19/05/2026
আলহামদুলিল্লাহ সফলভাবে সম্পন্ন হলো আমাদের আন্তঃডিপার্টমেন্ট প্রাকটিস ডিবেট। ✨
সবার অংশগ্রহণ, পরিশ্রম, যুক্তি, উপস্থাপনা ও প্রাণবন্ত পরিবেশ পুরো আয়োজনটাকে অনেক সুন্দর করে তুলেছে। প্রতিটি দল নিজেদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছে, আর সেটাই ছিল এই আয়োজনের সবচেয়ে বড় সৌন্দর্য।
★সেমিফাইনাল জয়ী হয়ে ফাইনালে জায়গা করে নেয় ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট এবং কম্পিউটার ডিপার্টমেন্ট।
ফাইনাল রাউন্ডে দুই দলই অসাধারণ লড়াই উপহার দিয়েছে। তথ্য, যুক্তি, উপস্থাপনা ও যুক্তিখণ্ডনের মাধ্যমে পুরো বিতর্ককে করেছে উপভোগ্য ও প্রতিযোগিতাপূর্ণ।
অবশেষে,হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে ৩-২ ব্যালটে চ্যাম্পিয়ন হয়েছে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট!
বিজয়ী দলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। 🌸 পাশাপাশি কম্পিউটার ডিপার্টমেন্টসহ অংশগ্রহণকারী প্রতিটি দলকেও জানাই আন্তরিক ভালোবাসা ও সম্মান। কারণ জয়-পরাজয়ের বাইরে আজ সবাই নিজেদের যোগ্যতা, আত্মবিশ্বাস ও যুক্তিবোধের পরিচয় দিয়েছে।
বিশেষ ধন্যবাদ আমাদের সম্মানিত শিক্ষকমণ্ডলী, বিচারকমণ্ডলী, ভেনু ম্যানেজমেন্ট টিম এবং আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে।
আশা করি ভবিষ্যতে আরও বড় পরিসরে, আরও সুন্দরভাবে আমরা বিতর্ক চর্চাকে এগিয়ে নিয়ে যেতে পারবো।ধন্যবাদ সবাইকে, হ্যাপি ডিবেটিং ! ✨
"এসো গড়ি কথার ধরণ, ধারণ করি যুক্তির চরণ"
14/05/2026
আন্তঃডিপার্টমেন্ট প্র্যাকটিস ডিবেট...
"এসো গড়ি কথার ধরণ, ধারণ করি যুক্তির চরণ"
04/05/2026
পরিচয় করিয়ে দিচ্ছি ফেনী পলিটেকনিক ডিবেটিং সোসাইটির ৬ জন ডিপার্টমেন্ট প্রতিনিধির সাথে।
03/05/2026
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আমাদের সকল প্রকার সদস্য কার্যক্রম সমাপ্ত করা হলো।
আমাদের প্রতিনিধিদের মাধ্যমে গৃহীত ভাইবা ও প্রাথমিক বাছাই প্রক্রিয়ার ভিত্তিতে নিম্নোক্ত সদস্যবৃন্দকে প্রাথমিক সদস্য হিসেবে গণ্য করা হলো
🔹 সিভিল
ফাইজুল আলম
মিনহাজুল ইসলাম
জাহানারা আফরোজ
ওমর ফারুক
ফজলে রাব্বি
রিকফ রাজ
কোয়েল দাস
আবদুল কাইয়ুম
নুসরাত জাহান নিশিতা
তানিয়া আক্তার
শাহরিয়ার মাহমুদ সিয়াম
ইমরান হাসান
মোহাম্মদ ইয়াসিন আরাফাত
খায়রুল মুসাফি ওহিন
ইসরাত জাহান
জান্নাতুল ফেরদৌস জেবিন
আরজয় চন্দ্র দাস
🔹 কম্পিউটার
তাসিন তাহের
মো: হাসান মাহমুদ
সৈয়দ সাজ্জাদুল ইসলাম সিয়াম
খালেদ হাসান
আরাফাত হোসেন আলিফ
আশরাফুল ইসলাম তামিম
সামিহা আফরিন
তাহমিনা আক্তার তানিশা
মোস. ইসরাত জাহান সাদিয়া
উম্মে মাইমুনা
জান্নাতুল মাওয়া
সিনহা দাস
কাজী মরিয়ম
আয়েশা আক্তার
সাদিয়াতুত তাইয়্যেবা
তাসনিম আক্তার আফরা (কম্পিউটার)
🔹 ইলেক্ট্রিক্যাল
ওমর বিন খাইয়ের
কাজী কামরুজ্জামান সিয়াম
মো: আমিনুল হক
আব্দুল্লা আল মামুন
নাফিউল করিম
মোহাম্মদ মোহাইমিনুল ইসলাম
মোহাম্মদ আলমগির হোসেন
🔹 মেকানিক্যাল
ফারজানা আক্তার
সাকিবুল হাসান চৌধুরী
প্রাবন সাহা
নাসিফুল হুদা সিয়াম
মোহাম্মদ রাকিব
🔹 আর্কিটেকচার
মো: ওয়াসিফ মাইন হিসাম
জুনায়েদ হুসেইন
উম্মে সাইমা মজুমদার
🔹 পাওয়ার
মো: জাহিদুল ইসলাম
মো: চাদ সারজেন
অন্তর চন্দ্র দেবনাথ
শরীফুল ইসলাম ভূঁইয়া
📌 সকলকে জানানো যাচ্ছে যে, উপরোক্ত তালিকাভুক্ত সবাইকে প্রাথমিক সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে
02/05/2026
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ফেনী পলিটেকনিক ডিবেটিং সোসাইটি পরিবারের সকল নতুন সদস্যদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
যারা সদস্য ফর্ম জমা দিয়েছেন কিন্তু এখনো ভাইভা দেননি, তারা রবিবার তা কালকে সকাল ১১:৫০ মিনিটে লাইব্রেরিতে উপস্থিত হয়ে আমাদের প্রতিনিধিদের কাছে ভাইভা প্রদান করবেন।
আপনাদের ভাইভার প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই প্রাথমিক সদস্যদের তালিকা প্রকাশ করা হবে।
এছাড়াও, আপনার পরিচিত যারা এখনো সদস্য ফর্ম জমা দেয়নি, তাদেরকেও অনুরোধ করবেন যেন তারা উক্ত দিন ও সময়ে লাইব্রেরিতে এসে ফর্ম সংগ্রহ ও ভাইভা সম্পন্ন করে।
আমরা কালকের মধ্যেই সদস্য সংক্রান্ত সকল কার্যক্রম সম্পন্ন করবো এবং যারা ইতোমধ্যে ফর্ম ও ভাইভা সম্পন্ন করেছেন, তাদের নাম খুব শীঘ্রই প্রকাশ করা হবে।
আশা করি খুব শীঘ্রই আমরা সবাই মিলে ডিবেটিং সোসাইটির বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারব।
আবারও ফেনী পলিটেকনিক ডিবেটিং সোসাইটি পরিবারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম, শুভেচ্ছা ও অভিনন্দন।
"এসো গড়ি কথার ধরণ, ধারণ করি যুক্তির চরণ"
ধন্যবাদান্তে
ফেনী পলিটেকনিক ডিবেটিং সোসাইটি পরিবার 🕊️
30/04/2026
যারা এখনো সদস্য ফরম জমা দেননি কিংবা ভাইবা দেননি তারা অতি দ্রুত আমাদের পেইজের ইনবক্সে যোগাযোগ করুন।
28/04/2026
যারা এখনো সদস্য ফরম সংগ্রহ করেননি, তারা অনুগ্রহ করে দ্রুত লাইব্রেরিতে চলে আসুন। আমাদের প্রতিনিধিরা সেখানে উপস্থিত আছেন এবং আপনাদের সহায়তার জন্য প্রস্তুত।