Chhatak Ideal Academy

Chhatak Ideal Academy Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Chhatak Ideal Academy, School, Mondolibhogh, Chhatak.

29/12/2018

ছাতক আইডিয়াল একাডেমি
উদ্যোগ :
* শিক্ষার্থীদের পূর্ণ মেধা বিকাশ ও সামগ্রিক শিক্ষা নিশ্চিত করার লক্ষে আইডিয়াল গ্রুপ কর্তৃক গ্রহীত এক নতুন উদ্যোগ।
* বিভিন্ন সাংস্কৃতিক বিষয় ও সৃজনশীলতা বিকাশের ও নানামূখি উদ্যোগের প্রশিক্ষণ কেন্দ্র।
* সাংস্কৃতিক শিক্ষার প্রচলিত প্রচলিত ধারায় প্রয়োজনীয় পরিবর্তন ও আধুনিকায়ন।
* আলোকিত মানুষ তৈরীর উদ্দেশ্যে গঠিত একট আধুনিক সাংস্কৃতিক শিক্ষা কেন্দ্র।
* শিক্ষার্থীদের বিশ্বমানের নাগরিক হিসাবে গড়ে তুলতে একটি প্রয়োজনীয় পদক্ষেপ।
* স্বকীয় সংস্কৃতির পঠন- পাঠন, প্রশিক্ষণ ও চর্চায় দৃঢ় প্রত্যয়ী প্রতিষ্ঠান।
* বাংলা সংস্কৃতিকে জাতীয় ও আর্ন্তজাতিক পরিমন্ডলে তুলে ধরার অন্যতম মাধ্যম।
* সুস্থ ধারার সাংস্কৃতিক চর্চার নির্ভরযোগ্য স্থান।
* মননশীলতার বিকাশ ও চরিত্র গঠনের উপযুক্ত স্থান।

উদ্দেশ্য :
* স্বকীয় সাংস্কৃতিক সংস্কৃতির সুষ্ঠু
* সুপ্ত প্রতিভা বিকাশে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া
* শিক্ষার্থীদের মেধা ও মননশীলতা বিকাশে সহযোগিতা করা
* দেহ - মনে, চিন্তা - চেতনা, আচরণ ও আদর্শে দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলা
* দেশীয় সংস্কৃতিতে শিক্ষার্থীদের সমৃদ্ধ করা এবং আন্তর্জাতিক অঙ্গনে তা তুলে ধরা
* বিভিন্ন জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধমে শিক্ষার্থীদের প্রতিভার মূল্যায়ন
* শিক্ষার্থীদের মাঝে নেতৃত্বের গুণাবলির বিকাশ ঘটানো

ভর্তি চলিতেছে,ভর্তি চলিতেছেছাতক আইডিয়াল একাডেমিতে ভর্তি চলিতেছে। আমরা মান সম্পন্ন শিক্ষা দিয়ে আপনার সন্তানকে গড়ে তুলি।
17/12/2017

ভর্তি চলিতেছে,ভর্তি চলিতেছে
ছাতক আইডিয়াল একাডেমিতে ভর্তি চলিতেছে।
আমরা মান সম্পন্ন শিক্ষা দিয়ে আপনার সন্তানকে গড়ে তুলি।

13/01/2017
14/12/2016

জরুরী বিজ্ঞপ্তি
ছাতক আইডিয়াল একাডেমিতে সহকারী শিক্ষক পদে শিক্ষক নিয়োগ নেওয়া হবে। আগ্রহী প্রার্থী অতিসত্বর যোগাযোগ করুন। যোগাযোগ:০১৭১৬৯৬৮৮১৯

08/12/2016

ভর্তি চলিতেছে,ভর্তি চলিতেছে
ছাতক আইডিয়াল একাডেমিতে ভর্তি চলিতেছে।
আমরা মান সম্পন্ন শিক্ষা দিয়ে আপনার সন্তানকে গড়ে তুলি।

25/11/2016
15/11/2016

কাজী কাদের নেওয়াজ

শিক্ষকের মর্যাদা

বাদশাহ আলমগীর-

কুমারে তাঁহার পড়াইত এক মৌলভী দিল্লীর।

একদা প্রভাতে গিয়া

দেখেন বাদশাহ- শাহজাদা এক পাত্র হস্তে নিয়া

ঢালিতেছে বারি গুরুর চরণে

পুলকিত হৃদে আনত-নয়নে,

শিক্ষক শুধু নিজ হাত দিয়া নিজেরি পায়ের ধুলি

ধুয়ে মুছে সব করিছেন সাফ্ সঞ্চারি অঙ্গুলি।

শিক্ষক মৌলভী

ভাবিলেন আজি নিস্তার নাহি, যায় বুঝি তার সবি।

দিল্লীপতির পুত্রের করে

লইয়াছে পানি চরণের পরে,

স্পর্ধার কাজ হেন অপরাধ কে করেছে কোন্ কালে!

ভাবিতে ভাবিতে চিন্তার রেখা দেখা দিল তার ভালে।

হঠাৎ কি ভাবি উঠি

কহিলেন, আমি ভয় করি না'ক, যায় যাবে শির টুটি,

শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার

দিল্লীর পতি সে তো কোন্ ছার,

ভয় করি না'ক, ধারি না'ক ধার, মনে আছে মোর বল,

বাদশাহ্ শুধালে শাস্ত্রের কথা শুনাব অনর্গল।

যায় যাবে প্রাণ তাহে,

প্রাণের চেয়েও মান বড়, আমি বোঝাব শাহানশাহে।

তার পরদিন প্রাতে

বাদশাহর দূত শিক্ষকে ডেকে নিয়ে গেল কেল্লাতে।

খাস কামরাতে যবে

শিক্ষকে ডাকি বাদশা কহেন, ''শুনুন জনাব তবে,

পুত্র আমার আপনার কাছে সৌজন্য কি কিছু শিখিয়াছে?

বরং শিখেছে বেয়াদবি আর গুরুজনে অবহেলা,

নহিলে সেদিন দেখিলাম যাহা স্বয়ং সকাল বেলা''

শিক্ষক কন-''জাহপানা, আমি বুঝিতে পারিনি হায়,

কি কথা বলিতে আজিকে আমায় ডেকেছেন নিরালায়?''

বাদশাহ্ কহেন, ''সেদিন প্রভাতে দেখিলাম আমি দাঁড়ায়ে তফাতে

নিজ হাতে যবে চরণ আপনি করেন প্রক্ষালন,

পুত্র আমার জল ঢালি শুধু ভিজাইছে ও চরণ।

নিজ হাতখানি আপনার পায়ে বুলাইয়া সযতনে

ধুয়ে দিল না'ক কেন সে চরণ, স্মরি ব্যথা পাই মনে।''

উচ্ছ্বাস ভরে শিক্ষকে আজি দাঁড়ায়ে সগৌরবে

কুর্ণিশ করি বাদশাহে তবে কহেন উচ্চরবে-

''আজ হতে চির-উন্নত হল শিক্ষাগুরুর শির,

সত্যই তুমি মহান উদার বাদশাহ্ আলমগীর।''

ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাগবাড়ী নিবাসী মো: হিরন মিয়া চৌধুরী ও   ফজলু মিয়া চৌধুরীর ছোট ভাই ছাতক নব-জাগরন...
14/11/2016

ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন

বাগবাড়ী নিবাসী মো: হিরন মিয়া চৌধুরী ও ফজলু মিয়া চৌধুরীর ছোট ভাই ছাতক নব-জাগরন যুব সংঘটনের সভাপতি মো বাবুল মিয়া চৌধুরী গতকল্য ১২/১১/২০১৬ রাতে ইন্তেকাল ফরমাইয়াছেন।

মরহুমের রূহের মাগফিরাত কামনা করি এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

Address

Mondolibhogh
Chhatak
3080

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chhatak Ideal Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category