Zaitoon Academy أكاديمية الزيتون

Zaitoon Academy أكاديمية الزيتون Mission at Zaitoon Academy: To raise children who are academically competent, spiritually guided, and morally upright.

আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় বর্তমানে অনেক সংস্কার সাধন হয়েছে। মূল ধারার শিক্ষা ব্যবস্থায় কুরআন, সুন্নাহ, আরবি শিক্ষার অনেক সংকোচন ঘটেছে। এ কথা সর্বজন বিদিত যে, কুরআন সুন্নাহর জ্ঞান মানুষকে তাকওয়াবান বানায় আর তাকওয়া মানুষকে সকল প্রকার অন্যায় গর্হিত কাজ থেকে দূরে রাখে। বর্তমানে শিক্ষার হার যে হারে বাড়ছে তার চেয়েও বাড়ছে অপরাধের হার। এ থেকেই প্রমাণ হচ্ছে, কুরআন সুন্নাহ বর্জিত শিক্ষা ব্যবস্থা আমাদেরকে দুনিয়ার সব কিছু উপহার দিতে পারলেও নৈতিকতা শিক্ষা দিতে পারছে না।

আমাদের সন্তানদের শিক্ষা জীবন কুরআন দিয়েই শুরু করতে হবে। সাহাবী (রা.), তাবেয়ীগণ এবং তাদের অনুসারী সালফে সালেহীন সবাই শিক্ষা জীবনের শুরুতে কুরআন হিফজ করেছেন বা করার চেষ্টা করেছেন। মুসলিম উম্মাহর বড় বড় ইমামগণ আগে হাফিজে কুরআন এরপর দ্বীনের বাকী ইলম অর্জন করেছেন। আমরা যারা আমাদের সন্তানদেরকে আলিমে দ্বীন বানাতে চাই তাদেরকেও সালাফদের সেই পথে হাঁটতে হবে। আগে আমরা সন্তানদের হাফিজে কুরআন বানাবো এরপর আলিমে দ্বীন বানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ।

যাইতুন একাডেমি প্রতিষ্ঠার উদ্দেশ্য হচ্ছে, একজন শিক্ষার্থীকে কুরআনের সংস্পর্শে ভালো মানের আলিমে দ্বীন তৈরি করা। আমরা যে আলিমে দ্বীন বানাতে চাই তারা শুধু কুরআন ও আরবিতে ভালো হবে না, তারা ইংরেজি, কম্পিউটারসহ আধুনিক জ্ঞানেও হবে সুসজ্জিত। যে সমস্ত বাবা-মা সন্তানকে হাফিজে কুরআন, খাটি আলিমে দ্বীন ও আধুনিক জ্ঞানে জ্ঞানী করতে চান তাদের জন্য যাইতুন একাডেমি হতে পারে সেরা পছন্দ।

আমাদের কারিকুলাম এমনভাবে প্রস্তুত করা হয়েছে, যেখান থেকে একজন শিক্ষার্থী কুরআনের হাফিজ হয়ে আলিয়া মাদরাসার সর্বোচ্চ স্তর পর্যন্ত পড়ার-লেখার সুযোগ পাবে। সে যদি কওমী ধারায় অথবা জেনারেল ধারায় চলে যেতে চায় তাও যেতে পারবে এবং সেখানে গিয়েও ভালো রেজাল্ট করে নিজের ক্যারিয়ারকে সমুন্নত করতে পারবে ইনশাআল্লাহ।

OUR MISSION & VISION

একদল বিশেষায়িত আলিমে দ্বীন তৈরি করা যারা সত্যিকারার্থে কুরআন, সুন্নাহ ও আরবি ভাষায় বিশেষ পারদর্শী হবেন।

OUR STRENGTHS

⚫️ইলমের সাথে আমলের সমন্বয়।
⚫️অর্থসহ কুরআন হিফজ।
⚫️আরবি ভাষায় বিশেষ দক্ষতা।

OUR CHARACTERISTICS

⚫️আরবী ও দ্বীনি সাবজেক্টসমূহ সৌদি আরব ও কাতারের কারিকুলাম অনুসরণ।
⚫️আরবী, ইংরেজি ও বাংলা ভাষায় বিশেষ গুরুত্বারোপ।
⚫️ আনন্দ ও বিনোদনের মাধ্যমে শিক্ষাদান।
⚫️আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত ক্লাসরুম।
⚫️বিশেষায়িত হিফজুল কুরআন বিভাগ।
⚫️স্কিল (কম্পিউটার, আইসিটি) ডেভলপমেন্টের ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ।
⚫️শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম।
⚫️মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি।
⚫️সিসিটিভিযুক্ত নিরাপদ ক্যাম্পাস।
⚫️ইসলামিক স্কলারদের নিয়ে গঠিত বোর্ড কৃর্তক শিক্ষা কার্যক্রম পরিচালনা।
⚫️মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ।
⚫️ইয়াতিম শিক্ষার্থীদের জন্য ফুল-ফ্রি শিক্ষা।
⚫️পৃথকভাবে হিফজ সম্পন্নকারীদের জন্য তা‘হিলী/মুতাফার্রেকা কোর্স।

📢 WE ARE HIRING — ADMIN OFFICER🍒🍒🍒🍒🍒🍒Zaitoon Academy is inviting applications from qualified and motivated individuals f...
18/08/2026

📢 WE ARE HIRING — ADMIN OFFICER
🍒🍒🍒🍒🍒🍒
Zaitoon Academy is inviting applications from qualified and motivated individuals for the position of Admin Officer.

👉Position: Admin Officer
👉Number of Positions: 02
👉Gender: Male & Female can apply
👉 Salary range: 15000-25000 BDT

🌐 Application Link

https://career.zaitoonacademy.com/career/2

How to Apply
👇👇👇
1. Click on the Application Link above.
2. Click on the Apply button.
3. Register yourself by providing your Name, Mobile Number and Email Address.
4. Complete your profile with all required academic and personal information.
5. Go to your Dashboard and find the Admin Officer circular.
6. Click View Details, then click Apply Now to complete your application.

Educational Qualification
👇👇👇👇
Minimum Requirement:
- Bachelor’s degree in Human Resource Management, Business Administration, Management, Public Administration, or a related discipline from a recognized university.
- A Master’s degree in HRM, Management, Business Administration, or a related field will be preferred.

Preferred Professional Qualifications
👇👇👇👇
- Diploma/Certificate in Human Resource Management (HRM)
- Training in Labour Law & Employment Regulations
- Training in Office Administration
- Knowledge of HRIS, payroll, attendance management, recruitment, and employee records

Important Information
👇👇👇
- Application Fee: BDT 250 (Non-refundable)
- Application Deadline: 26 August 2026
- Written & Viva Test: 27 August 2026
- Expected Joining Date: 1 September 2026
- TA/DA: No TA/DA will be provided for the written test, viva, or recruitment process.

Contact
👇👇
Zaitoon Academy
Jalalabad Tower, Jalalabad Housing, West Khulshi, Chattogram

Mobile: 01748-806492
(Office Hours Only)

যাইতুন একাডেমি বালক শাখার উদ্বোধনী অনুষ্ঠানে তাহফিজ বিভাগের শিক্ষার্থীদের নাশিদ পরিবেশনা দেখতে ক্লিক করুন নিচের ইউটিউব ভ...
17/08/2026

যাইতুন একাডেমি বালক শাখার উদ্বোধনী অনুষ্ঠানে তাহফিজ বিভাগের শিক্ষার্থীদের নাশিদ পরিবেশনা দেখতে ক্লিক করুন নিচের ইউটিউব ভিডিওতে

On the occasion of the inauguration ceremony of Zaitoon Academy’s N...

15/08/2026

Arabic and English performance
By Day Care Students
Tahseenuzzaman and Talha bin Asif

14/08/2026

🎙️ উদ্বোধন হলো যাইতুন স্টুডিও! 🎬✨
গতকাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো যাইতুন স্টুডিও—যাইতুন একাডেমির শিক্ষার্থীদের প্রতিভা, সৃজনশীলতা ও আত্মপ্রকাশের নতুন এক দিগন্ত। 🌿
শিক্ষার্থীদের শুধু বইয়ের জ্ঞান নয়; তাদের কণ্ঠ, চিন্তা, সৃজনশীলতা ও নেতৃত্বের প্রতিভাকে বিকশিত করার একটি আধুনিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে যাইতুন স্টুডিও।
এই স্টুডিও থেকে শিক্ষার্থীদের অংশগ্রহণে তৈরি হবে—
🎙️ কেরাত
🎵 গজল ও নাশিদ
🗣️ বক্তৃতা ও পাবলিক স্পিকিং
🎤 টকশো ও পডকাস্ট
📰 সংবাদ পাঠ
🎬 ইসলামী ফিল্ম ও ডকুমেন্টারি
📹 শিক্ষামূলক ও সৃজনশীল বিভিন্ন কনটেন্ট
আমাদের লক্ষ্য—প্রযুক্তিকে শুধু বিনোদনের মাধ্যম হিসেবে নয়, বরং জ্ঞান, দাওয়াহ, সৃজনশীলতা ও ইতিবাচক বার্তা ছড়িয়ে দেওয়ার শক্তিশালী মাধ্যম হিসেবে ব্যবহার করা।
আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বক্তা, ক্বারি, শিল্পী, সাংবাদিক, মিডিয়া প্রফেশনাল, গবেষক ও নেতৃত্বদাতা।
যাইতুন স্টুডিও তাদের সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার একটি অনন্য প্ল্যাটফর্ম হয়ে উঠবে, ইনশাআল্লাহ। 🌿
Zaitoon Studio — Learn. Create. Inspire.

13/08/2026

যাইতুন স্টুডিও উদ্বোধন
বালক শাখা

🌿 এডমিন স্টাফদের প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 🌿আলহামদুলিল্লাহ! গতকাল যাইতুন একাডেমিতে অনুষ্ঠিত হলো এডমিন স্টাফদের বিশেষ প্...
13/08/2026

🌿 এডমিন স্টাফদের প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 🌿
আলহামদুলিল্লাহ! গতকাল যাইতুন একাডেমিতে অনুষ্ঠিত হলো এডমিন স্টাফদের বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি। 🎓✨
এই প্রশিক্ষণ কর্মসূচিতে যাইতুন একাডেমির সকল এডমিন স্টাফের পাশাপাশি রাঙ্গুনিয়ার দারুল আরকাম মডেল একাডেমি থেকে যাইতুন একাডেমি পরিদর্শনে আসা সম্মানিত প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল ও দায়িত্বশীলগণও অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণটির বিশেষত্ব ছিল—শুধু তাত্ত্বিক আলোচনা নয়; বরং এডমিন স্টাফদের কোর দায়িত্ব ও কাজগুলো হাতে-কলমে (Practical & Hands-on) প্রশিক্ষণ দেওয়া হয়। 💼📝
🎯 প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল— ✅ এডমিন স্টাফদের কাজের দক্ষতা বৃদ্ধি
✅ দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সুস্পষ্ট ধারণা
✅ অফিসিয়াল কাজের সঠিক পদ্ধতি ও শৃঙ্খলা
✅ সমস্যা সমাধান ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বৃদ্ধি
✅ একটি দক্ষ, জবাবদিহিমূলক ও সেবামুখী প্রশাসনিক টিম গড়ে তোলা
যাইতুন একাডেমি বিশ্বাস করে—একটি মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠানের পেছনে দক্ষ শিক্ষক-শিক্ষিকার পাশাপাশি একটি দক্ষ ও প্রশিক্ষিত প্রশাসনিক টিমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। 🌱
ইনশাআল্লাহ, ধারাবাহিক প্রশিক্ষণ ও পেশাগত উন্নয়নের মাধ্যমে যাইতুন একাডেমিকে আরও দক্ষ, সুশৃঙ্খল ও আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত থাকবে। 🤲💚
#দক্ষ_প্রশাসন #প্রশিক্ষণ_কর্মসূচি #যাইতুন_একাডেমি

আজ যাইতুন একাডেমিতে অনুষ্ঠিত হলো একটি গুরুত্বপূর্ণ ওয়ার্কশপ—🌿 “হিফজ শিক্ষার্থীর সাথে শিক্ষকদের মানবিকতা: রাসূল (সা.)-এর...
12/08/2026

আজ যাইতুন একাডেমিতে অনুষ্ঠিত হলো একটি গুরুত্বপূর্ণ ওয়ার্কশপ—
🌿 “হিফজ শিক্ষার্থীর সাথে শিক্ষকদের মানবিকতা: রাসূল (সা.)-এর মডেল”
পবিত্র কুরআন হিফজের পথটি একজন শিশুর জন্য যেমন মর্যাদাপূর্ণ, তেমনি চ্যালেঞ্জিংও। এই দীর্ঘ যাত্রায় একজন শিক্ষক শুধু পাঠদানকারী নন—তিনি একজন মুরব্বি, অভিভাবক, পথপ্রদর্শক ও অনুপ্রেরণাদাতা।
রাসূলুল্লাহ ﷺ শিশুদের সঙ্গে যে ভালোবাসা, কোমলতা, ধৈর্য, সম্মান ও প্রজ্ঞার আচরণ করেছেন—সেই নববী আদর্শকে সামনে রেখে আজকের এই ওয়ার্কশপে আলোচনা হয়েছে:
📖 শিশুদের মনস্তত্ত্ব ও অনুভূতি বোঝা
❤️ ভালোবাসা ও কোমলতার মাধ্যমে হিফজ শেখানো
🌱 ভুলকে শাস্তির নয়, শেখার সুযোগ হিসেবে দেখা
🤝 শিক্ষার্থী-শিক্ষক সম্পর্ককে আস্থার ভিত্তিতে গড়ে তোলা
✨ উৎসাহ, প্রশংসা ও ইতিবাচক প্রেরণার ব্যবহার
🕌 রাসূল ﷺ-এর শিশুদের সঙ্গে আচরণ থেকে বাস্তব শিক্ষণীয় দিক
আমাদের লক্ষ্য—শুধু হাফেজ তৈরি করা নয়; বরং কুরআনের আলোয় সুন্দর চরিত্রবান, আত্মবিশ্বাসী ও আল্লাহভীরু মানুষ গড়ে তোলা।
🌿 হিফজ হোক ভালোবাসার মাধ্যমে,
শিক্ষক হোন রাসূল ﷺ-এর আদর্শের অনুসারী।
#রাসূলের_আদর্শ #হিফজ_শিক্ষা #শিক্ষক_প্রশিক্ষণ #শিশুবান্ধব_শিক্ষা

12/08/2026

হিফজ শিক্ষার্থীর সাথে শিক্ষকদের মানবিকতা : রাসূল (সা.) এর মডেল

12/08/2026

হিফজ শিক্ষার্থীর সাথে শিক্ষকদের মানবিকতা : রাসূল (সা.) এর মডেল
শীর্ষক কর্মশালা লাইভ হবে আজকে সকাল ৯ টায়
আগ্রহীরা এই পেজে যুক্ত থাকুন

11/08/2026

بلادي আমার দেশ
My Country
Student: Muntasir Mamun
Class : Three

Address

কো-অপারেটিভ হাউজিং সোসাইটি পশ্চিম খুলশী, চট্টগ্রাম।, জালালাবাদ হাইটস, সেক্টর:০১ রোড: ০১
Chittagong
4225

Alerts

Be the first to know and let us send you an email when Zaitoon Academy أكاديمية الزيتون posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Zaitoon Academy أكاديمية الزيتون:

Shortcuts

Share

Category