05/07/2023
#বাংলা_রিভিশনঃ বাংলা সাহিত্যের আধুনিক যুগের উপর সুপার সাজেশন
[ প্রিলিতে_৪ - ৫ নম্বর_নিশ্চিত কমন! ]
♦আধুনিক যুগ (১৮০১-বর্তমান]
♪বাংলা গদ্যের উৎপত্তি ও বিকাশঃ
১। বাংলা সাহিত্যে কখন গদ্যের সূচনা হয়?- উনিশ শতকে
২। বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ - কৃপার শাস্ত্রের অর্থভেদ
৩। নাথানিয়েল ব্রাসি হ্যালহেড সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগে বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন।
♪শ্রীরামপুর মিশনঃ
৪। ১৪৯৮ সালে গোয়ায় উপমহাদেশের ১ম ছাপাখানা প্রতিষ্ঠিত হয়। ১৭৭৮ সালে খ্রিস্টাব্দে চার্লস উইলকিন্স হুগলিতে ১ম বাংলা ছাপাখানা প্রতিষ্ঠা করেন।
৫। চার্লস উইলকিন্সকে বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয়।
[ তবে চার্লস উইলকিন্সের নির্দেশনায় বাংলা অক্ষর খোদাই করেন- পঞানন কর্মকার।]
৬। ১৮০০ সালে শ্রীরামপুর মিশন প্রেস থেকে 'মথী রচিত মিশন সমাচার ' গ্রন্থটি মুদ্রিত হয়। এটি বাংলা ভাষায় মুদ্রিত ১ম গদ্যগ্রন্থ।
৭। ১৮৪৭ সালে রংপুরে 'বার্তাবহ যন্ত্র ' নামে একটি ছাপাখানা প্রতিষ্ঠিত হয়। এটি বাংলাদেশে ১ম ছাপাখানা।
৮। ঢাকায় ১ম ছাপাখানা প্রতিষ্ঠিত হয় - ১৮৬০ সালে।
[ ছাপাখানার নাম ছিল - বাংলা প্রেস]
♪ফোর্ট উইলিয়াম কলেজঃ
৯। কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় - ১৮০০ সালে
[ বাংলা গদ্য সাহিত্য বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান বিশেষ ভাবে উল্লেখযোগ্য ]
১০। ফোর্ট উইলিয়াম কলেজের ১ম অধ্যক্ষ কে ছিলেন? - উইলিয়াম কেরি
১১। ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয়- ১৮০১ সালে
[ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের ১ম প্রধান ছিলেন - উইলিয়াম কেরি]
১২। ফোর্ট উইলিয়াম কলেজ এর অন্যান্য পণ্ডিতদের মধ্যে রামরাম বসু, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, গোলকনাথ শর্মা, রাজীবলোচন মুখোপাধ্যায়, হরপ্রসাদ রায়, চণ্ডীচরণ মুনশি, তারিণীচরণ মিত্র প্রমুখ অন্যতম।
[ মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার 'ফোর্ট উইলিয়াম যুগে' সবচেয়ে বেশি গ্রন্থ রচনা করেছেন।]
১৩। উইলিয়াম কেরি - বাংলা গদ্যের বিকাশে এই বিদেশির অবদান সর্বাধিক। তাঁর নিকট বাংলাভাষা চির ঋণী হয়ে আছে। খ্রিষ্টাধর্ম প্রচারের জন্য কেরী সর্বপ্রথম বাইবেলের বঙ্গানুবাদ করেন।
১৪। 'কথোপকথন ' গ্রন্থের রচয়িতা - উইলিয়াম কেরি
১৫। রামরাম বসুকে 'কেরি সাহেবের মুনশি' বলা হয়।
১৬। বাঙালি লেখা বঙ্গাক্ষরে মুদ্রিত মৌলিক গ্রন্থ- রাজা প্রতাপাদিত্য চরিত্র
[ 'রাজা প্রতাপাদিত্য চরিত্র' গ্রন্থটির রচয়িতা - রামরাম বসু ]
১৭। 'বত্রিশ সিংহাসন ' কার রচনা? - মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
১৮। 'ওরিয়েন্টাল ফেবুলিস্ট' কার রচনা? - তারিণীচরণ মিত্র
১৯। 'তোতা ইতিহাস ' কার লেখা? - চণ্ডীচরণ মুনশি
২০। 'পুরুষ পরীক্ষা '- কার রচনা? - হরপ্রসাদ রায়
২১। 'হিতোপদেশ ' কে লিখেছেন? - গোলকনাথ শর্মা
♪ইয়ংবেঙ্গলঃ
২২। হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও ছিলেন হিন্দু কলেজের একজন শিক্ষক এবং 'ইয়ংবেঙ্গল' আন্দোলনের প্রবক্তা।
[ ইংরেজি ভাবধারাপুষ্ট ডিরোজিওর বাঙালি শিষ্যরাই 'ইয়ং বেঙ্গল ' নামে পরিচিত। ১৮৩১ সালে ইয়ং বেঙ্গলের প্রকাশ্য আত্মঘোষণা করা হয়। ]
২৩। তারাচাঁদ চক্রবর্তী, রসিককৃষ্ণ মল্লিক, প্যারীচাঁদ মিত্র, রাধানাথ শিকদার প্রমুখ ব্যক্তিগণ ইয়ং বেঙ্গল আন্দোলনের সাথে জড়িত ছিলেন।
২৪। 'ইয়ংবেঙ্গল' গোষ্ঠীর মুখপত্ররূপে 'এনকোয়েরার', 'জ্ঞানান্বেষণ ' প্রভৃতি পত্রিকা প্রকাশিত হয়।
♪রাজা রামমোহন রায়ঃ
২৫। 'ব্রাহ্মসভা'/'ব্রাহ্মসমাজ' এর প্রতিষ্ঠাতা- রাজা রামমোহন রায়
[ রাজা রামমোহন রায় 'সতীদাহ প্রথা' রহিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।]
২৬। রাজা রামমোহন রায় রচিত বাংলা ব্যাকরণের নাম কি? - গৌড়ীয় ব্যাকরণ
[ বাংলা ভাষায় রচিত ১ম বাংলা ব্যাকরণ গ্রন্থ। এটি বাঙালি রচিত ১ম বাংলা ব্যাকরণ।]
২৭। রাজা রামমোহন রায়ের ১ম গ্রন্থের নাম কি? - বেদান্তগ্রন্থ
২৮। রাজা রামমোহন রায় রচিত 'প্রবর্তক ও নিবর্তকের সম্বাদ' গ্রন্থটির বিষয়বস্তু - সতীদাহ প্রথার অযৌক্তিকতা প্রসঙ্গে
♪বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতিঃ
২৯। 'বঙ্গীয় সাহিত্য পরিষদ' গঠিত হয়- ১৮৯৫ সালে
৩০। 'বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতি ' গঠিত হয়- ১৯১১ সালে
[বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতি প্রতিষ্ঠাতাদের মধ্যে ড. মুহম্মদ শহীদুল্লাহ্, মোহাম্মদ মোজাম্মেল হক, কাজী ইমদাদুল হক, মওলানা আকরম খাঁ, কমরেড মুজাফফর আহমদ প্রমুখ ]
♪ঢাকা মুসলিম সাহিত্য সমিতিঃ
৩১। ১৯২৬ সালে ঢাকায় প্রতিষ্ঠিত 'ঢাকা মুসলিম সাহিত্য সমাজ' এর মাধ্যমে 'বুদ্ধির মুক্তি ' আন্দোলনের সূত্রপাত হয়।
৩২। ঢাকা মুসলিম সাহিত্য সমাজের মুখপাত্র হিসেবে ১৯২৭ সালে আবুল হুসেনের সম্পাদনায় 'শিখা' পত্রিকা প্রকাশিত হয়।
[ "জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব " - শিখা পত্রিকার প্রতি সংখ্যায় এ কথাটি লেখা থাকতো।]
৩৩। ঢাকা মুসলিম সাহিত্য সমাজের প্রধান লেখক ছিলেন - আবদুল কাদির, কাজী আবদুল ওদুদ, আবুল হুসেন, আবুল ফজল, কাজী মোতাহার হোসেন প্রমুখ।
৩৪। 'জীবন পথের যাত্রী ' উপন্যাসটির রচয়িতা - আবুল ফজল
[ ১৯৬২ সালে আবুল ফজল 'বাংলা একাডেমি ' পুরস্কার লাভ করেন। তাঁর ছদ্মনাম - শমসের উল আজাদ।]
৩৫। কাজী আবদুল ওদুদ এর বিখ্যাত গ্রন্থ - নদীবক্ষে (উপন্যাস), শাশ্বত বঙ্গ (প্রবন্ধ)
৩৬। খোন্দকার শামসুদ্দিন মুহম্মদ সিদ্দিকী ১৯ শতকের সাহিত্যিক এবং ১ম মুসলমান গদ্য লেখক। তাঁর বিখ্যাত গ্রন্থের নাম- "উচিত শ্রবণ "
♪হযরত মুহাম্মদ (সা.) এর জীবনীঃ
৩৭। নবীজি হযরত মোহাম্মদ (স)-এর জীবনী সংক্রান্ত ১ম গ্রন্থ "মহাপুরুষচরিত" কার লেখা? - গিরিশচন্দ্র সেন
৩৮। 'সমস্যা ও সমাধান ' গ্রন্থটি মোহাম্মদ আকরম খাঁ রচিত।
৩৯। 'মোস্তফা চরিত' গ্রন্থের রচয়িতা - মওলানা আকরম খাঁ
৪০। 'মানব মুকুট' লিখেছেন - এয়াকুব আলী চৌধুরী
৩১। 'মরুভাস্কর' লিখেছেন - মোহাম্মদ ওয়াজেদ আলী, কাজী নজরুল ইসলাম
♪কথা-সাহিত্যঃ
৩২। কথা সাহিত্য বলতে উপন্যাস ও ছোটগল্পকে বুঝায়।
♪উপন্যাসঃ
৩৩। বাংলা সাহিত্যে উপন্যাসের উদ্ভব মূলত উনিশ শতকের ১ম দিকে।
৩৪। বাংলা সাহিত্যের ১ম উপন্যাসের প্রয়াস হলো হ্যানা ক্যাথারিন ম্যালেন্স রচিত - ফুলমনি ও করুণার বিবরণ
♪প্যারীচাঁদ মিত্রঃ
৩৫। বাংলা সাহিত্যের ১ম ঔপন্যাসিক - প্যারীচাঁদ মিত্র
[ প্যারীচাঁদ মিত্র বাংলা সাহিত্যের উপন্যাস ধারার প্রতিষ্ঠাতা পুরুষ। তাঁর ছদ্মনাম - টেকচাঁদ ঠাকুর ]
৩৬। বাংলা সাহিত্যের ১ম উপন্যাস - আলালের ঘরের দুলাল
[ বাংলা সাহিত্যের ১ম উপন্যাস টেকচাঁদ ঠাকুরের 'আলালের ঘরের দুলাল ' ১৮৫৭ সালে প্রকাশিত হয়। ]
৩৭। 'ঠকচাচা' চরিত্রটি কোন উপন্যাসের? - আলালের ঘরের দুলাল
৩৮। ' আধ্যাত্মিকা' উপন্যাসের লেখক কে?- প্যারীচাঁদ মিত্র
৩৯। 'আলালের ঘরের দুলাল ' উপন্যাসে লেখক যে কথ্য ভাষা ব্যবহার করেছেন তা 'আলালী ভাষা' নামে পরিচিত লাভ করে।
৪০। 'আলালের ঘরের দুলাল ' উপন্যাসটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কর্তৃক প্রশংসিত হয়।
[গ্রন্থটি 'The Spoiled Child ' শিরোনামে ইংরেজিতে অনূদিত হয়।]
৪১। বাংলা সাহিত্যের ১ম মহিলা ঔপন্যাসিক - স্বর্ণকুমারী দেবী
৪২। বাংলা সাহিত্যের ১ম সার্থক ঔপন্যাসিক - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
♪কালীপ্রসন্ন সিংহঃ
৪৩। 'হুতোম প্যাঁচার নকশা'র রচয়িতা - কালীপ্রসন্ন সিংহ
[ এর প্রধান চরিত্র - দনুবানু]
৪৪। হুতোম প্যাঁচার নকশা একটি রম্য রচনা। কালীপ্রসন্ন সিংহ অনুসৃত ভাষা রীতিকে 'হুতোমি বাংলা ' বলা হয়।
♪বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ঃ
৪৫। 'পথের পাঁচালী ' উপন্যাসের রচয়িতা - বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
৪৬। 'পথের পাঁচালী ' উপন্যাসটি প্রকাশিত হয় - ১৯২৯ সালে।
[ উপন্যাসের প্রধান চরিত্র - অপু এবং দুর্গা। উপন্যাটি ইংরেজি ও ফারসি ভাষায় অনূদিত হয়।]
৪৭। বিভূতিভূষণ বন্দ্যোেপাধ্যায়ের অন্যান্য উপন্যাসের মধ্যে রয়েছে - অপরাজিত, অশনি সংকেত, চাঁদের পাহাড় ইত্যাদি।
♪মানিক বন্দ্যোপাধ্যায়(১৯০৮-১৯৫৬):
৪৮। মানিক বন্দ্যোপাধ্যায় ১৯০৮ সালের ১৯মে ভারতের বিহারে (বর্তমানে ঝাড়খণ্ড রাজ্যের দুমকা শহরে) জন্মগ্রহণ করেন।
[ তাঁর পৈতৃক নিবাস- ঢাকার বিক্রমপুর]
৪৯। মানিক বন্দ্যোপাধ্যায় ১ম জীবনে ফ্রয়েডীয় মতবাদ দ্বারা প্রভাবিত ছিলেন। পরবর্তীতে তিনি মার্কসিজম বা মার্কসবাদ দ্বারা প্রভাবিত হন এবং মার্কসবাদী ঔপন্যাসিক হিসেবে খ্যাতি অর্জন করেন।
৫০। মানিক বন্দ্যোপাধ্যায় ১৯৫৬ সালের ৩ ডিসেম্বর কলকাতায় মৃত্যুবরণ করেন।
৫১। 'পদ্মা নদীর মাঝি' উপন্যাসটি কার লেখা? - মানিক বন্দ্যোপাধ্যায়
৫২। 'পদ্মা নদীর মাঝি' উপন্যাসের উপজীব্য - জেলে জীবনের বিচিত্র সুখ-দুঃখ
[উপন্যাটি অবলম্বনে আখতার জং কারদার ' জাগো হুয়া সাভেরা' চলচ্চিত্র নির্মাণ করেন]
৫৩। 'পদ্মা নদীর মাঝি' উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র - কুবের
[এছাড়াও কপিলা, মালা, গণেশ, পাচু, হোসেন মিয়া নামে বিভিন্ন চরিত্র রয়েছে ]
৫৪। মানিক বন্দ্যোপাধ্যায় রচিত 'মনস্তাত্ত্বিক বিশ্লেষণমূলক উপন্যাস ' কোনটি?- জননী
৫৫। 'পুতুলনাচের ইতিকথা ' কার রচনা? - মানিক বন্দ্যোপাধ্যায়
[উপন্যাসের চরিত্র - শশী, কুমুদ]
৫৬। 'দিবারাত্রির কাব্য ' কোন ধরনের রচনা? - উপন্যাস
[' দিবারাত্রির কাব্য ' উপন্যাসের রচয়িতা -মানিক বন্দ্যোপাধ্যায়]
৫৭। মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্পগ্রন্থের মধ্যে রয়েছে - আত্মহত্যার অধিকার, প্রাগৈতিহাসিক, ভেজাল, আজ কাল পরশুর গল্প ইত্যাদি।
[প্রাগৈতিহাসিক গল্পের প্রধান চরিত্র - ভিখু, পাঁচী]
♪সুনীল গঙ্গোপাধ্যায়ঃ
৫৮। সুনীল গঙ্গোপাধ্যায় মাদারীপুর জেলায় জন্মগ্রহণ করেন।
[তাঁর ছদ্মনাম - নীল লোহিত ]
৫৯। সুনীল গঙ্গোপাধ্যায়ের ১ম প্রকাশিত উপন্যাস- আত্মপ্রকাশ
৬০। সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস 'পূর্ব-পশ্চিম '-এ ১৯৪৭সালের দেশভাগ,পশ্চিম বঙ্গের নক্সাল আন্দোলন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ প্রভৃতি ঘটনাসমূহ স্থান পেয়েছে।
♪রাবেয়া খাতুন (১৯৩৫-২০২১):
৬১। রাবেয়া খাতুন ২৭ ডিসেম্বর ১৯৩৫ সালে জন্মগ্রহণ করেন এবং ৩ জানুয়ারি, ২০২১সালে মৃত্যুবরণ করেন।
৬২। রাবেয়া খাতুনের ১ম উপন্যাস - নিরাশ্রয়া
[রাবেয়া খাতুনের অন্যান্য উপন্যাসের মধ্যে ফেরারী সূর্য(মুক্তিযুদ্ধভিত্তিক), কখনো মেঘ কখনো বৃষ্টি, বায়ান্ন গলির এক গলি, মেঘের পরে মেঘ(মুক্তিযুদ্ধভিত্তিক) উল্লেখযোগ্য।]
৬৩। রাবেয়া খাতুন ১৯৭৩ সালে বাংলা একাডেমি পুরস্কার এবং ১৯৯৩সালে একুশে পদক লাভ করেন।
♪হুমায়ূন আহমেদ(১৯৪৮-২০১২):
৬৪। হুমায়ূন আহমেদ ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার মোহনগঞ্জে জন্মগ্রহণ করেন।
৬৫। ২০১২ সালের ১৯জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে হুমায়ূন আহমেদ মৃত্যুবরণ করেন।
৬৬। হুমায়ূন আহমেদ বাংলা সাহিত্যে মূলত 'কথাসাহিত্যিক ' হিসেবে পরিচিত।
[তিনি ছিলেন বাংলাদেশের আধুনিক ঔপন্যাসিকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। ]
৬৭। হুমায়ূন আহমেদ এর উল্লেখযোগ্য উপন্যাসগুলো হলো- নন্দিত নরকে, এইসব দিনরাত্রি, শঙ্খনীল কারাগার, বহুব্রীহি, দারুচিনি দ্বীপ, কৃষ্ণপক্ষ, আনন্দ বেদনার কাব্য ইত্যাদি
৬৮। 'দেয়াল'(উপন্যাস) রচনাটি কার?- হুমায়ূন আহমেদ
৬৯। হুমায়ূন আহমেদ এর মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাসগুলো হলো- আগুনের পরশমণি, শ্যামল ছায়া, জোছনা ও জননীর গল্প
৭০। হুমায়ূন আহমেদ এর উপন্যাস 'অয়োময়', 'বহুব্রীহি ', 'এইসব দিনরাত্রি ', 'আজ রবিবার ' বিটিভি-তে নাটক হিসাবে অভিনীত হয়।
♪বিখ্যাত উপন্যাসঃ
৭১। কাজী ইমদাদুল হকের 'আব্দুল্লাহ ' উপন্যাসটি 'মোসলেম ভারত' পত্রিকায় ১ম প্রকাশিত হয়।
৭২। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এর ত্রয়ী উপন্যাস- গণদেবতা, ধাত্রীদেবতা, পঞ্চগ্রাম
৭৩। 'একটি কালো মেয়ের কথা' তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস।
৭৪। 'হাঁসুলি বাঁকের উপকথা' কার লেখা উপন্যাস? - তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
৭৫। 'গণদেবতা' উপন্যাসের প্রধান চরিত্র শিবনাথ, গৌরী
৭৬। 'জোহরা ' উপন্যাসের ঔপন্যাসিক - মোহাম্মদ মোজাম্মেল হক
৭৭। 'আনোয়ারা' উপন্যাসের লেখক - মোহাম্মদ নজিবর রহমান সাহিত্যরত্ন
৭৮। 'তিতাস একটি নদীর নাম' কোন ধরনের শিল্পকর্ম ? - উপন্যাস
['তিতাস একটি নদীর নাম' উপন্যাসটির লেখক - অদ্বৈত মল্লবর্মণ]
৭৯। 'বেণের মেয়ে ' উপন্যাসের রচয়িতা - হরপ্রসাদ শাস্ত্রী
৮০। 'উত্তম পুরুষ ' উপন্যাসের রচয়িতা - রশীদ করিম
৮১। 'দু'দিনের খেলাঘর' উপন্যাসের রচয়িতা - আকবর হোসেন
৮২। 'আবদুল্লাহ ' উপন্যাসটির লেখক কে? - কাজী ইমদাদুল হক
[ কাজী ইমদাদুল হকের 'আব্দুল্লাহ ' উপন্যাসের উপজীব্য - তৎকালীন মুসলিম মধ্যবিত্ত সমাজের চিত্র ]
৮৩। 'নদী ও নারী' কার রচনা? - হুমায়ূন কবির
৮৪। 'ভাসানী যখন ইউরোপে' বইটির লেখক - খোন্দকার মোহাম্মদ ইলিয়াস
৮৫। 'ওয়ারিশ' উপন্যাসের রচয়িতা - শওকত আলী
৮৬। 'প্রদোষে প্রাকৃতজন', 'কুলায় কলাস্রোত'গ্রন্থগুলো কার?- শওকত আলী
৮৭। 'বটতলার উপন্যাস '- এর লেখক কে? - রাজিয়া খান
৮৮। 'পদ্মা মেঘনা যমুনা ' কার লেখা? - আবু জাফর শামসুদ্দীন
৮৯। 'কন্যাকুমারী' উপন্যাসের রচয়িতা - আবদুর রাজ্জাক
৯০। 'অনেক সূর্যের আশা'- উপন্যাসের রচয়িতা - সরদার জয়েনউদ্দীন
৯১। 'সত্যাসত্য' কার উপন্যাস? - অন্নদাশঙ্কর রায়
৯২। 'মানবজীবন ' কার উপন্যাস? - শীর্ষেন্দু মুখোপাধ্যায়
৯৩। 'রহু চণ্ডালের হাড় ' উপন্যাসের রচয়িতা - অভিজিৎ সেন
৯৪। 'অলীক মানুষ ' উপন্যাসের রচয়িতা - সৈয়দ মুস্তাফা সিরাজ
৯৫। 'দহনকাল' উপন্যাসের রচয়িতা - হরিশংকর জলদাস
♪ছোটগল্পঃ
৯৬। বাংলা সাহিত্যের আধুনিকতম শাখা- ছোটগল্প
[ রবীন্দ্রনাথ ঠাকুরকে বাংলা ছোটগল্পের জনক বলা হয়। ]
৯৭। কয়েকটি বিখ্যাত ছোটগল্প ও রচয়িতা-
★ঠাকুরমার ঝুলি- দক্ষিণারঞ্জন মিত্র
★ডাকহরকরা - তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
★ জিবরাঈলের ডানা - শাহেদ আলী
★ একই সমতলে - শাহেদ আলী
★ গড্ডলিকা ---- রাজশেখর বসু
★ ইঁদুর ----- সোমেন চন্দ
★ একাত্তরের যীশু ---- শাহরিয়ার কবির
★ ফুলের মূল্য (প্রধান চরিত্র- ম্যাগী)- প্রভাতকুমার মুখোপাধ্যায়
♪নাটকঃ
৯৮। নাটকের উৎপত্তি - গ্রীসে
[ নাটককে বলা হয় দৃশ্যকাব্য]
৯৯। নাটক ও প্রহসনের পার্থক্য হলো ব্যঙ্গ বিদ্রুপ
[ ট্র্যাজেডি, কমেডি এবং ফার্সের মূল পার্থক্য জীবনানুভূতির গভীরতায়]
♪বাংলা নাটকঃ
১০০। ১৭৫৩ সালে ইংরেজরা কলকাতার লাল বাজারে 'প্লে হাউস' নামে ১ম রঙ্গমঞ্চ স্থাপন করে।
[বাংলা নাটকের ১ম অভিনয় হয় ১৭৯৫ সালে।]
১০১। হেরাসিম লেবেদেফ কলকাতায় 'বেঙ্গল থিয়েটার ' নামক একটি রঙ্গালয় স্থাপন করে।
১০২। বাংলা ভাষার প্রকাশিত ১ম অনুবাদ নাটক- The Disguise, Love is the best Doctor.
♪দীনবন্ধু মিত্রঃ
১০৩। কোন গ্রন্থটি ঢাকা হতে ১ম প্রকাশিত হয়েছিল?- নীলদর্পণ
[নীলদর্পণ নাটকটি ১৮৬০সালে প্রকাশিত হয়। মেহেরপুর অঞ্চলের নীলকর সাহেবদের অত্যাচারের চিত্র এতে অঙ্কিত হয়েছে। ]
১০৪। 'নীলদর্পণ' নাটকটিকে "Uncle Tom's Cabin "-এর সাথে তুলনা করা হয়।
১০৫। নীলদর্পণ নাটকের প্রধান চরিত্র - তোরাপ, রাইচরণ, গোলক বসু প্রমুখ।
১০৬। নীলদর্পণ নাটকটি ১ম মঞ্চস্থ হয় - ঢাকায়
[ এই নাটক দেখতে এসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মঞ্চের অভিনেতাদের লক্ষ্য করে জুতা ছুঁড়ে মেরেছিলেন।]
১০৭। দীনবন্ধু মিত্রের 'সধবার একাদশী' কোন ধরনের নাটক?- সামাজিক
[ নাটকটির উল্লেখযোগ্য চরিত্র - নিমচাঁদ, কেনারাম]
১০৮। 'বিয়ে পাগলা বুড়ো' দীনবন্ধু মিত্রের বিখ্যাত প্রহসন।
১০৯। 'নীলদর্পণ ' নাটকটির বিষয়বস্তু কি?- নীলকরদের অত্যাচার
১১০। 'সাজাহান' নাটকের ১ম রচয়িতা - দ্বিজেন্দ্রলাল রায়
[ 'নূরজাহান' নাট্যকারের অপর একটি বিখ্যাত নাটক।]
১১১। 'কল্কি অবতার' দ্বিজেন্দ্রলাল রায়ের বিখ্যাত সামাজিক নাটক প্রহসন।
♪নুরুল মোমেনঃ
১১২। নুরুল মোমেন এর উল্লেখযোগ্য নাটক হলো- নেমেসিস, রূপান্তর, আলোছায়া, নয়া খান্দান, আইনের অন্তরালে ইত্যাদি।
১১৩। 'নেমেসিস' কোন জাতীয় রচনা? - নাটক
[নেমেসিস নাটকের বিষয়বস্তু - সমকালীন দুর্ভিক্ষ (পঞ্চাশের মন্বন্তর) ও নিরন্নদের হাহাকারের বাস্তবচিত্র। নাটকটি স্কুল মাস্টার 'সুরজিত নন্দী' নামের এক-চরিত্র বিশিষ্ট। ]
১১৪। 'নরসুন্দর ' এবং ' হিংটিংছট ' তাঁর বিখ্যাত রম্যগ্রন্থ।
♪মুনীর চৌধুরী(১৯২৫-১৯৭১):
১১৫। মুনীর চৌধুরী নাট্যকার হিসাবে বিশেষ খ্যাতি অর্জন করেন।
১১৬। মুনীর চৌধুরী ১৯৭১সালের ১৪ ডিসেম্বর নিখোঁজ হন।
১১৭। 'রক্তাক্ত প্রান্তর' নাটকটির রচয়িতা - মুনীর চৌধুরী
[ 'রক্তাক্ত প্রান্তর' মুনীর চৌধুরীর ১ম নাটক।]
১১৮। 'রক্তাক্ত প্রান্তর' নাটক কোন পটভূমিতে লিখিত? - ১৭৬১সালের পানিপথের ৩য় যুদ্ধের কাহিনি
[ নাটকটির জন্য মুনীর চৌধুরী ১৯৬২সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। ]
১১৯। 'রক্তাক্ত প্রান্তর' নাটকের প্রধান চরিত্র - জোহরা, ইব্রাহীম কার্দি
১২০। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারীর পটভূমিকায় রচিত 'কবর' নাটকের রচয়িতা কে?- মুনীর চৌধুরী
[ 'কবর' নাটকটি ১৯৫২সালের ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত। ]
১২১। মুনীর চৌধুরী ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকাকালীন কবর নাটকটি লিখেছেন। নাটকটি ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাজবন্দিদের দ্বারা ১ম মঞ্চায়ন করা হয়।
১২২। 'কবর' নাটকের চরিত্রসমূহ- নেতা, ইন্সপেক্টর হাফিস, মুর্দা ফকির, গার্ড, ছায়ামূর্তি।
১২৩। মুনীর চৌধুরী রচিত 'মুখরা রমণী বশীকরণ ' একটি- অনুবাদ নাটক
[ মুনীর চৌধুরী উইলিয়াম শেক্সপিয়ারের 'The Taming of the Shrew' অবলম্বনে তাঁর 'মুখরা রমণী বশীকরণ ' নাটকটি রচনা করেন। ]
১২৪। ১৯৬৫ সালে 'মীর মানস' গ্রন্থের জন্য মুনীর চৌধুরী 'দাউদ পুরস্কার ' লাভ করেন।
♪সেলিম আল দীনঃ
১২৫। সেলিম আল দীন ছিলেন- মূলত একজন নাট্যকাী এবং নাট্যচার্য হিসেবে খ্যাতি অর্জন করেন। তাঁর প্রকৃত নাম- মঈনুদ্দিন আহমদ।
১২৬। বাংলাদেশে 'গ্রাম থিয়েটার'-এর প্রবর্তক কে?- সেলিম আল দীন
১২৭। সেলিম আল দীন এর নাটকগুলো- জন্ডিস ও বিবিধ বেলুন, চাকা (কথানাট্য), মুনতাসীর ফ্যান্টাসি, চর কাঁকড়ার ডকুমেন্টারি প্রভৃতি।
♪বিখ্যাত বাংলা নাটকঃ
১২৮। কতিপয় বিখ্যাত নাটকসমূহ-
★ তারাচরণ শিকদার -- ভদ্রার্জুন (১৮৫২ খ্রি.)। ভদ্রার্জুন বাংলা ভাষায় রচিত ১ম মৌলিক নাটক। বাংলা মৌলিক নাটকের যাত্রা শুরু হয় তারাচরণ শিকদারের হাতে।
★রামনারায়ণ তর্করত্ন -- কুলীন কুলসর্বস্ব, বেণীসংহার
★ গিরিশচন্দ্র ঘোষ --- প্রফুল্ল, সিরাজদ্দৌলা
★সিকানদার আবু জাফর-- সিরাজ-উদ-দ্দৌলা
★মামুনুর রশীদ -- ওরা কদম আলী, ইবলিশ
★ আবদুল্লাহ আল মামুন-- সুবচন নির্বাসনে
★ক্ষিরোদপ্রসাদ -- আলীবাবা, আহেরিয়া
★জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর - মৃচ্ছকটিক (অনুবাদ নাটক) ['মৃচ্ছকটিক' নাটকটির মূল রচয়িতা শুদ্রক]
★তুলশী লাহিড়ী -- ছেঁড়াতার
★অমৃতলাল বসু- বিবাহ বিভ্রাট (চরিত্র - নন্দলাল), চোরের উপর বাটপারি
★ ইব্রাহিম খলিল -- স্পেনবিজয়ী মুসা
★ সাঈদ আহমদ -- কালবেলা
★ বিজন ভট্টাচার্য -- নবান্ন
★ আনিস চৌধুরী -- মানচিত্র
★ মমতাজ উদ্দীন আহমেদ - স্বাধীনতা আমার স্বাধীনতা
♪বাংলা প্রবন্ধঃ
১২৯। উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থ-
★ড. দীনেশচন্দ্র সেন -- বঙ্গভাষা ও সাহিত্য ( বাংলা সাহিত্যের ১ম উল্লেখযোগ্য ইতিহাস গ্রন্থ)
★ড. সুকুমার সেন - বাংলা সাহিত্যের কথা
★ ড. মুহম্মদ শহীদুল্লাহ্ -- বাংলা সাহিত্যের কথা, বাংলা ভাষার ইতিবৃত্ত
★ মুহম্মদ আবদুল হাই ও সৈয়দ আলী আহসান -- বাংলা সাহিত্যের ইতিবৃত্ত
★ মুহম্মদ আবদুল হাই- তোষামোদ ও রাজনীতির ভাষা
♪ভ্রমণকাহিনীঃ
১৩০। 'ভলগা থেকে গঙ্গা ' কার লেখা? - রাহুল সাংকৃত্যায়ন
১৩১। ' পথে-প্রবাসে' কার লেখা? - অন্নদাশঙ্কর রায়
১৩২। বাংলা সাহিত্যের ১ম ইতিহাস বিষয়ক গ্রন্থ কে রচনা করেন? - ড. দীনেশচন্দ্র সেন
১৩৩। ড. মুহম্মদ শহীদুল্লাহর বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থের নাম- বাংলা সাহিত্যের কথা
♪কালীপ্রসন্ন ঘোষঃ
১৩৪। 'প্রভাত-চিন্তা', 'নিভৃত-চিন্তা', ' নিশীত-চিন্তা' প্রভৃতি গ্রন্থের রচয়িতা কে? - কালীপ্রসন্ন ঘোষ
♪আবদুল করিম সাহিত্য বিশারদঃ
১৩৫। বাংলা সাহিত্যে 'সাহিত্য বিশারদ' কার উপাধি? - আবদুর করিমের
১৩৬। আলাওলের 'পদ্মাবতী ' পুঁথি সম্পাদনা করেছেন-- আবদুল করিম সাহিত্য বিশারদ
♪ড. মুহম্মদ শহীদুল্লাহ্(১৮৮৫-১৯৬৯):
১৩৭। ড. মুহম্মদ শহীদুল্লাহ্ ছিলেন প্রধানত ভাষাতত্ত্ববিদ।
[তিনি পশ্চিমবঙ্গের চব্বিশ পরগণার অন্তর্গত পেয়ারা গ্রামে জন্মগ্রহণ করেন। ]
১৩৮। ড. মুহম্মদ শহীদুল্লাহ্ রচিত গবেষণামূলক গ্রন্থ -- আঞ্চলিক ভাষার অভিধান, বাংলা ভাষার ইতিবৃত্ত, বাংলা সাহিত্যের কথা
♪ডা. মোহাম্মদ লুৎফর রহমানঃ
১৩৯। 'মানবজীবন, মহৎ জীবন, উন্নত জীবন'- প্রভৃতি গ্রন্থের রচয়িতা -- মোহাম্মদ লুৎফর রহমান
♪ড. মুহম্মদ এনামুল হকঃ
১৪০। ড. মুহম্মদ এনামুল হকের বিখ্যাত গ্রন্থ - ব্যাকরণ মঞ্জুরী, মনীষা মঞ্জুষা
♪মোতাহের হোসেন চৌধুরীঃ
১৪১। মোতাহার হোসেন চৌধুরী নোয়াখালী জেলার কাঞ্চনপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
['সংস্কৃতি-কথা' গ্রন্থটির রচয়িতা - মোতাহার হোসেন চৌধুরী ]
১৪২। "ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি, আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম।"- কে বলেছেন?-- মোতাহার হোসেন চৌধুরী
♪মুহম্মদ আবদুল হাইঃ
১৪৩। মুহম্মদ আবদুল হাই রচিত ধ্বনি বিজ্ঞান বিষয়ক গ্রন্থের নাম কী?- ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব
[ তাঁর অন্যান্য প্রবন্ধ গ্রন্থের মধ্যে রয়েছে - ভাষা ও সাহিত্য, তোষামোদ ও রাজনীতির ভাষা]
১৪৪। 'বিলাতে সাড়ে সাতশ দিন' গ্রন্থের রচয়িতা - মুহম্মদ আবদুল হাই
♪ড. আহমদ শরীফঃ
১৪৫। 'বাঙালী ও বাঙলা সাহিত্য '- গ্রন্থের রচয়িতা -- ড. আহমদ শরীফ
১৪৬। 'সংস্কৃতি ' গ্রন্থটির রচয়িতা - ড. আহমদ শরীফ
♪আব্দুল্লাহ আল মুতী শরফুদ্দীনঃ
১৪৭। বাংলাদেশের কোন বিজ্ঞানী ইউনেস্কোর আন্তর্জাতিক কলিঙ্গ পুরস্কার পান?- ড. আব্দুল্লাহ আল-মতী শরফুদ্দীন
♪বদরুদ্দীনঃ
১৪৮। 'পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি ' গ্রন্থটির রচয়িতা - বদরুদ্দীন ওমর
[ বদরুদ্দীন ওমর ভাষা আন্দোলন সম্পর্কে সবচেয়ে প্রামাণ্য ও মৌলিক গ্রন্থের লেখক। ]
১৪৯। 'সংস্কৃতির সংকট' প্রবন্ধ গ্রন্থটি রচনা করেছেন- বদরুদ্দীন ওমর
♪বিখ্যত প্রবন্ধঃ
১৫০। বাংলা সাহিত্যের কতিপয় বিখ্যাত প্রবন্ধ-
★মোহাম্মদ বরকতুল্লাহ -- পারস্য প্রতিভা, নয়া জাতির স্রষ্টা হযরত মোহাম্মদ
★ ড. আনিসুজ্জামান -- স্বরূপের সন্ধানে
★ নীহাররঞ্জন রায় -- বাঙালির ইতিহাস [ গ্রন্থটিতে ১ম প্রাচীন বাংলার জনপদ ও অর্থনীতির পরিচয় পাওয়া যায়। ]
★নীরদচন্দ্র চৌধুরী -- আত্মঘাতী বাঙালী
★ যতীন সরকার -- সাহিত্যের কাছে প্রত্যাশা
১৫১। "পাখি সব করে রব৷ রাতি পোহাইল"- পঙক্তিটির রচয়িতা - মদনমোহন তর্কালঙ্কার
১৫২। " সকালে উঠিয়া আমি মনে মনে বলি
সারাদিন আমি যেন ভাল হয়ে চলি।"- কার লেখা? - মদনমোহন তর্কালঙ্কার
♪রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ঃ
১৫৩। আধুনিক যুগের বাংলা সাহিত্যের প্রথম কাব্য - পদ্মিনী উপাখ্যান
১৫৪। "স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়?"- চরণটি কার?- রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
♪কৃষ্ণচন্দ্র মজুমদারঃ
১৫৫। তাঁর কাব্য - রামের ইতিবৃত্ত ( আত্মচরিত)
১৫৬। " কেন পান্থ ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ"-- কার লেখা? - কৃষ্ণচন্দ্র মজুমদার
♪ বিহারীলাল চক্রবর্তীঃ
১৫৭। বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা -- গীতিকবিতা
১৫৮। বিহারীলাল চক্রবর্তী আধুনিক বাংলা সাহিত্যের ১ম ও প্রধান কবি।
১৫৯। বাংলা সাহিত্যে 'ভোরের পাখি' বলা হয় কেন?- বিহারীলাল চক্রবর্তী
[ রবীন্দ্রনাথ ঠাকুর বিহারীলালকে 'ভোরের পাখি' আখ্যায়িত করেন। ]
১৬০। বিহারীলাল চক্রবর্তীর কাব্যগ্রন্থ-- বঙ্গসুন্দরী, সারদামঙ্গল
♪ হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ঃ
১৬১। বাংলার মিল্টন - হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
১৬২। 'বৃত্রসংহার' মহাকাব্যের রচয়িতা -- হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
♪কায়কোবাদঃ
১৬৩। আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বাঙালি মুসলমান কবি-- কায়কোবাদ
[ বাঙালি মুসলমান কবিদের মধ্যে তিনি প্রথম মহাকাব্য এবং প্রথম সনেট রচয়িতা। ]
১৬৪। কায়কোবাদের প্রকৃত নাম- মোহাম্মদ কাজেম আল কোরেশী
১৬৫। বিরহবিলাপ -- কায়কোবাদের ১ম কাব্যগ্রন্থ। কবির মাত্র ১৩ বছর বয়সে প্রকাশিত হয়।
১৬৬। 'মহাশ্মশান' মহাকাব্যটি কার রচনা? - কায়কোবাদ
[ মহাশ্মশান ১৯০৪ সালে প্রকাশিত হয়। পানিপথের ৩য় যুদ্ধের (১৭৬১ খ্রি.) কাহিনী এর মূল উপজীব্য। ]
১৬৭। কায়কোবাদের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে - অশ্রুমালা, শিবমন্দির, অমিয়ধারা বিখ্যাত
১৬৮। 'আযান' কবিতাটি কার রচিত? - কায়কোবাদ
♪কামিনী রায়ঃ
১৬৯। 'আলো ও ছায়া ' ; 'দীপ ও ধূপ' কাব্যগ্রন্থের রচয়িতা - কামিনী রায়
♪অতুলপ্রসাদ সেনঃ
১৭০। "মোদের গরব, মোদের আশা
আ মরি বাংলা ভাষা"- এর রচয়িতা - অতুলপ্রসাদ সেন
[ গানটি 'ষাটের দশকে' পূর্ববাংলায় বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনে ভূমিকা রেখেছিলো।]
♪কুসুমকুমারী দাশঃ
১৭১। " আমাদের দেশে হবে সেই ছেলে কবে
কথায় না বড় হয়ে কাজে বড় হবে।"- পঙক্তির স্রষ্টা -- কুসুমকুমারী দাশ
[ কুসুমকুমারী দাশ হলেন কবি জীবনানন্দ দাশের মা]
♪সত্যেন্দ্রনাথ দত্তঃ
১৭২। সত্যেন্দ্রনাথ দত্তের কাব্যগ্রন্থ-- বেণু ও বীণা, কুহু ও কেকা
১৭৩। বাংলা সাহিত্যে কাকে 'ছন্দের জাদুকর' বলা হয়? - সত্যেন্দ্রনাথ দত্ত
♪শেখ ফজলল করিমঃ
১৭৪। শেখ ফজলল করিম বলেছেন-
" কোথায় স্বর্গ? কোথায় নরক? কে বলে তা বহুদূর?
মানুষেরই মাঝে স্বর্গ-নরক, মানুষেতে সুরাসুর। "
♪সুকুমার রায়ঃ
১৭৫। 'হ-য-ব-র-ল'; 'আবোলতাবোল ' গ্রন্থের রচয়িতা -- সুকুমার রায়
♪মোহিতলাল মজুমদারঃ
১৭৬। মোহিতলাল মজুমদার সর্বপ্রথম বাংলা কবিতায় আরবি ও ফারসি শব্দের সার্থক প্রয়োগ করেন।
[বাংলা কাব্যে প্রচুর পরিমাণ আরবি ও ফারসি শব্দ ব্যবহার করেন - মোহিতলাল মজুমদার এবং কাজী নজরুল ইসলাম। ]
১৭৭। 'বেদুইন ' কবিতার কবি কে?- মোহিতলাল মজুমদার
♪আধুনিক কবিতাঃ
১৭৮। বাংলা সাহিত্যে আধুনিক কবিতার স্রষ্টাদের মধ্যে ৫ জন প্রধান কবিকে 'পঞ্চপাণ্ডব ' বলা হয়। তাঁরা হলেন - জীবনানন্দ দাশ, বিষ্ণু দে, বুদ্ধদেব বসু, সুধীন্দ্রনাথ দত্ত এবং অমিয় চক্রবর্তী।
১৭৯। আধুনিকবাদী পঞ্চপাণ্ডবেরা ছিলেন - ত্রিশের দশকের কবি
১৮০। সুকান্ত ভট্টাচার্যের কবিতায় আধুনিকতার ছাপ ছিল। অতি আধুনিক কবিদের মধ্যে সমর সেন, শামসুর রাহমানের নাম বিশেষ ভাবে উল্লেখযোগ্য।
#প্রগতি_বাংলা
♪বিবিধঃ বাংলা সাহিত্যের আধুনিক যুগ
১৮১। চণ্ডীমঙ্গলের আদিকবি - মাণিক দত্ত
১৮২। মহাকবি আলাওল কোন যুগের কবি?- মধ্যযুগের
১৮৩। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের 'পথের পাঁচালী 'এর প্রকাশকাল - ১৯২৯
১৮৪। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যে গতিতত্ত্বের প্রকাশ ঘটেছে? - বলাকা
১৮৫। ভাষা আন্দোলনভিত্তিক উপন্যাস - আরেক ফাল্গুন
১৮৬। চর্যাপদ এর কোন পদটি খণ্ডিত আকারে পাওয়া যায়? - ২৩ নং পদ
১৮৭। বাংলা সাহিত্যের প্রাচীন যুগ শুরু হয় কোন রাজত্বকাল থেকে? - পাল রাজত্বকাল
১৮৮। শরৎচন্দ্রের 'পল্লী সমাজ' উপন্যাসটির নাট্যরূপ কি নামে অভিনীত হয়? - রমা
১৮৯। 'আমার পূর্ব বাংলা ' কবিতার রচয়িতা কে? - সৈয়দ আলী আহসান
১৯০। চর্যাপদ এর পদগুলোকে টীকার মাধ্যমে ব্যাখ্যা করেন- মুনিদত্ত
১৯১। 'দারিদ্র্য ' কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্ভুক্ত? - সিন্ধু হিন্দোল
১৯২। মীর মশাররফ হোসেনের নাটক - টালা অভিনয়
১৯৩। 'মোসলেম ভারত' পত্রিকার প্রকাশকাল- ১৯২০
১৯৪। সৈয়দ মুজতবা আলীর উপন্যাস - শবনম
১৯৫। কোন যুদ্ধের কাহিনি অবলম্বনে 'মহাশ্মশান ' মহাকাব্যটি রচিত? - পানিপথের ৩য় যুদ্ধ
১৯৬। 'নীহারিকা দেবী' কার ছদ্মনাম? - অচিন্ত্যকুমার সেনগুপ্ত
১৯৭। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 'ভ্রান্তিবিলাস ' কোন নাটকের গদ্যানুবাদ?- কমেডি অব এররস
১৯৮। 'সধবার একাদশী' একটি- প্রহসন (সামাজিক ব্যাঙ্গাত্মক নাটক)
১৯৯। 'আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি। "- কার বক্তব্য? - ড. মুহম্মদ শহীদুল্লাহ্
২০০। মুনীর চৌধুরীর অনূদিত নাটক- রূপার কৌটা
২০১। 'মহুয়া' মৈমনসিংহ-গীতিকার উপাখ্যান।
২০২। 'মোদের গরব মোদের আশা আ মরি বাংলা ভাষা '- এর রচয়িতা কে? - অতুলপ্রসাদ সেন
২০৩। 'সরীসৃপ ' নামক গল্প গ্রন্থটির রচয়িতা কে? - মানিক বন্দ্যোপাধ্যায়
২০৪। 'প্রেম একটি লাল গোলাপ'- কার উপন্যাস? - রশীদ করিম
২০৫। বাংলা ভাষার আদি নিদর্শন কিসে পাওয়া যায়? - চর্যাপদে
২০৬। লোক সাহিত্যের প্রাচীনতম শাখা- ছড়া
২০৭। 'অ-তে অজগর' কার লেখা? - আবদুল মান্নান সৈয়দ
২০৮। 'আব্দুল্লাহ ' উপন্যাসের উপজীব্য- মধ্যবিত্ত মুসলিম জীবন
২০৯। আবুল ফজলের 'রেখাচিত্র ' কোন ধরনের রচনা? - আত্মজীবনী
২১০। 'বাংলা সাহিত্যের কথা ' ড. মুহম্মদ শহীদুল্লাহ্ রচিত গ্রন্থ।
২১১। 'মনসামঙ্গল ' কাব্যের আদিকবি - কানা হরিদত্ত
২১২। আলাওল কোন শতকের কবি?- সতেরো শতকের
২১৩। 'বঙ্গসুন্দরী' কাব্যের রচয়িতা - বিহারীলাল চক্রবর্তী
২১৪। আরেক ফাল্গুন, আর্তনাদ, নিরন্তর ঘণ্টাধ্বনি এসব ভাষা আন্দোলনভিত্তিক উপন্যাস।
২১৫। 'সূর্যমুখী ' চরিত্রটি কোন উপন্যাসের? - বিষবৃক্ষ
২১৬। 'অমিয় চক্রবর্তী ' পঞ্চপাণ্ডবদের একজন।
২১৭। বাংলা সাহিত্যের কনিষ্ঠতম শাখা- ছোটোগল্প
২১৮। রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ কাব্যগ্রন্থ- শেষ লেখা
২১৯। কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ কত সালে মৃত্যুবরণ করেন? - ২০১২ সালে
২২০। 'না প্রেমিক না বিপ্লবী ' কার রচিত কাব্যগ্রন্থ?- নির্মলেন্দু গুণ
২২১। 'চর্যাপদ বাংলা ভাষায় রচিত ' এটা ১ম প্রমাণ করেন- ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
২২২। 'কাশিমের লড়াই ' কাব্যের রচয়িতা কে? - শেখ সেরবাজ চৌধুরী
২২৩। 'নবনূর' পত্রিকার সম্পাদক - সৈয়দ এমদাদ আলী
২২৪। 'ওরিয়েন্টাল ফেবুলিস্ট' গ্রন্থের রচয়িতা - তারিণীচরণ মিত্র
২২৫। 'মহুয়া', 'চন্দ্রাবতী ', 'রূপবতী ' এগুলো ময়মনসিংহ গীতিকা।
২২৬। 'চর্যাপদ ' কোন ধর্মাবলম্বীদের সাহিত্য? - সহজিয়া বৌদ্ধ
২২৭। 'বায়ান্ন গলির এক গলি ' উপন্যাসের রচয়িতা - রাবেয়া খাতুন
২২৮। 'পেশোয়ার থেকে তাসখন্দ' ভ্রমণকাহিনীটি কার রচনা? - শহীদুল্লাহ্ কায়সার
২২৯। 'কাদম্বিনী ' চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের? - জীবিত ও মৃত
২৩০। 'কাবিলের বোন' মুক্তিযুদ্ধভিত্তিক বোন।
২৩১। এন্টনি ফিরিঙ্গি কী জাতীয় সাহিত্যের রচয়িতা? - কবিগান
২৩২। জীবনানন্দ দাশের মৃত্যুর পর প্রকাশিত কাব্য কোনটি?- রূপসী বাংলা
২৩৩। 'দণ্ডকারণ্য ' মুনীর চৌধুরীর লেখা একটি নাটক।
২৩৪। মুনীর চৌধুরী রচিত অনূদিত নাটক- মুখরা রমণী বশীকরণ, রূপার কৌটা, কেউ কিছু বলতে পারে না
২৩৫। 'আমার পরিচয়' কবিতাটি কার লেখা? - সৈয়দ শামসুল হক
২৩৬। রবীন্দ্রনাথের কাব্য - চিত্রা, স্মরণ, জন্মদিনে ইত্যাদি
২৩৭। 'চক্রবাক' কাব্যের কবি- কাজী নজরুল ইসলাম
Collected #প্রগতি_বাংলা