BookishBd24

BookishBd24 বই পড়ুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।

১. তাসাউফ নিয়ে অন্ধ সমর্থন বা অন্ধ বিরোধিতা— কোনোটিই নয়:বইটি দুই প্রান্তের অবস্থান এড়িয়ে তাসাউফকে তার ঐতিহাসিক, শরয়ি ও ব...
19/08/2026

১. তাসাউফ নিয়ে অন্ধ সমর্থন বা অন্ধ বিরোধিতা— কোনোটিই নয়:
বইটি দুই প্রান্তের অবস্থান এড়িয়ে তাসাউফকে তার ঐতিহাসিক, শরয়ি ও বাস্তব প্রেক্ষাপটে বুঝতে সাহায্য করবে।

২. জটিল তাসাউফকে গল্প ও বৈঠকের ভাষায় উপস্থাপন
শুষ্ক পাঠ্যবইয়ের মতো নয়; একটি পুরোনো দিঘি, বটতলার বৈঠক, কয়েকজন প্রশ্নমুখর তরুণ ও একজন আধ্যাত্মিক মুসাফিরের কথোপকথনের মধ্য দিয়ে বিষয়গুলো ধীরে ধীরে উন্মোচিত হয়েছে।

৩. প্রশ্ন দিয়েই পাঠকের সংশয়কে সামনে আনা হয়েছে
“তাসাউফ কি ইসলামের অংশ?”, “তরিকার প্রয়োজন কী?”, “মুর্শিদের প্রয়োজন কেন?”, “সব প্রচলিত সুফি চর্চা কি গ্রহণযোগ্য?”— এমন অসংখ্য বাস্তব প্রশ্ন থেকেই আলোচনা এগিয়েছে।

৪. কুরআন-সুন্নাহ-ই চূড়ান্ত মিজান
কোনো ব্যক্তি, পোশাক, বংশ, আধ্যাত্মিক অভিজ্ঞতা বা দাবিকে চূড়ান্ত মানদণ্ড ধরা হয়নি; কুরআন-সুন্নাহর বিশ্বাস, শরিয়তের অনুসরণ, আমল ও চরিত্রের ফলকেই আসল তাসাউফের মানদণ্ড।

৫. তাসাউফের পাঁচটি গুরুত্বপূর্ণ ক্লাসিক গ্রন্থকে মূল ভিত্তি করা হয়েছে
রিসালাতুল কুশাইরিয়্যাহ, কাশফুল মাহজুব, আওয়ারিফুল মায়ারিফ, ফুতুহাতে মাক্কিয়্যাহ ও হাকায়িক আনিত তাসাউফ— এই পাঁচটি গ্রন্থের আলোকে মূল আলোচনা এগিয়েছে।

৬. তাসাউফের পূর্ণ যাত্রাপথ এক বইতে:
নববী ভিত্তি, ইহসান, উৎপত্তি, গঠন, ঐতিহাসিক বিকাশ, সোহবত থেকে সিলসিলা, শরিয়ত–তরিকত–হাকিকত–মারিফত এবং মুর্শিদ-মুরিদের সম্পর্ক— সবকিছু ধারাবাহিকভাবে এসেছে।

৭. গ্রহণযোগ্য তাসাউফ ও তার নামে তৈরি বিকৃতিকে আলাদা করেছে:
শরিয়তের ঊর্ধ্বে ওঠার দাবি, ব্যক্তিগত আধ্যাত্মিক অভিজ্ঞতাকে চূড়ান্ত দলিল বানানো, বংশ-পোশাককে সত্যতার প্রমাণ ধরা, ইত্যাদি বহু বিষয়ে স্পষ্ট সীমারেখা ক্লিয়ার করা হয়েছে।

৮. তত্ত্ব নয়, নিজের ভেতর তাকানোর বই:
বইটি পাঠককে শুধু “তাসাউফ কী” শেখায় না; অহংকার, রিয়া, লোভ, আত্মপ্রশংসা, মানুষের স্বীকৃতির ক্ষুধা এবং নিয়তের অসুস্থতার মতো নিজের ভেতরের অনেক সংকট গল্প করতে করতে উন্মুক্ত করে।

৯. আধ্যাত্মিকতা দৈনন্দিন জীবন থেকে বিচ্ছিন্ন নয়:
ইবাদতের পাশাপাশি পরিবার, ব্যবসা, সম্পদ, বন্ধুত্ব, বিরোধ ও সামাজিক দায়িত্বের মধ্যেও একজন মানুষ আল্লাহর বান্দা হয়ে থাকতে পারছে কি না— এই বাস্তব পরীক্ষাকে সামনে আনা হয়েছে।

১০. সাধারণ ও নতুন প্রজন্মের পাঠকের জন্য সহজ ভাষা:
পরিভাষার জটিলতা পরিহার করে তাসাউফের বিষয়গুলো সহজ ও প্রাঞ্জলভাবে উপস্থাপন করা হয়েছে। বিশেষত শিক্ষার্থী ও সাধারণ পাঠককে মাথায় রেখে।

১১. মূল পাঠ ও নির্দিষ্ট রেফারেন্সসমৃদ্ধ বিস্তৃত ফুটনোট:
বইটির বক্তব্য শুধু বর্ণনানির্ভর নয়। গুরুত্বপূর্ণ আলোচনা ও উদ্ধৃতির ক্ষেত্রে ফুটনোটে সংশ্লিষ্ট মূল আরবি পাঠ, গ্রন্থের নাম এবং নির্দিষ্ট পৃষ্ঠা-রেফারেন্স সংযুক্ত করা হয়েছে। ফলে আগ্রহী পাঠক মূল উৎসের সঙ্গে বক্তব্য মিলিয়ে দেখতে এবং আরও গভীরভাবে অধ্যয়ন করতে পারবেন।

“তাসাউফের বৈঠক” তাসাউফকে অন্ধভাবে মানা বা অন্ধভাবে অস্বীকার করার বই নয়; সহজ গল্প, দলিল ও ইতিহাসের আলোয় তাকে বুঝে নেওয়ার বই।

ঈদে মিলাদুন্নবী ﷺ দলীল ও উসূলগত বিশ্লেষণ কিতাবটি শীগ্রই আসছে 🤗
19/08/2026

ঈদে মিলাদুন্নবী ﷺ দলীল ও উসূলগত বিশ্লেষণ কিতাবটি শীগ্রই আসছে 🤗

'তাসাউফের বৈঠক' প্রি-অর্ডার আজকে রাতে শেষ হচ্ছে। 📣📣📣
19/08/2026

'তাসাউফের বৈঠক' প্রি-অর্ডার আজকে রাতে শেষ হচ্ছে। 📣📣📣

রবিউল আউয়্যাল, ভালোবাসা ও ঈমানের মাস। এ মাসে মুমিনের হৃদয় হয় ঈমানের উতকর্ষকতার অনুভবে আন্দোলিত। মীলাদ শরীফের মহান মাসে প...
19/08/2026

রবিউল আউয়্যাল, ভালোবাসা ও ঈমানের মাস। এ মাসে মুমিনের হৃদয় হয় ঈমানের উতকর্ষকতার অনুভবে আন্দোলিত। মীলাদ শরীফের মহান মাসে পবিত্র সীরাত পাকের চর্চা, মানুষদের খাওয়ানো, ইলমি মাহফিলের আয়োজন ইত্যাদির দ্বারা যখন মুমিনীনগণ উদযাপন করেন; সে সময়ও সাধারণ মানুষের মাঝে ছড়ানো হয় কনফিউশন/বিভ্রান্তি!

আপনার নিজের ও আশপাশের ব্যক্তিদের বিভ্রান্তি থেকে দূরে রাখার জন্য বড় বড় আলিমদের রচিত অনেক তথ্যবহুল কিতাবসমূহ আমরা অধ্যয়ন করি। কিন্তু সমস্যা হচ্ছে বড় বড় বইগুলো অনেক ক্ষেত্রেই না আমাদের নিজেদের পড়া হয়, না আমরা যাদেরকে গিফট দেই তারা পড়েন।

আমরা নিয়ে এসেছি আপনাদের মাঝে দলীল ও বুদ্ধিবৃত্তিক বিশ্লেষণমূলক এমন একটি কিতব, যার নিরপেক্ষ অধ্যয়ন আপনাদেরকে মীলাদ শরীফ সংক্রান্ত কনফিউশনসমূহ থেকে বেরিয়ে আনতে সক্ষম।

🚩সত্য জানা, বোঝা ও প্রচারের জন্য বইটি নিজে কিনুন, অন্যদের উপহার দিন।
✅যারা মানুষের মাঝে বিলি করার জন্য কিতাব চাচ্ছেন, তাদের জন্য এটি একটি পারফেক্ট চয়েস!

📗মীলাদুননবী (সা.) - দলীল ও ঊসূলগত বিশ্লেষণ

সংকলনে- হাফেয মাওলানা সোহেল রেযা আত্তারী

বিজ্ঞানী ড. মোবারক আহমদ খান দীর্ঘ গবেষণার পর ২০১৬ সালে পাট থেকে পলিথিনের বিকল্প এই "সোনালী ব্যাগ" আবিষ্কার করেন।পলিথিনের...
19/08/2026

বিজ্ঞানী ড. মোবারক আহমদ খান দীর্ঘ গবেষণার পর ২০১৬ সালে পাট থেকে পলিথিনের বিকল্প এই "সোনালী ব্যাগ" আবিষ্কার করেন।

পলিথিনের বিকল্প হিসেবে পাটের তৈরি এই ব্যাগটি মাটিতে ফেললে মাত্র ২-৩ মাসে পচে যায়, আর পানিতে ফেললে হয়ে যায় মাছের খাবার!

পরিবেশ রক্ষায় এটি হতে পারত পৃথিবীর সবচেয়ে বড় অস্ত্র। কিন্তু অত্যন্ত আফসোসের বিষয়, এক দশকেরও বেশি সময় পার হয়ে গেলেও আমলাতান্ত্রিক জটিলতা ও সঠিক পৃষ্ঠপোষকতার অভাবে এই ব্যাগটি এখনও সাধারণ মানুষের হাতে পৌঁছায়নি, বাজারে এর কোনো সহজলভ্যতা নেই। আমাদের চোখের সামনে পলিথিনে দেশ প্লাবিত হচ্ছে, অথচ ঘরের এত বড় সমাধান আলোর মুখ দেখছে না। জাতি হিসেবে এর চেয়ে বড় হতাশা আর কী হতে পারে!

বর্তমান সরকারের কাছে আকুল আবেদন, দ্রুত এই পরিবেশবান্ধব সোনালী ব্যাগের বাণিজ্যিক উৎপাদন নিশ্চিত করে বাজারজাতকরণের ব্যবস্থা করা হোক।

#তথ্য

পামির মালভূমির নীরব পাহাড়। সেই পাহাড়ের বুক চিরে জন্ম নিয়েছে ভাখস নদী। নদীর কলতান আর পাহাড়ি বাতাসের শোঁ শোঁ শব্দে মুখর এক...
11/08/2026

পামির মালভূমির নীরব পাহাড়। সেই পাহাড়ের বুক চিরে জন্ম নিয়েছে ভাখস নদী। নদীর কলতান আর পাহাড়ি বাতাসের শোঁ শোঁ শব্দে মুখর এক জনপদে জন্ম নিল এক শিশু—জালালুদ্দিন।

কিন্তু তাঁর জীবন ছিল না শান্ত নদীর মতো। শৈশবেই শুরু হয় দীর্ঘ এক যাত্রা। মঙ্গোল আক্রমণের আশঙ্কায় পিতা-মাতার হাত ধরে তিনি ছেড়ে যান জন্মভূমি। উজবেকিস্তান থেকে সিরিয়া, মক্কা, ইরান পেরিয়ে শেষ পর্যন্ত আশ্রয় নেন আনাতোলিয়ার কোনিয়ায়।

পিতৃহারা হওয়ার পর জীবনের দায় কাঁধে নিয়ে তিনি হয়ে ওঠেন একজন কঠোর ধর্মতাত্ত্বিক, একজন সম্মানিত আলেম। তাঁর চারপাশে ছিল জ্ঞান, খ্যাতি ও শিষ্যদের ভিড়। কিন্তু অন্তরের গভীরে তখনও ছিল এক অজানা শূন্যতা।

তারপর একদিন তাঁর জীবনে প্রবেশ করলেন এক রহস্যময় দরবেশ—শামস-ই তাবরীজি, তাবরীজের সূর্য।

এই সাক্ষাৎ শুধু দুই মানুষের মিলন ছিল না; ছিল দুই আত্মার সংঘর্ষ। শামসের সান্নিধ্যে জালালুদ্দিনের ভেতরের কঠোর পণ্ডিত ধীরে ধীরে গলে যেতে লাগল। ধর্মতত্ত্বের শুষ্ক প্রাচীর ভেঙে সেখানে প্রবাহিত হলো প্রেম, সৌন্দর্য ও আধ্যাত্মিকতার অমৃতধারা।

বিদ্বান জালালুদ্দিন ভেঙে পড়লেন, আবার নতুন করে গড়ে উঠলেন। আর সেই পুনর্জন্ম থেকেই জন্ম নিলেন ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ সুফি কবি—মাওলানা জালালুদ্দিন রুমি।

"তাসাউফের বৈঠক"  প্রি-অর্ডার চলছে ৪০% ছাড়ে ২৪০৳। অফার শেষে মূল্য হবে ৩০০৳।  সময় শেষ হবার আগে অর্ডার করে নিন।
10/08/2026

"তাসাউফের বৈঠক" প্রি-অর্ডার চলছে ৪০% ছাড়ে ২৪০৳। অফার শেষে মূল্য হবে ৩০০৳। সময় শেষ হবার আগে অর্ডার করে নিন।

‘সুফি’, ‘তাসাউফ’ ও ‘তরিকা’ শব্দগুলো বাংলাদেশের মানুষের কাছে অপরিচিত নয়। ওয়াজে, বইয়ে, মাজারে, খানকায়, পারস্পরিক আলোচনায় ক...
10/08/2026

‘সুফি’, ‘তাসাউফ’ ও ‘তরিকা’ শব্দগুলো বাংলাদেশের মানুষের কাছে অপরিচিত নয়। ওয়াজে, বইয়ে, মাজারে, খানকায়, পারস্পরিক আলোচনায় কিংবা ধর্মীয় বিতর্কে শব্দগুলো বারবার শোনা যায়। কিন্তু শব্দ যতই পরিচিত হোক, ধারণা পরিষ্কার নয়। বরং দীর্ঘদিনের পরস্পরবিরোধী বক্তব্য, ভক্তির তাড়না, কঠোর বিরোধিতা এবং বাস্তব কিছু বিকৃতির কারণে শব্দগুলো এখনো অধিকাংশের মাথায় ধাঁধার মতো হয়ে আছে।

সুফি কে? তাসাউফ কি ইসলামেরই একটি শাস্ত্র, নাকি বাইরে থেকে যুক্ত হওয়া কোনো মতবাদ? তরিকা কি আত্মশুদ্ধির সুশৃঙ্খল পথ, নাকি কোনো পীর ও বংশের প্রতি প্রশ্নাতীত আনুগত্য? শরিয়ত ও তরিকত কি দুটি পৃথক পথ? হাকিকত আর মারিফতের অংশটাই বা কোথায়? মুর্শিদের প্রয়োজন কেন? বায়াতের প্রয়োজনীয়তা কোথায়? তাসাউফের নামে প্রচলিত সবকিছুই কি গ্রহণযোগ্য? কিছু ভণ্ড ও পথভ্রষ্ট দাবিদারের কারণে তাসাউফের পুরো ঐতিহ্যকেই কি বাতিল করে দেওয়া যাবে?

এসব প্রশ্নের উত্তর সাধারণত দুই প্রান্ত থেকে আসে। একদল এমনভাবে তাসাউফের প্রশংসা করেন, যেন এ নামের সঙ্গে যুক্ত কোনোকিছুই ভুল হতে পারে না। অন্যদল এমনভাবে বিরোধিতা করেন, যেন ইতিহাসের সব সুফি, তরিকা ও আত্মশুদ্ধির সাধনা পুরোটাই ভ্রান্তি। মাঝখানে থাকা সাধারণ মানুষ কখনো মুগ্ধ হন, কখনো ভীত হন; কিন্তু ধাঁধা থেকে বের হতে পারেন না।

এই বই লেখার প্রধান উদ্দেশ্য সেই ধাঁধা দূর করা। কোনো পক্ষের অন্ধ সমর্থন কিংবা অন্ধ বিরোধিতা নয়; নামের আগে বাস্তবতা এবং দাবির আগে তার বাস্তবতা পাঠকের সামনে তুলে ধরাই এ বইয়ের লক্ষ্য। বইটি শেষ করার পর পাঠক যেন পরিষ্কারভাবে বুঝতে পারেন—তাসাউফ কী, কেন এর প্রয়োজন হয়েছে, এর শেকড় কোথায়, কুরআন-সুন্নাহ কিংবা শরিয়তের সঙ্গে এর সম্পর্ক কেমন, সুফি, তাসাউফ কিংবা তরিকত বলতে মূলত কী বোঝানো হয়, কোন সীমা অতিক্রম করলে তা আর গ্রহণযোগ্য তাসাউফ থাকে না।

এ যাত্রাটি শুরু হয়েছে অন্তরের সংকট থেকে। মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, হালাল-হারাম শেখে; তবু তার ভেতরে অহংকার, হিংসা, লোভ, রিয়া, আত্মপ্রশংসা ও মানুষের স্বীকৃতির ক্ষুধা থেকে যায়। সে সত্য কথা বলতে পারে অন্যকে পরাজিত করার জন্য, দান করতে পারে প্রশংসা পাওয়ার জন্য, ইলম অর্জন করতে পারে মানুষকে ছোট দেখানোর জন্য। বাহ্যিক কাজটি ঠিক হলেও তার ভেতরের উদ্দেশ্য অসুস্থ হতে পারে।

ইসলামের যে শিক্ষা মানুষের আমলের সঙ্গে তার নিয়ত, অন্তর, চরিত্র ও নফসের সংশোধনকে যুক্ত করে, তাসাউফের মূল আলোচনা সেই জায়গায়। এটি শরিয়তের বিকল্প কোনো পথ নয়; বরং শরিয়তের অনুসরণকে মানুষের অন্তর ও চরিত্রে জীবন্ত করে তোলার সাধনা। তাসাউফ মানুষকে সংসার, উপার্জন ও সামাজিক দায়িত্ব থেকে পালাতে শেখায় না; বরং ইবাদত, পরিবার, বাজার, বন্ধুত্ব, বিরোধ, ক্ষমতা ও সম্পদের ভেতরে সে আল্লাহর বান্দা হয়ে থাকতে পারছে কি না—সেই পরীক্ষা নেয়।

এ বইয়ে তাই শুধু সংজ্ঞা দেওয়া হয়নি। তাসাউফের নববী ভিত্তি, ইহসানের সঙ্গে তার সম্পর্ক, শব্দটির উৎপত্তি, স্বরূপ, ঐতিহাসিক বিকাশ, সোহবত থেকে সিলসিলা ও তরিকার গঠন, শরিয়ত-তরিকত-হাকিকত-মারিফতের পারস্পরিক সম্পর্ক এবং মুর্শিদ-মুরিদের সম্পর্কের প্রয়োজন ও সীমা ধারাবাহিকভাবে আলোচিত হয়েছে।

এই বইয়ের আরেকটি দিক হচ্ছে, তাসাউফের নামে জন্ম নেওয়া বিকৃতিগুলোকেও আড়াল করা হয়নি। ব্যক্তিপূজা, শরিয়তের ঊর্ধ্বে ওঠার দাবি, কোনো নির্দিষ্ট ব্যক্তির আধ্যাত্মিক অভিজ্ঞতাকে চূড়ান্ত দলিল বানানো, বংশ ও পোশাককে সত্যতার প্রমাণ ধরা এবং মানুষের মুক্তির দায়িত্ব কোনো ব্যক্তির হাতে তুলে দেওয়া—এসবের সঙ্গে গ্রহণযোগ্য তাসাউফের পার্থক্য কিংবা সীমা স্পষ্ট করা হয়েছে।

আলোচনাটি শুষ্ক পাঠ্যবইয়ের ভাষায় এগোয়নি। একটি দিঘি, বটতলার বৈঠকখানা, কয়েকজন প্রশ্নাকুল তরুণ এবং গল্পের কেন্দ্রে থাকা এক মুসাফিরের আলাপের মধ্য দিয়ে বিষয়গুলো ধীরে ধীরে উন্মোচিত হয়েছে। কারণ কিছু প্রশ্নের উত্তর শুধু শুনলেই বোঝা যায় না; প্রশ্নটির সঙ্গে মানুষকে কিছু দূর হাঁটতে হয়। শেষ পর্যন্ত সব দাবি একটি মিজানের সামনে দাঁড়াবে। সে মিজানের প্রথম ভিত্তি কুরআন ও সুন্নাহ। এর সঙ্গে দেখা হবে শিক্ষা, আমল ও ফলের সামঞ্জস্য; বিশুদ্ধ আকিদা, শরিয়তের অনুসরণ, বিনয়, দায়িত্ববোধ, মানুষের হক এবং চরিত্রে দৃশ্যমান পরিবর্তন।

এই আলোচনার ভিত্তি অবশ্য তাসাউফের সর্বজনস্বীকৃত ঐতিহাসিক পাঁচটি কিতাব। ইমাম আবুল কাসিম কুশাইরি (রহ.)-এর আর রিসালাতুল কুশাইরিয়্যাহ, দাতা গঞ্জে বখশ লাহোরি (রহ.)-এঁর কাশফুল মাহজুব, শিহাব উদ্দিন ওমর সোহরাওয়ার্দি (রহ.)-এঁর আওয়ারিফুল মায়ারিফ, মুহিউদ্দিন ইবনুল আরাবি (রহ.)-এঁর ফুতুহাতে মাক্কিয়্যাহ, আবদুল কাদির ইসা (রহ.)-এঁর হাকায়িক আনিত তাসাউফ। আলোচ্য বিষয়গুলোর সহজ-সরল ধারণা দেওয়ার পাশাপাশি অন্তর্গত সাদৃশ্য এবং পার্থক্য দেখানো হয়েছে প্রধান পাঁচ লেখকের ভাষ্যে।

তবে মূল আলোচনা এই পাঁচ কিতাবের ভিত্তিতে এগিয়ে গেলেও প্রাসঙ্গিকতার বিচারে এসেছে আরও বহু লেখক এবং বইয়ের আলোচনা। সেই সঙ্গে তাসাউফ যাদের হাত ধরে একাডেমিক কিংবা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে, যেমন: হাসান বসরি, সুফিয়ান সাওরি, জুনাইদ বাগদাদি, বায়েজিদ বোস্তামি, ইবরাহিম বিন আদহাম, মালেক বিন দিনার, রাবেয়া বসরি, ফুজাইল ইবনে ইয়াজ, আবদুল্লাহ ইবনে মুবারক, জুননুন মিশরি, মারুফ কারখি, সাররি সাকতি-সহ আরও অনেক মনীষীর আলোচনা তো অবধারিতভাবে আছেই। তাই এই বইয়ের পাঠ গল্পাকারে আগালেও একে কোনোভাবে কল্পকাহিনি ভাবার বিন্দুমাত্র সুযোগ নাই।

ওজন করার আগে পাল্লা খালি করতে হয়। তাসাউফকে বুঝতেও অন্ধ ভালোবাসা ও অন্ধ বিরাগ— দুই ভারই আগে নামাতে হবে। এই বই সেই খালি পাল্লায় রেখে সুফি, তাসাউফ ও তরিকার বাস্তবতাকে দেখার চেষ্টা। যাতে দীর্ঘদিনের ধাঁধা কেটে যায়, দ্বিধার জায়গায় স্পষ্টতা আসে এবং পাঠক নিজেই আসল পথ ও তার নামে তৈরি বিকৃতির মধ্যে পার্থক্য করতে পারেন।

বাংলা ভাষাভাষী সর্বস্তরের পাঠকের সামনে এমন একটি পূর্ণাঙ্গ আলোচনা উপস্থাপন করতে পারায় সর্বপ্রথম মহান রাব্বুল আলামিনের দরবারে অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই সঙ্গে অগণিত দরুদ ও সালাম পবিত্র ধারার পরম পরাকাষ্ঠা নিয়ে আগমনকারী প্রাণপ্রতিম রসুলের পবিত্র কদমে। শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি— তাসাউফের মহান ইমামগণ থেকে শুরু করে সমস্ত সুফিদের। কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা যারা এই বইকে এই পর্যন্ত নিয়ে আসতে সহযোগিতা করেছেন, সবার প্রতি। আল্লাহ তায়ালা আমাদের এই প্রচেষ্টা কবুল করুন। আমিন!

আনকমন বইগুলো সংগ্রহে আছে তো? 🤗
10/08/2026

আনকমন বইগুলো সংগ্রহে আছে তো? 🤗

তাসাউফের বৈঠক প্রি-অর্ডারে ৫০% পর্যন্ত ছাড়,,,
10/08/2026

তাসাউফের বৈঠক প্রি-অর্ডারে ৫০% পর্যন্ত ছাড়,,,

Address

সিটি গেইট
Chittagong

Telephone

+8801575421441

Website

Alerts

Be the first to know and let us send you an email when BookishBd24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to BookishBd24:

Shortcuts

Share