Muslim Parenthood

Muslim Parenthood " হে মুসলিম মা, আপনার সন্তান থেকেই পরিবর্তন শুরু হবে মুসলিম উম্মাহর!"
আপনি বদলান, উম্মাহও বদলে যাবে...ইনশাআল্লাহ ! "

আসসালামু আলাইকুম প্রিয় মুসলিম বোনআজ হয়তো আপনি একজন অবিবাহিত বোন অথবা একজন যুবতী মা!আপনার সন্তানের ভালো আপনিই সব থেকে ভাল...
12/05/2024

আসসালামু আলাইকুম প্রিয় মুসলিম বোন

আজ হয়তো আপনি একজন অবিবাহিত বোন অথবা একজন যুবতী মা!

আপনার সন্তানের ভালো আপনিই সব থেকে ভালো বোঝেন...

আপনার সন্তানকে আগামী দিনগুলোতে সফল দেখতে চাইলে আপনাকে আগে আপনার নিজের মাঝে পরিবর্তন ঘটাতে হবে....

একজন ভালো সন্তানের জনক যিনি তিনি অবশ্যই একজন ভালো মা!

আপনি কি পেরেছেন সেই ভালো মা হতে?

শুধু দুনিয়ার বুকে নয়, আখিরাতেও কি সেই ভালো মা হয়ে দাঁড়াতে পারবেন আল্লাহর সামনে?

আপনার সন্তানকে সঠিক তরবিয়তের সাথে বড় করছেন কি?

সঠিক বইগুলো তার হাতে তুলে দিচ্ছেন তো?

ভাবুন....

পাশেই আছি...ইনশাআল্লাহ!

✍️একজন মুসলিম মা

---উম্মি রহিম, রহিক!

04/05/2024

আজকাল এত্তো এত্তো পরিমাণ ডিভোর্স সংক্রান্ত
সমস্যা ও প্রশ্নের মুখোমুখি হই কেনো বুঝুন।
বোনেরা!
সাবধান হোন, স্বামীর প্রতি সন্তুষ্টি প্রকাশ করুন।
মনে রাখবেন, আপনার পরিবারই আপনার ক্যারিয়ার।
ভায়েরা! ধৈর্য ধরুন,
ধৈর্যের সাথে পারিবারিক জীবন পরিচালনা করুন,
চক্ষুকে হেফাজত করুন।

আসলে সুখ কোথায়?আবুল মিয়া ফর্সা মানুষ, বউটা তাহার কালোএই কারণে বউটা বেশি ,লাগে না তার ভালো।বউটা আবার কালো হইলেও, বড় ঘরে...
19/04/2024

আসলে সুখ কোথায়?

আবুল মিয়া ফর্সা মানুষ, বউটা তাহার কালো
এই কারণে বউটা বেশি ,লাগে না তার ভালো।

বউটা আবার কালো হইলেও, বড় ঘরের বেটি
বাপের ঘরে খাইছে শুধু ,বড় মাছের পেটি।

ভালো খেয়ে বড় হওয়া ,এই বেচা*রির মুখে
স্বামীর ঘরের ভর্তা ভাজি ,পান্তা কি আর ঢোকে।

বউয়ের জ্বালা জামাই গরিব, স্বামীর বউ তার কালো
দুইজনেই কয় এমন সংসার, ভেঙ্গে দেওয়াই ভালো।

দুইজনেই ভুইলা তাদের, দুই মানিকের কথা
সোনার সংসার ভেঙ্গে দিল, এ দুই মাতা পিতা।

নিজের ভুলে পথ হারিয়ে, পথভোলা এই নারী
নিজেই নিজের ঘর ভাঙ্গিয়া, গেল বাপের বাড়ি।

ভেবেছিল ভাইয়েরা তার, আগের মতই আছে
আগের মতই বাসবে ভালো টানবে বুকের কাছে।

বাপের বাড়ি গিয়ে দেখে ভাবনাটা তার ভুল
ভাই ভাবিদের হাতে এখন ,বিষ কাঁটা আর হূল।

কথায় কথায় কথার খুটার, হূল কাঁটা দেয় গায়
পাড়াপড়শি ও কাটা গায়ে ,লবণ দিয়ে যায়।

ভাই ভাবীদের কাছ থেকে এই, আঘাত পাওয়ার পর
বুঝতে পারে স্বামীর ঘরেই, নারীর আসল ঘর।

হেলায় হেলায় ঘর ভাঙ্গিয়া ,ঘর হারা এই নারী
চোখের জলে বক্ষ ভাসায় ,বইসা বাপের বাড়ি।

ওইদিকে তার স্বামী আবার, করছে আরেক বিয়ে
বিয়ে করে পড়ছে জ্বালায়, বাচ্চা দুটো নিয়ে।

এমনিতেই এই বাচ্চা দুটোর, মা নাই তাদের কাছে
এখন আবার সৎ মা তাদের, লেগে থাকে পাছে।

খানা খাদ্য খায় না ওরা ,সারাটা দিন ঝিমায়
এদের নিয়ে বাপটা পরছে, ফাটা বাঁশের চিপায়।

চিপায় পইরা বাপটা কান্দে, বাচ্চা বাপের দোষে
মা টা কান্দে ঘর হারাইয়া, ভাইয়ের ঘরে বসে।

এই যে এত কান্নাকাটি, এত চোখের জল
সবটা হইলো হেলায় হেলায় ,ঘর ভাঙ্গিবার ফল।

কারো বুকে ঘর ভাঙ্গিবার ,স্বপ্ন যদি জাগে
এদের একটু দেইখা নিও, ঘর ভাঙ্গিবার আগে।©

04/04/2024

সামান্য কটু কথাতেই মনখারাপ হয়ে যায়, কান্না চলে আসে? আবার একটু কেউ ভালোভাবে হেসে কথা বললেই গলে যান! ভালো ব্যবহার পেলে তার জন্য জান হাজির করে দেন! খতিয়ে দেখেন না, পেছনে থাকলেও থাকতে পারে জটিল অঙ্ক! পরে সেই সমীকরণ বুঝতে পারলে নিজের ওপর ধিক্কার আসে! ভাবেন, 'আমি কি বোকা!!'

আপনি যদি অতিরিক্ত আবেগপ্রবণ হন অর্থাৎ কোমল হৃদয়ের হন তাতে একেবারেই লজ্জিত হবেন না! এটা কোনো দোষ নয়, একটা বিরাট বড়গুণ! আবেগ নিঃসংকোচে প্রকাশ করতে পারাটাও একটা শক্তি! একটা ক্ষমতা, যা সবার থাকেনা। তাই গর্বের সঙ্গে আবেগ প্রকাশ করুন এবং স্বতঃস্ফূর্তভাবে এই উদার হৃদয় নিয়েই বাঁচুন!❣️

“কোমল হৃদয়ের মানুষগুলির জন্য জাহান্নাম হারাম।” - - (মুসনাদে আহমাদ : ৩৯৩৮)।

©

Address

Chattogram
Chattogram

Alerts

Be the first to know and let us send you an email when Muslim Parenthood posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Muslim Parenthood:

Shortcuts

Share

Category