Jorekhali High school

Jorekhali High school Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Jorekhali High school, School, Chittagong.

13/10/2025
এসএসসির সংশোধিত রুটিন প্রকাশচলতি বছরের এসএসসি পরীক্ষার সংশোধিত রুটিন প্রকাশিত হয়েছে। আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) আন্তঃশিক্...
20/02/2025

এসএসসির সংশোধিত রুটিন প্রকাশ
চলতি বছরের এসএসসি পরীক্ষার সংশোধিত রুটিন প্রকাশিত হয়েছে। আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এসএম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এই রুটিন প্রকাশ করা হয়েছে।

সংশোধিত রুটিন অনুযায়ী, বাংলা ২য় পত্রের পরীক্ষা ১৩ এপ্রিলের পরিবর্তে ১৩ মে অনুষ্ঠিত হবে। এছাড়া অন্য পরীক্ষাগুলোর সূচি ঠিক রাখা হয়েছে।

12/05/2023

✅নোটিশ✅
ঘূর্ণিঝড় মোখার কারণে চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি বোর্ডের রোববারের এস.এস.সি পরীক্ষা স্থগিত করা হলো...

17/06/2022

বন্যা পরিস্থিতির কারণে সারাদেশে এস.এস.সি ও সমমান পরীক্ষা স্থগিত......সূএঃশিক্ষাবোর্ড

30/04/2022

এবারে এসএসসি পরীক্ষায় অংশ নিতে শিক্ষার্থীদের ১৪ নির্দেশনা মেনে চলতে হবে। নির্দেশনাগুলোর মধ্যে আছে, পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই শিক্ষার্থীদের পরীক্ষার কক্ষে আসন গ্রহণ করতে হবে। প্রশ্নপত্রের উল্লিখিত সময় অনুযায়ী শুরু হবে পরীক্ষা। প্রথমে বহুনির্বাচনি ও পরে সৃজনশীল বা রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা হবে। উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। বহুনির্বাচনি পরীক্ষার ক্ষেত্রে সময় ২০ মিনিট এবং সৃজনশীল পরীক্ষার সময় ১ ঘণ্টা ৪০ মিনিট। পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে পরীক্ষা শুরুর কমপক্ষে তিনদিন আগে সংগ্রহ করবে।সব শিক্ষাবর্ষের পরীক্ষার্থীদের ক্ষেত্রে শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা বিষয়ে এনসিটিবির নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে। সংশ্লিষ্ট কেন্দ্র ব্যবহারিক পরীক্ষার নম্বরের সঙ্গে ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে পাঠাবে। পরীক্ষার্থীরা তাদের নিজ নিজ উত্তরপত্রে (ওএমআর) রোল, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না।

পরীক্ষার্থীকে সৃজনশীল বা রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনি ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাস করতে হবে। প্রত্যেক পরীক্ষার্থী কেবল নিবন্ধনপত্রে বর্ণিত বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। কোনো পরীক্ষার্থীর পরীক্ষা (সৃজনশীল বা রচনামূলক, বহুনির্বাচনী ও ব্যবহারিক) নিজ বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে না। পরীক্ষার্থী স্থানান্তরের মাধ্যমে আসন বিন্যাস করতে হবে। পরীক্ষায় নন-প্রোগ্রামাবল সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। কেন্দ্র সচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি বা পরীক্ষার্থী কেন্দ্রে মোবাইল আনতে এবং ব্যবহার করতে পারবে না। সৃজনশীল বা রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনী ও ব্যবহারিক পরীক্ষায় পরীক্ষার্থীর উপস্থিতির জন্য একই উপস্থিতিপত্র ব্যবহার করতে হবে। ব্যবহারিক পরীক্ষা স্ব স্ব কেন্দ্ৰ ভেন্যুতে অনুষ্ঠিত হবে। পরীক্ষার ফল প্রকাশের সাতদিনের মধ্যে পুনর্নিরীক্ষার জন্য অনলাইনে এসএমএসের মাধ্যমে আবেদন করা যাবে।

Address

Chittagong
3892

Telephone

+8801714431798

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jorekhali High school posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Jorekhali High school:

Shortcuts

Share

Category