29/09/2026
একজন গুণী ও মমতাময় শিক্ষকের শেষ কর্ম দিবসের বিদায় সংবর্ধনা:
বামনিয়ার ঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক জনাবা মোসাম্মাৎ মোতাহেরা বেগম এর বর্ণাঢ্য কর্মজীবনের শেষ কর্মদিবসের বিদায় সংবর্ধনা।
আজ এক আবেগঘন মুহূর্তে আমরা একজন আদর্শ শিক্ষক অভিভাবককে বিদায় জানালাম।
দীর্ঘ কর্মজীবনে তিনি তাঁর মেধা, মমতা ও নিষ্ঠা দিয়ে অসংখ্য শিক্ষার্থীকে আলোকিত করেছেন। তাঁর হাত ধরেই বামনিয়ার ঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় আজকের এই অবস্থানে এসেছে। শিক্ষার প্রতি তাঁর যে আন্তরিকতা, শিক্ষার্থীদের প্রতি যে স্নেহ, তা আমাদের সবার জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
তাঁর এই অবসরকে সম্মান জানাতে চরবাটা বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা প্রদান করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ,সহকারী প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষক মহোদয়গণ।
আমরা চরবাটা বালিকা উচ্চ বিদ্যালয় পরিবার তাঁর অবসর-উত্তর জীবনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও অনাবিল সুখ-শান্তি কামনা করছি।
#বিদায়_সংবর্ধনা #সম্মাননা #মোতাহেরা_বেগম #বামনিয়ার_ঘোনা_সরকারি_প্রাথমিক_বিদ্যালয় #চরবাটা_বালিকা_উচ্চ_বিদ্যালয়।