Binirman Engineering & Construction

Binirman Engineering & Construction স্বপ্ন হোক বাস্তব, নির্মান হোক স্থায়ী।
বিনির্মান ইঞ্জিনিয়ারিং & কনস্ট্রাকশন --BEC

বাড়ি নির্মাণ করছেন বা করবেন? এই পোষ্ট অবশ্যয় টাইমলানে রেখে দিন  নির্মাণ কাজে সহযোগী হবে আপনার বাড়িটা যেন শুধু মাত্র মাথ...
10/08/2026

বাড়ি নির্মাণ করছেন বা করবেন?
এই পোষ্ট অবশ্যয় টাইমলানে রেখে দিন নির্মাণ কাজে সহযোগী হবে
আপনার বাড়িটা যেন শুধু মাত্র মাথা গোজার স্থান না হয়। আপনার বাড়ি করতে হবে ভেবে চিন্তে প্রকৌশলীর পরামর্শে। বাড়ি করার পূর্বে মূল শর্ত হলো প্ল্যানিং। প্ল্যান করে বাড়ি করা হলে আপনি আপনার জমির সঠিক মূল্যায়ন করতে পারবেন ।

বাড়ি করার ক্ষেত্রে আপনাকে কিছু বিষয় আপনাকে মাথায় রাখতে হবে।

* বিভিন্ন রুমের আদর্শ এবং সর্বনিম্ন মাপ
* রুমের অবস্থান
* সৌন্দর্য
* পর্যাপ্ত আলো বাতাস এর সুব্যাবস্থা
* নিরাপত্তা
* ভবিষ্যৎ পরিকল্পনা
* আপনার এলাকার নিয়ম অনুযায়ী কতটুকু জমি ছেড়ে বাড়ি করতে হবে , তার পরিমাণ ।
★★ রুমে মাপ এবং অবস্থানঃ

#বেড_রুম :
বেড রুমের সর্বনিম্ন সাইজ হওয়া উচিত ১১ ফিট বাই ১২ ফিট।
~অবস্থান : যেদিকে সর্বোচ্চ ন্যাচারাল গিফট পাওয়া যাবে অর্থাৎ পর্যাপ্ত আলো বাতাস যেদিকে পাওয়া যায়। যেনো ব্যালকনি তে বসলেই ভেসে আসে দখিনা বাতাস । তবে সাধারণত একটা বিল্ডিং এর কর্ণার সাইডে বেড রুম দেওয়া হয় । এক বেড রুম থেকে আরেক বেড রুমের দূরত্ব বা অবস্থান এমন হবে যেন সম্পূর্ণ প্রাইভেসি বজায় থাকে। অর্থাৎ এক রুমের থেকে অন্য রুমের ভ্যান্তরীন দৃশ্য সহজেই দৃষ্টি-গোচর হবে না ।
#গেষ্ট_রুম :
গেস্ট রুমের সর্বনিম্ন সাইজ হওয়া উচিত ৯ ফিট বাই ৯ ফিট
~অবস্থান : সিঁড়ির কাছাকাছি ।
#ডায়নিং :
ডায়নিং রুমের সর্বনিম্ন সাইজ হওয়া উচিত আট ফিট বাই দশ ফিট
~অবস্থান :রান্না ঘরের পাশে হলে ভাল হয় ।
#বাথরুম_টয়লেট :
বাথ রুমের সর্বনিম্ন সাইজ হওয়া উচিত
ছয় ফিট বাই চার ফিট ।
~অবস্থান :
কমন বাথরুম হলে সবাই যাতে সহজেই ব্যাবহার করতে পারে এমন স্থানে ।
টয়লেটে অবশ্যই এগজস্ট ফ্যান ব্যাবহার করবেন । এটা এয়ার ভেন্টিলেশনের মাধ্যমে টয়লেটের দূর্গন্ধ দূর করার পাশাপাশি আপনার টয়লেট এর ফ্লোর শুকনা রাখবে ।
#কিচেন :
কিচেন রুমের সর্বনিম্ন সাইজ হওয়া উচিত আট ফিট বাই সাত ফিট
~অবস্থান :
কিচেনে রান্নার সময় রান্নার গ্যাস বা ধোয়া যেন অন্য রুমে প্রবেশ না করতে পারে ।
রান্না ঘরের পরিবেশ ফ্রেস রাখার জন্য, কিচেনেও এগজস্ট ফ্যান ব্যাবহার করা উচিত ।
#ব্যালকনি :
চওড়া তিন ফিটের কম নয় ।
#সিড়ি :
আট ফিট চওড়া হলে ভাল হয় অবস্থান : মেইন রাস্তার পাশে অথবা রাস্তা থেকে সর্বনিম্ন দূরত্বে।

বাড়ি করার ক্ষেত্রে অবশ্যই একজন আর্কিটেক্ট এর মাধ্যমে বাড়ির প্ল্যান এবং একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার এর মাধ্যমে বাড়ির স্ট্রাকচারাল ডিজাইন করা উচিত। এছাড়া মোটামুটি এইসব ধারনা গুলো নিয়ে আপনি আর্কিট্যাক্ট ও ইঞ্জিনিয়ার এর সাথেও আপনার চাহিদা শেয়ার করতে পারেন ।
৬/৭ তলা বিল্ডিং এর জন্য প্রয়োজনীয় হিসাব নিকাশ
অবশ্যই আপনার টাইমলাইনে রেখে দিন। A TO Z
১। আর সি সি (১:২:৪) ইটের খোয়া ৫০% সিলেট বালি,পিকেট = ৮৬০ পিচ,সিলেট বালি = ২২.৫০ ঘনফুট
২। ইটের সোলিং ১০০ বর্গফুট,ইট= ৩০০ পিচ,বালি = ৫ ঘনফুট
৩।৫" ইটের গাথুনী (১:৪) ১০০বর্গফুট, ইট = ৫০০ পিচ
লোকাল বালি = ১৭ ঘনফুট ,সিমেন্ট = ২.৬০ ব্যাগ
৪। ইটের এজিং ১০০ রানিং ফুট ইট = ২৫০ পিচ
৫। আর সি সি (১:১.৫:৩) পাথর, ১০০%সিলেট বালি,পাথর = ৮২ ঘনফুট
সিলেট বালি = ৪১ ঘনফুট,সিমেন্ট = ২১ ব্যাগ
৬। আর সি সি (১:১.৫:৩) পাথর ৫০%,সিলেট বালি ,পাথর = ৮২ ঘনফুট

সিলেট বালি = ২০.৫০ ঘনফুট,লোকাল বালি = ২০.৫০ ঘনফুট সিমেন্ট = ২১ ব্যাগ

# # # #******★
বিল্ডিং যদি জি+৬ সাত তলা হয়- ১০০ ঘনফুট ও বর্গফুট কাজ করতে উল্লেখিত মালামাল সমূহ প্রযোজন হয়। তবে এগুলো আপেক্ষিক একটি ধারণা মাত্র। যে কোন কিছুতে এগুলো পরিবর্তনশীল...
# # # # # # #★★

৭। আর সি সি (১:২:৪) পাথর ৫০% সিলেট বালি,পাথর = ৮৬ ঘনফুট
সিলেট বালি = ২২.৫০ ঘনফুট, লোকাল বালি = ২২.৫০ ঘনফুট ,সিমেন্ট = ১৮ ব্যাগ
৮। ২০ মিমি প্লাষ্টার (১:৩) ১০০ বর্গফুট বালি = ৬.২৫ ঘনফুট সিমেন্ট = ২.৫০ ব্যাগ
৯। বালি ভরাট ১০০ ঘনফুট, বালি = ১৩০ ঘনফুট
লোকাল বালি = ২২.৫০ ঘনফুট, সিমেন্ট = ১৮ ব্যাগ
১০। ১২ মিমি প্লাষ্টার (১:৩) ১০০ বর্গফুট বালি = ৪.৬৯ ঘনফুট সিমেন্ট = ১.২৫ ব্যাগ
১১। ১২ মিমি প্লাষ্টার (১:৪) ১০০ বর্গফুট বালি = ৫.০০ ঘনফুট সিমেন্ট = ১.০০ ব্যাগ
১২। ১০" ইটের গাথুনী (১:৬) ১০০ মনফুট, ইট = ১১৫০ পিচ
লোকাল বালি = ৩৬ ঘনফুট, সিমেন্ট = ৪ ব্যাগ
১৩। হেরিং বন্ড সোলিং ১০০ বর্গফুট ,ইট = ৫০০ পিচ
১৪। আর সি সি (১:২:৪) ইটের খোয়া ১০০% লোকাল বালি,পিকেট = ৮৬০ পিচ
লোকাল বালি = ৪৫.০০ ঘনফুট ,সিমেন্ট = ১৮ ব্যাগ
১৫। আর সি সি (১:৩:৬) ইটের খোয়া ১০০% লোকাল বালি,পিকেট = ১০০ পিচ
লোকাল বালি = ৪৫.০০ মানফুট, সিমেন্ট = ১২ ব্যাগ
১৬। ১২ মিমি প্লাষ্টার (১:৫) ১০০ বর্গফুট বালি = ৫.২১ ঘনফুট সিমেন্ট = ০.৮৩ ব্যাগ
১৭। ১২ মিমি প্লাষ্টার (১:৬) ১০০ বর্গফুট বালি = ৫.৩৬ ঘনফুট সিমেন্ট = ০.৭১ ব্যাগ
১৮। আর সি সি (১:১.৫:৩) ইটের খোয়া ,৫০% সিলেট বালি,সিকেট = ৮২০ পিচ
সিলেট বালি = ২০.৫০ ঘনফুট,লোকাল বালি = ২০.৫০ ঘনফুট সিমেন্ট = ২১ ব্যাগ
১৯। ২০ মিমি প্লাষ্টার (১:৪) ১০০ বর্গফুট বালি = ৭.৫০ ঘনফুট সিমেন্ট = ১.৫০ ব্যাগ
২০। ২০ মিমি প্লাষ্টার (১:৫) ১০০ বর্গফুট বালি = ৭.৮১ ঘনফুট সিমেন্ট = ১.২৫ ব্যাগ
২১। ২০ মিমি প্লাষ্টার (১:৬) ১০০ বর্গফুট বালি = ৮.০০ ঘনফুট সিমেন্ট = ১.০৭ ব্যাগ
২২। ২৫ মিমি প্লাষ্টার (১:৩) ১০০ বর্গফুট, বালি = ৯.৩৭ ঘনফুট সিমেন্ট = ২.৫০ ব্যাগ
২৩। ২৫ মিমি প্লাষ্টার (১:৪) ১০০ বর্গফুট বালি = ১০.০০ ঘনফুট সিমেন্ট = ১.৬০ ব্যাগ
২৪। ২৫ মিমি প্লাষ্টার (১:৫) ১০০ বর্গফুট বালি = ১০.৪২ ঘনফুট সিমেন্ট = ১.৬৭ ব্যাগ
২৫। ২৫ মিমি প্লাষ্টার (১:৬) ১০০ বর্গফুট বালি = ১০.৭১ মালফুটি ,সিমেন্ট= ১.৪৩ ব্যাগ
২৬। নিট সিমেন্ট ফিনিশিং ১০০ বর্গফুটসিমেন্ট = ০.৫০ ব্যাগ
ভুলত্রুটি মার্জনীয়,

Engr.Abdur Rahman

বাড়ি নির্মাণ সম্পর্কে কোন তথ্য জানতে ইনবক্স করুন
!

RCC কলাম ও রড: একটি ভবনের মেরুদণ্ড এবং  নীরব শক্তিএকটি ভবন যতই সুন্দর হোক, তার প্রকৃত শক্তি লুকিয়ে থাকে RCC কলাম ও রডের...
01/08/2026

RCC কলাম ও রড: একটি ভবনের মেরুদণ্ড এবং নীরব শক্তি
একটি ভবন যতই সুন্দর হোক, তার প্রকৃত শক্তি লুকিয়ে থাকে RCC কলাম ও রডের মধ্যে।

▪️RCC Column (Reinforced Cement Concrete Column) হলো ভবনের প্রধান উল্লম্ব (Vertical) কাঠামোগত সদস্য (Structural Member), যা স্ল্যাব, বিম ও দেয়ালের সমস্ত লোড নিরাপদে ফাউন্ডেশনে পৌঁছে দেয়।

বাস্তব ভবনে সবচেয়ে বেশি দেখা যায়:
▪️ Square Tied Column,
▪️ Rectangular Tied Column &
▪️ Circular Spiral Column (বিশেষ ক্ষেত্রে)।

একটি RCC কলামে বিভিন্ন ধরনের রডের কাজ ভিন্ন ভিন্ন। নিচে সহজভাবে ব্যাখ্যা করা হলো:

১. মেইন রড (Main Bars / Longitudinal Bars):
▪️ কলামের মূল লোড বহন করে।
▪️ ভবনের ওজন (Slab, Beam, Roof) ফাউন্ডেশনে পৌঁছে দেয়।
▪️ কলামের বাঁক (Bending) প্রতিরোধেও সাহায্য করে।
▪️ সাধারণত ১২, ১৬, ২০, ২৫ বা ৩২ মি.মি ব্যাসের রড ব্যবহার করা হয়।

২. স্টিরাপ বা টাই রড (Stirrups / Ties):
▪️ মেইন রডগুলোকে ঠিক অবস্থানে ধরে রাখে।
▪️ মেইন রড যেন বাইরে বেঁকে না যায় (Buckling) তা প্রতিরোধ করে।
▪️ শিয়ার (Shear) প্রতিরোধে সাহায্য করে।
▪️ ভূমিকম্পের সময় কলামের দৃঢ়তা বাড়ায়।
▪️ সাধারণত ৮ বা ১০ মি.মি রড ব্যবহার করা হয়।

৩. কর্নার রড (Corner Bars):
▪️ কলামের চার কোণে থাকে।
▪️ কলামের শক্তি ও স্থায়িত্ব বৃদ্ধি করে।
▪️ স্টিরাপকে সঠিকভাবে ধরে রাখতে সাহায্য করে।

৪. মিডল রড (Intermediate Bars):
▪️ বড় আকারের কলামে কর্নার রডের মাঝখানে দেওয়া হয়।
▪️ লোড সমানভাবে বণ্টন করতে সাহায্য করে।
▪️ কলামের ধারণক্ষমতা বৃদ্ধি করে।Reinforcement
▪️ সব Vertical Rod = Main Bars
▪️ চার কোণেরগুলো = Corner Main Bars
▪️ মাঝেরগুলো = Intermediate Main Bars
▪️ বাইরের বক্স = Stirrup/Tie

আরও মনে রাখবেন—
▪️ ভালো মানের রড
▪️সঠিক Bar Spacing
▪️ নির্ধারিত Cover
▪️ শক্ত Binding
▪️ কোড অনুযায়ী Reinforcement

৩.৫৭ শতক জমিতে ৬ তলা বিশিষ্ট সুন্দর একটি বাড়ির ডিজাইন।
31/07/2026

৩.৫৭ শতক জমিতে ৬ তলা বিশিষ্ট সুন্দর একটি বাড়ির ডিজাইন।

🟩 সাটারিং এর হিসাবঃসাটারিং তৈরীতে কি পরিমাণ কি কি লাগবে তা কিভাবে হিসাব করবো তা অনেকে জানেন না। এই হিসাব টা জানা থাকলে স...
30/07/2026

🟩 সাটারিং এর হিসাবঃ
সাটারিং তৈরীতে কি পরিমাণ কি কি লাগবে তা কিভাবে হিসাব করবো তা অনেকে জানেন না। এই হিসাব টা জানা থাকলে সঠিক কাজের সাথে সাথে আপনার খরচ ও অনেক অংশে কমে যেতে পারে। অনেকে জানতে চেয়েছে সেই স্বার্থে তুলে ধরা হলো। টাইমলাইনে রেখে দিতে পারেন...
🔹হিসাবঃ
দৈর্ঘ্য=৫০ ফিট, প্রস্থ = ৩০ ফিট ।
▪️ছাদের সাটারিং এর কাঠ (প্লাই উড) প্রয়োজন (৫০*৩০)= ১৫০০ এসএফটি
▪️প্লাই উড ৮’X১২’ এবং থিকনেস হবে ১২ মিমি.

▪️এবং কাঠ লাগবে = এরিয় X ০.০২ ( থাম্ব নেল রুলস অনুযায়ী)
= ১৫০০ X ০.০২
= ৩০ টি
▪️বীমের নিচের কাঠের জন্য (থিকনেস থাকে ১.৫”)
= এরিয়া X ০.২৪ (থাম্ব নেল রুলস)
= ১৫০০ X ০.২৪
= ৩৬০ আর এফ টি
▪️মাঝে বসাতে কাঠ লাগবে (৩” X ৩” লম্বা কাঠ)
= এরিয়া X ০.০৪ (থাম্ব নেল রুলস)
= ১৫০০ X ০.০৪
= ৬০০ আর এফ টি

▪️পেরেক (নেইল ) = ১৫০০ X ০.০২ = ৩০ কেজি
▪️বীমের নিচের জন্য বাঁশ লাগবে = ৩৬০ X ০.৫
= ১৮০ টি
▪️স্ল্যাবের নিচের জন্য বাঁশ লাগবে = ১৫০০ X ০.১৬ (রুলস)
= ২৪০ টি
▪️কাঠ বাঁশকে আটকাতে ক্ল্যাম্প লাগবে = ১৫০০ X ০.০৮
= ১২০ টি
▪️সাটারিং এর তেল লাগবে = ১৫০০ X ০.০০৬ = ৯ লিটার

আপনার বাড়ি আপনার স্বপ্ন আপনার সন্তানের মতই সম্পদ।সন্তানকে যে ভাবে লালন পালন করে বড় করে তোলেন একটা বাড়ির ক্ষেত্রেও তাই। অ...
15/07/2026

আপনার বাড়ি আপনার স্বপ্ন আপনার সন্তানের মতই সম্পদ।সন্তানকে যে ভাবে লালন পালন করে বড় করে তোলেন একটা বাড়ির ক্ষেত্রেও তাই।

অনেক সময় অনাকাঙ্ক্ষিত ভুলে শেষ হয়ে যেতে পারে আপনার লালন করা স্বপ্ন,ধ্বংস হতে পারে আপনার কোটি টাকা।সঠিক সময়ে সঠিক পদক্ষেপ না নিলে হতে পারে মারাত্মক ক্ষতি।

আপনার বাড়িকে নৈসর্গিক ও নিরাপদ রাখতে আপনাদের পাশে আছে আমাদের অভিজ্ঞ টিম আছে।

আমাদের অভিজ্ঞতা এবং আপনার বিশ্বাস নিয়েই গড়ে উঠবে আপনার ঠিকানা।

আমাদের সুদক্ষ ডিজাইন টিম আপনার কাজকে করে তুলবে সুন্দর,সহজ,মজবুত এবং সাশ্রয়ী।

আমাদের সেবা সমূহঃ-
🔘 আর্কিটেকচারাল ডিজাইন।
🔘 স্ট্রাকচারাল ডিজাইন।
🔘 থ্রিডি বিল্ডিং ডিজাইন।
🔘 বিল্ডিং ইন্টেরিয়র ডিজাইন।
🔘 প্লাম্বিং ডিজাইন।
🔘 ইলেক্ট্রিক্যাল ডিজাইন।
🔘 এস্টিমেট।
🔘 সয়েল টেস্ট।
🔘 সুপারভিশন।

সঠিক খরচে বিল্ডিং নির্মাণ ও আধুনিক ডিজাইনের আইডিয়া দিয়ে কাজ করাই আমাদের মূল লক্ষ্য।

পরামর্শ কিংবা যেকোনো বিষয়ে জানতে যোগাযোগ করতে পারেন:

WhatsApp Number:
01857-960855
[email protected]

আপনার স্বপ্নের বাড়িকে দিন আধুনিকতা, নান্দনিকতা এবং নিখুঁত বাস্তবায়নের ছোঁয়া।আমরা সারা বাংলাদেশে প্রদান করছি প্রফেশনাল আর...
03/07/2026

আপনার স্বপ্নের বাড়িকে দিন আধুনিকতা, নান্দনিকতা এবং নিখুঁত বাস্তবায়নের ছোঁয়া।
আমরা সারা বাংলাদেশে প্রদান করছি প্রফেশনাল আর্কিটেকচার ও ডিজাইন সার্ভিস।
🔹 আধুনিক ও ইউনিক হোম ডিজাইন
🔹 2D Floor Plan & 3D Visualization
🔹 Interior & Exterior Design
🔹 টেকসই নির্মাণ পরিকল্পনা
🔹 প্রিমিয়াম ফিনিশ ও স্মার্ট স্পেস প্ল্যানিং
স্বপ্ন নয়, এবার বাস্তবেই গড়ে উঠুক আপনার পছন্দের ঠিকানা।
ডিজাইনের প্রতিটি অংশে থাকছে সৌন্দর্য, আরাম এবং ভবিষ্যতের কথা মাথায় রেখে নিখুঁত পরিকল্পনা। 🏠

📞 যোগাযোগঃ 01857960855 (WhatsApWhatsApps)
Binirman Engineering & Construction

26/06/2026

RCC (Slab Casting) ছাদ ঢালাইয়ের Step-by-Step Checklist
১. ঢালাইয়ের আগে (Pre-Casting)
✅ স্ট্রাকচারাল ড্রয়িং অনুযায়ী রড বসানো হয়েছে কিনা পরীক্ষা করুন।
✅ রডের ব্যাস, স্পেসিং, ল্যাপ লেন্থ ও অ্যাংকরেজ ঠিক আছে কিনা নিশ্চিত করুন।
✅ কভার ব্লক (সাধারণত ২০–২৫ মিমি) ঠিকভাবে বসানো আছে কিনা দেখুন।
✅ শাটারিং সমান, শক্ত ও লিক-প্রুফ কিনা পরীক্ষা করুন।
✅ সেন্টারিং/প্রপ যথেষ্ট আছে কিনা নিশ্চিত করুন।
✅ ইলেকট্রিক কনডুইট, সুইচ বক্স, প্লাম্বিং পাইপ আগে থেকেই বসানো হয়েছে কিনা দেখুন।
✅ ঢালাইয়ের আগে শাটারিং ভিজিয়ে নিন, তবে কোথাও পানি জমে থাকতে দেবেন না।
২. ঢালাই চলাকালীন (Casting)
✅ নির্ধারিত মিক্স ডিজাইন অনুসরণ করুন (যেমন M20, M25)।
✅ অতিরিক্ত পানি দেবেন না।
✅ একটানা ঢালাই করুন, Cold Joint এড়িয়ে চলুন।
✅ প্রতি স্তরে ভাইব্রেটর দিয়ে ভালোভাবে কম্প্যাকশন করুন।
✅ রড যেন নড়ে না যায়, সেদিকে খেয়াল রাখুন।
✅ কাঠের বা স্টিলের ট্রওয়েল দিয়ে সমান ফিনিশিং করুন।
✅ প্রয়োজনে ১:১০০ বা ১:৮০ ঢাল রেখে পানি নিষ্কাশনের ব্যবস্থা করুন।
৩. ঢালাইয়ের পরে (Post-Casting)
✅ ১২–২৪ ঘণ্টা পর কিউরিং শুরু করুন।
✅ অন্তত ১৪ দিন, সম্ভব হলে ২৮ দিন নিয়মিত পানি দিন।
✅ প্রয়োজন ছাড়া ছাদে ভারী মালামাল তুলবেন না।
✅ নির্ধারিত সময়ের আগে শাটারিং খুলবেন না।
ছাদ ঢালাইয়ের সময় সবচেয়ে সাধারণ ভুল
❌ অতিরিক্ত পানি দিয়ে কংক্রিট তৈরি করা।
❌ ভাইব্রেটর ব্যবহার না করা বা অতিরিক্ত ব্যবহার করা।
❌ কভার ব্লক না দেওয়া।
❌ একটানা ঢালাই না করে দীর্ঘ বিরতি দেওয়া (Cold Joint সৃষ্টি)।
❌ নিম্নমানের সিমেন্ট বা অপরিষ্কার বালু-পাথর ব্যবহার করা।
❌ পর্যাপ্ত কিউরিং না করা।
❌ ড্রয়িং অনুযায়ী রড না বসানো।
❌ ঢাল (Slope) না রাখা, ফলে ছাদে পানি জমে থাকা।
একজন সাইট ইঞ্জিনিয়ারের করণীয়
ঢালাই শুরুর আগে রড, শাটারিং ও লেভেল চেক করা।
কংক্রিটের স্লাম্প (Slump) পরীক্ষা করা।
প্রয়োজনে কংক্রিট কিউব (Cube) তৈরি করে কম্প্রেসিভ স্ট্রেংথ টেস্টের ব্যবস্থা করা।
ভাইব্রেশন, ফিনিশিং ও কিউরিং তদারকি করা।
ঢালাইয়ের তারিখ, সময়, আবহাওয়া ও ব্যবহৃত উপকরণের রেকর্ড সংরক্ষণ করা।

 #কম্বাইন্ড ফুটিং (Combined Footing) কী?কম্বাইন্ড ফুটিং হলো এমন একটি ভিত্তি (Foundation) যেখানে দুই বা ততোধিক কলামের (Co...
22/06/2026

#কম্বাইন্ড ফুটিং (Combined Footing) কী?

কম্বাইন্ড ফুটিং হলো এমন একটি ভিত্তি (Foundation) যেখানে দুই বা ততোধিক কলামের (Columns) লোড বহন করার জন্য একটি মাত্র ফুটিং ব্যবহার করা হয়। অর্থাৎ, একাধিক কলামকে একটি সাধারণ আরসিসি (RCC) ভিত্তির মাধ্যমে মাটির উপর স্থাপন করা হয়।
এটি সাধারণত তখন ব্যবহার করা হয় যখন পৃথক (Isolated) ফুটিং দেওয়া সম্ভব হয় না বা অর্থনৈতিকভাবে সুবিধাজনক হয় না।
কখন কম্বাইন্ড ফুটিং ব্যবহার করা হয়?

১. কলামগুলো খুব কাছাকাছি থাকলে
যদি দুটি কলামের দূরত্ব এত কম হয় যে পৃথক ফুটিং একে অপরের সাথে ওভারল্যাপ করে, তখন কম্বাইন্ড ফুটিং ব্যবহার করা হয়।

২. সীমানার (Property Line) কাছে কলাম থাকলে
ভবনের বাইরের কলাম যদি জমির সীমানার একেবারে কাছাকাছি থাকে, তাহলে সমানভাবে ফুটিং দেওয়া সম্ভব হয় না। তখন দুই কলামকে একসাথে কম্বাইন্ড ফুটিং দিয়ে সংযুক্ত করা হয়।

৩. মাটির ভারবহন ক্ষমতা (Safe Bearing Capacity-SBC) কম হলে
মাটির ধারণক্ষমতা কম থাকলে লোডকে বৃহৎ এলাকায় ছড়িয়ে দেওয়ার জন্য কম্বাইন্ড ফুটিং ব্যবহার করা হয়।

৪. ভারী লোডের ক্ষেত্রে
যখন কলামগুলোর উপর বেশি লোড থাকে এবং পৃথক ফুটিং অত্যধিক বড় হয়ে যায়, তখন কম্বাইন্ড ফুটিং অধিক উপযোগী হয়।
কম্বাইন্ড ফুটিংয়ের প্রধান উদ্দেশ্য
কলামের লোড নিরাপদে মাটিতে স্থানান্তর করা।
মাটির উপর সমান চাপ (Uniform Pressure) সৃষ্টি করা।
ডিফারেনশিয়াল সেটেলমেন্ট (Differential Settlement) কমানো।
সীমানার নিকটবর্তী কলামকে নিরাপদ ভিত্তি প্রদান করা।
নির্মাণ খরচ তুলনামূলকভাবে কমানো।
কম্বাইন্ড ফুটিংয়ের প্রকারভেদ
১. Rectangular Combined Footing (আয়তাকার কম্বাইন্ড ফুটিং)
দুটি কলামের লোড প্রায় সমান হলে ব্যবহার করা হয়।
ফুটিংয়ের প্রস্থ সর্বত্র সমান থাকে।
ব্যবহার: সমান লোডবিশিষ্ট কলামের জন্য।
২. Trapezoidal Combined Footing (ট্রাপিজয়েডাল কম্বাইন্ড ফুটিং)
দুটি কলামের লোড অসমান হলে ব্যবহার করা হয়।
ফুটিংয়ের এক প্রান্ত সরু এবং অন্য প্রান্ত চওড়া হয়।
ব্যবহার: সীমানার নিকটবর্তী কলাম এবং অসম লোডের ক্ষেত্রে।
কম্বাইন্ড ফুটিংয়ের প্রধান অংশসমূহ
Column (কলাম)
Footing Slab (ফুটিং স্ল্যাব)
Reinforcement Bars (রড)
Concrete Cover (কভার)
PCC Layer (Plain Cement Concrete)
Compacted Soil (সংকুচিত মাটি)
ডিজাইনের সময় যেসব বিষয় বিবেচনা করা হয়
কলামের লোড (Column Load)
কলামের মধ্যবর্তী দূরত্ব (Spacing)
মাটির Safe Bearing Capacity (SBC)
বেন্ডিং মোমেন্ট (Bending Moment)
শিয়ার ফোর্স (Shear Force)
পাঞ্চিং শিয়ার (Punching Shear)
ফুটিংয়ের পুরুত্ব (Thickness)
রডের পরিমাণ ও বিন্যাস (Reinforcement Detailing)

কম্বাইন্ড ফুটিংয়ের সুবিধা
✅ সীমিত জায়গায় কার্যকর।
✅ সীমানার নিকটবর্তী কলামের জন্য উপযোগী।
✅ লোড সমানভাবে বিতরণ করে।
✅ ডিফারেনশিয়াল সেটেলমেন্ট কমায়।
✅ অনেক ক্ষেত্রে অর্থনৈতিক ও নিরাপদ সমাধান।

অসুবিধা

❌ ডিজাইন তুলনামূলক জটিল।
❌ রডের ডিটেইলিং বেশি প্রয়োজন।
❌ খনন ও কংক্রিটের পরিমাণ কিছু ক্ষেত্রে বেশি হতে পারে।
❌ ভুল ডিজাইন হলে অসম সেটেলমেন্টের ঝুঁকি থাকে।
সহজ সংজ্ঞা (পরীক্ষার জন্য)

কম্বাইন্ড ফুটিং:
“যে ফুটিংয়ের মাধ্যমে দুই বা ততোধিক কলামের লোড একটি সাধারণ আরসিসি ভিত্তির সাহায্যে মাটিতে স্থানান্তর করা হয়, তাকে কম্বাইন্ড ফুটিং বলে।”

English Definition:
A combined footing is a single reinforced concrete footing that supports two or more columns and transfers their loads safely to the soil.


Binirman Engineering & Construction

ছাদ ঢালাইয়ের পূর্বে কি কি চেক করতে হবেঃ------------------------------------------------------------------------🔹ফর্মওয়ার...
09/04/2026

ছাদ ঢালাইয়ের পূর্বে কি কি চেক করতে হবেঃ-
-----------------------------------------------------------------------
🔹ফর্মওয়ার্ক ও সেন্টারিং
১। ছাদের শাটারিং (formwork) শক্তভাবে বসানো হয়েছে কিনা
২। নিচে সেন্টারিং এর পর্যাপ্ত সাপোর্ট দেওয়া হয়েছে কিনা
৩। ফাঁকফোকর বা লিকেজ আছে কি না
🔹 রডের ফিটিং ও টাইং
১। ডিজাইন অনুযায়ী রড বসানো হয়েছে কিনা (Structural Drawing অনুযায়ী)
২। Top bar, bottom bar, crank bar, distribution bar ঠিক আছে কিনা
৩। কাভার ব্লক বসানো হয়েছে কিনা (সাধারণত ১৮-২৫ মিমি)
৪। রডে মরিচা থাকলে তা পরিষ্কার করা হয়েছে কিনা
🔹ইলেকট্রিক ও পাইপলাইন চেক
১৷ বৈদ্যুতিক কনডুইট (electrical conduit) ঠিকভাবে বসানো হয়েছে কিনা
২। পানির পাইপ বা অন্য যন্ত্রাংশ বসানো হয়ে গেছে কিনা
🔹লেভেলিং ও স্লোপ
১। ছাদে সঠিক লেভেল রাখা হয়েছে কিনা
২। পানি নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় ঢাল (slope) ঠিকভাবে রাখা হয়েছে কিনা
🔹মশলা প্রস্তুতির ব্যবস্থা
১। কংক্রিটের অনুপাত ঠিক আছে কিনা (যেমন = 1:2:4, 1:1.5:3)
২। কংক্রিট মেশানোর জন্য পর্যাপ্ত পরিমাণে সিমেন্ট, বালি, পাথর, পানি প্রস্তুত আছে কিনা
৩। মিক্সার মেশিন ও লেবার ঠিক আছে কিনা।
🔹ভাইব্রেটর ও কারেন্ট
১। কংক্রিট ঢালাইয়ের সময় air gap দূর করতে ভাইব্রেটর প্রস্তুত আছে কিনা​ (সম্ভব হলে ডিজেল ভাইব্রেটর মেশিন রাখবেন)
​২। কারেন্ট ও পানির ব্যবস্থা নিশ্চিত করা।
🔹আবহাওয়ার অবস্থা
১। বৃষ্টি হলে ছাদ ঢেকে রাখার ব্যবস্থা আছে কিনা (যেমন:পলিথিন, ত্রিপাল)।
২। খুব বেশি গরম হলে ঢালাইয়ের পর পানি দেওয়ার প্ল্যান।

🔹টিম প্রস্তুত আছে কিনা
১৷ ঢালাই শুরু হলে একটানা কাজ করার জন্য লেবার, মিস্ত্রি, হেলপার প্রস্তুত।
২। Supervisor বা অভিজ্ঞ ব্যক্তি উপস্থিত আছেন কিনা।

🔹অতিরিক্ত টিপস:
১। সম্ভব হলে একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ার দ্বারা চেক করে নিবেন।
২। ঢালাইয়ের পর অন্তত ৭ দিন ধরে প্রতিদিন পানি দিতে হবে (curing)।
৩। ঢালাইয়ের সময় “joint” যেন না পড়ে, সেজন্য একটানা ঢালাই করুন।
​৪। শ্রমিকদের জন্য সেফটির ব্যবস্থা করুন।

#ছাদঢালাই #সিভিলইঞ্জিনিয়ার #নির্মানকাজ #রডের_হিসাব #বিল্ডিং_কন্সট্রাকশন

যাদের জায়গা লম্বা, ছোট পরিসর তারা এই ডিজাইনে আপনার পছন্দের বাড়িটি নির্মান করতে পারেন।মাত্র ১.৯০ শতাংশ জাগায়। Bed -3 NosK...
25/03/2026

যাদের জায়গা লম্বা, ছোট পরিসর তারা এই ডিজাইনে আপনার পছন্দের বাড়িটি নির্মান করতে পারেন।
মাত্র ১.৯০ শতাংশ জাগায়।
Bed -3 Nos
Kitchen -1 Nos
C.Toilet-1 Nos
A.Toilet -1 Nos
Varendra -1Nos
Total 832 Sft.
স্বপ্ন হোক বাস্তব, নির্মান হোক স্থায়ী
Binirman Engineering & Construction
আমাদের সেবা সমূহঃ
✔️ এস্টিমেট
✔️ আর্কিটেকচারাল ফ্লোর প্ল্যান
✔️ স্ট্রাকচারাল ডিজাইন
✔️ ডুপ্লেক্স বাড়ির ডিজাইন
✔️ সুন্দর 3D ভিউ,এনিমেটেড ভিডিও
✔️ মাটি পরীক্ষা
✔️ প্লাম্বিং ডিজাইন
✔️ ইলেক্ট্রিক্যাল ডিজাইন
যোগাযোগঃ-☎ 01857960855 ( WhatsApp.Imo)
゚viralfbreelsfypシ゚viral

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Binirman Engineering & Construction posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Binirman Engineering & Construction:

Shortcuts

Share