17/06/2026
চারপাশে যে অবস্থা দেখছি, আল্লাহর ওয়াস্তে বাচ্চাকে গুড টাচ ও ব্যাড টাচ সম্পর্কে বেসিক আইডিয়া দিন। আমাদের জেনারেশনেই খোঁজ করলে দেখা যাবে অধিকাংশ মানুষ ( ছেলে মেয়ে নির্বিশেষে ) জীবনের কোন না কোন পর্যায়ে ব্যাড টাচের শিকার হয়েছে। কারো ক্ষেত্রে ছোটবেলার হ্যারাসমেন্ট ট্রমাতে পরিণত হয়েছে, যা আজীবন বয়ে বেড়াতে হচ্ছে।
আমি আপনি কেউ চাইবো না আমাদের সন্তান তা ফেইস করুক। কাজেই বাচ্চাকে সহজ ভাষায় অন্তত নিচের কথাগুলো বুঝান।
✅ শিশু তার শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের নাম জানবে। একটা ছবি এড করা হয়েছে, যাতে করে এটা বাচ্চাকে দেখিয়ে শেখাতে সহজ হয়।
✅ Good Touch কী? (প্রাথমিক ধারণা)
* যে স্পর্শে শিশু নিরাপদ, স্বস্তি ও ভালোবাসা অনুভব করে।
* যেমন: বাবা-মায়ের আদর, স্নেহের আলিঙ্গন, হাত ধরে রাস্তা পার করানো।
❌ Bad Touch / খারাপ স্পর্শ কী?
* যে স্পর্শে শিশু অস্বস্তি, ভয়, লজ্জা বা খারাপ অনুভব করে।
* শরীরের ব্যক্তিগত (Private) অংশে অনুমতি ছাড়া স্পর্শ করা বা স্পর্শ করতে বলাই হলো Bad Touch।
✅শিশুকে যেসব পয়েন্ট মনে রাখতে বলবেন:
* তোমার শরীর তোমার নিজের।
* শরীরের ব্যক্তিগত অংশ অন্য কাউকে দেখতে বা স্পর্শ করতে দেওয়া যাবে না (বিশেষ প্রয়োজন ছাড়া, যেমন চিকিৎসার সময় বাবা-মায়ের উপস্থিতিতে)।
* কেউ অস্বস্তিকরভাবে স্পর্শ করলে সঙ্গে সঙ্গে “না” বলতে হবে।
* সেখান থেকে দ্রুত সরে যেতে হবে।
* বিষয়টি বাবা-মা, শিক্ষক বা বিশ্বস্ত বড় কাউকে জানাতে হবে।
* কেউ যদি বলে “এটা কাউকে বলবে না”, তবুও অবশ্যই বাবা-মাকে বলতে হবে।
* এমনকি কেউ প্রাইভেট পার্ট সম্পর্কে কোন অশালীন কথা বললে সেটাও বাবা মাকে জানাতে হবে, যাতে সে ব্যক্তিকে এড়িয়ে যাওয়া যায়।
* কেউ কিছু দিবে বলে আড়ালে ডাকলে যাওয়া যাবেনা।
⭐ মনে রাখুন:
✅বয়স উপযোগী সহজ ভাষায় Good Touch ও Bad Touch সম্পর্কে সচেতন করবেন।
✅শিশুকে এই বিষয়ে এমনভাবে বলবেন না - যাতে সে ভয় পায়, সবাইকে অবিশ্বাস করতে থাকে আর সর্বদা আতংকে থাকে। এমনভাবে বলবেন যাতে সে মনে করে "দুনিয়াতে খারাপ মানুষ থাকলে কি হবে, আমার মা বাবা তো আছে আমাকে প্রোটেক্ট করার জন্য"। এই কনফিডেন্স তার মধ্যে থাকলে সে সবকিছু আপনার সাথে শেয়ার করবেই।
✅বাচ্চাকে কোন আত্মীয় স্বজনের সাথে একা রুমে ঘুমাতে দিবেন না।
✅কারো কোলে দেওয়ার আগে ১০০ বার ভাববেন।
আল্লাহ সবাইকে হেফাজত করুন।
#শিশুর_নিরাপত্তা #সচেতন_অভিভাবক