Al Misbah Foundation BD

Al Misbah Foundation BD

Share

আল মিসবাহ ফাউন্ডেশন একটি দা'ওয়াহ ভিত্তিক, অরাজনৈতিক,মানবতার সেবা ও শিক্ষায় নিবেদিত প্রতিষ্ঠান।

Photos from Al Misbah Foundation BD's post 16/01/2026

শীতবস্ত্র বিতরণ প্রকল্প ২০২৫-২৬ ইং. ।
লোকেশন: ১নং সমাজ, জঙ্গল সলিমপুর,ছিন্নমূল সীতাকুণ্ড, চট্টগ্রাম।

04/01/2026

চট্টগ্রামের মাসিক Islahi Majlis এ Al Misbah এর সম্মানিত সদস্য মরহুম Musleh Shafi রহ. এর জন্য মাগফিরাত কামনায় এবং মিসবাহ এর উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া পরিচালনা করেন অত্র ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা DrShoaib Rashid Makki হাফি.।

Photos from Al Misbah Foundation BD's post 02/01/2026

আলহামদুলিল্লাহ।
আল মিসবাহ ফাউন্ডেশন, চট্টগ্রাম নির্বাহী শাখার উদ্যোগে আয়োজিত মাসিক Islahi Majlis আল্লাহর অশেষ অনুগ্রহে সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়েছে।

এই ক্ষুদ্র প্রয়াসকে আল্লাহ তায়ালা কবুল করুন, ত্রুটি-বিচ্যুতি সমূহ ক্ষমা করুন, আমাদের অন্তর ও আমলকে সংশোধনের তাওফিক দান করুন এবং এ প্রচেষ্টাকে দ্বীন ও সমাজের কল্যাণে কবুলিয়াতের মর্যাদা দান করুন। আমিন।

বি:দ্র: পরবর্তী "মাসিক ইসলাহী মাজলিস" ফেব্রুয়ারির ৫ তারিখ অনুষ্ঠিত হবে। ইংশাআল্লাহ

25/12/2025

আজ রাতে আপনি যখন লেপ বা কম্বলের উষ্ণতায় ঘুমাচ্ছেন, ঠিক সেই সময়েই রাস্তার পাশে কোনো এক শিশু বা বৃদ্ধ শীতে থরথর করে কাঁপছে। অথচ তাদের এই কষ্ট লাঘব করার সাধ্য আমাদের আছে। শীত আমাদের জন্য উৎসব হলেও, সুবিধাবঞ্চিতদের জন্য এটি অভিশাপ। প্রতি বছরের ন্যায় এই বছরেও মিসবাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা শীতার্তদের মাঝে উষ্ণবস্ত্র বিতরণের উদ্যোগ নিয়েছি। আমাদের এই উদ্যোগে শামিল হতে পারেন আপনিও। আপনার সামান্য অনুদান—হোক তা ১০০ টাকা—কারও জন্য এই শীতে বেঁচে থাকার অবলম্বন হতে পারে।

আসুন, মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াই।

ডোনেশন: 01576799891(বিকাশ/নগদ)
রেফারেন্স কোড: Winter Cloth

যোগাযোগ: 01639733364, 01608286898, 0 1883719616।

বি:দ্র: বিগত দিনে আমাদের কার্যক্রম দেখতে কমেন্টের লিঙ্ক সমূহে ফলো করুন।

23/12/2025

চট্টগ্রাম নির্বাহী শাখার উদ্যোগে ১ম মাসিক ইসলাহী মাজলিস ১লা জানুয়ারি ২০২৬ রোজ বৃহস্পতিবার বাদে মাগরিব থেকে অনুষ্ঠিত হবে ইংশাআল্লাহ।

মাজলিসের টাইম সিডিউল:
- মাগরিবের নামাজের পরপর মুফতি মা'সুম হাফি. বয়ান করবেন।
- শায়েখের বয়ানের পর ড. আব্দুর রহিম হাফি. নসীহা পেশ করবেন।
- অতঃপর উস্তায ডা. মাওলানা মাসিহ উল্লাহ হাফি. বয়ান করবেন।
- সর্বশেষ শায়েখ ড. শুয়াইব রশিদ মাক্কি হাফি. নসীহা প্লাস দোয়া পরিচালনা করবেন।
- অতঃপর জামাতের সাথে এশারের নামাজ আদায় হবে ।
- নামাজের পর সবার জন্য খাবারের ব্যাবস্থা থাকবে ইংশাআল্লাহ।

স্থান: আন-নাবীল ইনস্টিটিউট, কসমোপলিটন
৩ নং রোড,দুই নাম্বার গেইট,চট্টগ্রাম।

ডোনেশন করতে চাইলে: 01576799891 (বিকাশ/নগদ)

যেকোন প্রয়োজনে যোগাযোগ করুন: 01639733364, 0 1875747268, 01608286898 ।

19/12/2025

গতকাল Al Misbah এর প্রোগ্রামে ওসমান হাদী রহ. এর মৃত্যুর সংবাদ পাওয়া মাত্রই ভাইয়ের মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন সম্মানিত উপদেষ্টা মাওলানা জসিম উদ্দিন হেলালী ।

#ওসমানহাদি

Photos from Al Misbah Foundation BD's post 19/12/2025

আলহামদুলিল্লাহ,
আল মিসবাহ ফাউন্ডেশন চকরিয়া, কক্সবাজার শাখার উদ্যোগে আয়োজিত 'দ্বীমাসিক ইসলাহী মাজলিস' সফলভাবে সম্পন্ন হয়েছে। আল্লাহ তায়ালা আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করুন এবং আমাদের আমলগুলোকে সংশোধন করার তৌফিক দিন। আমিন।

Photos from Al Misbah Foundation BD's post 17/12/2025

আগামিকাল ১৮ ডিসেম্বর রোজ বৃহস্পতিবার চকরিয়া,কক্সবাজারের দ্বীমাসিক ইসলাহী মাজলিসে সম্মানিত দ্বায়ী যারা মূল্যবান নসীহা পেশ করবেন।

17/12/2025
10/12/2025

ইংশাআল্লাহ চকোরিয়া,কক্সবাজারের দ্বীমাসিক ইসলাহী মাজলিসের প্রথম প্রোগ্রাম ডিসেম্বরের ১৮ তারিখ রোজ বৃহস্পতিবার বাদে আসর থেকে অনুষ্ঠিত হবে ইংশাআল্লাহ।
স্থান: সোসাইটি শাহী জামে মসজিদ,চকরিয়া,কক্সবাজার।
এতে সকলের প্রতি দ্বীনি দা'ওয়াত রইলো।

যোগাযোগ: 01639733364 ।

Photos from Al Misbah Foundation BD's post 24/11/2025

"চকোরিয়া,কক্সবাজার এবং চট্রগ্রাম শহরের দা'ওয়াতি ভাইদের জন্য সুখবর"

আজ রোজ সোমবার দ্যা পেনিনসুলা চট্টগ্রামে মিসবাহ ফাউন্ডেশের শীর্ষ দুই উপদেষ্টা সাথে নির্বাহী শূরা সদস্যের একটা গুরুত্বপূর্ণ মিটিং অনুষ্ঠিত হয়।যাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রজেক্ট বাস্তবায়নে সম্মানিত উপদেষ্টাবৃন্দ সম্মত হয়েছেন আলহামদুলিল্লাহ।

তার মধ্যে উল্লেখ যোগ্য —
- অতি শিগ্গির চকোরিয়া সোসাইটি জামে মসজিদে সেন্ট্রাল দ্বায়ীদের উপস্থিতিতে দ্বীমাসিক (সক্রিয়) ইসলাহী মসজিদ অনুষ্ঠিত হবে।ইংশাআল্লহ
- চট্টগ্রাম শহরের দুই নাম্বার গেইটের অন্তর্গত কসমোপলিটনের ৩ নং রোডে অবস্থিত আন নাবীল ইনস্টিটিউটে শায়েখ ড. শোয়াইব রশিদ মাক্কি হাফি. এর তত্ত্বাবধানে মাসিক ইসলাহী মাজলিস অনুষ্ঠিত হবে। ইংশাআল্লহ
-আল্লাহ তায়ালা চাহেত ড. আব্দুর রহিম হাফি. সহকারে মিসবাহের নির্বাহী উপদেষ্টাদের পরিচালনায় অবিলম্বে মিসবাহ ফাউন্ডেশনের অধীনে মক্তব বোর্ড গঠন করা হবে ইংশাআল্লহ।এতে সকল দ্বীন দরদী বিশেষত মিসবাহ ফাউন্ডেশনের সদস্যদের সক্রিয়ভাবে ভূমিকা পালনের অনুরোধ করছি।

উক্ত মিটিংয়ে উপস্থিত ছিলেন,

- DrShoaib Rashid Makki হাফি.
▪পিএইচডি, উম্মুল ক্বুরা ইউনিভার্সিটি, মক্কা, সৌদি আরব।
▪সাবেক সিনিয়র লেকচারার, দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ, আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম।
▪খতিব, বায়তুল আজীম কমপ্লেক্স জামে মসজিদ, হালিশহর, চট্টগ্রাম।
▪ফাউন্ডিং চেয়ারম্যান, আল হিকমাহ গার্লস মাদ্রাসা।
▪প্রিন্সিপাল, আন-নাবিল ইনস্টিটিউট চট্টগ্রাম।
▪উপদেষ্টা,আল মিসবাহ ফাউন্ডেশন বাংলাদেশ

উপস্থিত ছিলেন,
- Dr-Abdur Rahim হাফি.
▪পিএইচডি, কিং আব্দুল আজীজ ইউনিভার্সিটি, জেদ্দা, সৌদি আরব।
▪সাবেক সিনিয়র লেকচারার, দাওয়াহ্ এন্ড ইসলামীক স্টাডিজ বিভাগ, আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম।
▪উপদেষ্টা, আল মিসবাহ ফাউন্ডেশন বাংলাদেশ।
▪এম. এ. (গোল্ড মেডেলিস্ট), আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম।
▪মেম্বার, বোর্ড অফ এক্সিকিউটিভ, মাল্টি সার্ভ ইন্টারন্যাশনাল, বাংলাদেশ।
▪ডিরেক্টর, ফরেন অ্যাফেয়ার্স ডিভিশন, এম. এস.আই. বাংলাদেশ।

এছাড়া ফাউন্ডেশনের নির্বাহী দুই দায়িত্বশীল যাথাক্রমে— Muhammad Sanaullah Masud , Muhammad Rashed উপস্থিত ছিলেন।

Photos from Al Misbah Foundation BD's post 09/11/2025

টিউবল প্রজেক্ট - 2
স্থান: পুকপুকুরিয়া, ৯ নং ওয়ার্ড, চকোরিয়া,কক্সবাজার।

উক্ত এলাকাবাসী দীর্ঘদিন আয়রন জনিত কারণে সচ্ছ পানি নিয়ে অনেক বেশি ভোগান্তিতে ছিলো।এমনও আছে যে, একটা ফ্যামিলিকে আয়রন মুক্ত পানি পেতে ৩/৪ টা পর্যন্ত টিওবল স্থাপন করতে হয়েছে! উল্লিখিত পরিস্থিতিকে সামনে রেখে এলাকাবাসী একটা মাধ্যমে আল মিসবাহ ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা মাওলানা জসিম উদ্দিন হেলালী হাফিঃ এর সাথে যোগাযোগ করেন এবং অবস্থা বর্ণনা করেন।

সম্মানিত উপদেষ্টা মহোদয় মিসবাহ টিমকে বিষয়টি অবগত করলে সরাসরি তিঁনার তত্ত্বাবধানে, Golam Rabbani ভাইয়ের ডোনেশনের মাধ্যমে ও মসজিদের রক্ষণাবেক্ষণে টিউবল স্থাপনের সিদ্ধান্ত হয়।অতঃপর সুম্মা আলহামদুলিল্লাহ দীর্ঘ প্রচেষ্টার পর আয়রন মুক্ত পানি পেতে সক্ষম হয়।জার্নিটা যেভাবে বর্ণনা করা হয়েছে সেরকম সহজ ছিলনা। মিস্ত্রি নলকূপ স্থাপনের সময় প্রায় ১৩০ মিটারের মতো গভিরে যাওয়ার পর পাথর প্রতিবন্ধক হয়ে দাড়ায় । যা ভাঙতে গিয়ে এক কর্মচারী ভাইয়ের হাত রক্তাক্ত হয় ইত্যাদি। উক্ত কার্যক্রম বাস্তবায়নে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন সংশ্লিষ্ট সবাইকে আল্লাহ তায়ালা উত্তম জাঝা দান করুন।আমিন

( Muhammad Sanaullah Masud - Md. Sayeed Ahmad )

Want your school to be the top-listed School/college in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Bulbul Centre 486/B, O. R. Nizam Road, CDA Avenue, Chittagong - 4100, Bangladesh
Chittagong
4000