21/10/2020
ভূগোল, পরিবেশ ও দূর্যোগ ব্যবস্থাপনা
পর্ব: ০৫
৪০১. সৌরজগতের কোন গ্ৰহগুলো বেশি উজ্জ্বল?
উত্তর: বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি ও শনি।
৪০২. কম উজ্জ্বল গ্ৰহ- ইউরেনাস ও নেপচুন।
৪০৩. বুধ, শুক্র ও মঙ্গল- পৃথিবীর চেয়ে ছোট।
৪০৪. সৌরজগতের কোন পৃথিবীর চেয়ে বড়?
উত্তর: বৃহস্পতি ,শনি, ইউরেনাস ও নেপচুন।
৪০৫. পৃথিবীর চেয়ে বড় গ্রহ গুলি- রাক্ষুসে গ্রহ।
৪০৬. বুধ, শুক্র, পৃথিবী ও মঙ্গল হলো- অন্তঃস্থ গ্রহ।
৪০৭. সৌরজগতের বহিঃস্থ গ্রহ কোনগুলো?
উত্তর: বৃহস্পতি, শনি, ইউরোনাস, নেপচুন।
৪০৮. টেরেস্ট্রিয়াল গ্ৰহ কোনগুলো?
উত্তর: বুধ, শুক্র, মঙ্গল ও পৃথিবী।
৪০৯ . শিলাময় উপাদান দিয়ে গঠিত কোন গ্ৰহ?
টেরিস্ট্রিয়াল গ্ৰহ।
৪১০. পৃষ্ঠতল শক্ত- টেরিস্ট্রিয়াল গ্ৰহের।
৪১১. কোনো রিং নেই- টেরিস্ট্রিয়াল গ্ৰহের।
৪১২. উপগ্ৰহ কম/নেই- টেরিস্ট্রিয়াল গ্ৰহের।
৪১৩. টেরিস্ট্রিয়াল গ্ৰহের মধ্যে উপগ্ৰহ নেই- ২টি
গ্ৰহের, বুধ ও শুক্র।
৪১৪. টেরিস্ট্রিয়াল গ্ৰহের মধ্যে উপগ্ৰহ আছে- ২টি
গ্ৰহের, পৃথিবী ও মঙ্গল।
৪১৫. টেরিস্ট্রিয়াল গ্ৰহগুলো আকারে ছোট।
৪১৬. জোভিয়ান গ্ৰহ কয়টি?
৪টি, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন।
৪১৭. একাধিক উপগ্ৰহ আছে-জোভিয়ান গ্ৰহের।
৪১৮. রিং সিস্টেম রয়েছে- জোভিয়ান গ্ৰহের।
৪১৯. কঠিন পৃষ্ঠতল নেই- জোভিয়ান গ্ৰহের।
৪২০. জোভিয়ান গ্ৰহগুলো আকারে অনেক- বড়।
৪২১. জোভিয়ান গ্ৰহ দুই ধরন- গ্যাস জায়েন্টস ও
বরফ জায়েন্টস।
৪২২. গ্যাস জায়েন্টস- বৃহস্পতি ও শনি।
৪২৩. বরফ জায়েন্টস- ইউরেনাস ও নেপচুন।
৪২৪. গ্যাস জায়েন্টস মূলত হাইড্রোজেন ও
হিলিয়াম গ্যাস দিয়ে তৈরি।
৪২৫. বরফ জায়েন্টস মূলত- পাথর, বরফ ও পানির
মিশ্রণ, মিথেন ও অ্যামোনিয়া গ্যাস দিয়ে গঠিত।
৪২৬. সৌরজগতের শুক্র গ্রহ ছাড়া বাকি সাতটি গ্ৰহ
সূর্যের চারদিকে- ঘড়ির কাটার বিপরীতে ঘুরে।
৪২৭. রাতের আকাশে খালি চোখে কোন গ্ৰহ দেখা
যায়? বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি ও শনি।
৪২৮. Geography শব্দের বাংলা প্রতিশব্দ কি?
উত্তর : ভূগোল।
৪২৯. কোন দেশের ভূগোলবিদ সর্বপ্রথম
Geography শব্দটি ব্যবহার করে? গ্রিস।
৪৩০. সর্বপ্রথম শব্দটি ব্যবহার করে- ইরাটসলেনিস।
৪৩১. ‘পারসেপটিকস অন দ্য নেচার অব জিওগ্রাফি’
কত সালে প্রকাশিত? উত্তর : ১৯৫৯ সালে।
৪৩২. ভূগোলের শাখা কয়টি? উত্তর : ৯টি।
৪৩৩. মহাকাশে অসংখ্য কি রয়েছে? জ্যোতিষ্ক।
৪৩৪. মহাকাশে এক বিস্ময়কর জ্যোতিষ্ক কোনটি?
উত্তর: ধুমকেতু।(Comet)
৪৩৫. নক্ষতগুলো্র মূলত- জ্বলন্ত বাষ্পপিণ্ড।
৪৩৬. নিজস্ব আলো ও উত্তাপ আছে কার? নক্ষত্রের।
৪৩৭. চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে কত সময
লাগে? উত্তর : ১ মি. ২০/৩০ সে.।
৪৩৮. সূর্যের নিকটতম নক্ষত্র কোনটি?
উত্তর : প্রক্সিমা সেন্টারাই।
৪৩৯. সূর্য থেকে প্রক্সিমা সেন্টোরায় এর দূরত্ব কত?
৪.২৫ আলোকবর্ষ।
৪৪০. পৃথিবী থেকে প্রক্সিমা সেন্টোরাই এর দূরত্ব
কত? ৩৮ লাখ কোটি কিমি/৪.২ আলোকবর্ষ।
৪৪১. সৌরজগতের বাইরে পৃথিবীর নিকটতম
নক্ষত্রপুঞ্জ- আলফা সেন্টরাই।
৪৪২. আলফা সেন্টরাই তারাগুলো হলো- আলফা
সেন্টরাই এ, আলফা সেন্টরাই বি ও আলফা
সেন্টরাই সি।
৪৪৩. আলফা সেন্টরাই সি এর অপর নাম কি?
উত্তর: প্রক্সিমা সেন্টরাই।
৪৪৪. প্রক্সিমা সেন্টরাই কে আবিষ্কার করেন?
উত্তর: রবার্ট আইনেস।
৪৪৫. প্রক্সিমা সেন্টরাই আবিষ্কার করে- ১৯১৫ সালে।
৪৪৬. রবার্ট আইনেস- স্কটিশ জ্যোতির্বিদ।
৪৪৭. ছায়াপথ কোন আকাশে দেখা যায়?
উত্তর : উত্তর-দক্ষিণ।
৪৪৮. উল্কার(Meteor) অপর নাম কি?
উত্তর : ছুটন্ত তারা।
৪৪৯. কোন শব্দ থেকে ধূমকেতু (comet) শব্দটি
এসেছে? উত্তর : গ্রিক শব্দ komet থেকে।
৪৫০. Komet অর্থ কি? উত্তর : এলোকেশী
৪৫১. গ্রহের নিজস্ব কি নেই? উত্তর : আলো ও তাপ।
৪৫২. সূর্যগ্ৰহণ সম্পর্কিত ভবিষ্যদ্বাণী দেন- থেলিস।
৪৫৩. সূর্যের কেন্দ্রের উত্তাপ কত?
উত্তর : ১৫০,০০০,০০০° সেলসিয়াস।
৪৫৪. শুক্রের বায়ুমণ্ডল কোন গ্যাস দ্বারা গঠিত?
উত্তর: কার্বনডাই অক্সাইড।
৪৫৫. মঙ্গলের বায়ুমণ্ডলে কোন বিষাক্ত গ্যাস বেশি?
উত্তর: কার্বনডাই অক্সাইড।
৪৫৬. গ্যাসীয় গ্ৰহগুলো মূলত-হাইড্রোজেন ও হিলিয়াম
গ্যাস দ্বারা গঠিত।
৪৫৭. কোন গ্ৰহে বছরের চেয়ে দিন বড়?
উত্তর: শুক্র।
৪৫৮. কোন গ্ৰহ পূর্ব থেকে পশ্চিমে আবর্তিত হয়?
উত্তর: শুক্র।
৪৫৯. ঘন মেঘে ঢাকা-চট্টগ্রাম শুক্র গ্ৰহ।
৪৬০. এসিড বৃষ্টি হয়- শুক্র গ্রহে।
৪৬১. কোন গ্ৰহে কম দিনে বছর হয়?
উত্তর: বুধ
৪৬২. বুধের কম মধ্যাকর্ষণ শক্তির কারণে- বায়ুমণ্ডল
ধরে রাখতে পারে না।
৪৬৩. বুধের উপরিতল- চাঁদের মতো।
৪৬৪. অসংখ্য গর্তে ভরা- ভূতের ভূত্বক।
৪৬৫. যুক্তরাষ্ট্র বুধে কোন মহাকাশযানটি পাঠায়?
উত্তর : মেরিনার-১০।
৪৬৬. মেরিনার-১০ কত সালে পাঠায়? উত্তর: ১৯৭৪।
৪৬৭. শুক্র গ্রহের অপর নাম কি?
উত্তর : শুকতারা বা সন্ধ্যাতারা।
৪৬৮. ব-দ্বীপকে ইংরেজিতে কী বলে?
উত্তর : Delta।
৪৬৯. পৃথিবীর প্রথম বাণিজ্যিক যোগাযোগ কৃত্রিম
উপগ্ৰহ কোনটি? উত্তর: আলিবার্ড হল।
৪৭০. মহাকাশে প্রথম কৃত্রিম উপগ্রহ উড্ডয়ন করে-
রাশিয়া, স্পুটনিক-১।
৪৭১. মানুষের নির্মিত প্রথম স্পেস স্টেশন- মির।
৪৭২. মির পৃথিবীর কক্ষপথে ছিল- ১৫ বছর ১ মাস।
৪৭৩. মির পৃথিবীকে প্রদক্ষিণ করে- ৮৬ হাজার
৩৩১ বার।
৪৭৪. মির তৈরি করে- সাবেক সোভিয়েত ইউনিয়ন
(বর্তমান রাশিয়া)
৪৭৫. বিগ ব্যাং তত্ত্ব কী?
উত্তর: অভ্যন্তরীণ বিপুল তাপ ও চাপের কারণে
প্রচন্ড শব্দে ডিম্বাকার বস্তুর মহাবাস্ফোরণ ঘটে।
এই বিস্ফোরণের ফলেই সৃষ্টি হয়েছিল আমাদের
এই মহাবিশ্ব।--এটাই বিগ ব্যাং তত্ত্ব।
৪৭৬. বিশ্বজগৎ কাকে বলে?
উত্তর: মহাকাশের অসংখ্য জ্যোতিষ্ক নিয়ে যে
জগৎ সৃষ্টি হয় তাকে বিশ্বজগৎ বলে।
৪৭৭. জ্যোতির্বিজ্ঞান কাকে বলে?
উত্তর: মহাবিশ্ব যা কিছু নিয়ে গঠিত সেসবের
পর্যবেক্ষণ এবং এগুলো নিয়ে যে বিজ্ঞান তাকে
বলে- জ্যোতির্বিজ্ঞান।
৪৭৮. জ্যোতিষ্ক কাকে বলে?
উত্তর: অসীম মহাকাশের নক্ষত্র, গ্ৰহ, উপগ্ৰহ,
ধুমকেতু, ছায়াপথ, উল্কা, কেয়াসার,সুপানোভা
ইত্যাদিকে বলা হয় জ্যোতিষ্ক।
৪৭৯. মহাকাশ কাকে বলে?
পৃথিবীর চারিদিকে আদি-অন্তহীন আকাশকে
বলা হয় মহাকাশ।
৪৮০. মহাজাগতিক বছর কী?
উত্তর: মিল্কিওয়ের কেন্দ্রকে ঘিরে বিপ্লবকে
সৌরজগতের মহাজাগতিক বছর বলে। একটি
বিপ্লব ঘটতে সময় লাগে ২৫০ মিলিয়ন বছর।
৪৮১. সপ্তর্ষিমন্ডল কাকে বলে?
উ: জ্যামিতিক রেখায় যুক্ত করলে প্রশ্নবোধক
চিহ্নের মতো দেখতে উত্তর আকাশে যে সাতটি
উজ্জ্বল নক্ষত্র দেখা যায় তা সপ্তর্ষিমণ্ডল।
৪৮২. ছায়াপথ কাকে বলে?
উত্তর: মহাশূন্যে অন্ধকার আকাশে দ্বীপ্তমান
পথের মত গ্যালাক্সির যে অংশ দেখা যায়
তাকে ছায়াপথ বলে।
৪৮৩. ধুমকেতু কাকে বলে?
উত্তর: মাঝে মাঝে এক প্রকার জ্যোতিষ্কের
আবির্ভাব ঘটে, এসব জ্যোতিষ্ক কিছু দিনের
জন্য উদয় হয়ে আবার অদৃশ্য হয়ে যায়, আর
এসব জ্যোতিষ্ক হলো- ধুমকেতু।
৪৮৪. নীহারিকা কাকে বলে?
উত্তর: মহাকাশে স্বল্পালোকিত তারকারাজির
আস্তরণকে নীহারিকা বলে।
৪৮৫. ধ্রুবতারা কাকে বলে?
উত্তর: সপ্তর্ষমন্ডলের নিচে যে উজ্জ্বল তারা
দৃষ্টিগোচর তাকে ধ্রুবতারা বলে।
৪৮৬. সুপার নোভা কাকে বলে?
উত্তর: বৃহৎ আকৃতির তারকার উজ্জ্বলতা
হারানোর প্রাক্কালে যে বিস্ফোরণের মাধ্যমে
তারকার দীপ্তি সমগ্ৰ ছায়াপথে ছড়িয়ে পড়ে
তাকে সুপার নোভা বলে।
৪৮৭. নক্ষত্র কাকে বলে?
উত্তর: যেসব জ্যোতিষ্কের নিজস্ব আলো আছে
তাদের নক্ষত্র বলে।
৪৮৮. নক্ষত্রমন্ডলী কাকে বলে?
মেঘমুক্ত অন্ধকার রাতে আকাশের দিকে
তাকালে মনে হয় কতগুলো নক্ষত্র মিলে জোট
বেঁধেছে এরূপ নক্ষত্র দলকে বলে নক্ষত্রমন্ডলী।
৪৮৯. নক্ষত্রমন্ডলী- সপ্তর্ষিমণ্ডল, ক্যাসিওপিয়া,
কালপুরুষ, লঘুসপ্তর্ষি ও বৃহৎ কুক্কুরমন্ডল।
৪৯০. গ্যালাক্সি কাকে বলে?
মহাকাশে গ্ৰহ, নক্ষত্র, ধূলিকণা, ধুমকেতু
বাষ্পকুন্ডের এক বিশাল সমাবেশকে বলে
গ্যালাক্সি বা নক্ষত্রজগৎ।
৪৯১. উল্কা কী?
উত্তর: পৃথিবীর বাইরে থেকে আসা জড়পিন্ড
যারা পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকে জ্বলে ওঠে।
৪৯২. উল্কা শব্দের গতির চেয়ে- ৩০ থেকে ৬০ গুণ
বেশি গতিতে বায়ুমন্ডলের মধ্যে দিকে ছুটে
বলে জ্বলে ওঠে।
৪৯৩. উল্কা বৃষ্টি কী?
কোন ধুমকেতুর অংশবিশেষ কক্ষপথ হতে
বিচ্যুত বস্তু কণা যা পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ
করে ঘর্ষণে জ্বলে ওঠে।
৪৯৪. কসমিক ইয়ার কাকে বলে?
উত্তর: ছায়াপথ তার নিজ অক্ষকে কেন্দ্র করে
একবার ঘুরে আসতে যে সময় নেয় তাকে বলা
হয় কসমিক ইয়ার।
৪৯৫. ব্ল্যাক হোল(কৃষ্ণ গহবর) কাকে বলে?
একটি নক্ষত্রের মৃত্যু পূর্ব ভর সূর্যের ভরের
তিন গুণের বেশি হলে নক্ষত্রটির ভিতরে
সংকোচিত হয়ে অসীম ঘনত্বের বিন্দু বস্তুতে
পরিণত হয় যার ফলে এর আকর্ষণ বল এত
বৃদ্ধি পায় যে বস্তুটির আশেপাশের অঞ্চলের
কোন কিছুই এমনকি আলোও বেরিয়ে আসতে
পারে না। ঐ অঞ্চলকে বলে কৃষ্ণগহবর।
৪৯৬. লোহিত দানব কাকে বলে?
উত্তর: কোনো বৃহদাকার তারার হাইড্রোজেন
জ্বালানি ফুরিয়ে গেলে এটি লাল আকৃতির হয়
তখন একে লোহিত দানব(Red Giant) বলে।
৪৯৭. সূর্যকে কেন্দ্র করে গ্ৰহ,উপগ্ৰহ, নক্ষত্র, ধুমকেতু
গ্ৰহাণুপুঞ্জ প্রভৃতি মহাকর্ষ শক্তি দ্বারা আকৃষ্ট
হয়ে নির্দিষ্ট সময়ে সূর্যের চারদিকে পরিভ্রমণের
মাধ্যমে যে বিরাটা জগৎ গড়ে তোলে তাকে
বলা হয়- সৌরজগৎ।
৪৯৮. আমাদের সৌরজগৎ ১টি তাঁরা,৮টি গ্ৰহ,১৭৫টি
রও বেশি উপগ্ৰহ, ১টি বামন গ্ৰহ, অসংখ্য ছোট
গ্ৰহাণু ও ধুমকেতু নিয়ে গঠিত।