রাণীরহাট আল আমিন হামেদিয়া ফাজিল -ডিগ্রি মাদ্রাসা

  • Home
  • রাণীরহাট আল আমিন হামেদিয়া ফাজিল -ডিগ্রি মাদ্রাসা

রাণীরহাট আল আমিন হামেদিয়া ফাজিল -ডিগ্রি মাদ্রাসা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from রাণীরহাট আল আমিন হামেদিয়া ফাজিল -ডিগ্রি মাদ্রাসা, Education, Ranirhat, Rangunia, Chattogram, .

আলিম বোর্ড পরীক্ষা -২০২৬ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পরীক্ষা বন্ধ থাকবে।
17/07/2026

আলিম বোর্ড পরীক্ষা -২০২৬ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পরীক্ষা বন্ধ থাকবে।

জরুরি নোটিশ :-আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক  হওয়ায় এবং শিক্ষার্থীদের পড়াশোনার স্বার্থে  অর্ধবার্ষিক, প্রাক-নির্বাচনী এবং আ...
13/07/2026

জরুরি নোটিশ :-

আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এবং শিক্ষার্থীদের পড়াশোনার স্বার্থে অর্ধবার্ষিক, প্রাক-নির্বাচনী এবং আলিম ১ম বর্ষের সকল পরীক্ষা আগামীকাল ১৪/০৭/২০২৬ ইংরেজি, রোজ মঙ্গলবার থেকে যথারীতি অনুষ্ঠিত হবে।

11/07/2026

জরুরি নোটিশ :-

বৈরী আবহাওয়া ও টানা ভারী বর্ষণের কারণে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে জেলা শিক্ষা অফিসার ও উপজেলা শিক্ষা অফিসারের নির্দেশনাক্রমে আগামীকাল ১২/০৭/২০২৬ ইংরেজি, রোজ বরিবার হইতে আগামী ১৬/০৭/২০২৬ ইংরেজি, রোজ বৃহস্পতিবার পর্যন্ত অনুষ্ঠিতব্য অর্ধবার্ষিক, প্রাক-নির্বাচনী এবং আলিম ১ম বর্ষের সকল পরীক্ষা স্থগিত করা হলো।

স্থগিতকৃত পরীক্ষাসমূহ পরবর্তীতে সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে। এ বিষয়ে পরবর্তীতে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে সংশোধিত সময়সূচি জানিয়ে দেওয়া হবে।

এ বিষয়ে ৪র্থ শ্রেণি থেকে আলিম ১ম বর্ষ পর্যন্ত সকল শ্রেণি-শিক্ষককে নির্দেশক্রমে অনুরোধ করা যাচ্ছে যে, নিজ নিজ শ্রেণির ছাত্র-ছাত্রীদের সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে দ্রুত যোগাযোগ করে পরীক্ষা স্থগিতের বিষয়টি নিশ্চিতভাবে অবহিত করবেন।

সালামান্তে
জনাব আলহাজ্ব মাওলানা নজরুল ইসলাম আলকাদেরী।
অধ্যক্ষ ও সচিব।

08/07/2026

জরুরি নোটিশ :-

বৈরী আবহাওয়া ও টানা ভারী বর্ষণের কারণে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে জেলা শিক্ষা অফিসার ও উপজেলা শিক্ষা অফিসারের নির্দেশনাক্রমে আগামী ০৯/০৭/২০২৬ ইংরেজি, রোজ বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য অর্ধবার্ষিক, প্রাক-নির্বাচনী এবং আলিম ১ম বর্ষের সকল পরীক্ষা স্থগিত করা হলো।
স্থগিতকৃত পরীক্ষাসমূহ পরবর্তীতে সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে। এ বিষয়ে পরবর্তীতে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে সংশোধিত সময়সূচি জানিয়ে দেওয়া হবে।

এছাড়া আগামী ১২/০৭/২০২৬ ইংরেজি, রোজ রবিবার থেকে পূর্বনির্ধারিত রুটিন অনুযায়ী পরীক্ষাসমূহ যথারীতি অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে ৪র্থ শ্রেণি থেকে আলিম ১ম বর্ষ পর্যন্ত সকল শ্রেণি-শিক্ষককে নির্দেশক্রমে অনুরোধ করা যাচ্ছে যে, নিজ নিজ শ্রেণির ছাত্র-ছাত্রীদের সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে দ্রুত যোগাযোগ করে পরীক্ষা স্থগিতের বিষয়টি এবং আগামী রবিবার থেকে পূর্বনির্ধারিত রুটিন অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার বিষয়টি নিশ্চিতভাবে অবহিত করবেন।

সালামান্তে
জনাব আলহাজ্ব মাওলানা নজরুল ইসলাম আলকাদেরী।
অধ্যক্ষ ও সচিব।
অত্র মাদ্রাসা।

কালকের আলিম বোর্ড পরীক্ষা স্থগিত, সবাই ১১ তারিখের ইংরেজি ১ম পত্রের  পরীক্ষার জন্য পড়াশোনা শুরু করেন।
07/07/2026

কালকের আলিম বোর্ড পরীক্ষা স্থগিত, সবাই ১১ তারিখের ইংরেজি ১ম পত্রের পরীক্ষার জন্য পড়াশোনা শুরু করেন।

07/07/2026

অতিরিক্ত বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতার কারণে শিক্ষার্থীদের মাদ্রাসায় যাতায়াত করতে অসুবিধা হওয়ায় আগামীকাল ০৮/০৭/২০২৬ ইংরেজি, রোজ বুধবার ৪র্থ শ্রেণি থেকে আলিম প্রথম বর্ষ পর্যন্ত অনুষ্ঠিতব্য সকল পরীক্ষা স্থগিত করা হলো। স্থগিতকৃত পরীক্ষাসমূহ পরবর্তীতে সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে। এ বিষয়ে পরবর্তীতে পৃথকভাবে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

তবে স্থগিত হওয়া পরীক্ষা ছাড়া অন্যান্য বিষয়ের পরীক্ষাগুলোর সময়সূচি ও রুটিন সম্পূর্ণ অপরিবর্তিত থাকবে।

সালামান্তে
জনাব আলহাজ্ব মাওলানা নজরুল ইসলাম আলকাদেরী।
অধ্যক্ষ ও সচিব।
রাণীরহাট আল-আমিন হামেদিয়া ফাজিল(ডিগ্রি) মাদ্রাসা

07/07/2026

এতদ্বারা অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষার্থীকে জানানো যাচ্ছে যে, আজ ০৭/০৭/২০২৬ ইংরেজি, রোজ মঙ্গলবার, অতি ভারী বৃষ্টিপাতের কারণে ছাত্র-ছাত্রীদের সুস্বাস্থ্যের কথা চিন্তা করে ৪র্থ শ্রেণি থেকে আলিম প্রথম বর্ষ পর্যন্ত অনুষ্ঠিতব্য সকল পরীক্ষা স্থগিত করা হলো।

ঐতিহ্যবাহী রাণীরহাট আল-আমিন হামেদিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সকল স্তরের শিক্ষক- কর্মচারী গণের দীর্ঘদিনের প্রত্যাশিত ও  ...
20/04/2026

ঐতিহ্যবাহী রাণীরহাট আল-আমিন হামেদিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সকল স্তরের শিক্ষক- কর্মচারী গণের দীর্ঘদিনের প্রত্যাশিত ও ন্যায্য কাঙ্ক্ষিত শিক্ষক - কর্মচারীদের ভবিষ্যৎ কল্যাণ তহবিল গঠনের জন্য অনুমোদন ও মাদ্রাসার ফান্ড থেকে ১০% অর্থ বরাদ্ধ দেওয়ায় পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি, সচিব, সহ-সভাপতি ও সদস্যবৃন্দের প্রতি অত্র মাদ্রাসার সকল স্তরের শিক্ষক ও কর্মচারীগণের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনাদের দক্ষতা, সততা ও দায়িত্বশীলতার মাধ্যমে এই তহবিল সুষ্ঠুভাবে পরিচালিত হবে, যা আমাদের প্রতিষ্ঠানের জন্য গর্বের বিষয়। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আপনাদের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে এবং এর সুফল আমাদের প্রিয় শিক্ষার্থীদের মঙ্গল, উন্নত শিক্ষা ও উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে সহায়ক হবে।আপনাদের সকলের সার্বিক সুস্থতা এবং সফলতা কামনা করছি।বিশেষ করে আমাদের সম্মানিত সহ-সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ জনাব আলহাজ্ব ইউসুফ চৌধুরীর নেতৃত্বে আমরা আজকের এই সফলতা পেয়েছি।

আলহামদুলিল্লাহ আলিম পরীক্ষা-২০২৫ ফলাফল ,রাণীরহাট আল আমিন হামেদিয়া ফাজিল(ডিগ্রী)  মাদ্রাসা  ১০০% পাশ এবং দুইজন  A+  সহ পু...
16/10/2025

আলহামদুলিল্লাহ আলিম পরীক্ষা-২০২৫ ফলাফল ,রাণীরহাট আল আমিন হামেদিয়া ফাজিল(ডিগ্রী) মাদ্রাসা ১০০% পাশ এবং দুইজন A+ সহ পুরো রাঙ্গুনিয়ায় প্রথম স্হান অর্জন করেছে।

সারাদেশে এমপিও ভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও অন্যান্য ন্যায্য অধিকার আদায়ের দাবিতে সারাদেশ থেকে রাজধানীর ব...
13/10/2025

সারাদেশে এমপিও ভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও অন্যান্য ন্যায্য অধিকার আদায়ের দাবিতে সারাদেশ থেকে রাজধানীর বুকে সমবেত হওয়া নির্যাতিত এমপিও ভুক্ত শিক্ষকদের উপর পুলিশি হয়রানি জল কামান নিক্ষেপ, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করেন।এরই প্রতিবাদে সারাদেশে কর্মবিরতি ঘোষণা হয়।সেই কর্মবিরতির অংশ হিসেবে রাঙ্গুনিয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রানীরহাট আল আমিন হামেদিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসায় ও কর্মবিরতি পালন করা হয়।

Address

Ranirhat, Rangunia, Chattogram

Website

Alerts

Be the first to know and let us send you an email when রাণীরহাট আল আমিন হামেদিয়া ফাজিল -ডিগ্রি মাদ্রাসা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your school to be the top-listed School/college?

Share