25/04/2026
পশ্চিম ডাবুয়া গণিপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী ও আলোচনা সভা সম্পন্ন:
আজ ২৫ এপ্রিল ২০২৬ইং রোজ শনিবার অত্যন্ত আনন্দঘন পরিবেশে পশ্চিম ডাবুয়া গণিপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও আলোচনা সভা বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের সম্মানিত সভাপতি জনাব আলহাজ্ব আলী আকবর সওদাগরের সভাপতিত্বে এবং সহকারী প্রধান শিক্ষক জনাব মোঃ আশরাফুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।
✨ অনুষ্ঠানের প্রধান অতিথি:
বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী, কিউসি গ্রুপের নির্বাহী পরিচালক জনাব জে.এ.এম ইকবাল হাসান মহোদয়।
✨বিশেষ অতিথিবৃন্দ:
জনাব মোঃ কামাল মিয়া, সভাপতি, ডাবুয়া তারাচরণ শ্যামাচরণ উচ্চ বিদ্যালয়।
ইয়াছমিন আকতার, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ডাবুয়া ইউনিয়ন পরিষদ।
জনাব মোহাম্মদ হারুনুর রশিদ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, ডাবুয়া তারাচরণ শ্যামাচরণ উচ্চ বিদ্যালয়।
আলহাজ্ব মোঃ ইউছুফ বাবুল, সভাপতি, আজাদী বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি।
জনাব মোঃ নূরউদ্দীন, ব্যবস্থাপক, ঢাকা ব্যাংক আজাদী বাজার শাখা।
এডভোকেট মোঃ জামাল উদ্দীন, বিজ্ঞ আইনজীবী, চট্টগ্রাম জজ কোর্ট।
জনাব মোঃ হোসেন উদ্দীন, স্বত্বাধিকারী, নিলয় কম্পিউটার।
এসময় আরো সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
হলদিয়া ইউনিয়ন সমাজ উন্নয়ন পরিষদের নেতৃবৃন্দ: সভাপতি জনাব মোঃ করিম উদ্দিন রেজবী, যুগ্ম সম্পাদক কে এম আজগর চৌধুরী, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইলিয়াস এবং সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফারুক।
জনাব আলহাজ্ব নুরুল আমিন চৌধুরী, জনাব আলহাজ্ব আজিজুল হক চৌধুরী,আলহাজ্ব জানে আলম চৌধুরী,মোঃ জাফর,মোঃ সোলাইমান সওদাগর,জসিম উদ্দিন চৌধুরী (আইয়ুব মেম্বার),মোঃ শামসুল আলম,মো: ইদ্রিস মিঞা,
মাওলানা আ.স.ম. রফিকুল ইসলাম রিজভী,
হাফেজ মাওলানা আব্দুল মান্নান।
✨ বিদ্যালয়ের সম্মানিত অভিভাবক সদস্যবৃন্দ:
জনাব মোহাম্মদ কামাল উদ্দিন, জনাব মোহাম্মদ আবু তালেব তালুকদার এবং জনাব মোহাম্মদ জহির আহমদ।
🎖️ বিশেষ সম্মাননা ও ক্রেস্ট গ্রহণকারীগণ:
বিদ্যালয়ে বিশেষ অবদানের জন্য শিক্ষকদের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন দাতা সদস্য জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
এছাড়াও বিশেষ অবদানের জন্য ক্রেস্ট গ্রহণ করেন:
প্রতিষ্ঠাতা সদস্য জনাব আখতারুজ্জামান চৌধুরী বাবর।আলহাজ্ব নুরুল আমিন চৌধুরী, আলহাজ্ব এয়ার মোহাম্মদ মিয়া, আব্দুল মালেক, মোহাম্মদ সালামত উল্লাহ, হাবিবুর রহমান রাজু, মোহাম্মদ মহিন উদ্দিন, মোহাম্মদ আনোয়ার পাশা, মোহাম্মদ রমজান আলী, মোহাম্মদ ইকবাল, মোহাম্মদ জসিম উদ্দিন, সাজ্জাদ হোসেন, মোহাম্মদ জামাল উদ্দিন, মোহাম্মদ মিনহাজ উদ্দিন বাপ্পা, ওমর ফারুক, মোহাম্মদ গিয়াস উদ্দিন, মোহাম্মদ শফিউল আজম এবং আব্দুল কাদের শাকিল প্রমুখ।
✨ শুভেচ্ছা বক্তব্য ও অন্যান্য উপস্থিতি:
শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মাহাবুবুল আলম।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন
মধ্য সর্তা রামসেবক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ লোকমান হোসেন, এ.এম.এস. গণিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকামন্ডলী,উত্তর সর্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জনাব রাজীব শীল, প্রাক্তন ছাত্র ব্যাংক কর্মকর্তা নেজাম উদ্দীন, হাফেজ মোহাম্মদ আবুল কাসেম, হাফেজ মোহাম্মদ নুরুল আবছার, মোহাম্মদ আবুল কালাম, মোহাম্মদ আকবর হোসেন, সাইফুদ্দিন, মোহাম্মদ আজম, রবিউল হোসেন চৌধুরী এবং আরো অনেকে।
✨ বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী:
সহকারী শিক্ষক সঞ্জিত দে, জনাব মোহাম্মদ ইমন উদ্দীন, জান্নাতুল কাউসার, নাঈম উদ্দিন, জনাব আল ফাহাদ আরিফ প্রমুখ।
আলোচনা সভায় বিদ্যালয় পরিচালনায় প্রধান অতিথি মহোদয় ও Shahanshah Hazrat Syed Ziaul Huq Maizbhandari Trust (শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্ট) এঁর অনুদানের কথা কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করা হয়।এছাড়াও বিভিন্নভাবে প্রবাসী ও প্রাক্তন শিক্ষার্থীদের সহযোগিতার কথা বিশেষভাবে উল্লেখ করা হয়।
সবশেষে ছাত্র-ছাত্রীদের মাঝে বার্ষিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। উপস্থিত থেকে অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ।