রহণযোগ্য হয়। ব্রাজিলের জাতীয় কারা বিভাগ (DEPEN) ও ন্যাশনাল কাউন্সিল অব জাস্টিস (CNJ) জানিয়েছে, এই ধরনের শিক্ষামূলক কর্মসূচি বার বার অপরাধের প্রবণতা কমায় এবং বন্দিদের আচরণে গঠনমূলক পরিবর্তন আনে।
27/02/2025
সাজানো গোছানো বাসা দেখতে বেশ লাগে। মনেও শান্তি আনে। তবে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখাও খাটনিকর।
এজন্য প্রতিদিন ছোটখাট উদ্যোগ নিলে পরে বড় পরিসরে গুছিয়ে রাখার কাজ করতে হয় না। এতে খাটনিও কমে।
পরিষ্কার রাখার প্রতিদিনের ছোটখাট অভ্যাস বড় ঝামেলা থেকে বাঁচিয়ে দিতে পারে।
•
১. যখনকার কাজ তখনই করা:
খাওয়ার পর টেবিল থেকে থালাবাটি সরানো, ধোয়া কাপড় শুকানোর পরপরই গুছিয়ে রাখা বা ঘরের ফিরে বাইরের পরনের কাপড়-জামা বদলিয়ে তখনই গুছিয়ে রাখার মতো অভ্যাসগুলো পরে বাড়তি কাজের চাপ থেকে রক্ষা করতে পারে।
মাত্র কয়েক মিনিট অতিরিক্ত সময় খরচে এসব কাজ করলে পরে অতিরিক্ত বড় কাজের চাপ এড়ানো যায়। আর সবসময় ঘর জঞ্জাল মুক্ত রাখা সম্ভব হয়।
২. প্রতিদিন নির্দিষ্ট সময় রাখা:
দিনের শেষে ১৫ মিনিট সময় নির্দিষ্ট করে রাখা যেতে পারে, যখন ঘরের টুকটাক অগোছালো হয়ে থাকা জিনিসগুলো গুছিয়ে রাখা যেতে পারে। হতে পারে সেটা টেবিলের ওপর পড়ে থাকা কোনো অপ্রয়োজনীয় বাক্স বা চেয়ারের ওপর রাখা অগোছালো পোশাক।
৩. সবসময় জঞ্জাল মুক্ত করা:
পরে করবো বলে বসে না থেকে, সাথে সাথে জঞ্জাল ফেলে দেওয়া হল ঘরে পরিষ্কার রাখার অন্যতম পদ্ধতি।
যে জিনিস কাজে লাগছে না সেটা এখনই ডাস্টবিনে ফেলে দিন। জমিয়ে রাখার দরকার নেই। যেমন- কোনো জিনিসের বাক্স, ঠোঙা, ওষুধের পাতা ইত্যাদি।
৪. সাজানোর জিনিসের স্থান পরিবর্তন:
ঘর সাজানোর জন্য সব জিনিস বা ছবি একসাথে প্রদর্শন না করে, কয়েকদিন পরপর দুয়েকটা ছবি বা ‘শো পিস’ ঘুরিয়ে ফিরিয়ে রাখা যেতে পারে।
নিয়মিতভাবে মাঝে মাঝে এসব জিনিসের স্থান পরিবর্তন করে সাজিয়ে রাখলে দেখাতে যেমন নতুনের ছোঁয়া মিলবে তেমনি অনেক জিনিস একসাথে প্রদর্শন না করার কারণে অগোছালো ভাবটাও আসবে না।
৫. পরিষ্কারের ক্ষেত্রে একই রকম জিনিস একসাথে করা:
যদি গোছানোর বিষয়টা হাতের নাগালের বাইরে চলে যায়, সেক্ষেত্রে পরামর্শ হল- প্রথমে একই রকম জিনিস একত্র করা।
একটা একটা করে জিনিস বাছাই করে ফেলতে গেলে সময় বেশি লাগে। তাই আগে জঞ্জালের মধ্যে একই রকম জিনিসগুলো ‘গ্রুপ’ হিসেবে আলাদা করে, অপ্রয়োজনীয়গুলো ফেলে দিতে পারেন। এতে সময় ও খাটনি- দুটোই কমবে।
৬. একটি আসলো, একটি গেল:
ঘরে অনেক জিনিস হয়ে গেছে, নতুন কোনো কিছু ঘরে রাখার তেমন কোনো জায়গা নেই। এক্ষেত্রে একটা আনলে একটা বাদ- পদ্ধতি অনুসরণ করা যেতে পারে।
যেমন- নতুন কোনো টি-শার্ট কেনা হলে, ঘরে থাকা পুরানো দেখতে বাজে হয়েছে এমন টি-শার্ট বাতিল করে ফেলে দিতে পারেন। বা পুরানো জিনিস পরিবর্তন করে নতুন জিনিস আনা।
৭. ভাগে ভাগে কাজ করা:
ছোট ছোট পদক্ষেপে কাজ করলে পরিষ্কার রাখার বিষয়টা সহজ হয়।
কাজগুলো ভাগ করে অল্প করে আগালে চাপ কম পড়ে। আর এভাবে কাজের অর্ধেক আগিয়ে ফেললে, পুরো কাজ শেষ করারও উদ্যোম পাওয়া যায়।
যেমন- পরিবারের একেক সদস্যের জামা-কাপড় আলাদা করে নিয়ে গোছানো। বাথরুমে পরিষ্কার রাখতে খালি হওয়া শ্যাম্পু বা সাবানের বোতল এক জায়গায় রাখা, তারপর ফেলে দেওয়া – ইত্যাদি।
26/02/2025
🚂🚧 পৃথিবীর সর্বপ্রথম রেললাইন বসেছিল ইংল্যান্ডের স্টকটন এবং ডার্লিংটন শহরের মধ্যে এবং এই শহর দুটির মধ্যেই ছুটেছিল প্রথম ট্রেন। সময়টা ১৮২৫ সালের ২৭ সেপ্টেম্বর, বাষ্পচালিত রেল ইঞ্জিনের জনক জর্জ স্টিফেনসনের হাত ধরেই এই রেলপথ চালু হয়।
🚂🚧 এবার আসি ভারতে রেল পরিবহনের ইতিহাসে। যেহেতু ভারত ছিল ব্রিটিশদের সবথেকে লাভজনক উপনিবেশ, তাই ইংল্যান্ডে রেলপথ বসার মাত্র ২৮ বছর পরই ভারতে প্রথম রেলপথ বসে।
🚂🚧 ভারতে প্রথম রেলপথ চালু হয়েছিল ১৮৫৩ সালে বর্তমান মহারাষ্ট্রের দুই শহর বোম্বে (মুম্বই) এবং থানের মধ্যে। এই রেলপথে তিনটি লোকোমোটিভ বা বাষ্পচালিত রেলইঞ্জিন ছিল - সাহেব, সুলতান, এবং সিন্ধু।
🚂🚧 আমাদের রাজ্য যা তখন বাংলা রেসিডেন্সি নামে পরিচিত ছিল এবং ব্রিটিশ ভারতের রাজধানী যেহেতু কলকাতাতেই ছিল, সেহেতু ভারতে রেল আসার মাত্র এক বছর পরেই কলকাতায় রেললাইন বসে।
🚂🚧 পশ্চিমবঙ্গে প্রথম রেলপথ চালু হয়েছিল সামান্য দূরত্বে অবস্থিত দুই শহর হাওড়া থেকে হুগলির মধ্যে। এই রেলপথে ট্রেন প্রথম ছোটে ১৮৫৪ সালের ১৫ আগস্ট।
🚂🚧 বর্তমান পূর্ব রেলওয়ে তখন পূর্ব ভারতীয় রেল নামে পরিচিত ছিল এবং ইস্টার্ন ইন্ডিয়া রেলওয়ে এই রেলপথ চালু করেছিল।
🚇 পশ্চিমবঙ্গের প্রথম রেলপথের কিছু বিশেষত্ব, যা আপনার বাঙ্গালী হিসাবে জেনে রাখা উচিৎ :
★🚄🚧 এই রেলপথটি প্রথম হাওড়া ও হুগলিকে রেল যোগাযোগ দ্বারা সংযুক্ত করেছিল।
★🚄🚧 বাংলার প্রথম রেলপথটি মোট ২৪ মাইল (৩৯ কিমি) দূরত্ব জুড়ে বিস্তৃত ছিল।
★🚄🚧 এই রেলপথটিতে মোট তিনটি স্টেশন ছিলো এগুলো হলো বালি, শ্রীরামপুর, এবং চন্দননগর।
★🚄🚧 এই রেলপথের ট্রায়াল রান হয়েছিল ১১ অগস্ট।
★🚄🚧 ট্রায়াল রানে বাংলার প্রথম ট্রেনের হাওড়া থেকে চুঁচুড়া পৌঁছাতে লেগেছিল ৯১ মিনিট।