03/06/2026
=====আমাদের শুভাকাঙ্খীর প্রশ্ন=====
আসসালামু আলাইকুম।
আমি আপনার প্রতিষ্ঠানে কম্পিউটার কোর্স করতে আগ্রহী। কিছু তথ্য জানতে চাই।
১. বর্তমানে কী কী কম্পিউটার কোর্স চালু আছে?
২. নতুন ব্যাচ কবে থেকে শুরু হবে?
৩. কোর্সের মোট ফি কত?
৪. কোর্সের মেয়াদ কত মাস?
৫. সপ্তাহে কয়দিন ও কতক্ষণ ক্লাস হয়?
৬. ক্লাস কি সম্পূর্ণ প্র্যাকটিক্যাল নাকি থিওরিও পড়ানো হয়?
৭. কোর্স শেষে কী ধরনের দক্ষতা অর্জন করা যাবে?
৮. কোর্স শেষে কি সরকারি বা স্বীকৃত সার্টিফিকেট দেওয়া হয়?
৯. প্রশিক্ষণের জন্য কি আলাদা কম্পিউটার দেওয়া হয়?
১০. ভর্তি হতে কী কী কাগজপত্র লাগবে?
১১. ভর্তি ফি আছে কি?
১২. প্রতিষ্ঠানের ঠিকানা কোথায়?
১৩. কোর্স শেষ করার পরে চাকরি বা ফ্রিল্যান্সিং সম্পর্কে কোনো সহায়তা দেওয়া হয় কি?
১৪. আমার নিজের কম্পিউটার না থাকলেও কি কোর্স করতে পারব?
১৫. মোট খরচ কত হবে (ভর্তি ফি, মাসিক ফি ও অন্যান্য খরচসহ)?
আপনাদের উত্তর পেলে উপকৃত হব।
ধন্যবাদ।
=====আমাদের উত্তর=====
ওয়ালাইকুম আসসালাম ওরাহমাতুল্লাহ। আপনার সুন্দর ও গোছানো প্রশ্নের জন্য ধন্যবাদ।
নিচে আপনার প্রশ্নের সাথে ধারাবাহিক উত্তর দেওয়া হলো!
১. বর্তমানে কী কী কম্পিউটার কোর্স চালু আছে?
উত্তর :
১। কম্পিউটার ফান্ডামেন্টাল ও অফিস ম্যানেজমেন্ট
২। গ্রাফিক্স ডিজাইন ও ফ্রিল্যান্সিং
২. নতুন ব্যাচ কবে থেকে শুরু হবে।
আলহামদুলিল্লাহ আমাদের এসএসসি পরবর্তী ইতোমধ্যে ২টি ব্যাচ শুরু হয়ে গেছে। পরবর্তী ব্যাচ এর জন্য ১০ জুন এর মধ্যে সিডিউল দেওয়া হবে, ইন শা আল্লাহ।
৩. কোর্সের মোট ফি কত?
উত্তর :
১। কম্পিউটার ফান্ডামেন্টাল ও অফিস ম্যানেজমেন্ট - ৩৫০০৳
২। গ্রাফিক্স ডিজাইন ও ফ্রিল্যান্সিং - ৭৫০০৳
৪. কোর্সের মেয়াদ কত মাস?
উত্তর :
১। কম্পিউটার ফান্ডামেন্টাল ও অফিস ম্যানেজমেন্ট - ৩ মাস
২। গ্রাফিক্স ডিজাইন ও ফ্রিল্যান্সিং - ৬ মাস
৫. সপ্তাহে কয়দিন ও কতক্ষণ ক্লাস হয়?
উত্তর :
সপ্তাহে ০৩ দিন, ক্লাস ডিউরেশন - ২ ঘন্টা।
৬. ক্লাস কি সম্পূর্ণ প্র্যাকটিক্যাল নাকি থিওরিও পড়ানো হয়?
উত্তর :
বেশিরভাগ প্রেকটিক্যাল, প্রয়োজনীয় অংশ থিওরি নেওয়া হয়।
৭. কোর্স শেষে কী ধরনের দক্ষতা অর্জন করা যাবে?
উত্তর :
কম্পিউটার সম্পর্কে একটি ভালো ফাউন্ডেশন তৈরি হবে এবং অফিস ম্যানেজমেন্ট এর টুলসগুলো যেমন: মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট ও ইন্টারনেট ব্রাউজিং প্লাস এআই সম্পর্কে ভালো দক্ষতা তৈরি হবে, ইন শা আল্লাহ।
৮. কোর্স শেষে কি সরকারি বা স্বীকৃত সার্টিফিকেট দেওয়া হয়?
উত্তর :
নাহ, এখনও পর্যন্ত আমাদের প্রতিষ্ঠান সম্পূর্ণ প্রাইভেট, কোন সরকারি সার্টিফিকেট দেওয়া হয় না।
৯. প্রশিক্ষণের জন্য কি আলাদা কম্পিউটার দেওয়া হয়?
উত্তর :
জি, প্রেকটিস টাইম এ, জনপ্রতি ১ টি করে কম্পিউটার থাকবে, ইন শা আল্লাহ।
১০. ভর্তি হতে কী কী কাগজপত্র লাগবে?
উত্তর :
১। এনআইডি/জন্মনিবন্ধন এর ফটোকপি - ০১ কপি।
২। পাসপোর্ট সাইজের ছবি - ০১ কপি।
১১. ভর্তি ফি আছে কি?
উত্তর :
উপরে(আপনার ০৩ নাম্বার প্রশ্নের উত্তর এ) ভর্তি ফি সম্পর্কে জানানো হয়েছে।
১২. প্রতিষ্ঠানের ঠিকানা কোথায়?
উত্তর :
দেলোয়ার শপিং প্লেইস(ইউনিয়ন ব্যাংক এর নিচে), বিবিরহাট, ফটিকছড়ি, চট্টগ্রাম।
(আপনাকে গুগল ম্যাপ লিংক ও ছবি দেওয়া হবে, যা আপনাকে আমাদের প্রতিষ্ঠান খুঁজে পেতে সহায়তা করবে)
১৩. কোর্স শেষ করার পরে চাকরি বা ফ্রিল্যান্সিং সম্পর্কে কোনো সহায়তা দেওয়া হয় কি?
উত্তর :
কোর্স এ ফ্রিল্যান্সিং গাইডলাইন ও ক্লায়েন্ট হান্টিং সম্পর্কে ধারণা দেওয়া হয়, প্রয়োজনীয় সহায়তা করা হয়, কিন্তু যেকোনো কাজ দিন শেষে নিজেকেই করতে হয়, এটাই নিয়ম। পৃথিবীর যেকোনো প্রতিষ্ঠান কোর্স শেষ এ চাকরির নিশ্চয়তা দেয় না। আর যিনি কাজে দক্ষ হোন, তার চাকরির অভাব হয় না। যেমন আমরা ১৫/১৬ বছর পর পড়াশোনা শেষ করে নিজের চাকরির জন্য নিজেকেই স্ট্রাগল করতে হয়, কোনো কলেজ বা ইউনিভার্সিটি হেল্প করে না, ঠিক তেমন।
১৪. আমার নিজের কম্পিউটার না থাকলেও কি কোর্স করতে পারব?
উত্তর :
১। কম্পিউটার ফান্ডামেন্টাল ও অফিস ম্যানেজমেন্ট - এটিতে পার্সোনাল কম্পিউটার না থাকলেও চলবে। কারণ আমরা এখানে প্রেকটিসের জন্য সময় দেই।
২। গ্রাফিক্স ডিজাইন ও ফ্রিল্যান্সিং - এটাতে অবশ্যই পার্সোনাল কম্পিউটার লাগবে।
১৫. মোট খরচ কত হবে (ভর্তি ফি, মাসিক ফি ও অন্যান্য খরচসহ)?
উত্তর :
- আমাদের ফি একটাই। এর পরবর্তী, সার্টিফিকেট বা অন্যান্য বাবদ কোন ফি নেওয়া হবে না, ইন শা আল্লাহ।
আর কোন জিজ্ঞাসা থাকলে আমাদের অফিসে সরাসরি আসতে পারেন, আসলে খুশি হবো, ইন শা আল্লাহ।
ধৈর্য সহকারে পরার জন্য ধন্যবাদ।