ঢাকা বিশ্বিবদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষার ফলাফলে দিয়েছে।
পরীক্ষায় ৯৪% শিক্ষার্থী ফেইল করেছে।
বেশিরভাগ শিক্ষার্থী একাডেমিক লাইফে কেবল নম্বরের পিছনে দৌড়ায়, শিখতে চায় না।
অথচ শেখার উদ্দেশ্য নিয়ে পড়লে ফেইল করানোর মত প্রশ্ন করার সামর্থ্য নেই কারো।
আমি অনলাইনে পড়াতে এসে একই সমস্যার সম্মুখীন।
বেশিরভাগ শিক্ষার্থী কেবল পরীক্ষায় কী কী আসবে সেগুলো পড়াতে বলে।
আমি বুঝাতে পারি না যে প্রশ্ন আমি করবো না৷ তাই সবই পড়তে হবে বেইসিক থেকে এ্যাডভান্স পর্যন্ত।
যাতে পরীক্ষায় যেভাবেই প্রশ্ন হোক বেশিরভাগ যেনো উত্তর করে আসা যায়।
©️
Parcila's Educare
An investment in knowledge pays the best interest..... �� We try to Provide standard education..
Also guide and encourage the students for having a better life ahead😇
It high time we learned...
It's not সাতত্রিশ, It's সাঁইত্রিশ...
It's not চুচল্লিশ, It's চুয়াল্লিশ....
20/02/2025
২০২৫ সালের এসএসসি পরীক্ষার সংশোধিত রুটিন।
ক্যারিয়ারে ভালো করার জন্য ছোটবেলা থেকেই কোন সাবজেক্টটা ভালো করে পড়া দরকার? অথচ বিসিএস এর মত পরীক্ষা থেকে নাকি ম্যাথ হাওয়া করে দিচ্ছে।
উত্তর দিয়েছেন Dr. Shawon
(Dr. Sajedur Rahman Shawn, PhD, Oxford University.)
উত্তরঃ ম্যাথস। আপনি যেকোনো প্রফেশনেই ক্যারিয়ার করুন না কেন, ম্যাথে ভালো হলে আপনি অনেক অনেক এডভান্টেজ পাবেন। দুঃখের বিষয় যে আমাদের দেশে ম্যাথ সাবজেক্টটাকে অনেক ভয়ংকর করে ফেলা হয়েছে। তাই অনেকেই ম্যাথ কে ভয় পান। দেশে ম্যাথ বিষয়ে ভালো টিচার খুব বেশি প্রয়োজন। অনেকেই হয়তো ইংরেজির কথা বলবেন। আমিও মনে করি ইংরেজিও একটা খুবই গুরুত্বপূর্ণ সাবজেক্ট। ইংরেজিতে ভালো হলে আপনার কমিউনিকেশন স্কিল ভালো হয় যেটা অনেক প্রফেশনেই সফল হওয়ার জন্য দরকার। তবে, আমি বিভিন্ন দেশে আজ পর্যন্ত যতজন প্রচণ্ড সফল মানুষ দেখেছি, তারা সবাই ম্যাথ এ খুব ভালো ছিলেন। একটু ভেবে দেখুন - অস্ট্রেলিয়ার একজন মেকানিক বা দোকানদারও কিন্তু অনেক ভালো ইংরেজি জানেন। তাই বলে তারা এদেশের মাথা হয়ে যায়নি। মাথা হতে হলে ম্যাথ বেশি দরকারি - ম্যাথ আপনার অ্যানালাইটিক স্কিল, ক্রিটিকাল থিঙ্কিং, প্রবলেম সলভিং এইগুলি অনেক বাড়াবে।
©️
আসসালামু আলাইকুম
১লা ফেব্রুয়ারি, ২০২৫,রোজ শনিবার শুরু হতে যাচ্ছে Ensure+ Coaching Academy কর্তৃক ফ্রি অরিয়েন্টেশন ক্লাস।।
ক্লাসের সময়সূচী :
সকাল ৯.০০টা - ১১.৩০টা ⇨৯ম শ্রেণি ও ১০ম শ্রেণি
সকাল ১১.৩০ টা - দুপুর ১২.৩০ টা ⇨ ৮ম শ্রেণি
দুপুর ২.৩০ টা - বিকাল ৪.০০ টা ⇨ ৬ষ্ঠ শ্রেণি
বিকাল ৪.০০ টা - ৫.৩০ টা ⇨ ৭ম শ্রেণি
বি:দ্র: ১লা ফেব্রুয়ারি হতে ১০ই ফেব্রুয়ারি পর্যন্ত ফ্রি ক্লাস চলবে।
পরবর্তীতে যাচাই করে ভর্তি নিশ্চিত করতে পারবেন।
যোগাযোগ : 01886-691324
29/01/2025
আসসালামু আলাইকুম
১লা ফেব্রুয়ারি, ২০২৫,রোজ শনিবার শুরু হতে যাচ্ছে Ensure+ Coaching Academy কর্তৃক ফ্রি অরিয়েন্টেশন ক্লাস।।🌻
ক্লাসের সময়সূচী :
সকাল ৯.০০টা - ১১.৩০টা ⇨৯ম শ্রেণি ও ১০ম শ্রেণি
সকাল ১১.৩০ টা - দুপুর ১২.৩০ টা ⇨ ৮ম শ্রেণি
দুপুর ২.৩০ টা - বিকাল ৪.০০ টা ⇨ ৬ষ্ঠ শ্রেণি
বিকাল ৪.০০ টা - ৫.৩০ টা ⇨ ৭ম শ্রেণি
বি:দ্র: ১লা ফেব্রুয়ারি হতে ১০ই ফেব্রুয়ারি পর্যন্ত ফ্রি ক্লাস চলবে।
পরবর্তীতে যাচাই করে ভর্তি নিশ্চিত করতে পারবেন। 😇
যোগাযোগ : 01886-691324
07/08/2024
ক্লাস টেস্টে সর্বোচ্চ নাম্বার পাওয়ার খুশিতে.....☺️
শেখ হাসিনার পতনের দশটি বিশেষ দিক নিয়ে কথা বলতে চাই-
১। বাক স্বাধীনতা হরণ
২। সকল অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, সর্বস্তরে দলীয়করণ
৩। অর্থপাচারকারীর বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেয়া( প্রতিবছর ৮০ হাজার কোটি টাকা পাচার হয়)
৪। খেলাপীদের বারবার সুযোগ দিয়ে ব্যাংকিং সেক্টর ধ্বংস করে দিয়েছেন, শেয়ার বাজারের কেলেঙ্কারি নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল-কোন ব্যবস্থা নেয়নি।
(খেলাপি ঋণের পরিমাণ ১৮২,০০০ কোটি)
৫। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি( ১০% এর বেশি)
৬। অলিগার্কি/ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থার সুযোগ করে দেয়া, দশ শতাংশ মানুষের হাতে সবাইকে জিম্মি করে রাখা(সিন্ডিকেট)
৭।তথ্যের চেয়ে অপতথ্যে বেশি জোর দেয়া,
জিডিপি,দারিদ্র্যের হার,মাথাপিছু আয়,রপ্তানি আয়,রাজস্ব আহরণ ইত্যাদি বাড়িয়ে বলা।
৮। অকার্যকর সংসদ প্রতিষ্ঠা করা, কোন আইন প্রণয়নে বাধার সম্মুখীন না হওয়া, নিজ দলের বিপক্ষে ভোট দিতে না পারা-(৭০নং অনুচ্ছেদ),
সব সাংসদ জ্বি হুজুর,জ্বি হুজুর করে দেশের বারোটা বাজিয়ে দেয়া।
৯।জুলুম,নির্যাতন,নিপীড়নকে রাষ্ট্র পরিচালনার হাতিয়ার বানানো
১০। সমালোচনা সহ্য করতে না পারার মানসিকতা।
নতুন সরকার যেই আসুক, তাঁর কাছে চাওয়াঃ
★ দলীয়করণ প্রথার বিলুপ্তি
★ দুর্নীতিকে সমূলে উৎপাটন করা
★ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা
★ জনতন্ত্র-গণতন্ত্রে প্রাধান্য দেয়া
★ অর্থপাচারকারি,ব্যাংক লুটেরাদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেয়া ও শাস্তির ব্যবস্থা করা।
★মানুষের মৌলিক অধিকারের নিশ্চয়তা দেয়া
★ শিক্ষিত তরুণ সমাজকে কাজে লাগানো, চাকরির ব্যবস্থা করা, উদ্যোক্তা সৃষ্টিতে সহায়তা করা
★ বিদ্যমান সকল বৈষম্যের অবসান ঘটানো।
একটি সুন্দর, সমৃদ্ধ, উন্নত বাংলাদেশ বিনির্মাণই হোক আমাদের প্রতিশ্রুতি!
আমরা মালয়েশিয়া-সিঙ্গাপুর হোক তা চাইনা,
আমরা চাই দেশের আপামর জনতার দু'মুটো আহারের ব্যবস্থা হোক।।
© Shahab Uddin Saiful
18/07/2024
🙏
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Address
Chittagong