BEPZA Public School And College, Chattogram

BEPZA Public School And College, Chattogram বেপজা পাবলিক স্কুল ও কলেজ,CEPZ

BPSCC

06/06/2026
26/05/2026

প্রকৃতি উৎসব ২০২৬।
আয়োজনে: দৃষ্টি চট্টগ্রাম ও ইপসা

​ইভেন্ট বিবরণ:
​🌿 "প্রকৃতি বাঁচলে, বাঁচবে দেশ; সবুজ হোক আমাদের বাংলাদেশ" 🌿

​আগামী ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস। এই বিশেষ দিনটিকে সামনে রেখে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং তরুণদের মেধা বিকাশের লক্ষ্যে 'দৃষ্টি চট্টগ্রাম' আয়োজন করতে যাচ্ছে "প্রকৃতি উৎসব: বারোয়ারী বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা"!

​চট্টগ্রামের স্কুল ও কলেজ পর্যায়ের ক্ষুদে চিত্রশিল্পী এবং তুখোড় তার্কিকদের জন্য এটি একটি দারুণ মঞ্চ। প্রকৃতির ক্যানভাসে রঙ ছড়াতে আর যুক্তির আলোয় পরিবেশকে রাঙাতে তোমরা প্রস্তুত তো?

​📍 ইভেন্টের বিস্তারিত তথ্য:
🗓️ তারিখ: ৪ জুন, ২০২৬ (বৃহস্পতিবার)
⏰ সময়: সকাল ৯:৩০ টা থেকে দুপুর ১২:৩০ টা
। স্থান: শিল্পকলা একাডেমি, চট্টগ্রাম।

​🎨 চিত্রাঙ্কন প্রতিযোগিতা (বিভাগসমূহ):
​শিশু বিভাগ: ১ম থেকে ৪র্থ শ্রেণি
​জুনিয়র বিভাগ: ৫ম থেকে ৮ম শ্রেণি

​🗣️ বারোয়ারী বিতর্ক প্রতিযোগিতা (বিভাগসমূহ):
​জুনিয়র বিভাগ: ৫ম থেকে ৮ম শ্রেণি
​সিনিয়র বিভাগ: ৯ম থেকে ১২শ শ্রেণি

​⏳ রেজিস্ট্রেশনের সময়সীমা:
আগ্রহী প্রতিযোগীদের আগামী ২ জুন, ২০২৬ তারিখের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

​🔗 রেজিস্ট্রেশন লিঙ্ক: শীঘ্রই প্রকাশ করা হবে।

​*** আসন সংখ্যা সীমিত হওয়ায় দ্রুত নাম নিবন্ধন করতে হবে।

​আসুন, আগামী প্রজন্মের হাত ধরে আমাদের প্রকৃতিকে আরও সুন্দর ও সবুজ করে তোলার অঙ্গীকার করি। ৪ জুন শিল্পকলা একাডেমিতে দেখা হচ্ছে সবার সাথে!

​আরো জানতে চোখ রাখুন দৃষ্টি চট্টগ্রাম ফেসবুক পেইজে।

22/05/2026

ঈদুল আযহা ও গ্রীষ্মকালীন ছুটির সংশোধিত ছুটির নোটিশ-২০২৬

14/05/2026
07/05/2026

১৯৬০ সালের ১৬ মে বিজ্ঞানী থিওডোর মাইম্যান কার্যকরী লেজার আবিষ্কার করেন। বিজ্ঞানের ইতিহাসের এই অনন্য মাইলফলককে স্মরণীয় করে রাখতে UNESCO ২০১৮ সাল থেকে প্রতি বছর ১৬ মে-কে 'আন্তর্জাতিক আলোক দিবস' হিসেবে ঘোষণা করে। মানবজীবনে আলোর বৈজ্ঞানিক, প্রযুক্তিগত এবং সাংস্কৃতিক গুরুত্বকে তুলে ধরাই এই দিবসের মূল লক্ষ্য।

ইউনেস্কোর এই বৈশ্বিক উদ্যোগের গর্বিত অংশীদার হিসেবে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি) প্রতিবছরই নানা আয়োজনে দিবসটি উদযাপন করে আসছে। এরই ধারাবাহিকতায় এ বছর বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ)-এর সাথে যৌথ উদ্যোগে দেশব্যাপী আয়োজিত হতে যাচ্ছে বিশেষ কর্মসূচি— “আলোর অমল কমলখানি”।

এবারের আন্তর্জাতিক আলোক দিবসের মূল প্রতিপাদ্য: “Light for a Sustainable Future”।

কী থাকছে এবারের আয়োজনে?

১) বিভাগীয় কর্মসূচি (আলোর ঝিলিক ও বিজ্ঞান কুইজ):

১০ থেকে ১৪ মে পর্যন্ত দেশের ৮টি বিভাগের ৮টি নির্বাচিত বিদ্যালয়ে আয়োজন করা হবে আলো বিষয়ক বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা এবং বিজ্ঞানভিত্তিক পরীক্ষণ (এক্সপেরিমেন্ট) প্রদর্শনী আলোর ঝিলিক। এসব কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানের প্রতি আগ্রহ জাগিয়ে তোলা এবং আলোর ব্যবহারিক দিক সম্পর্কে ধারণা দেওয়াই মূল লক্ষ্য।

২) পোস্টার প্রতিযোগিতা (অনলাইন ও অফলাইন):

৯ম থেকে ১২শ শ্রেণির শিক্ষার্থীদের জন্য থাকছে বৈজ্ঞানিক পোস্টার প্রতিযোগিতা। প্রথমে অনলাইনে পোস্টারের আইডিয়া বা ব্রিফ জমা দিতে হবে। অনলািইন থেকে বাছাইকৃত নির্বাচিত শিক্ষার্থীরা ১৬ মে ঢাকায় মূল উৎসবে তাদের পোস্টার প্রদর্শনের সুযোগ পাবে।
কারা অংশগ্রহণ করতে পারবে?
৮ম থেকে ১২শ শ্রেণি পর্যন্ত সকল শিক্ষার্থী।
জুনিয়র: ৮ম থেকে ১০ম শ্রেণি
সিনিয়র: একাদশ ও দ্বাদশ শ্রেণি

অংশগ্রহণ সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন: https://forms.gle/bb7DNoXYJYXT5X2CA

৩)বিজ্ঞানভিত্তিক বক্তৃতা (অফলাইন) :

আন্তর্জাতিক আলোক দিবসের মূল দিনে ঢাকায় অনুষ্ঠিত হবে সমাপনী উৎসব। যেখানে থাকবে বিশেষজ্ঞ লেকচার, ‘আলোর দূষণ’ ও টেকসই উন্নয়ন বিষয়ক আলোচনা এবং পোস্টার প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী।
কারা অংশগ্রহণ করতে পারবে?
একাদশ থেকে বিশ্ববিদ্যালয় পড়ুয়া সকল শিক্ষার্থী। (আসন সীমিত)
স্থান:
লেভেল ১২, গ্রীন সিটি সেন্টার, ৭৫৮ সাত মসজিদ সড়ক, ধানমন্ডি আবাহনী মাঠের বিপরীতে।

অংশগ্রহণের জন্য নিবন্ধন ফর্ম শীঘ্রই শেয়ার করা হবে।

এ বছরের আন্তর্জাতিক আলোক দিবসের প্রতিপাদ্য "Light for a Sustainable Future" -কে সামনে রেখে আমরা চাই শিক্ষার্থীরা তাদের প্রাত্যহিক জীবনে আলোর গুরুত্ব উপলব্ধি করতে পারুক। আলো থেকেই জীবনের সঞ্চালনা, আলোই শক্তির উৎস। প্রকৃতি, বিজ্ঞান ও প্রযুক্তির নানা ক্ষেত্রে আলোর ভূমিকা অশেষ। তাই আলোকে আরও গভীরভাবে বোঝা এবং আমাদের জীবনকে আরও সহজ ও উন্নত করতে আলো নিয়ে গবেষণা অত্যন্ত জরুরি।

দেশের শিক্ষার্থীদের মধ্যে আলো নিয়ে গবেষণামূলক চিন্তা ও আগ্রহ তৈরি করতে বিজ্ঞান কুইজ,আলোর ঝিলিক ও বিজ্ঞান বক্তৃতার পাশাপাশি আমরা শিক্ষার্থীদের কাছ থেকে আলো বিষয়ক বৈজ্ঞানিক পোস্টার আহ্বান করছি। এই পোস্টারের মাধ্যমে শিক্ষার্থীরা আলোর বৈজ্ঞানিক ব্যবহার, গুরুত্ব, প্রয়োগ এবং ভবিষ্যৎ সম্ভাবনা সৃজনশীল উপায়ে উপস্থাপন করতে পারবে।

দেশজুড়ে প্রায় ১৫০০ শিক্ষার্থীর অংশগ্রহণে আলোকিত এক আগামীর স্বপ্নে আমরা আয়োজন করছি এই বিজ্ঞান উৎসব। যুক্ত হোন আপনিও!

তারিখ: ১০ মে - ১৬ মে ২০২৬

আয়োজনে: বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি এবং বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ)।

ম্যাগাজিন পার্টনার: বিজ্ঞানচিন্তা ও কিশোর আলো।

#আলোর_অমল_কমলখানি

02/05/2026

Address

Chattogram EPZ, South Halishahar, Bandar
Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when BEPZA Public School And College, Chattogram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to BEPZA Public School And College, Chattogram:

Shortcuts

Share

Category