EduCell

EduCell Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from EduCell, Education, #07 System Imperial Complex (2nd Floor), Chawkbazar.

আজ থেকে শুরু হওয়া এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষার্থীদের প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা।
02/07/2026

আজ থেকে শুরু হওয়া এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষার্থীদের প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা।

এখনো পর্যন্ত ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, কিংবা ডেভেলপমেন্টের মতো স্কীলগুলো আমাদের কাছে এক্সট্রা যোগ্যতা হিসেবে বিবেচ্য হয়...
18/06/2026

এখনো পর্যন্ত ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, কিংবা ডেভেলপমেন্টের মতো স্কীলগুলো আমাদের কাছে এক্সট্রা যোগ্যতা হিসেবে বিবেচ্য হয়।

কিন্তু আগামী ৫-১০ বছর পর?

এই ম্যান্ডাটরি স্কীলগুলো কিন্তু একাডেমীক সিলেবাসভুক্ত হচ্ছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক লেভেলেই।

মানে নেক্সট জেনারেশন তাদের একাডেমিক লাইফ ই শেষ করবে এসব স্কীল নিয়ে।

ফলে এখন যারা বিভিন্ন পেশায় আছেন বা বিদ্যমান কারিকুলামে পড়াশোনায় আছেন, নিশ্চিত তারা পিছিয়ে পড়বেন।

সমাধান?

নিজেকে দরকারী স্কিলগুলোয় আপ টু ডেট রাখুন। এম্ন ওপেন সোর্স লার্ণিং এর যুগে কেউ স্কীল গ্যাপের কারনে পিছিয়ে পড়লে সেটার জন্য দায় একান্তই নিজের।

বাংলাদেশে ১০ হাজারের বেশী প্লাটফর্ম থেকে বছরে ৩০ লাখের বেশী মানুষ বিভিন্ন স্কীল শিখছে।কেউ গ্রাফিক্স ডিজাইন, কেউ ডিজিটাল ...
08/06/2026

বাংলাদেশে ১০ হাজারের বেশী প্লাটফর্ম থেকে বছরে ৩০ লাখের বেশী মানুষ বিভিন্ন স্কীল শিখছে।

কেউ গ্রাফিক্স ডিজাইন, কেউ ডিজিটাল মার্কেটিং, কেউ কোডিং বা অন্যান্য আরো অনেক অনেক বিষয়।

তো এত এত স্কীল শেখা মানুষগুলো কই যায়? দেশে কি এসব স্কীল শেখা মানুষের জন্য লাখে লাখে জব সার্কুলার হয়?

উত্তর: না।

তাহলে এরা যায় কোথায়?

সহজ ভাষায় এসব স্কীল কোর্স করা মানুষগুলোর ৯৫% ই মিসগাইডেড হয়ে, হতাশ হয়ে ঝরে পড়ে। কেউ কোর্সের শুরুতে, কেউ মাঝপথে, আর কেউ কেউ কোর্স কোনমতে কমপ্লিট করলেও সেটাকে উপার্জন পর্যন্ত নিতে পারেনা বলে হাল ছেড়ে দেয়।

কেন এমন হয়?

১. বেশীরভাগ কোর্সে কমন গোল দেখানো হয় ফ্রিল্যান্সিং। অথচ ফ্রিল্যান্সিং একটা হিউজ কম্পিটিটিভ মার্কেটপ্লেস। এখানে যায়গা করে নিতে বাংলাদেশের প্রচলিত চাকরির বাজারে যায়গা করে নেয়ার চেয়ে কোন অংশে কম পরিশ্রম করতে হয়না। শুধু স্কীল জানা থাকলেই এখানে আয় করা সম্ভব না, যেভাবে শুধুমাত্র সার্টিফিকেট থাকলে চাকরি হয়ে যায়না।

২. বেশীরভাগ কোর্সই বিজ্ঞাপন সর্বস্ব। গ্র‍্যাজুয়েটদের স্কীল শেখানোর পর মিনিমাম নিজের পোর্টফোলিও বিল্ড করার মতো গাইডেন্স ও ইন্টার্ণশিপ সুবিধা থাকেনা ৯৮% কোর্সেই। ফলে ভর্তি হওয়ার পরই লোকজন প্রতারিত হয়েছে ভাবতে শুরু করে এবং আগ্রহ হারিয়ে ফেলে।

অথচ আমাদের দেশীয় বাজারে এখনো হিউজ গ্রাফিক্স ডিজাইনারের চাহিদা আছে, ডিজিটাল মার্কেটিং জানা একটা বিশ্বস্ত ছেলে খুঁজে হয়রান হচ্ছে অনেক ব্যবসা ও প্রতিষ্ঠান। একটা প্রফেশনাল ভিডিওগ্রাফির জন্য চারদিকে হাহাকার দেখবেন। যার দরকার সে লোক খুঁজে পায়না।

তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।
27/05/2026

তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।


এসএসসি, দাখিল ও সমমানেরপরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা।💙💙
20/04/2026

এসএসসি, দাখিল ও সমমানের
পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা।

💙💙

শুভ নববর্ষ ১৪৩৩...
14/04/2026

শুভ নববর্ষ ১৪৩৩...

৫৪ তম মহান বিজয় দিবসের শুভেচ্ছা......
16/12/2025

৫৪ তম মহান বিজয় দিবসের শুভেচ্ছা......

এইচএসসি-২০২৫ এ ফলাফল বিপর্যয়ের অন্যতম প্রধান কারন হলো খাতা মূল্যায়নের ভিন্ন দৃষ্টিভঙ্গি।কিন্তু এছাড়াও আরো অনেকগুলো কারন ...
17/10/2025

এইচএসসি-২০২৫ এ ফলাফল বিপর্যয়ের অন্যতম প্রধান কারন হলো খাতা মূল্যায়নের ভিন্ন দৃষ্টিভঙ্গি।

কিন্তু এছাড়াও আরো অনেকগুলো কারন আছে যেগুলো প্রতি শিক্ষার্থীদের সতর্ক থাকা দরকার।

১। করোনা পরবর্তী সময় থেকে আমাদের শিক্ষার্থীদের মূলত পড়াশোনার প্রতি এক ধরনের অনভ্যস্ততা তৈরী হয়েছে। অটো পাস, শর্ট সিলেবাস ইত্যাদি বিষয় কম পড়াশোনায় ভালো রেজাল্টের মতো একটা বাজে চিন্তা শিক্ষার্থীদের মাথায় ঢুকে গেছে।

এইটা থেকে বের হতে হবে।

❝ভালো রেজাল্ট মানেই বেশী পরিশ্রম❞ এই মোটিভেশান ক্লাশরুমে চালু করতে হবে।

২। টেক্সটের বাইরে অতিরিক্ত, অপ্রয়োজনীয় এবং অপ্রাসঙ্গিক এক্টিভিটি শিক্ষার্থীদের মাঝে গেল কয়বছর খুব বাজেভাবে মার্কেটিং করা হয়েছে।

এই অসংলগ্ন কো-কারিকুলার অ্যাকটিভিটিস সিরিয়াসলি বাদ দিতে হবে।

দুই দিন পর পর কারিকুলাম পরিবর্তনের মতো ফাইজলামিও বাদ দেয়া খুব দরকার।

৩। করোনা পরবর্তী সময়ে হঠাৎ জনপ্রিয় হওয়া ❝অনলাইন কোচিং❞ পাশের হার কমানোর একটা বড় নিয়ামক।

দেশের সব স্টুডেন্টকে ❝বুয়েটিয়ান/ঢামেকিয়ান❞ এর কাছে পড়তে হবে এমন একটা বাজে মেন্টালিটি ঢুকিয়েছে আমাদের এডটেক ইন্ডাস্ট্রী।

যে ছেলেটা গ্রামারের বেইসিক জানেনা, তার জন্য বুয়েটিয়ান টিচার দিয়ে উচ্চ মর্গীয় লেকচার, রাতের দুইটা, তিনটা পর্যন্ত অনলাইনে ক্লাশ এগুলা স্রেফ বিলাসিতা।

তারে ধরে ধরে বেসিকগুলো পড়ানো এবং পাশের জন্য উপযুক্ত করাটাই হলো আসল গাইডলাইন।

কিন্তু অতিরিক্ত বিজ্ঞাপনের মোহে পড়ে সবার মধ্যেই ❝এ প্লাস তোমারে পাইতেই হবে❞ টাইপের মোটিভেশান অনেক শিক্ষার্থীদের ফেইল করাইছে।

সবশেষে, খাতা মূল্যায়নের এই ধারা দুয়েকটা বছর অক্ষুণ্ণ থাকলে শিক্ষার্থীরা টিকটিক ও ইন্সটা ছেড়ে পড়ার টেবিলে মনোযোগী হবে আশা রাখা যায়।

এইচএসসি-২৬ এর জন্য অগ্রীম শুভকামনা।

Address

#07 System Imperial Complex (2nd Floor)
Chawkbazar
4300

Alerts

Be the first to know and let us send you an email when EduCell posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share