Bangladesh gaddar proparty association

Bangladesh gaddar proparty association It is a educational conceptual page.it helps our more amd more.

নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচে পড়লো বৃষ্টির বাগড়া। যে কারণে নির্ধারিত সময়ের প্রায় ৪ ঘণ্টা পর শুরু হচ্ছে...
08/03/2022

নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচে পড়লো বৃষ্টির বাগড়া। যে কারণে নির্ধারিত সময়ের প্রায় ৪ ঘণ্টা পর শুরু হচ্ছে খেলা। ওভারও কমানো হয়েছে ২৩টি। ফলে খেলা হবে ইনিংসপ্রতি ২৭ ওভার করে।

স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে এই ম্যাচে টস হেরেছে বাংলাদেশ দল। টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে কিউইরা। ফলে আগে ব্যাট করতে নামবে নিগার সুলতানা জ্যোতির দল।

শনিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩২ রানে বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। তার আগেরদিন আসরের উদ্বোধনী ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে মাত্র ৩ রানে হেরেছে নিউজিল্যান্ড।

এই প্রথম ওয়ানডে ফরম্যাটে মুখোমুখি হলো বাংলাদেশ ও নিউজিল্যান্ডের নারী দল। বৃষ্টিতে ওভার কমানো ম্যাচটিতে দুইজন বোলার সর্বোচ্চ ৬ ওভার করতে পারবেন, তিনজন বোলার পাবেন ৫ ওভার করে।

বাংলাদেশ একাদশ: শামিমা সুলতানা, ফারজানা হক, নিগার সুলতানা জ্যোতি (উইকেটরক্ষক, অধিনায়ক), রুমানা আহমেদ, সোবহানা মোস্তারি, লতা মন্ডল, সালমা খাতুন, রিতু মনি, জাহানারা আলম, নাহিদা আক্তার ও ফারিহা তৃষ্ণা।

নিউজিল্যান্ড একাদশ: সুজি বেটস, সোফি ডিভাইন (অধিনায়ক), এমেরিয়া কার, এমি সাদারওয়েট, লিয়া তাহুহু, ম্যাডি গ্রিন, ফ্রান্সেস ম্যাকে, ক্যাটি মার্টিন (উইকেটরক্ষক), হেইলি ইয়ানসেন, জেস কার ও হান্না রো।

👍👍👍👍

03/03/2022
https://youtu.be/ht13L3SZ_QQ
08/02/2022

https://youtu.be/ht13L3SZ_QQ

এসএসসি ও এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ।। Live।। Apprentice Seaman declareএসএসসি ও এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণ....

চলতি বছর ১৬ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর শুরু হচ্ছে। এর মধ্যে ক্রিকেটের সব থেকে আকর্ষণীয় ভারত...
08/02/2022

চলতি বছর ১৬ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর শুরু হচ্ছে। এর মধ্যে ক্রিকেটের সব থেকে আকর্ষণীয় ভারত ও পাকিস্তানের ম্যাচ অনুষ্ঠিত হবে ২৩ অক্টোবর।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপেও পাকিস্তানের বিরুদ্ধে ১০ উইকেটে লজ্জাজনক ভাবে হেরে ছিল ভারত।

ভারতীয় সংবাদমাধ্যম জি-নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ভারত-পাকিস্তানের খেলা মানেই বিশ্ব ক্রিকেট জুড়েই তুমুল উত্তেজনা। আর সেই উত্তেজনার প্রমাণ পাওয়া গেল আবারও, ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই টিকিট শেষ।

প্রতিবেদনে বলা হয়, টিকিট বিক্রি শুরুর মাত্র ১ মিনিটের মধ্যেই বিক্রি হয়ে গেল ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচের সব টিকিট।

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার আগে কোয়ালিফাইং রাউন্ড বা প্রথম রাউন্ড অনুষ্ঠিত হবে। আর এই রাউন্ডের প্রথম ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও নামিবিয়া। প্রথম রাউন্ডের পর শুরু হবে সুপার টুয়েলভের ম্যাচ। সুপার টুয়েলভে ভারত রয়েছে গ্রুপ টু-তে।

এই গ্রুপে ভারত ছাড়াও রয়েছে পাকিস্তান, বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। এ ছাড়া প্রথম রাউন্ডে বি- গ্রুপ থেকে শীর্ষে থাকা দল এবং এ-গ্রুপ থেকে দুই নম্বরে থাকা দল যুক্ত হবে।

অন্য গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, আফগানিস্তান, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। এই গ্রুপে যুক্ত হবে প্রথম রাউন্ডের এ-গ্রুপ থেকে শীর্ষে থাকা দল এবং বি -গ্রুপ থেকে দুই নম্বরে থাকা দল।

সুপার টুয়েলভের প্রথম ম্যাচ হবে ২২ অক্টোবর নিউজিল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার মধ্যে। ম্যাচটি হবে সিডনিতে। একই দিন পার্থে অনুষ্ঠিত হবে ইংল্যান্ড বনাম আফগানিস্তান ম্যাচও। ৯ এবং ১০ নভেম্বর অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল। ম্যাচ দুটি হবে সিডনি এবং অ্যাডিলেড ওভালে। ১৩ নভেম্বর মেলবোর্নে আয়োজিত হবে ফাইনাল

টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে নতুন মাইলফলক স্পর্শ করলেন মাহমুদউল্লাহ রিয়াদ। বাংলাদেশ দলের এই টি-টোয়েন্টি অধিনায়ক মঙ্গল...
02/02/2022

টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে নতুন মাইলফলক স্পর্শ করলেন মাহমুদউল্লাহ রিয়াদ।

বাংলাদেশ দলের এই টি-টোয়েন্টি অধিনায়ক মঙ্গলবার চট্টগ্রামে কুমিল্লার বিপক্ষে ৪১ বলে তিন চার ও ৪টি ছক্কায় অপরাজিত ৭১ রানের বিধবংসী ইনিংস খেলেন।

বিপিএলে ঝড়ো ইনিংস খেলে অনন্য উচ্চতায় পৌঁছে যান রিয়াদ। তৃতীয় বাংলাদেশি ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন মাহমুদউল্লাহ।

দেশ সেরা ওপেনার তামিম ইকবাল ২৩৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৪টি সেঞ্চুরি আর ৪২টি ফিফটির সাহায্যে ৬ হাজার ৭৪১ রান করেন। সাকিব আল হাসান টি-টোয়েন্টিতে ৩৫৭ ম্যাচে অংশ নিয়ে ২০টি ফিফটির সাহায্যে ৫ হাজার ৭১১ রান সংগ্রহ করেন।

রিয়াদ এদিন টি-টোয়েন্টিতে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করার পাশাপাশি তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের পর তৃতীয় ব্যাটার হিসেবে বিপিএলে ২০০০ রানের মাইলফলকও স্পর্শ করেছেন।

দেশের গুরুত্বপূর্ণ শহরগুলোতে “ব্লকচেইন প্রযুক্তির উদ্ভাবনী প্রয়োগের জন্য” ১৫ টি ‘পাইলট জোন’ নির্ধারণ করেছে চীন সরকার। নি...
02/02/2022

দেশের গুরুত্বপূর্ণ শহরগুলোতে “ব্লকচেইন প্রযুক্তির উদ্ভাবনী প্রয়োগের জন্য” ১৫ টি ‘পাইলট জোন’ নির্ধারণ করেছে চীন সরকার। নির্দিষ্ট পাইলট জোন বাদেও চীন সরকারের ব্লকচেইন প্রযুক্তি নিয়ে পরীক্ষা-নিরীক্ষার অংশ হতে যাচ্ছে সরকারি-বেসরকারি খাতের বিভিন্ন প্রতিষ্ঠান।

রোববার এই নতুন পাইলট জোনগুলোর ঘোষণা দিয়ে বিবৃতি এসেছে চীনের ‘সাইবারস্পেস অ্যাডমিনিস্ট্রেশন’-এর উইচ্যাট অ্যাকাউন্টের মাধ্যমে। বেইজিং ও সাংহাইয়ের পাশাপাশি দক্ষিণ গুয়াংদং এবং সিচুয়ান প্রদেশের গুয়াংঝোউ এবং চেংদু শহরে হবে পাইলট জোনগুলো।

নির্দিষ্ট পাইলট জোন বাদেও হাসপাতাল, বিশ্ববিদ্যালয় ও ব্যবসা প্রতিষ্ঠান মিলিয়ে বিভিন্ন খাতের ১৬৪টি প্রতিষ্ঠান চীন সরকারের ব্লকচেইন পাইলট প্রকল্পে অংশ নেবে বলে জানিয়েছে রয়টার্স। ওই প্রতিষ্ঠানগুলোর মধ্যে আছে ‘চায়না ন্যাশনাল অফশোর অয়েল কর্পোরেশন’, ‘বেইজিং গ্যাস গ্রুপ কোম্পানি’, ‘ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক অফ চায়না লিমিটেড’। উৎপাদন, প্রশাসন, কর সেবা, আইন, শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা ও অর্থনীতিতে ব্লকচেইন প্রযুক্তির প্রয়োগিক উপযোগিতা যাচাই করে দেখবে প্রতিষ্ঠানগুলো।

“প্রতিটি অঞ্চলের সাইবারস্পেস অ্যাডমিনিস্ট্রেশন এবং সংশ্লিষ্ট শিল্পখাতের নিয়ন্ত্রকদের উচিত ডেটা শেয়ারিং, ব্যবসায়িক কর্মকাণ্ড উন্নয়ন, পরিচালনা খরচ কমানো এবং নির্ভরযোগ্য একটি ব্যবস্থা নির্মাণে ব্লকচেইনের ভূমিকার উপর জোর দাওয়া”-- বিবৃতিতে বলেছে চীন সরকার।

২০১৯ সালের অক্টোবর মাসেই উদ্ভাবনী শক্তির কেন্দ্র হিসেবে ব্লকচেইন প্রযুক্তির উন্নয়নের গতি বাড়ানো প্রয়োজন বলে মন্তব্য করেছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

চীন সরকার ঢাক-ঢোল পিটিয়ে ব্লকচেইন প্রযুক্তি নিয়ে প্রচারণা চালালেও, ওই প্রযুক্তিভিত্তিক ডিজিটাল মুদ্রা বিটকয়েন নিষিদ্ধ করে রেখেছে দেশটির সরকার। গেল বছরের সেপ্টেম্বর মাসে এক নিষেধাজ্ঞা জারি করে সকল ক্রিপ্টোকারেন্সি লেনদেন ও মাইনিং নিষিদ্ধ করেছে চীন।

রয়টার্স জানিয়েছে, উইচ্যাটের মাধ্যমে প্রকাশিত যৌথ বিবৃতিটি এসেছে চীনের ১৬টি সরকারি সংস্থার পক্ষ থেকে। এর মধ্যে আছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়, শিল্প ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং দেশটির কেন্দ্রীয় ব্যাংক।

https://youtu.be/lrklxr7HZUc
25/01/2022

https://youtu.be/lrklxr7HZUc

আইসিসির বার্ষিক ট্রফিতে আধিপত্য পাকিস্তানের । | Babar azam | |---------------------------------------------------------The Pakist...

https://youtu.be/5dYIEpZ6bo8
23/01/2022

https://youtu.be/5dYIEpZ6bo8

মাত্র ১৯ বছর বয়সে বিশ্ব রেকর্ড করলেন জারা |Jara world record | জারার রেকর্ড----------------------------------------------------------...

https://youtu.be/iKDDEhCMJ4s
21/01/2022

https://youtu.be/iKDDEhCMJ4s

ব্রেকিং নিউজ:এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য দুঃসংবাদ। sad news for SSC and HSC candidates -------------------------------------------------------------...

18/01/2022
পৃথিবীর তিন ভাগ জল, আর এক ভাগ স্থল। এ কথা কে না জানে! কিন্তু যা জানা নেই, তা হল— ভূপৃষ্ঠের ৭০ শতাংশ জুড়ে থাকা এই সামুদ্...
15/01/2022

পৃথিবীর তিন ভাগ জল, আর এক ভাগ স্থল। এ কথা কে না জানে! কিন্তু যা জানা নেই, তা হল— ভূপৃষ্ঠের ৭০ শতাংশ জুড়ে থাকা এই সামুদ্রিক জগৎ ঠিক কেমন! মানুষ চাঁদে পৌঁছে গিয়েছে, মঙ্গলের রহস্যভেদ করতে পড়শি গ্রহের মাটিতে নেমেছে রোভার। এমনকি বৃহস্পতি ও শনি গ্রহের কাছেও চলে গিয়েছে মহাকাশযান। কিন্তু পৃথিবীর গভীর সমুদ্রের তলদেশে পা পড়েনি মানুষের। নিজের ‘ঘরের’ খবরই এখনও জানা হয়নি সবটা। তাই গত কয়েক বছর ধরে অজানাকে জানতে অভিযানে নেমেছে আমেরিকান মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা।

বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, ভূপৃষ্ঠের ৭০ শতাংশ জুড়ে থাকা সমুদ্রের ৮০ শতাংশ অঞ্চলেই এখনও মানুষের পা পড়েনি। মানুষের পাঠানো কোনও যানও পৌঁছতে পারেনি পৃথিবীর সেই দুর্ভেদ্য অঞ্চলে। সমুদ্রের গভীরে এখানে সূর্যের আলো পৌঁছয় না। পরীক্ষামূলক ভাবে একটি মাছকে কিছুটা গভীরে পাঠাতেই সে প্রাণ হারায়। তা হলে এই ‘অন্ধকার জগতে’-র বাসিন্দা কারা, কেমনই বা তার জীবন! সেই রহস্য উদ্ঘাটনে গবেষণা চালাচ্ছে নাসা।

Advertisement

সেই সঙ্গে বিজ্ঞানীদের বক্তব্য, সৌর পরিবারের অন্য কোনও গ্রহে যদি সমুদ্র থাকে, তা হলে তা বোঝা সম্ভব নিজেদের গ্রহটিকে পরীক্ষা করলেই। বিজ্ঞান ও প্রযুক্তিরও সীমাবদ্ধতা রয়েছে। বিস্ময়, ভয়, ঝুঁকিতে ঘেরা এই অভিযানে সেটাই ভাঙতে চায় নাসা।

সমুদ্রের গভীরতম অংশের নাম হেডাল জ়োন। গ্রিক দেবতা হেডিসের নামে এর নাম। হেডিস মাটির নীচে থাকা অন্ধকার জগতের (আন্ডারওয়ার্ল্ড) দেবতা। নামেই স্পষ্ট, পৃথিবীর এই অংশ কতটা দুর্গম। সমুদ্রের গভীরে এই অংশে একাধিক গিরিখাত রয়েছে। সেই খাত এত গভীর যে, গোটা এভারেস্ট ধরে যাওয়ার পরেও জায়গা থাকবে। ১০,০০০ হাজার মিটারেরও বেশি গভীর। এই অঞ্চলের আয়তন অস্ট্রেলিয়ার সমান। এই গভীরতায় জলের চাপ প্রবল। ফলে কোনও মানুষের পক্ষে এখানে যাওয়া অসম্ভব। বিজ্ঞানীরা নিশ্চিত, কোনও বড় প্রাণীই এখানে বাঁচতে পারবে না। তাঁদের ধারণা, একমাত্র অণুজীবীরা থাকতে পারে এখানে। কিন্তু তা-ও কী ভাবে সম্ভব, সে নিয়ে সন্দিহান গবেষক কুল।

Ads by

What Are The Benefits Of Eating Soup

রহস্য সমাধানে হেডাল জ়োনের এমনই এক স্থানে ‘অর্ফিউস’ নামে একটি গবেষণা-যান পাঠাচ্ছে নাসা। পৃথিবীর বুকে প্রাণের গতিবিধি ঠিক কতটা, তা জানাই উদ্দেশ্য। নাসাকে এই গবেষণায় সাহায্য করছে ম্যাসাচুসেটসের ‘উডস হোল ওশেনোগ্রাফিক ইনস্টিটিউট’। গত কয়েক বছরে হেডাল জ়োনে সমুদ্রের তলদেশে একাধিক ‘ল্যান্ডার

Address

Chittagong

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801852762644

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh gaddar proparty association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share