07/10/2023
প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তোমরা ইতিমধ্যেই MBA এর Form Fill-up এর ব্যাপারে জানতে পেরেছো। অর্থাৎ, পরীক্ষা খুব একটা বেশি দেরী নাই। কিন্তু এখনো অনেকে MBA কে কম গুরুত্বের সাথে বিবেচনা করার কারণে কোনো পড়ালেখা শুরু করেনি।
কিন্তু MBA কে হালকা ভাবে নেওয়ার কারণে MBA এর Result এর উপর কতটা বিরূপ প্রভাব পড়ে, তা প্রতি বছর রেজাল্টের পর শিক্ষার্থীদের হতাশা থেকে বোঝা যায়।
MBA এর বেশ কিছু Content আছে, যা তোমরা আগে পড়েছো। তাই এইসব অধ্যায় দেখে অনেকেই মনে করে, এগুলো তো আগে পড়া আছে, পরীক্ষার আগে Practice করলেই পারবো। কিন্তু, এই বছর ৩য় বর্ষ এবং ৪র্থ বর্ষের যেরকম প্রশ্ন হয়েছে, সেই মানের প্রশ্ন হলে, পরীক্ষায় ভালো Performance করাটা অতটা সহজ হবেনা। প্রত্যেকটা অধ্যায়ের বেসিক Clear থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এছাড়াও সিলেবাসে নতুন যে Content গুলো আছে, যা মোটেও সহজ নয়, সেই অধ্যায় গুলোর উপর দক্ষতা আনতে হলে বেশ অনেক পড়তে হবে এবং যথাযথ Guidance পেতে হবে।
তাই সবার প্রতি আমার অনুরোধ থাকবে, এখন থেকে MBA এর জন্য ভালোভাবে পড়ালেখা শুরু কর।
অনেকের অনুরোধে, আমি একটা #সান্ধ্যকালিন_ব্যাচ শুরু করতে চাইছি। ক্লাস সপ্তাহে ৪ দিন (শনিবার, রবিবার, বুধবার এবং বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায়) হবে। তবে এই সপ্তাহে আগামী সোমবার (৯ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে ক্লাস শুরু করতে চাইছি। এরপর থেকে রুটিন অনুযায়ী ক্লাস হবে।
এছাড়াও শনিবার, সোমবার এবং বুধবার দুপুর ১২-২টা একটি চলমান ব্যাচ আছে, যেখানে এখন Join করলেও পরীক্ষা উপযোগী করে সিলেবাস শেষ করা সম্ভব।
Online এ-ও ক্লাস চলমান আছে। Online ক্লাসে Join করেও সিলেবাস শেষ করা যাবে।
আর সময় নষ্ট না করে, শিক্ষার্থীদের নিজেদের সুবিধামত ব্যাচে ক্লাস শুরু করে দেওয়া উচিৎ।
যারা সন্ধ্যার Batch এ পড়তে আগ্রহী, তারা আগামী রবিবারের মধ্যে আমাকে জানাতে হবে।
ধন্যবাদ