All Crush & Hate Confession Chakaria

All Crush & Hate Confession Chakaria আপনাদের মনের কথা,কল্পনা আর গল্পগুলো আপনাদের মনের মানুষের কাছে পৌঁছে দেওয়া আমাদের একমাত্র লক্ষ্য।

17/03/2025

চকরিয়া সরকারি কলেজে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা: রাজনৈতিক দল বিএনপির নির্দেশে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে খেলা!

চকরিয়া সরকারি কলেজের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এলেও কোনো কার্যকর সমাধান হয়নি। অভিযোগ উঠেছে, কলেজের অধ্যক্ষ রাজনৈতিক দল বিএনপির সঙ্গে সরাসরি সম্পৃক্ত এবং দলটির নির্দেশে প্রতিষ্ঠানটি ব্যক্তিগত স্বার্থে পরিচালনা করছেন (বিশেষ করে চকরিয়া উপজেলার বিএনপির সভাপতি এনাম সাহেবের কথায়)। নিয়মিত কলেজে না এসে, প্রশাসনিক ক্ষমতা অপব্যবহার করে সিন্ডিকেটের মাধ্যমে শিক্ষার্থীদের জিম্মি করে রাখা হচ্ছে।

ঘটনার পটভূমি

গত ৩ তারিখ, শিক্ষার্থীরা কলেজে চলমান দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে আন্দোলন করলে, অধ্যক্ষ, যিনি নিজেও বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত, ছাত্রদলের সহযোগিতায় এই আন্দোলন দমন করার চেষ্টা করেন। আন্দোলন দমনে বিএনপির প্রত্যক্ষ নির্দেশ ছিল বলে অভিযোগ উঠেছে। অধ্যক্ষ বিএনপির কথা মতো সব সিদ্ধান্ত নিচ্ছেন এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে শিক্ষার্থীদের ন্যায্য দাবি উপেক্ষা করছেন।

শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণার অভিযোগ

✅ সেনাবাহিনীর আশ্বাস:

• যাদের এক বা দুই বিষয়ের ফল খারাপ হয়েছে, তারা সরাসরি ফরম ফিলআপ করতে পারবে।

• যাদের দুইয়ের বেশি বিষয়ের ফল খারাপ হয়েছে, তাদের পুনরায় পরীক্ষা দিতে হবে।
সেনাবাহিনীর এই আশ্বাসের ভিত্তিতে শিক্ষার্থীরা সিদ্ধান্ত মেনে নেয়। তবে প্রশাসন ও কলেজ কর্তৃপক্ষ এই প্রতিশ্রুতি বাস্তবায়ন করেনি।

✅ পরীক্ষার নামে দুর্নীতি:

• ১৫ তারিখ পরীক্ষার রুটিন প্রকাশ করা হলেও, এক বিষয়ের ফল খারাপ হওয়া শিক্ষার্থীদেরও পরীক্ষা দিতে বাধ্য করা হয়।

• প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ২০০ টাকা করে ফি নেওয়া হয়, ফলে প্রায় ১ লক্ষ টাকা সংগ্রহ করা হয়, যা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

• দুপুর ২টায় পরীক্ষা শেষ হলেও সন্ধ্যার মধ্যেই রেজাল্ট প্রকাশ করা হয়, যা স্পষ্টতই কারসাজি করা।

• বিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি! ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে কেবল আন্দোলনের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের পাস করানো হয়েছে।

• নিয়ম অনুযায়ী, প্রত্যেক বিষয়ের শিক্ষক নিজ নিজ বিষয়ের প্রশ্ন তৈরি করবেন। কিন্তু অধ্যক্ষ নিজেই সব প্রশ্ন তৈরি করেছেন, যা সম্পূর্ণ নিয়মবহির্ভূত।

✅ প্রশাসনের প্রতিশ্রুতি ও বিশ্বাসঘাতকতা:

• ১৬ তারিখ পুলিশ কলেজে এসে শিক্ষার্থীদের আশ্বস্ত করে যে, ১৭ তারিখ সকাল ১০টায় তারা এসে এই সমস্যার সমাধান করবে।

• কিন্তু ১৭ তারিখ পুলিশ আসেনি, যা সরাসরি শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণার শামিল।

✅ অধ্যক্ষের দায়িত্বহীনতা ও হয়রানি:

• অধ্যক্ষ কোনো দিনই কলেজে আসেন না এবং শিক্ষার্থীদের শত শত ফোন কলেও সাড়া দেননি।

• শিক্ষার্থীরা তার বাসায় গেলে, সেখানেও তাকে পাওয়া যায়নি।

• অভিভাবকরা তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও, তিনি কোনো ধরনের সহযোগিতা করেননি। বরং শিক্ষার্থীদের আরও হয়রানি করা হচ্ছে।

• যদি শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দিতে না পারেন, অভিভাবকদের কোনো সমস্যার সমাধান দিতে না পারেন, তাহলে অধ্যক্ষ হিসেবে তিনি দায়িত্ব নিয়েছিলেন কেন?

শিক্ষার্থীদের দাবি

⚪ শিক্ষাপ্রতিষ্ঠানে সিন্ডিকেট বন্ধ করতে হবে!
⚪ অধ্যক্ষকে পদত্যাগ করতে হবে।
⚪ কলেজে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব রাখা যাবে না।

শিক্ষার্থীরা এই অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে চায়। তারা বলছে, বিএনপির প্রত্যক্ষ মদদে শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার চলছে, যা বন্ধ না হলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে।

শিক্ষা আমাদের অধিকার—এটি রাজনৈতিক ব্যক্তিদের ব্যবসার হাতিয়ার হতে পারে না!

  no : 04From :- পরিচিত কেউ 👧🏽To :- প্রিয় 🫀প্রিয়, জানিনা কখন থেকে আপনাকে ভালো লাগতে শুরু করি কিন্তু এখন মনে হয় আপনারেই...
28/11/2024

no : 04

From :- পরিচিত কেউ 👧🏽
To :- প্রিয় 🫀

প্রিয়,

জানিনা কখন থেকে আপনাকে ভালো লাগতে শুরু করি কিন্তু এখন মনে হয় আপনারেই লাগবে আমার। এখনো ঠিক চিনতেছেন না আমি কে?
আরেকটু পরিষ্কার করে বলি...আপনার কাজিন রিলেটিভ কেউ আমি যা কে আগে সবসময় গফ খুজে দিতে বলতেন।
আর হ্যা তখন গফ খুজতে না বলে আমারে চাইলে কি এমন ক্ষতি হয়ত😫
আমি হয়ত কখনো আপনাকে মুখফোটে বলতে পারবো না তাই কনফেশন দিলাম কিছু মনে কইরেন না প্লিজ 😕
কালা পাখির মতো আমাকে ও একটু ভালোবাসলে হবে বেশি কিছু না

আপনার দুষ্টামির মায়ায় পড়া একজন 🥹

  no : 03From :- Your Adorable JuniorTo :- My love প্রিয়, কেমন আছেন আশা করি ভালো আছেন । আমি যখন গ্রামারে আসি তখন আপনাকে...
28/11/2024

no : 03

From :- Your Adorable Junior
To :- My love

প্রিয়,

কেমন আছেন আশা করি ভালো আছেন । আমি যখন গ্রামারে আসি তখন আপনাকে অনেক ভালো লাগতো কিন্তু যত দিন যায় দেখলাম আপনি টুকাই থেকেও খারাপ কারণ দেখি দিনভর আপনার স্কুল শেষ হওয়ার পর ও টোকাইর মতো স্কুলের সামনে ঘুরতে থাকেন মেয়েদের পিছে পিছে ঘুরতে থাকেন বেড সাউন্ড দেন আবার কয়দিন আগে আমাকেও বেড সাউন্ড দিছেন যা আমি চাই না আপনি কারো সাথে করেন
আমি চাই আপনি শুধু আমার হয়ে থাকেন এবং আমাকে ভালোবাসেন

শেষ কথা হিসেবে বলতে চাই আমি আপনাকে ভালোবাসি কিন্তু আপনার ভালো হয়ে যেতে হবে ।।

27/11/2024

পৃথিবীটা মানুষের হোক, ধর্ম থাকুক অন্তরে, মসজিদে আজান হোক, ঘণ্টা বাজুক মন্দিরে!!

😞🥀
27/11/2024

😞🥀

  no : 02From :- Anyone To:- you 🥺ভালো লেগেছিল তোমায় ❤ হ্যাঁ, প্রথম দেখায় |তুমি ছিলে খুবই সাদাসিধে বেশে 😍😍 তবে সবচেয়ে হৃ...
26/11/2024

no : 02

From :- Anyone
To:- you 🥺

ভালো লেগেছিল তোমায় ❤ হ্যাঁ, প্রথম দেখায় |তুমি ছিলে খুবই সাদাসিধে বেশে 😍😍 তবে সবচেয়ে হৃদয় কেড়েছিল। তোমার মিষ্টি হাসিটা ❤❤

জানিনা "ভালবাসি তোমাকে" কথা টা তোমার সামনে গিয়ে বলতে পারব কি না ভালবাসি বললেই তো আর ভালবাসা হয় না। আমার ভালোবাসা, সেতো আমাকেই ভাবতে হবে ❤❤

জানিনা আমি আমাতে থাকতে পারবো কি না | জীবনের শেষ প্রান্ত পর্যন্ত চেষ্টা করে যাবো, এতে কোনো দ্বিধা নেই 😍😍 আমি ভালোবাসি, সত্যিই ভালোবাসি এবং সত্যিই ভালোবেসে যাবো ❤❤

ভালো থাকো সবর্দা |

  no: 01From : নাম বলা যাবে না🫣To: You তোমাকে যেদিন প্রথম দেখিছিলাম সেদিনঐ ভালোবেসে ফেলছি কিন্তু ভয়ে বলতে পারি নাই ভাবছি...
26/11/2024

no: 01

From : নাম বলা যাবে না🫣
To: You

তোমাকে যেদিন প্রথম দেখিছিলাম সেদিনঐ ভালোবেসে ফেলছি কিন্তু ভয়ে বলতে পারি নাই ভাবছিলাম তোমাকে ফেব্রুয়ারিতে জানাবো কিন্তু আমার মন্দ কপাল তখন তুমি স্কুল থেকে বিদায় নিয়েছিলে😑
জানি না কোনদিন সামনে দাড়িয়ে বলতে পারবো কিনা যে তোমাকে আমি কতটা ভালোবাসি🌺

I love you 🩵

24/11/2024

বুঝলাম না সবাই কি এগিয়ে যা`চ্ছে নাকি আমি পি/ছিয়ে যাচ্ছি 🙂💔

24/11/2024

বেডি মানুষ 🥹🐸

24/11/2024

পুরুষ মানুষ.! 🙂

Address

Chakaria
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when All Crush & Hate Confession Chakaria posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share