Darsul Quran Model Madrasah, Chattogram

Darsul Quran Model Madrasah, Chattogram Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Darsul Quran Model Madrasah, Chattogram, Education, Chattogram Halishahar 38No, Chittagong.

ভারি বৃষ্টি ও বন্যার পানিতে অধিকাংশ মাদরাসার পাঠদান কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে গেলেও, মহান আল্লাহর অশেষ রহমতে দারসুল ...
09/07/2026

ভারি বৃষ্টি ও বন্যার পানিতে অধিকাংশ মাদরাসার পাঠদান কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে গেলেও, মহান আল্লাহর অশেষ রহমতে দারসুল কুরআন হিফয মডেল মাদরাসার ক্লাস প্রতিদিনের ন্যায় যথানিয়মে সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। আল্লাহর অনুগ্রহে আমাদের সকল ছাত্রছাত্রী সুস্থ ও নিরাপদ রয়েছে।

বৃষ্টি মহান আল্লাহ তাআলার এক বিশেষ নিয়ামত ও রহমত। তবে যখন তা অতিমাত্রায় বর্ষিত হয়, তখন তা আমাদের জন্য পরীক্ষার কারণ হয়ে দাঁড়ায়। আসুন, আমরা সকলেই গুনাহ থেকে আন্তরিক তাওবা করি, বেশি বেশি আল্লাহর ইবাদত-বন্দেগি, দোয়া ও ইস্তিগফারে নিজেকে নিয়োজিত রাখি।

মহান আল্লাহ তাআলা চট্টগ্রামসহ বন্যাকবলিত সকল অঞ্চলের মানুষকে জান-মালসহ সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হেফাজত করুন, তাদের কষ্ট দূর করে দিন এবং দ্রুত স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনুন। আমীন।

আলহামদুলিল্লাহ।আজ বৃহস্পতিবার দারসুল কুরআন হিফয মডেল মাদরাসায় ছাত্রছাত্রীদের সঠিকভাবে নামাজ আদায়ের প্রশিক্ষণ দেওয়া হয়েছে...
02/07/2026

আলহামদুলিল্লাহ।আজ বৃহস্পতিবার দারসুল কুরআন হিফয মডেল মাদরাসায় ছাত্রছাত্রীদের সঠিকভাবে নামাজ আদায়ের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

আমরা বিশ্বাস করি, ইলম শুধু বাংলা, ইংরেজি বা আরবি শেখার নাম নয়; বরং সেই ইলমই প্রকৃত কল্যাণকর, যা আমলে পরিণত হয়। তাই একাডেমিক শিক্ষার পাশাপাশি ইসলামি মূল্যবোধ, নামাজ, দোয়া, আদব-আখলাক ও উত্তম চরিত্র গঠনে আমরা যুগোপযোগী বিভিন্ন কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করব, ইনশাআল্লাহ।

সকলের কাছে আন্তরিক দোয়ার আবেদন—আল্লাহ তাআলা আমাদের এই ইলমের বাগানকে কবুল করুন, আমাদের ছাত্রছাত্রী, শিক্ষকমণ্ডলি এবং সংশ্লিষ্ট সবাইকে কবুল করুন। আমীন।

15/06/2026

অবসর সময়ে হাতের লিখা সুন্দর করার চেষ্টা ছাত্রছাত্রীদের। 🥰😊

Darsul Quran Model Madrasah, Chattogram

14/06/2026

ছাত্রছাত্রীদের সাথে আন্তরিকতা, খুনসুটি ও আনন্দঘন পরিবেশে গজল শিক্ষা। সাধারণত তারা একসাথে দীর্ঘ গজল শিখতে আগ্রহী হয় না; কিন্তু হাসি-আনন্দের মাধ্যমে অল্প অল্প করে শেখালে খুব সহজেই তা মুখস্থ করে ফেলে এবং শিক্ষার প্রতি তাদের ভালোবাসা বৃদ্ধি পায়।

আমরা বিশ্বাস করি, কঠোরতা ও শাস্তির চেয়ে ভালোবাসা, উৎসাহ এবং পুরস্কারের মাধ্যমে শিক্ষার্থীদের কাছ থেকে অধিক ফলাফল অর্জন করা সম্ভব। তবে আদব-শৃঙ্খলা রক্ষার্থে প্রয়োজনীয় সতর্কতা ও দায়িত্ববোধ অবশ্যই থাকতে হবে, কিন্তু তা যেন কখনো শিক্ষার্থীদের মাদ্রাসাবিমুখ না করে।

দারসুল কুরআন হিফয মডেল মাদরাসার সকল ছাত্রছাত্রী, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের নিকট দোয়ার আবেদন—আল্লাহ তাআলা আমাদেরকে সকল প্রকার দুনিয়াবি ও আসমানি বিপদ-মুসিবত, ফিতনা-ফাসাদ ও ষড়যন্ত্র থেকে হেফাজত করুন এবং দ্বীনের খেদমত কবুল করুন। আমীন। 🤲🏻

আলহামদুলিল্লাহ! 🤲ঈদুল আযহার দীর্ঘ ছুটি শেষে আবারও কুরআনের পথে নতুন যাত্রা।আজ দারসুল কুরআন হিফয মডেল মাদরাসার হিফয বিভাগে...
05/06/2026

আলহামদুলিল্লাহ! 🤲
ঈদুল আযহার দীর্ঘ ছুটি শেষে আবারও কুরআনের পথে নতুন যাত্রা।

আজ দারসুল কুরআন হিফয মডেল মাদরাসার হিফয বিভাগে ভর্তি হয়েছে ছোট্ট বাবু তাইফ ইসলাম (আয়ান)।

সকলের কাছে আয়ানের জন্য দো'আর আবেদন—আল্লাহ তাআলা যেন তাকে দ্রুত ও সুন্দরভাবে হিফয সম্পন্ন করার তাওফিক দান করেন। আমীন। 📖🤲

Address

Chattogram Halishahar 38No
Chittagong
4000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Darsul Quran Model Madrasah, Chattogram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share